পিরোজপুরের ইন্দুরকানীতে এইসএসসি, আলিম ও সমমান পরিক্ষায় অংশগ্রহণকারীদের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হেল্প ডেক্স চালু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ জুন) সারাদেশের ন্যায় উপজেলার ইন্দুরকানী এফ করিম আলিম মাদ্রাসার কেন্দ্রে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। এ কেন্দ্রে শুরু হয় ছাত্রশিবিরের ইন্দুরকানী থানা শাখার হেল্প ডেস্ক।
হেল্প ডেস্কের মধ্যে রয়েছে, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, মাস্ক, মেডিসিন সেবা, বইপত্র রাখার ব্যবস্থা ও পরীক্ষার্থীদের সঙ্গে আশা অবিভাবকের বসার স্থান। ধারাবাহিক ভবে টগড়া কামিল মাদ্রাসা ও সেতারা স্মৃতি সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ সেবা প্রদান করা হবে বলেও জানা গেছে।
এসময় পরিদর্শন করেন, ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন মোহাম্মদ আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মারুফ হোসেন, ইন্দুরকানী সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সঞ্চিত কুমার। সরকারি কর্মকর্তাগণ পরিদর্শনে এসে ছাত্রশিবিরের প্রশংসা করেন।
এতে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবির ইন্দুরকানী (জিয়ানগর) থানা শাখার সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, সেক্রেটারী কে এম রাহাতুল ইসলাম ও ইন্দুরকানী সরকারি ডিগ্রি কলেজ সভাপতি আরিফুল ইসলাম'সহ সংগঠনের স্বেচ্ছাসেবকগণ।
সভাপতি মোঃ আশরাফুল ইসলাম বলেন, পরীক্ষার্থীদের সুবিধার্থে এবং অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা চিন্তা থেকেই এমন উদ্যোগ নেয়া হয়েছে। ছাত্রশিবির প্রতিবছরই পরীক্ষার্থীদের সহায়তায় এধরনের হেল্প ডেস্ক আয়োজন করে থাকে। শিক্ষার্থী, অভিভাবক এবং প্রশাসনসহ সকলের কাছ থেকে আশার চেয়ে অনেক বেশি সাড়া পেয়েছি, আলহামদুলিল্লাহ। এই হেল্প ডেস্ক পরিক্ষা শেষ হওয়া পর্যন্ত চালু থাকবে, ইনশাআল্লাহ।

১৮ নভেম্বর, ২০২৬ ১৯:৫১
পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ব্যারিস্টার শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় তাঁর গ্রামের বাড়ি এবং উপজেলা সদরে অবস্থিত আরেকটি বাড়িতে এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল তারাবুনিয়া এলাকায় শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির বিভিন্ন স্থাপনা ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরে অবস্থিত তাঁর অন্য বাড়িতেও হামলা চালানো হয়। সেখানে ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়।
ব্যারিস্টার শ ম রেজাউল করিম সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তবে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

১৮ নভেম্বর, ২০২৬ ০৯:৪৭
পিরোজপুরের ভান্ডারিয়ায় গভীর রাতে বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছেন মো. সিয়াম নামে এক বাসহেলপার। বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সিয়াম বরিশালের উজিরপুর উপজেলার বাসিন্দা। তিনি বরিশাল মালিক সমিতির ‘বাহক’ পরিবহনের একটি বাসের হেলপার ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাস দাঁড় করানো ছিল। বুধবার ভোররাত আনুমানিক ৪টার দিকে দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাহক পরিবহনের ভেতরে ঘুমিয়ে ছিলেন হেলপার সিয়াম। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তিনি আর বাস থেকে বের হতে পারেননি।
বাসে আগুন জ্বলতে দেখে টহলরত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশপাশের বাসে ঘুমিয়ে থাকা লোকজনকে নিরাপদে সরিয়ে নেন। পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুন নেভানোর পর বাহক পরিবহনের ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিস মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে একই রাতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাই মহল এলাকায় সড়কের পাশে চারটি দোকানেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
একই রাতে পৃথক স্থানে অগ্নিসংযোগের এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

১০ নভেম্বর, ২০২৬ ১৫:৫২
পিরোজপুর সদর উপজেলার ঝাউতলা সেতুটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। এক যুগের বেশি সময় ধরে সংস্কার না হওয়ায় সেতুটির বিভিন্ন অংশ ভেঙে গেছে। ঝুঁকি নিয়ে কাঠ ও গাছের গুঁড়ি বিছিয়ে কোনোরকমে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। এতে চরম দুর্ভোগে পড়েছেন ১২টি গ্রামের প্রায় ১৬ হাজার মানুষ।
স্থানীয় বাসিন্দা শাহে আলম বাড়ি মেরামতের জন্য বালু কিনেছিলেন। বাড়িতে বালু পৌঁছে দিতে ভ্যানও ভাড়া করেন। কিন্তু ঝাউতলা সেতুর কাছে এসে আটকে যায় ভ্যান। ভাঙাচোরা সেতু দিয়ে ভ্যান পার করা সম্ভব না হওয়ায় সেখানেই নামাতে হয় বালুর বস্তাগুলো। পরে শ্রমিক দিয়ে একেকটি বস্তা সেতুর অন্য পাশে নিয়ে যেতে হয় তাঁকে।
গত ৩০ অক্টোবর ঝাউতলা বাজার এলাকায় কথা হয় শাহে আলমের সঙ্গে। তিনি বলেন, ‘কী আর করমু, আমাগো দুর্ভোগের শ্যাষ নাই। এইভাবে সব মালামাল নেওন যে কত কষ্টের, হেইডা আমরাই বুঝি।’
স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর সদর উপজেলা শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে ঝাউতলা এলাকায় সেতুটির অবস্থান। প্রায় ৩০ বছর আগে নির্মিত ৪৫ মিটার দীর্ঘ ও ২ দশমিক ৫৯ মিটার প্রস্থের সেতুটি এক যুগের বেশি সময় ধরে সংস্কার করা হয়নি।
সেতুটির পশ্চিম পাশে উত্তর শংকরপাশা এবং পূর্ব পাশে বাঁশবাড়িয়া, দক্ষিণ শংকরপাশা, কালিকাঠী, পাঙ্গাসিয়া, চিথলিয়া, দক্ষিণ গাজীপুর, রাইনখালী, বাদোখালী, বাদুরা, হরিণা ও হরিণা গাজীপুর গ্রাম অবস্থিত। এসব গ্রামের বাসিন্দাদের উপজেলা শহরে যাতায়াতের অন্যতম পথ এটি।
সেতুর বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। কোথাও ভাঙা অংশে সুপারিগাছের গুঁড়ি ও কাঠের টুকরা বসানো হয়েছে। আবার কোথাও স্ল্যাব ভেঙে বেরিয়ে আছে লোহার রড। সেতুর ওপর দিয়ে কেউ হাঁটলেই ঝনঝন শব্দ হয়, কেঁপে ওঠে পুরো কাঠামো। স্থানীয় লোকজন নিজেরাই কাঠ বিছিয়ে চলাচলের ব্যবস্থা করেছেন।
সেতুর বেহাল অবস্থার কারণে কোনো যানবাহনই এখন আর স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না। আগে ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান, রিকশা, টেম্পো, মোটরসাইকেল ও সাইকেল চলাচল করলেও এখন পায়ে হেঁটে পার হওয়াও ঝুঁকিপূর্ণ।
স্থানীয় অটোরিকশাচালক শামীম বলেন, ‘ভাঙা ব্রিজের কারণে গাড়ি নিয়ে ওই পাড়ে যাইতে পারি না।’
সেতু ব্যবহার করতে গিয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিরা। স্থানীয় বাসিন্দা ফারজানা আক্তার জানান, তাঁর বড় মেয়ে সেতুর ওপারে জি হায়দার মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে। প্রতিদিন মেয়েকে নিয়ে ঝুঁকি নিয়েই সেতু পার হতে হয়। এ কারণে ছোট মেয়েকে সেতুর ওপারের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করানোর পরিকল্পনা নেই তাঁর।
ফারজানা আক্তার বলেন, ‘আমার শাশুড়ির বয়স প্রায় ৯০ বছর। তাঁকে চিকিৎসকের কাছে নিতে হলে অটোরিকশা থেকে নামিয়ে কোলে করে সেতু পার করতে হয়। এরপর আবার অন্য পাশে গিয়ে অটোরিকশা নিতে হয়। এভাবেই আমাদের জীবন চলছে।’
এদিকে সেতুর এক থেকে তিন কিলোমিটারের মধ্যে রয়েছে হরিণা আবদুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়, হরিণা গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাইতুল হুদা দাখিল মাদ্রাসা। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী প্রতিদিন সেতুটি ব্যবহার করে যাতায়াত করে।
সেতুটি সংস্কার না হওয়ায় কৃষিপণ্যসহ বিভিন্ন মালামাল পরিবহনেও বাড়তি খরচ ও সময় লাগছে। স্থানীয় বাসিন্দাদের উপজেলা শহরে যেতে প্রায় পাঁচ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে চলাচল করতে হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পিরোজপুর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. মজিবুর রহমান বলেন, ঝাউতলা সেতুটি সংস্কারের জন্য ইতিমধ্যে ঢাকায় প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবটি অনুমোদন হলে সেতুর সংস্কারকাজ করা হবে।

২৬ জুন, ২০২৫ ১৯:৪৪
পিরোজপুরের ইন্দুরকানীতে এইসএসসি, আলিম ও সমমান পরিক্ষায় অংশগ্রহণকারীদের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হেল্প ডেক্স চালু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ জুন) সারাদেশের ন্যায় উপজেলার ইন্দুরকানী এফ করিম আলিম মাদ্রাসার কেন্দ্রে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। এ কেন্দ্রে শুরু হয় ছাত্রশিবিরের ইন্দুরকানী থানা শাখার হেল্প ডেস্ক।
হেল্প ডেস্কের মধ্যে রয়েছে, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, মাস্ক, মেডিসিন সেবা, বইপত্র রাখার ব্যবস্থা ও পরীক্ষার্থীদের সঙ্গে আশা অবিভাবকের বসার স্থান। ধারাবাহিক ভবে টগড়া কামিল মাদ্রাসা ও সেতারা স্মৃতি সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ সেবা প্রদান করা হবে বলেও জানা গেছে।
এসময় পরিদর্শন করেন, ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন মোহাম্মদ আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মারুফ হোসেন, ইন্দুরকানী সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সঞ্চিত কুমার। সরকারি কর্মকর্তাগণ পরিদর্শনে এসে ছাত্রশিবিরের প্রশংসা করেন।
এতে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবির ইন্দুরকানী (জিয়ানগর) থানা শাখার সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, সেক্রেটারী কে এম রাহাতুল ইসলাম ও ইন্দুরকানী সরকারি ডিগ্রি কলেজ সভাপতি আরিফুল ইসলাম'সহ সংগঠনের স্বেচ্ছাসেবকগণ।
সভাপতি মোঃ আশরাফুল ইসলাম বলেন, পরীক্ষার্থীদের সুবিধার্থে এবং অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা চিন্তা থেকেই এমন উদ্যোগ নেয়া হয়েছে। ছাত্রশিবির প্রতিবছরই পরীক্ষার্থীদের সহায়তায় এধরনের হেল্প ডেস্ক আয়োজন করে থাকে। শিক্ষার্থী, অভিভাবক এবং প্রশাসনসহ সকলের কাছ থেকে আশার চেয়ে অনেক বেশি সাড়া পেয়েছি, আলহামদুলিল্লাহ। এই হেল্প ডেস্ক পরিক্ষা শেষ হওয়া পর্যন্ত চালু থাকবে, ইনশাআল্লাহ।
২২ নভেম্বর, ২০২৬ ১৯:৩০
২২ নভেম্বর, ২০২৬ ১৯:২২
২২ নভেম্বর, ২০২৬ ১৭:৩০
২২ নভেম্বর, ২০২৬ ১৭:২৪