১৭ মে, ২০২৬ ১৩:৪৩
বরিশালে বেড়েই চলছে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বরিশালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগের মৃতের সংখ্যা পৌঁছেছে ৩২ জনে।
যার মধ্যে শের-ই বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) মৃত্যু হয়েছে ২২ জনের। রোববার (১৭ মে) সকালে হাসপাতাল পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
সবশেষ মৃত শিশু পটুয়াখালী সদরের বড় বিঘাইয়ের বাসিন্দা মো. কাওসার হোসেনের সাত মাস বয়সী কণ্যা নুসাইবা। শনিবার (১৬ মে) দিবাগত রাতে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় মৃত্যুবরণ করে।
শনিবার সকাল সাড়ে ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছে ৪২ জন। হাসপাতাল ছেড়েছেন ৬২ জন। বর্তমানে ভর্তি আছেন ১৯৬ জন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে চলতি মাস পর্যন্ত হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন ২১৯৫ জন রোগী।
এদিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তিনটি কক্ষে চলছে হাম রোগের চিকিৎসা। বেড সংকটে নতুন করে আরও একটি হাম ওয়ার্ড খোলা হয়েছে। একই সাথে বর্তমানে বরিশাল জেনারেল হাসপাতালেও এই রোগের উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা বেড়েছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্যমতে জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভাগে হাম উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা ৫৬৭৫ জন যার মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৫৬১৫ জন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. লোকমান হাকিম জানান, 'বরিশাল বিভাগে হামের প্রাদুর্ভাব মূলত মার্চে ভয়াবহ রূপ নেয়। ইতিমধ্যে শিশুদের টিকার আওতায় আনা হয়েছে। পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে আসবে।'

১৭ মে, ২০২৬ ২০:৩৪
দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপপরিচালক সেলিনা বেগমকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ১৪ মে আন্ত বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কেন্দ্রীয় ফুটবল দলের খেলোয়াড়দের দেওয়া সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর অনুচ্ছেদ ২(খ)(আ) অনুযায়ী দায়িত্বে অবহেলার অভিযোগ তদন্তের স্বার্থে বরিশাল বিশ্ববিদ্যালয় আইনের ধারা ৪৪(৬) মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলেও অফিস আদেশে জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৩ মে আন্ত বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে ম্যাচ ছিল বরিশাল বিশ্ববিদ্যালয় দলের।
মাঠে উপস্থিত থাকলেও শেষ পর্যন্ত খেলায় অংশ নিতে পারেনি ববি দল। শিক্ষার্থীদের অভিযোগ, শারীরিক শিক্ষা দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তার অসহযোগিতা ও দায়িত্বে অবহেলার কারণেই দলটি ম্যাচে অংশগ্রহণ থেকে বঞ্চিত হয়।
পরে চট্টগ্রাম থেকে ক্যাম্পাসে ফিরে গত ১৪ মে খেলোয়াড় ও সাধারণ শিক্ষার্থীরা ওই কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। একই সঙ্গে তাকে ছয় ঘণ্টার মধ্যে বরখাস্তের দাবি জানিয়ে আলটিমেটামও দেন তারা।
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তদন্তের স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যবস্থা গ্রহণ করেছে।
বরিশাল টাইমস

১৭ মে, ২০২৬ ২০:১১
বরিশালের মুলাদীতে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে আল আমিন হাওলাদার (২৩) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার (১৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন হাওলাদার ওই ইউনিয়নের দক্ষিণ বালিয়াতলী গ্রামের হানিফ হাওলাদারের ছেলে। এ ঘটনায় নোমান পন্ডিত, আজিজুল সরদার ও শাহাবুদ্দিন ঘরামীকে আটক করেছে পুলিশ।
মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের স্বজনদের দাবি, উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলী গ্রামের সালাম পন্ডিতের ছেলে নোমান পন্ডিত (৩৫), দক্ষিণ বালিয়াতলী গ্রামের আক্তার ওরফে নান্নু সরদারের ছেলে আজিজুল সরদার (২৭), লক্ষ্মীপুর গ্রামের হানিফ আকনের ছেলে কাওসার আকন (৪৫) ও আলী ঘরামীর ছেলে শাহাবুদ্দিন ঘরামীসহ ৪-৫ জন মিলে আল আমিন হাওলাদারকে হত্যা করেছে।
মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড বলে ধারণা করছেন স্থানীয় বাসিন্দারা।
নিহতের ভাই আসিফ হাওলাদার জানান, রোববার দুপুর সোয়া ১২টার দিকে নোমান পন্ডিত ও আজিজুল সরদার তাদের বাড়িতে যান। তারা দুজন আল আমিনকে পাওনা টাকা দেবেন বলে বাড়ির বাইরে ডেকে নেন। পরে তারা আল আমিনকে মোটরসাইকেলে করে নোমান পন্ডিতের বাড়ি নিয়ে যান। সেখানে নোমান পন্ডিত, আজিজুল সরদার, কাওসার আকন, শাহাবুদ্দিন ঘরামীসহ কয়েকজন আল আমিনকে মারধর ও ছুরি দিয়ে কুপিয়ে আহত করেন। পরে মৃত ভেবে তারা আল আমিনকে পার্শ্ববর্তী বিলের মধ্যে ফেলে দেন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় এক ব্যক্তি আসিফকে মোবাইলে জানান। পরবর্তীতে তিনি লোকজন নিয়ে নোমান পন্ডিতের বাড়ির পাশ থেকে তার ভাইকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে চিকিৎসক মো. কামরুল হাসান তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, তার ভাই এলাকায় ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। প্রায় ১৫-২০ দিন আগে তিনি একটি মাদক মামলায় জামিনে ছাড়া পেয়ে বাড়িতে ফেরেন। আল আমিন বিভিন্ন সময়ে নোমান পণ্ডিত, আজিজুল সরদার, কাওসার আকন, শান্ত হাওলাদারসহ কয়েকজনকে ১০ লাখ টাকা ধার দিয়েছিলেন। কারাগার থেকে ফিরে তার টাকার প্রয়োজন হওয়ায় তিনি নোমানসহ অন্যদের কাছে টাকা ফেরত চান। পরে পাওনা টাকা দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে তারা আল আমিনকে হত্যা করে।
এ ঘটনায় নিহতের মা ডালিয়া বেগম বাদী হয়ে মুলাদী থানায় মামলা করবেন বলে জানান তিনি।
অপরদিকে নিহত আল আমিনকে উদ্ধারের সময় তার স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে নোমান পন্ডিত ও আজিজুল সরদারকে আটক করে থানায় সোপর্দ করেন। পরে সফিপুর ফাড়ি পুলিশ ওই এলাকা থেকে শাহাবুদ্দিন ঘরামীকেও আটক করেন। শাহাবুদ্দিন ঘরামীর বিরুদ্ধে মাদকসহ প্রায় অর্ধশত মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
ওসি খন্দকার মো. সোহেল রানা বলেন, যুবককে হত্যার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। অভিযুক্ত অন্যান্যদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

১৭ মে, ২০২৬ ১৬:৫০
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দফতরের উপপরিচালক সেলিনা বেগমকে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: হুমায়ুন কবির স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। অফিস আদেশে বলা হয়, গত ১৪ মে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কেন্দ্রীয় ফুটবল দলের খেলোয়াড়দের দেয়া সুনির্দিষ্ট অভিযোগপত্রের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর অনুচ্ছেদ ২ (খ) এর (আ) মোতাবেক দায়িত্বে অবহেলার বিষয়টি সুষ্ঠুভাবে তদন্তের লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় আইনের ধারা ৪৪-এর (৬) মোতাবেক সেলিনা বেগমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
তবে সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকীভাতা প্রাপ্য হবেন বলে আদেশে উল্লেখ করা হয়। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিপক্ষে ম্যাচ ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের।
কিন্তু মাঠে উপস্থিত হয়েও শেষ পর্যন্ত খেলা থেকে বাদ পড়তে হয় ববি ফুটবল দলকে। অভিযোগ ওঠে, শারীরিক শিক্ষা দফতরের এই কর্মকর্তার অসহযোগিতা ও দায়িত্বে অবহেলার কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে অংশগ্রহণ করতে পারেনি বরিশাল বিশ্ববিদ্যালয়।
এরপর চট্টগ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ে ফিরে গত ১৪ মে ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় এবং সাধারণ শিক্ষার্থীরা শারীরিক শিক্ষা দফতরের এই কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেন।
একইসাথে তাকে আগামী ছয় ঘণ্টার মধ্যে বরখাস্ত করার আলটিমেটাম ও জোর দাবি জানান তারা। শিক্ষার্থীদের দাবির মুখেই শেষ পর্যন্ত তদন্তের স্বার্থে এই ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.