Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

১৮ এপ্রিল, ২০২৬ ১৬:৩৫
ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে অকটেন তৈরি করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ব্যবসায়ীর নাম নুর আলম মাসুদ (৪৫)। তিনি সোনাগাজীর 'সততা অয়েল মিলস'র স্বত্বাধিকারী। মাসুদ সোনাগাজী সদর ইউনিয়নের ওমর খান পাঠান বাড়ির মৃত খুরশিদ আলমের ছেলে।
নিহতের স্বজন, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে সোনাগাজী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নজরুল প্রাইমারি এলাকায় বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির সময় অতিরিক্ত তাপমাত্রার কারণে একটি পাইপ বিকট শব্দে বিস্ফোরিত হয়।
এতে গুরুতর দগ্ধ হন নুর আলম মাসুদ ও তার সহকর্মী মো. ওমর ফারুক। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ফেনী জেনারেল হাসপাতালে পাঠান।
অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজে পাঠানো হয়। চারদিন সেখানে চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে তার মৃত্যু হয়েছে।
রেজাউল করিম নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, মাসুদ অত্যন্ত বিনয়ী ও সমাজসেবামূলক কাজে সক্রিয় ছিলেন। এই দুর্ঘটনার আগের রাতেও নজরুল প্রাথমিক যুব সমাজের উদ্যোগে মাহফিল আয়োজনের সভায় উপস্থিত ছিলেন। তার এমন আকস্মিক চলে যাওয়াতে সমাজের সকলে শোকাহত।
স্বেচ্ছাসেবী সংগঠক জিয়া উদ্দিন হৃদয় বলেন, আমরা প্রায় সময়ই দেখতাম তিনি ইউটিউব দেখে দেখে নতুন কিছু উদ্ভাবনের চেষ্টা করতেন। সম্প্রতি অকটেন তৈরির একটি পদ্ধতি অনুসরণ করতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন।
নিতের ভাই মোর্শেদ বলেন, আমার ভাই নতুন একটি পদ্ধতিতে অকটেন তৈরির কাজ করছিলেন। তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পাইপ বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে সোনাগাজী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান বলেন, বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

২০ জুন, ২০২৬ ১৩:৩০
ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় পটুয়াখালীতে ঘটেছে ব্যতিক্রমী এক ঘটনা। ফেসবুক লাইভে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় ব্রাজিলের জয়ের পর নিজের মাথা ন্যাড়া করলেন এক আর্জেন্টিনা সমর্থক।
জানা গেছে, পটুয়াখালী শহরের বাসিন্দা কাজী রাফি শুক্রবার (১৯ জুন) ফেসবুক লাইভে ঘোষণা দেন, ব্রাজিল যদি হাইতির বিপক্ষে ম্যাচে জয়লাভ করে তাহলে তিনি নিজের মাথা ন্যাড়া করবেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যেও আলোচনা শুরু হয়।
ম্যাচে ব্রাজিল জয় পাওয়ার পর শনিবার (২০ জুন) পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকার ব্রাজিল সমর্থকরা রাফির বাসায় যান। পরে তিনি স্বেচ্ছায় বাসা থেকে বের হয়ে শহরের ঝাউবন এলাকায় আসেন। সেখানে উপস্থিত ব্রাজিল সমর্থকদের মধ্যেই তার মাথা ন্যাড়া করা হয়।
এসময় ঘটনাটি ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে দেন।
উপস্থিত ব্রাজিল সমর্থক আল আমিন হাওলাদার বলেন, গতকাল ফেসবুক লাইভে রাফি বলেছিল, ব্রাজিল জিতলে সে মাথা ন্যাড়া করবে।
আজ সেই কথা অনুযায়ী ঝাউবন এলাকায় এসে তার মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে। সে কথা দিয়ে কথা রেখেছে। মাথা ন্যাড়া করার পর কাজী রাফি বলেন, ‘আমি ফেসবুক লাইভে কথা দিয়েছিলাম, ব্রাজিল জিতলে মাথা ন্যাড়া করবো। ব্রাজিল জিতেছে, তাই আমি আমার প্রতিশ্রুতি রেখেছি।’
স্থানীয়রা জানান, ফুটবলকে ঘিরে এমন ব্যতিক্রমী ঘটনা এলাকায় বেশ আনন্দ ও কৌতূহলের সৃষ্টি করেছে। প্রিয় দলকে কেন্দ্র করে সমর্থকদের বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা এবং খেলার প্রতি ভালোবাসা একটি মজার উদাহরণ হয়ে উঠেছে ঘটনাটি।

২০ জুন, ২০২৬ ১২:৫৩
ময়মনসিংহের গফরগাঁওয়ে ১১ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে আল আমিন (৩৭) নামে এক যুবকের বিরুদ্ধে। মাদ্রাসা থেকে ফেরার পথে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে দৌড়ে ধরে আবারও ধর্ষণ চেষ্টা করে আল আমিন।
শুক্রবার (১৯ জুন) বিকেলে ভিক্টিম শিশুর মা বাদী হয়ে আল আমিনকে অভিযুক্ত করে গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করেন। আল আমিন একই উপজেলার তাইজ উদ্দিনের ছেলে। সে পেশায় মুদি দোকানি।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ সুত্র জানায়, ওই শিশু স্থানীয় মাদ্রাসায় লেখাপড়া করে। গত বছরের ১৯ ডিসেম্বর মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত আল আমিনের দোকানে ১০০ টাকার নোট ভাঙাতে যায়। এসময় খাবারের প্রলোভনে একটি পরিত্যক্ত মাদ্রাসার টিনশেডে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে ও ভিডিও ধারণ করে আল আমিন। ধর্ষণ শেষে আল আমিন কাউকে কিছু বললে ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ছেড়ে দেয়। এরপর বিভিন্ন সময় আল আমিন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে দেয়ার হুমকি দিত।
এমতাবস্থায় গতকাল বৃহস্পতিবার মাদ্রাসা থেকে ফেরার পথে আল আমিন ধর্ষণ করতে ওই মাদ্রাসা ছাত্রীকে টানাটানি করে। এসময় আল আমিনের হাত থেকে ছুটে দৌড় দিলে আবারও আল আমিন তাকে ধরার চেষ্টা করে। পরে ওই মাদ্রাসা ছাত্রী দৌড়ে বাড়ি ফিরে মা-বাবার কাছে বিষয়টি জানায়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অভিযোগটি মামলা হিসাবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

২০ জুন, ২০২৬ ১২:৩৮
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় ব্রাজিলের পতাকা টাঙাতে আমগাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহিন শেখ (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার পাগলা থানার পাঁচভাগ ইউনিয়নের দক্ষিণ হারিনা গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত মাহিন শেখ ওই গ্রামের নয়ন শেখের ছেলে এবং পাঁচভাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত মাহিন শেখ ও তার চাচাতো ভাই ফাহিম ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিলের পতাকা টাঙানোর জন্য বাড়ির পাশের একটি আমগাছে ওঠে। এ সময় পতাকা টাঙানোর বাঁশটি একপাশে হেলে পড়ে আমগাছের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারে লেগে যায়।
এতে মাহিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। এ সময় নিচে থাকা ফাহিমের চিৎকারে স্থানীয় ও পরিবারের লোকজন ছুটে এসে মাহিনকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহিনকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

২০ জুন, ২০২৬ ১২:২৯