০৫ মে, ২০২৬ ২০:১৮
লক্ষ্মীপুরের রায়পুরে হারুনুর রশিদ নয়ন নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। পরে তাকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মঙ্গলবার (৫ মে) দুপুরে রায়পুর থানার ওসি শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
অভিযোগ উঠেছে, নয়নের বড় ভাই মঞ্জু মোল্লাকে জমিসংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। ওই ঘটনায় থানায় মামলা করতে গেলে তা না নিয়ে উল্টো নয়নকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত নয়ন উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ মোল্লার ছেলে।
সোমবার (৪ মে) রাতে রায়পুর উপজেলা শহর থেকে তাকে আটক করে পুলিশ। মঙ্গলবার দুপুরে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক নয়নের কয়েকজন শুভাকাঙ্ক্ষী জানান, দুর্বৃত্তরা সোমবার বিকেলে চরলক্ষ্মী গ্রামে নয়নের বড় ভাই মালদ্বীপপ্রবাসী মঞ্জুর মোল্লাকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে নয়নকে আটক করা হয়েছে।
নয়নের ভাই জাকির হোসেন মোল্লাকে মুঠোফোনে কল দিলেও তিনি কথা বলতে রাজি হননি। তবে নয়নের ভগ্নিপতি নুর মোহাম্মদ বলেন, কোনো একটা কাজে নয়ন থানার দিকে যায়। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মামলা থাকলেও জামিনে ছিলেন। বিস্তারিত কিছু জানি না।
রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, সন্ত্রাসবিরোধী মামলায় নয়নকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। থানা এলাকার বাইরে থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি থানায় কোনো মামলা করতে আসেননি।

০৫ মে, ২০২৬ ২০:৩২
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)-এর ব্যবহার অযোগ্য মালামাল বিক্রির নিলামকে কেন্দ্র করে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ মে) পুলিশের উপস্থিতিতেই টেন্ডার বাক্স ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
আরডিএ সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির অপ্রয়োজনীয় মালামাল বিক্রির জন্য গত ২০ এপ্রিল চারটি গ্রুপে টেন্ডার আহ্বান করা হয়। মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত দরপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত ছিল। তবে সকাল থেকেই নিলামকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে একদল ব্যক্তি আরডিএ ভবনে প্রবেশ করে দায়িত্বরত পুলিশ সদস্যদের সামনেই হঠাৎ করে টেন্ডার বাক্স ছিনতাই করে নিয়ে যায়। ঘটনার কিছুসময় পর পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া টেন্ডার বাক্স উদ্ধার করে পুনরায় আরডিএ কার্যালয়ে নিয়ে আসে। তবে এ সময়ের মধ্যে বাক্সটির নিরাপত্তা ও অক্ষত থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করেন দরপত্র দাখিলকারীরা।
আরডিএ’র সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান জানান, দুপুর আড়াইটার দিকে উদ্ধার হওয়া টেন্ডার বাক্স খোলা হলে দেখা যায়, বেশ কয়েকটি দরপত্রে কাটাকাটি ও সংশোধনের চিহ্ন রয়েছে। এতে পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
দরদাতাদের অভিযোগ, ছিনতাইয়ের পর দুর্বৃত্তরা নিজেদের পছন্দের প্রার্থীকে সুবিধা দিতে অন্যদের দরপত্রে ইচ্ছাকৃতভাবে কাটাকাটি করেছে এবং পরে তা আবার বাক্সে সংযোজন করা হয়েছে। উল্লেখ্য, প্রায় ৪৫০টি টেন্ডার শিডিউল বিক্রি হলেও শেষ পর্যন্ত জমা পড়ে মাত্র হাতে গোনা কয়েকটি।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। আরডি এর টেন্ডার বক্স চিন্তাই এর ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করলে মামলা নেওয়া হবে।

০৫ মে, ২০২৬ ১৩:০০
স্ত্রীর অধিকার পেতে থানা পুলিশ থেকে শুরু করে রাজনৈতিক নেতাদের কাছে ধর্না দিয়েও বিচার না পেয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন জান্নাতুন বাবলি (২৯) নামের এক গৃহবধূ। সোমবার (৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গৌরনদী বন্দরে বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুলের বাসার সামনের খালপাড়ে বসে তিনি বিষপান করেন।
এসময় তিনি গৌরনদী থানার ওসিসহ পুলিশেরও বিচার দাবি করেন। পরে মুমূর্ষু অবস্থায় এক নারী নেত্রী এবং স্থানীয়রা ওই গৃহবধূকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাবলি দিনাজপুর সদর থানার গোবরাপাড়া এলাকার জিয়াউর রহমানের কন্যা। তিনি বাবলি শঙ্কা মুক্ত নন বলে জানিয়ে চিকিৎসক।
গৃহবধূর থানায় দায়ের করা সাধারণ ডায়েরি সূত্রে জানাগেছে, জান্নাতুন বাবলির সাথে মোবাইল ফোনে পরিচয় হয় বরিশালের গৌরনদী উপজেলার সরিকল গ্রামের বাসিন্দা তরিকুল ইসলাম বাদলের ছেলে তৌহিদুল ইসলাম আশিকের। পরিচয়ের সূত্রধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাধে ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর তৌহিদুল ইসলাম আশিকের বাড়িতে আসে জান্নাতুন বাবলি। ওইদিনই তাদের বিবাহ হয়। বিবাহের পর থেকেই যৌতুকের জন্য বাবলির স্বামী তৌহিদুল, ননদ তামিমা ইসলাম, শাশুড়ি ফাহমিদা খানম, শ্বশুর তরিকুল ইসলাম তাকে (বাবলি) শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল।
নির্যাতন সহ্য করতে না পেরে স্ত্রী বাবলি ২০২৬ সালের ১৩ জানুয়ারি গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন (মামলা নং- ১৩/২৬)। পরে পুলিশ এবং স্থানীয়দের মধ্যস্ততায় সালিশ মিমাংসার পর নির্যাতন না করার শর্তে স্বামীসহ মামলার অন্য আসামিদের জামিন করান বাবলি। জামিনে এসে ফের বাবলির ওপর অমানুসিক নির্যাতন চালায় স্বামী তৌহিদুল ও তার পরিবারের লোকেরা।
এতে হতাশাগ্রস্থ হয়ে গত ১৪ মার্চ স্বামী তৌহিদুল ও তার পরিবারের লোকজনকে অভিযুক্ত করে গৌরনদী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন জান্নাতুন বাবলি। কিন্তু রহস্যজনক কারণে থানা পুলিশ থেকে শুরু করে স্থানীয় রাজনৈতিক নেতাদের কাছে স্ত্রীর অধিকার এবং নির্যাতন থেকে মুক্তি পেতে অসহায় বাবলি অসংখ্যবার ধর্না দিয়েও ন্যায় বিচার থেকে বঞ্চিত হন।
সর্বশেষ সোমবার (৪ মে) বাবলি বিচারের আশায় বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুলের গৌরনদী বন্দরের বাসার সামনে খালপাড়ে বসে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে বাবলি।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক টিপু সুলতান বলেন, বর্তমানে ওই যুবতী হাসপাতালে ভর্তি রয়েছেন। এখন পর্যন্ত তিনি শঙ্কামুক্ত নন। তাকে ২৪ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে।
রাতে এ বিষয়ে বক্তব্য জানতে বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল ও গৌরনদী থানার অফিসার ইনচার্জ তারিক হাসান রাকিবকে কল করা হলেও তারা রিসিভ করেননি।

০৫ মে, ২০২৬ ১২:৪৮
বীর মুক্তিযোদ্ধা পরিচয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম facebook পেইজ (ICDA Barishal) নামে একটি প্রতিষ্ঠানের পেইজে তিনি প্রতিনিয়ত লিখেছেন বীর মুক্তিযোদ্ধা, এবং ওই পরিচয় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের সুবিধা নেয়ার অভিযোগ উঠেছে আনোয়ার জাহিদ নামে এক ব্যক্তি বিরুদ্ধে।
তিনি সমন্বিত সমাজ উন্নয়ন সংস্থা (আইসিডিএ)'র প্রধান উপদেষ্টা প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক। আনোয়ার জাহিদ ঝালকাঠির কৃত্তিপাশা গ্রামের মৃত নোয়াব আলী ব্যাপারী ছেলে।
জেলার মুক্তিযোদ্ধাদের কোনো তালিকা এবং গেজেটে তাঁর নাম নেই। অথচ তিনি সব খানে নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে সব ধরনের সুযোগ-সুবিধা গ্রহণ করছেন।
সরকারি গেজেটসহ বীর মুক্তিযোদ্ধাদের কোনো তালিকায় নাম না থাকা প্রসঙ্গে আনোয়ার জাহিদ এর সাথে যোগাযোগ করা হয়। তিনি দাবি করেন, বরিশালের নয় নম্বর সেক্টরে দায়িত্বে ছিলেন এবং তাঁর ঢাকায় নিয়মিত যোগাযোগ ছিলো। তিনি আরও বলেন মুক্তিযুদ্ধ সনদের জন্য করেননি তিনি।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.