২৮ মার্চ, ২০২৬ ১৫:৪৬
বরিশাল সদর উপজেলার কড়াই নদী থেকে নিখোঁজ মানসিক ভারসাম্য হারানো ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ মার্চ) ভোরে নদীর রাজারচর এলাকা থেকে লাশ উদ্ধার করা হয় বলে বরিশাল সদর নৌ-পুলিশের ওসি অসীম কুমার সিকদার জানিয়েছেন।
ওই ব্যক্তি হলেন-সবুজ হাওলাদার (৬০)। তিনি সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের দক্ষিণ দূর্গাপুর গ্রামের বাসিন্দা মৃত আব্দুল আজিজ হাওলাদারের ছেলে।
স্বজনদের বরাতে ওসি জানান, শুক্রবার দুপুরে বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলো সবুজ হাওলাদার। শনিবার সকাল ৬টার দিকে স্থানীয়রা কড়াইতলা নদীর রাজারহাট এলাকায় দেখতে পায়।
খবর পেয়ে তারা গিয়ে লাশ উদ্ধার করেছেন। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ওসি অসীম কুমার সিকদার।

২৮ মার্চ, ২০২৬ ১৭:৫৩
বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে উপজেলার কুতুবপুরে মাদক প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে
কুতুবপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও নলচিড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ মো. জামাল উদ্দিন ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো. আবু বক্কর গাজী, মো. শামীম খলিফা, গৌরনদী পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মো. কামরুজ্জামান খোকন, বরিশাল জজ আদালতের পিপি অ্যাডভোকেট রেজাউল করিম, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি কেএম আনোয়ার হোসেন বাদল, গৌরনদী মডেল থানার এসআই মিতুল, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ফুয়াদ হোসেন এ্যানি, নলচিড়া ইউনিয়ন বিএনপি যুগ্ন আহবায়ক মো. হারুন শিকদার, মো. বাদল খান, উপজেলা কৃষকদলের প্রচার সম্পাদক কাজী ছানাউল, যুবদল নেতা মামুন হাওলাদার, রুহুল আমিন বেপারী প্রমুখ।
সমাবেশে মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য উপজেলা নির্বাহী অফিসার এলাকাবাসীর প্রতি আহবান জানান। পাশাপাশি এ কাজে নিয়োজিতদের প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ নিরাপত্তা দেয়ার আশ্বাস প্রদান করা হয়।

২৮ মার্চ, ২০২৬ ১৪:০৮
বরিশালসহ সারা দেশের কোথাও কোথাও আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আগামী তিন দিন পর্যন্ত দেশের সব বিভাগেই দুয়েক জায়গায় এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শনিবার (২৮ মার্চ) সকালে এ তথ্য জানিয়েছে।
তাদের পূর্বাভাসে বলা হয়েছে, ৩১ মার্চ পর্যন্ত দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দিনাজপুরে, ৪১ মিলিমিটার। এছাড়া রংপুরে ৪০ মিলিমিটার, রংপুর বিভাগের ডিমলায় ৩২ মিলিমিটার, রাজারহাটে ২৯ মিলিমিটার, কিশোরগঞ্জের নিকলীতে ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর বাইরে বগুড়া, ময়মনসিংহ, চট্টগ্রাম, গোপালগঞ্জ এবং খুলনায় সামান্য থেকে হালকা বৃষ্টি হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের একটি বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর ফলে আগামীকাল বরিশাল, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সম্ভাবনা রয়েছে পরদিনও। তবে ১ এপ্রিলের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে এবং তাপমাত্রা আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।’

২৭ মার্চ, ২০২৬ ১৭:৪৮
বরিশালের রিফিউজি কলোনি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন চিহ্নিত মাদক সম্রাট এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল মামলার আসামি ‘গাঁজা রফিক’। শীর্ষ সন্ত্রাসী ‘নাককাটা রুবেল’-এর প্রধান অর্থ জোগানদাতা হিসেবে পরিচিত এই রফিকের বিরুদ্ধে এবার অনুসন্ধানী সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও হেনস্তার গুরুতর অভিযোগ উঠেছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, সম্প্রতি একটি মামলার বাদী অনুসন্ধানী সাংবাদিক মাছুদুর রহমান আসলামকে মুঠোফোনে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয় রফিক ও তার সহযোগীরা। গত শুক্রবার সকাল আনুমানিক ১১টার দিকে রফিকের মোবাইল নম্বর থেকে প্রথমে এক নারী এবং পরবর্তীতে রেজা নামে এক ব্যক্তি সাংবাদিক আসলামকে চরম হেনস্তা করেন। রেজা এর আগে নিজেকে ‘আলেকান্দা’র বাসিন্দা পরিচয় দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টির চেষ্টা চালান।
অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। রফিক কেবল মাদক ব্যবসাই নয়, বরং শীর্ষ সন্ত্রাসী ‘নাককাটা রুবেল’-এর অবৈধ অস্ত্রের ভাণ্ডারও নিয়ন্ত্রণ করছেন। বিশ্বস্ত সূত্রের দাবি, রুবেলের কাছে থাকা বিপুল পরিমাণ অবৈধ অস্ত্রের একটি বড় অংশ বর্তমানে রফিকের কাছে গচ্ছিত রয়েছে। রফিক নিজেই মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন, যার কল রেকর্ড সংবাদমাধ্যম ‘তালাশ বিডি’-র কাছে সংরক্ষিত আছে।
অত্যন্ত ধূর্ত এই মাদক সম্রাট হোয়াটসঅ্যাপে সাংবাদিক আসলামকে ডিবি পুলিশের ভয় দেখান। এবং নিজেকে ‘রাজা রফিক’ দাবি করে তিনি দম্ভোক্তি করেন যে, ডিবি পুলিশের মাধ্যমে সাংবাদিককে তুলে নিয়ে মাদক মামলায় ফাঁসিয়ে দেবেন। এছাড়া মামলার বাদীকে বিভিন্ন সময় অর্থের প্রলোভন দেখিয়ে ম্যানেজ করার ব্যর্থ চেষ্টা করেন তিনি। এমনকি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে নিয়েও কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
রিফিউজি কলোনি ও সংলগ্ন এলাকার বাসিন্দারা এই চক্রটির দাপটে দিশেহারা। সাধারণ মানুষ তাদের ভয়ে মুখ খুলতে সাহস পায় না। মাদক ও অস্ত্রের এই মরণ নেশা থেকে এলাকাকে বাঁচাতে ভুক্তভোগীরা দ্রুত এই মাদক সম্রাট ও তার সহযোগীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
রফিকের মাদক ব্যবসার স্বীকারোক্তি এবং সাংবাদিককে হুমকির সমস্ত কল রেকর্ড ও ডিজিটাল প্রমাণ বর্তমানে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের হস্তগত রয়েছে, যা আইনি প্রক্রিয়ায় রফিকের বিরুদ্ধে শক্তিশালী প্রমাণ হিসেবে কাজ করবে।’
বরিশাল টাইমস

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.