বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাটে ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার রাত ১০টার দিকে উপজেলার আদর্শ নগর ইউনিয়নের কাদিরাবাদ গ্রামের ফকির বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাদিরাবাদ গ্রামের মৃত গয়েজ উদ্দীন ফকিরের ছেলে নেছার উদ্দীন ফকির (৬০), বামনেরচর গ্রামের হারুন খানের ছেলে রাশেদ খান (৩১), আন্ধারমানিক গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে আব্দুল মান্নান সরদার (৩৮)।
তারা তিনজন মাদক ব্যবসায়ী এবং গ্রেপ্তারের সময় তাদের কাছে ৬০ পিস ইয়াবা পাওয়া গেছে বলে জানায় কাজিরহাট থানা পুলিশ।
কাজিরহাট থানার উপপরিদর্শক (এসআই) হৃদয় চাকলাদার জানান, মাদক ব্যবসায়ীরা কাজিরহাটের বিভিন্ন ইউনিয়নে বিক্রির জন্য ইয়াবা, গাজা নিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে আদর্শ নগর ইউনিয়নের কাদিরাবাদ ৫ নম্বর ওয়ার্ডে অভিযান চালানো হয়। এসময় ৬০ পিস ইয়াবাসহ ৩জনকে গ্রেপ্তার করা হয়।
কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ইয়াবাসহ ৩জনকে গ্রেপ্তারের ঘটনায় রোববার থানায় মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

১৮ নভেম্বর, ২০২৬ ১৫:৫৭
বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকা সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন থেকে রক্ষায় প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। একই সঙ্গে দেশজুড়ে নদী-খাল খনন, সেচ ও নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন এবং গ্রামীণ সড়ক অবকাঠামো সম্প্রসারণে মোট ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ের ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন ১৪টি এবং সংশোধিত দুটি। মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সবচেয়ে বেশি সাতটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এ ছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্প রয়েছে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের অনুমোদিত চারটি প্রকল্পের মধ্যে বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকা সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন থেকে রক্ষার প্রকল্পটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এ প্রকল্প বাস্তবায়িত হলে নদীভাঙনের ঝুঁকিতে থাকা সংশ্লিষ্ট এলাকার জনবসতি, কৃষিজমি ও অবকাঠামো সুরক্ষায় উদ্যোগ নেওয়া হবে।
এ ছাড়া দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন এবং সেচ সুবিধা বাড়ানোর একটি প্রকল্প অনুমোদন পেয়েছে। জামালপুরে ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধ এবং ঢাকার গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড ও তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণে মেট্রো ঢাকা প্রকল্পও রয়েছে এ তালিকায়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর মধ্যে রয়েছে উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণ। জয়পুরহাট, ফরিদপুর ও রাজবাড়ী, সিলেট বিভাগের চার জেলা এবং বৃহত্তর যশোরের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে পৃথক প্রকল্প নেওয়া হয়েছে।
এ ছাড়া পল্লী জীবিকায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধন এবং দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের অধীনে জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ঢাকার ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হবে। পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তাদের আবাসিক সমস্যা নিরসনে অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
সড়ক যোগাযোগ খাতে জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত করা হবে। এ ছাড়া মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক সার্ভিস লেনসহ চার লেনে উন্নীত করার প্রকল্পও অনুমোদন পেয়েছে।
এদিকে ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১৪টি প্রকল্প সম্পর্কে একনেক সভায় অবহিত করা হয়েছে। এসব প্রকল্প এরই মধ্যে পরিকল্পনামন্ত্রী অনুমোদন করেছেন।
এ তালিকায় রয়েছে কুমিল্লার মুরাদনগর উপজেলায় আর্চি ও বুড়ি নদী পুনঃখনন, জলবায়ু সহনশীল কৃষি ও পানি ব্যবস্থাপনা এবং জীবপ্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন ও বর্ধিতকরণ প্রকল্প।
এ ছাড়া জগন্নাথপুর ও মোহনগঞ্জে দুটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন, টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বাড়ানোর প্রকল্প রয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ খাতের কয়েকটি প্রকল্পও এ তালিকায় অন্তর্ভুক্ত। এর মধ্যে রয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের সক্ষমতা জোরদার, মিরকাদিম গরুর সংরক্ষণ ও উন্নয়ন গবেষণা এবং রাজশাহী বিভাগে জলবায়ু সহনশীল মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্প।
এ ছাড়া দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জলজ প্রতিবেশ সংরক্ষণ ও ব্যবস্থাপনা-সংক্রান্ত একটি প্রকল্প অসমাপ্ত রেখে সমাপ্ত করার প্রস্তাব রয়েছে। মহাসড়কের সরু ও ঝুঁকিপূর্ণ পুরোনো কংক্রিট ও বেইলি সেতুর পরিবর্তে নতুন কংক্রিট সেতু নির্মাণ এবং দুর্গম ও প্রত্যন্ত পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে টেলিটকের উচ্চগতির মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্প সম্পর্কেও সভায় অবহিত করা হয়েছে।
সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৮ নভেম্বর, ২০২৬ ১৫:১৩
বরিশাল আদালতের বিচারক শেখ ফারহান নাদিম নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার রাত থেকে তাকে উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে আদালতের কর্মকর্তাসহ বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশ। এর আগে নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। কোতয়ালি থানা পুলিশের ওসি সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেন।
আদালতের একাধিক সূত্র জানিয়েছে, মঙ্গলবারও আদালতের বিচারকার্যে অংশ নিয়েছেন সহকারি জেলা জজ শেখ ফারহান নাদিম। এবং বিকেলে তিনি একটি রিকশাযোগে কোথাও রওনা হয়ে গেছেন। এরপর থেকে তার ব্যবহৃত মুঠোফোন নম্বরটি বন্ধ আছে। গতকাল রাত থেকেই তার সন্ধানে নেমেছে স্বজনসহ আদালতের কর্মকর্তা-কর্মচারীরা।
এই তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, পুলিশের একাধিক টিম বিচারককে উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে। কিন্তু তাঁর মুঠোফোন বন্ধ থাকায় কিছুটা বিলম্বিত হচ্ছে।’

১৮ নভেম্বর, ২০২৬ ১৪:১৫
বরিশাল নগরে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয় ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সামনে পৃথক দুটি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোর সাড়ে ৪টার দিকে নগরের সিঅ্যান্ডবি সড়কে অবস্থিত গ্রামীণ ব্যাংকের চারতলা ভবনের নিচতলার বারান্দায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় একদল ব্যক্তি। এ সময় ভবনের নৈশপ্রহরী চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। তাদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অগ্নিসংযোগকারীরা। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গ্রামীণ ব্যাংকের ওই ভবনের নিচতলায় এরিয়া কার্যালয়, দ্বিতীয় ও তৃতীয় তলায় জোনাল কার্যালয় এবং চতুর্থ তলায় অডিট কার্যক্রম পরিচালিত হয়।
এদিকে, প্রায় একই সময়ে নগরের সরকারি বিএম কলেজের মসজিদ গেটের সামনের সড়কে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় ৭-৮ জনের একটি দল। স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে তারাও দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার মো. সাজ্জাদ হোসেন জানান, অগ্নিসংযোগের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বরিশাল সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা রবিউল আল আমীন বলেন, গ্রামীণ ব্যাংকের ভবনে আগুন দেওয়ার চেষ্টার বিষয়ে তারা অবগত নন। এ ঘটনায় ফায়ার সার্ভিসের কোনো কর্মী ঘটনাস্থলে যাননি।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম বলেন, দুটি ঘটনাস্থলই পুলিশ পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২১ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:৪৮
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাটে ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার রাত ১০টার দিকে উপজেলার আদর্শ নগর ইউনিয়নের কাদিরাবাদ গ্রামের ফকির বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাদিরাবাদ গ্রামের মৃত গয়েজ উদ্দীন ফকিরের ছেলে নেছার উদ্দীন ফকির (৬০), বামনেরচর গ্রামের হারুন খানের ছেলে রাশেদ খান (৩১), আন্ধারমানিক গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে আব্দুল মান্নান সরদার (৩৮)।
তারা তিনজন মাদক ব্যবসায়ী এবং গ্রেপ্তারের সময় তাদের কাছে ৬০ পিস ইয়াবা পাওয়া গেছে বলে জানায় কাজিরহাট থানা পুলিশ।
কাজিরহাট থানার উপপরিদর্শক (এসআই) হৃদয় চাকলাদার জানান, মাদক ব্যবসায়ীরা কাজিরহাটের বিভিন্ন ইউনিয়নে বিক্রির জন্য ইয়াবা, গাজা নিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে আদর্শ নগর ইউনিয়নের কাদিরাবাদ ৫ নম্বর ওয়ার্ডে অভিযান চালানো হয়। এসময় ৬০ পিস ইয়াবাসহ ৩জনকে গ্রেপ্তার করা হয়।
কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ইয়াবাসহ ৩জনকে গ্রেপ্তারের ঘটনায় রোববার থানায় মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১৯ নভেম্বর, ২০২৬ ০১:১৮
১৯ নভেম্বর, ২০২৬ ০১:০৯
১৯ নভেম্বর, ২০২৬ ০১:০৭
১৮ নভেম্বর, ২০২৬ ২৩:২৫