শীত বাড়ার সাথে সাথে বাড়তে শুরু করেছে শিশু রোগীর সংখ্যাও। বিশেষ করে নিউমোনিয়া ব্রঙ্কিওলাইটিস, শ্বাসকষ্ট ও ডায়রিয়া এবং শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত শিশুদের ভর্তি বেড়েছে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দুটি শিশু ওয়ার্ডে। ওই সকল রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ জন শিশু ভর্তি হচ্ছে।
শিশু ওয়ার্ডে দায়িত্বরত একাধিক নার্স বলেন, নবজাতক থেকে শুরু করে শিশু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। তবে বেশীরভাগ রোগী আসছে গ্রামাঞ্চল থেকে। এ কারনে ৪১ বেডের বিপরীতে ভর্তি রয়েছে প্রায় ৩শ রোগী। বেড সংকট প্রকট আকার ধারন করায় একটি বেডে দুইজন এবং কোন কোন বেডে তিজন শিশু রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে কিছু রোগী রয়েছে যারা বেশী নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত। তাদের জন্য বেশী সময় ধরে চিকিৎসা দিতে হচ্ছে। এরা গ্রামে বসে বিভিন্ন ফার্মেসী থেকে ওষুধ নিয়ে রোগ থেকে মুক্তির চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে হাসপাতালে এসেছেন। অথচ তারা যদি আগেভাগে হাসপাতালে আসতো তাহলে বেশীদিন চিকিৎসা দিতে হতো না।
এ কারনে তারা বারবার রোগীদের অবহিত করছেন শিশুদের ঠান্ডাজনিত রোগ হলেই সাথে সাথে চিকিৎসক অথবা হাসপাতালে এসে চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য। হাসপাতালের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২১ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত শিশু ওয়ার্ডে ভর্তি ছিল ১ হাজার ২২৮ শিশু। বর্তমানে দুটি ওয়ার্ডে ভর্তি রয়েছে প্রায় ৩শ রোগী।
শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন সানজিদার মা বলেন, তারা ঝালকাঠির কাঠালিয়া থেকে এসেছেন। ৪ বছরের শিশুর জ্বর কোনভাবেই কমছে না। গ্রাম্য চিকিৎসক থেকে শুরু করে ফার্মেসী থেকে ওষুধ নিয়েছেন তাতে কাজ হয়নি। উপায়ন্তর না পেয়ে শিশুকে নিয়ে শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। তিনদিনের চিকিৎসায় সে অনেকটা ভালো। দুই-একদিনের মধ্যে হাসপাতাল ছাড়তে পারবেন বলে আশা করছেন তিনি। একই কথা জানালেন শিশু ইউনিটে ভর্তিকৃত একাধিক রোগীর অভিভাবক।
অভিভাবক আবু মুসা বলেন, ঘর থেকে নামলেই টাকার প্রয়োজন। এ কারনে আমাদের চেষ্টা থাকে গ্রাম্য চিকিৎসক ও ফার্মেসীর ওষুধের উপর। যখন সেখানকার ওষুধ কাজ করে না তারপর উপজেলা হাসপাতালে যাই। সেখানে দেখার পর অভিভাবকদের মনে ভয় ঢুকিয়ে দেয় ‘শিশুর অবস্থা খারাপ বলে’। অবশেষে তাদের পরামর্শে বরিশালে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আসতে বাধ্য হন বলে জানান তিনি। হাসপাতালে আসার পর চিকিৎসা এবং কিছু ওষুধ পেয়েছেন। যা হাসপাতালে নেই তা বাইরে থেকে ক্রয় করেছেন। তবে পূর্বের চেয়ে অনেক ভালো চিকিৎসা পাওয়ার কথা জানালেন তিনি।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর বলেন, শীতের কারনে ঠান্ডাজনিত রোগে বেশী আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্ক ব্যক্তিরা। প্রতিদিন গড়ে ৫০-৬০ জন শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে। সেই অনুপাতে বেড না থাকায় একই বেডে একাধিক শিশু রেখেও চিকিৎসা দেয়া হয়। তবে চিকিৎসায় কোন ধরনের গাফলতি হচ্ছে না বলে দাবি করেন পরিচালক।
বরিশাল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মিলন হাওলাদার বলেন, আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত দুই দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে স্থির রয়েছে। তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে বলে জানান তিনি। জ্যেষ্ঠ পর্যবেক্ষক আরো বলেন, শনিবার মাঝরাত থেকে রোববার দুপুর পর্যন্ত মাঝারী থেকে ঘণ কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী ৫ দিন অব্যাহত থাকবে। এছাড়া বৃষ্টিপাত এবং শৈত্য প্রবাহের সম্ভাবনা আগামী ৫ দিনে নেই বলে জানান তিনি।

১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৫২
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, রাজপথের নৈরাজ্যের রাজনীতির পরিবর্তে একটি কার্যকর জাতীয় সংসদ গড়ে তোলা হয়েছে। সেখানে বিরোধী দল সরকারের সমালোচনা করার অবাধ সুযোগ পাচ্ছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় গৌরনদীর সরিকল-বাটাজোর খালের পাশে প্রধানমন্ত্রী কর্তৃক রোপণ করা গাছের পরিচর্যা ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রীসহ সরকারের ভুলত্রুটি তুলে ধরে বিরোধী দল প্রতিদিন সমালোচনা করছে। মানুষের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি রাজনৈতিক সংস্কারের কাজও চলছে। জাতীয় সংসদকে কার্যকর করা হয়েছে। সংসদ যদি সব রাজনীতির কেন্দ্রবিন্দু হয়, তাহলে রাজপথে নৈরাজ্য ফিরে আসবে না।
পুলিশ প্রশাসন প্রসঙ্গে তিনি বলেন, পুলিশকে জনগণের সেবক হিসেবে নতুনভাবে সাজাতে চায় সরকার। অতীত সরকারের সময়ে পুলিশের ইউনিফর্মকে রাজনৈতিক দলের বাহিনীতে পরিণত করা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। এর ফলে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তিনি বলেন, একজন আইজি অপরাধ করে পালিয়ে বেড়ালে ইউনিফর্ম পরা একজন কনস্টেবলেরও খারাপ লাগে। পুলিশকে তাদের হারানো সম্মান ও মর্যাদা ফিরিয়ে দিতে হবে।
আমলাতন্ত্র প্রসঙ্গে তিনি বলেন, অতীতে আমলাতন্ত্রকে দলীয়করণ করা হয়েছিল। সেটিকে নিরপেক্ষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যাংকিং খাতে লুটপাট বন্ধ করে আমানতকারীদের অর্থ নিরাপদ রাখা এবং প্রকৃত শিল্প উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার কাজ চলছে।
তিনি আরও বলেন, ক্ষুদ্র বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে শেয়ারবাজারকে কার্যকর বাজারে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বিনিয়োগ দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে।
খাল খননের গুরুত্ব তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, খাল খননের মাধ্যমে প্রতিটি জমিতে পানি পৌঁছানো সম্ভব হলে কৃষি উৎপাদন বাড়বে। এতে দেশ খাদ্য রপ্তানির ক্ষেত্রে আরও এগিয়ে যেতে পারবে।
গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা, সদস্য সচিব আল-আমিন মোল্লা, যুগ্ম আহ্বায়ক রাজিব খান, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, হীরা রহমান সাদ্দাম, সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর হাসান তানিম, সাধারণ সম্পাদক মুন্না খানসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২১
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গুমের মামলায় সাক্ষ্য দিতে গিয়ে সাবেক সেনা কর্মকর্তা মেজর সাব্বির বলেছেন, বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে চোখ বেঁধে গুলি করে হত্যার পর বলেশ্বর নদীতে ফেলে দেওয়া হয়েছিল।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সাক্ষ্যগ্রহণকালে তিনি দাবি করেন, ২০১০ সালের মে মাসে র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের তৎকালীন প্রধান জিয়াউল আহসানের উপস্থিতি ও নির্দেশনায় র্যাব-৮-এর ইন্টেলিজেন্স উইংয়ের সদস্যরা ওই চারজনকে হত্যা করেন।
মেজর সাব্বিরের ভাষ্য অনুযায়ী, পাথরঘাটার চরদুয়ানী এলাকায় একটি ফিশিং ট্রলারে করে তাদের বলেশ্বর নদীতে নেওয়া হয়। সেখানে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয় বলে তিনি ট্রাইব্যুনালকে জানান।
একইভাবে ২০১০ সালে আরও একজনকে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়েছিল বলেও সাক্ষ্যে উল্লেখ করেন তিনি।
এ ছাড়া ২০১১ সালে জিয়াউল আহসানের কথিত ‘গলফ অপারেশনে’ জড়িত ট্রলারমাঝিদের একজন আলকাস মাঝিকেও গুম করে হত্যার অভিযোগের কথা জানান সাবেক এই সেনা কর্মকর্তা।
এর আগে একই মামলায় সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াসহ সেনা ও র্যাবের কয়েকজন কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন।
সাক্ষ্যগ্রহণ শেষ হলে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নেওয়া হবে। এরপর যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে বিচারিক কার্যক্রম এগিয়ে যাবে। গত ১৬ বছরে গুমের অভিযোগে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে এটিকে বিচার শেষ পর্যায়ের প্রথম মামলা হিসেবে উল্লেখ করা হয়েছে।

১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৪০
বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা কাওসার হোসেন শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে তাকে গ্রেপ্তারের বিষয়টি বরিশালটাইমসকে নিশ্চিত করেন সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।
রূপাতলী বাস মালিক সমিতির সাবেক সভাপতি ও সম্পাদক কাওসার হোসেন শিপন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র অনুসারী। আওয়ামী লীগ শাসনামলে তিনি রূপাতলী বাসস্ট্যান্ডে ব্যাপক প্রভাব বিস্তার করেন। এনিয়ে তার কর্মীদের সাথে স্থানীয় আরেক আওয়ামী লীগ নেতা সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদের অনুসারীদের প্রায়শই সংঘাত-সংঘর্ষ হতো।
পুলিশ জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কাওসার হোসেন শিপনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে একাধিক মামলা হয়। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হলে তিনি অন্তর্ধানে চলে গিয়েছিলেন।
বরিশাল কোতয়ালি পুলিশের ওসি মি. মামুন জানান, বৃহস্পতিবার অপরাহ্ণে পুলিশ শহরের ২৪ নং ওয়ার্ডের রূপাতলীতে অভিযান চালিয়ে কাওসার হোসেন শিপনকে গ্রেপ্তার করে। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।’

২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:৫৫
শীত বাড়ার সাথে সাথে বাড়তে শুরু করেছে শিশু রোগীর সংখ্যাও। বিশেষ করে নিউমোনিয়া ব্রঙ্কিওলাইটিস, শ্বাসকষ্ট ও ডায়রিয়া এবং শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত শিশুদের ভর্তি বেড়েছে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দুটি শিশু ওয়ার্ডে। ওই সকল রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ জন শিশু ভর্তি হচ্ছে।
শিশু ওয়ার্ডে দায়িত্বরত একাধিক নার্স বলেন, নবজাতক থেকে শুরু করে শিশু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। তবে বেশীরভাগ রোগী আসছে গ্রামাঞ্চল থেকে। এ কারনে ৪১ বেডের বিপরীতে ভর্তি রয়েছে প্রায় ৩শ রোগী। বেড সংকট প্রকট আকার ধারন করায় একটি বেডে দুইজন এবং কোন কোন বেডে তিজন শিশু রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে কিছু রোগী রয়েছে যারা বেশী নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত। তাদের জন্য বেশী সময় ধরে চিকিৎসা দিতে হচ্ছে। এরা গ্রামে বসে বিভিন্ন ফার্মেসী থেকে ওষুধ নিয়ে রোগ থেকে মুক্তির চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে হাসপাতালে এসেছেন। অথচ তারা যদি আগেভাগে হাসপাতালে আসতো তাহলে বেশীদিন চিকিৎসা দিতে হতো না।
এ কারনে তারা বারবার রোগীদের অবহিত করছেন শিশুদের ঠান্ডাজনিত রোগ হলেই সাথে সাথে চিকিৎসক অথবা হাসপাতালে এসে চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য। হাসপাতালের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২১ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত শিশু ওয়ার্ডে ভর্তি ছিল ১ হাজার ২২৮ শিশু। বর্তমানে দুটি ওয়ার্ডে ভর্তি রয়েছে প্রায় ৩শ রোগী।
শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন সানজিদার মা বলেন, তারা ঝালকাঠির কাঠালিয়া থেকে এসেছেন। ৪ বছরের শিশুর জ্বর কোনভাবেই কমছে না। গ্রাম্য চিকিৎসক থেকে শুরু করে ফার্মেসী থেকে ওষুধ নিয়েছেন তাতে কাজ হয়নি। উপায়ন্তর না পেয়ে শিশুকে নিয়ে শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। তিনদিনের চিকিৎসায় সে অনেকটা ভালো। দুই-একদিনের মধ্যে হাসপাতাল ছাড়তে পারবেন বলে আশা করছেন তিনি। একই কথা জানালেন শিশু ইউনিটে ভর্তিকৃত একাধিক রোগীর অভিভাবক।
অভিভাবক আবু মুসা বলেন, ঘর থেকে নামলেই টাকার প্রয়োজন। এ কারনে আমাদের চেষ্টা থাকে গ্রাম্য চিকিৎসক ও ফার্মেসীর ওষুধের উপর। যখন সেখানকার ওষুধ কাজ করে না তারপর উপজেলা হাসপাতালে যাই। সেখানে দেখার পর অভিভাবকদের মনে ভয় ঢুকিয়ে দেয় ‘শিশুর অবস্থা খারাপ বলে’। অবশেষে তাদের পরামর্শে বরিশালে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আসতে বাধ্য হন বলে জানান তিনি। হাসপাতালে আসার পর চিকিৎসা এবং কিছু ওষুধ পেয়েছেন। যা হাসপাতালে নেই তা বাইরে থেকে ক্রয় করেছেন। তবে পূর্বের চেয়ে অনেক ভালো চিকিৎসা পাওয়ার কথা জানালেন তিনি।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর বলেন, শীতের কারনে ঠান্ডাজনিত রোগে বেশী আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্ক ব্যক্তিরা। প্রতিদিন গড়ে ৫০-৬০ জন শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে। সেই অনুপাতে বেড না থাকায় একই বেডে একাধিক শিশু রেখেও চিকিৎসা দেয়া হয়। তবে চিকিৎসায় কোন ধরনের গাফলতি হচ্ছে না বলে দাবি করেন পরিচালক।
বরিশাল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মিলন হাওলাদার বলেন, আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত দুই দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে স্থির রয়েছে। তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে বলে জানান তিনি। জ্যেষ্ঠ পর্যবেক্ষক আরো বলেন, শনিবার মাঝরাত থেকে রোববার দুপুর পর্যন্ত মাঝারী থেকে ঘণ কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী ৫ দিন অব্যাহত থাকবে। এছাড়া বৃষ্টিপাত এবং শৈত্য প্রবাহের সম্ভাবনা আগামী ৫ দিনে নেই বলে জানান তিনি।
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:০০
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৫
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৪
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৫৮