বরিশাল নগরীর ২১ নম্বর ওয়ার্ডের মনু মিয়ার লেন এলাকা থেকে সন্দেহভাজন এক ভারতীয় নারীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই বরিশাল কার্যালয়ের তথ্যের ভিত্তিতে কোতয়ালি মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
এনএসআই বরিশাল কার্যালয়ের একটি গোপন সূত্র জানায়, উক্ত এলাকায় একটি মুসলিম পরিবারের আশ্রয়ে কয়েকজন ভারতীয় নারী অবস্থান করছেন। তারা সবসময় ঘরের দরজা বন্ধ রাখেন এবং বাইরে বের হওয়ার সময় বোরকা পরে চলাফেরা করেন, যাতে পরিচয় গোপন থাকে। এ তথ্যের ভিত্তিতে এনএসআই ও কোতয়ালি মডেল থানার একটি যৌথ টিম অভিযান চালিয়ে জনৈক কুদ্দুসের ভাড়া বাসা থেকে ওই নারীকে আটক করে।
আটক নারী নিজেকে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাসিন্দা রীতা বালা বলে পরিচয় দেন এবং একটি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দেখান। তবে এনএসআই বরিশাল কার্যালয় বরিশাল ও মাদারীপুর নির্বাচন অফিসে যোগাযোগ করে যাচাই করলে দেখা যায় কার্ডের সকল তথ্য সঠিক হলেও ছবির ভিন্নতা রয়েছে।
এছাড়া মাদারীপুরের উল্লিখিত ঠিকানায় স্থানীয়ভাবে খোঁজ নিয়ে রীতা বালা নামের কোনো ব্যক্তি বসবাস করেন না বলে জানা যায়। এছাড়া বরিশালে তার অবস্থান বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি প্রতিবার ভিন্ন ভিন্ন তথ্য প্রদান করেন, যা সন্দেহের জন্ম দেয়।
অভিযানে অংশ নেওয়া কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ সাংবাদিকদের বলেন, আমাদেরকে জেলা এনএসআই বরিশাল কার্যালয় থেকে জানানো হয় যে মনু মিয়ার লেন এলাকায় এক সন্দেহভাজন নারী অবস্থান করছেন। তথ্যের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে আটক করে থানায় নিয়ে আসি।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ভারতীয় নাগরিক হতে পারেন। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তার জাতীয় পরিচয়পত্রে ছবির অমিলসহ কিছু গড়মিল পাওয়া গেছে। আমরা তদন্ত শেষে বিস্তারিত বলতে পারব। প্রাথমিকভাবে তার অবস্থান সন্দেহজনক হওয়ায় আইনগত প্রক্রিয়া অনুযায়ী তদন্ত সম্পন্ন করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

১৮ নভেম্বর, ২০২৬ ১৫:১৩
বরিশাল আদালতের বিচারক শেখ ফারহান নাদিম নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার রাত থেকে তাকে উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে আদালতের কর্মকর্তাসহ বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশ। এর আগে নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। কোতয়ালি থানা পুলিশের ওসি সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেন।
আদালতের একাধিক সূত্র জানিয়েছে, মঙ্গলবারও আদালতের বিচারকার্যে অংশ নিয়েছেন সহকারি জেলা জজ শেখ ফারহান নাদিম। এবং বিকেলে তিনি একটি রিকশাযোগে কোথাও রওনা হয়ে গেছেন। এরপর থেকে তার ব্যবহৃত মুঠোফোন নম্বরটি বন্ধ আছে। গতকাল রাত থেকেই তার সন্ধানে নেমেছে স্বজনসহ আদালতের কর্মকর্তা-কর্মচারীরা।
এই তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, পুলিশের একাধিক টিম বিচারককে উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে। কিন্তু তাঁর মুঠোফোন বন্ধ থাকায় কিছুটা বিলম্বিত হচ্ছে।’

১৮ নভেম্বর, ২০২৬ ১৪:১৫
বরিশাল নগরে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয় ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সামনে পৃথক দুটি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোর সাড়ে ৪টার দিকে নগরের সিঅ্যান্ডবি সড়কে অবস্থিত গ্রামীণ ব্যাংকের চারতলা ভবনের নিচতলার বারান্দায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় একদল ব্যক্তি। এ সময় ভবনের নৈশপ্রহরী চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। তাদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অগ্নিসংযোগকারীরা। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গ্রামীণ ব্যাংকের ওই ভবনের নিচতলায় এরিয়া কার্যালয়, দ্বিতীয় ও তৃতীয় তলায় জোনাল কার্যালয় এবং চতুর্থ তলায় অডিট কার্যক্রম পরিচালিত হয়।
এদিকে, প্রায় একই সময়ে নগরের সরকারি বিএম কলেজের মসজিদ গেটের সামনের সড়কে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় ৭-৮ জনের একটি দল। স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে তারাও দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার মো. সাজ্জাদ হোসেন জানান, অগ্নিসংযোগের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বরিশাল সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা রবিউল আল আমীন বলেন, গ্রামীণ ব্যাংকের ভবনে আগুন দেওয়ার চেষ্টার বিষয়ে তারা অবগত নন। এ ঘটনায় ফায়ার সার্ভিসের কোনো কর্মী ঘটনাস্থলে যাননি।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম বলেন, দুটি ঘটনাস্থলই পুলিশ পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১৭ নভেম্বর, ২০২৬ ২২:১৯
দুটি সম্ভাব্য রুট নিয়ে চলছে সমীক্ষা, আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দের আশা
আগামী ছয় মাসের মধ্যে ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বরিশালকে রেল নেটওয়ার্কের আওতায় আনতে সরকার দুটি সম্ভাব্য রুট নিয়ে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে বরিশাল-৩ আসনের সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবেদীনের ৭১ বিধির আওতায় উত্থাপিত জরুরি জনগুরুত্বসম্পন্ন নোটিশের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
মন্ত্রী জানান, বরিশালকে রেল যোগাযোগের আওতায় আনতে দুটি সম্ভাব্য রুট বিবেচনায় রয়েছে। এর একটি ঢাকা-ভাঙ্গা-বরিশাল এবং অন্যটি পদ্মা সেতু হয়ে ঢাকা-বরিশাল রুট।
তিনি বলেন, সাবেক সংসদ সদস্য মিয়া মোহাম্মদ নুরউদ্দিন আহমেদ অপুর ডিও লেটার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে পাওয়ার পর শরীয়তপুর সদর, ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট হয়ে বরিশাল পর্যন্ত রেলপথ নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা চলছে।
এর আগে ফরিদপুরের ভাঙ্গা জংশন থেকে মাদারীপুর, বরিশাল, বরগুনা ও ঝালকাঠি হয়ে পায়রা বন্দর পর্যন্ত ২৪১ কিলোমিটার রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। এ প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষায় ব্যয় ধরা হয়েছিল ৪১ হাজার ৭৯৭ কোটি টাকা। প্রস্তাবিত পরিকল্পনায় ১৯০ কিলোমিটার মূল রেললাইন নির্মাণের কথা রয়েছে।
তবে ওই সমীক্ষা প্রতিবেদনে বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত রেলপথ নির্মাণকে অর্থনৈতিকভাবে লাভজনক নয় বলে উল্লেখ করা হয়েছে।
শেখ রবিউল আলম বলেন, বর্তমানে চলমান সম্ভাব্যতা সমীক্ষার কাজ আগামী তিন মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। এরপর আগের ও বর্তমান সমীক্ষার ফলাফল সমন্বয় করে আরও দুই মাসের মধ্যে রুট চূড়ান্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বলে আশা করছে সরকার।
তিনি আরও বলেন, সর্বাধিকসংখ্যক মানুষের যাতায়াতের সুবিধা বিবেচনায় নিয়ে রেলপথের চূড়ান্ত রুট নির্ধারণ করা হবে।
মন্ত্রী জানান, বর্তমানে দেশের ৫০টি জেলা রেল নেটওয়ার্কের আওতায় রয়েছে। আরও ১০টি জেলাকে রেল যোগাযোগের আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। এ পরিকল্পনায় বরিশালসহ প্রস্তাবিত রেলপথের আওতাভুক্ত জেলাগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।
আগামী অর্থবছরের বাজেটে ঢাকা-বরিশাল রেলপথ প্রকল্পের জন্য অর্থ বরাদ্দের সম্ভাবনার কথাও জানান মন্ত্রী। এ লক্ষ্য সামনে রেখেই সরকার কাজ এগিয়ে নিচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

১৪ অক্টোবর, ২০২৫ ১৬:৪৫
বরিশাল নগরীর ২১ নম্বর ওয়ার্ডের মনু মিয়ার লেন এলাকা থেকে সন্দেহভাজন এক ভারতীয় নারীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই বরিশাল কার্যালয়ের তথ্যের ভিত্তিতে কোতয়ালি মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
এনএসআই বরিশাল কার্যালয়ের একটি গোপন সূত্র জানায়, উক্ত এলাকায় একটি মুসলিম পরিবারের আশ্রয়ে কয়েকজন ভারতীয় নারী অবস্থান করছেন। তারা সবসময় ঘরের দরজা বন্ধ রাখেন এবং বাইরে বের হওয়ার সময় বোরকা পরে চলাফেরা করেন, যাতে পরিচয় গোপন থাকে। এ তথ্যের ভিত্তিতে এনএসআই ও কোতয়ালি মডেল থানার একটি যৌথ টিম অভিযান চালিয়ে জনৈক কুদ্দুসের ভাড়া বাসা থেকে ওই নারীকে আটক করে।
আটক নারী নিজেকে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাসিন্দা রীতা বালা বলে পরিচয় দেন এবং একটি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দেখান। তবে এনএসআই বরিশাল কার্যালয় বরিশাল ও মাদারীপুর নির্বাচন অফিসে যোগাযোগ করে যাচাই করলে দেখা যায় কার্ডের সকল তথ্য সঠিক হলেও ছবির ভিন্নতা রয়েছে।
এছাড়া মাদারীপুরের উল্লিখিত ঠিকানায় স্থানীয়ভাবে খোঁজ নিয়ে রীতা বালা নামের কোনো ব্যক্তি বসবাস করেন না বলে জানা যায়। এছাড়া বরিশালে তার অবস্থান বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি প্রতিবার ভিন্ন ভিন্ন তথ্য প্রদান করেন, যা সন্দেহের জন্ম দেয়।
অভিযানে অংশ নেওয়া কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ সাংবাদিকদের বলেন, আমাদেরকে জেলা এনএসআই বরিশাল কার্যালয় থেকে জানানো হয় যে মনু মিয়ার লেন এলাকায় এক সন্দেহভাজন নারী অবস্থান করছেন। তথ্যের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে আটক করে থানায় নিয়ে আসি।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ভারতীয় নাগরিক হতে পারেন। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তার জাতীয় পরিচয়পত্রে ছবির অমিলসহ কিছু গড়মিল পাওয়া গেছে। আমরা তদন্ত শেষে বিস্তারিত বলতে পারব। প্রাথমিকভাবে তার অবস্থান সন্দেহজনক হওয়ায় আইনগত প্রক্রিয়া অনুযায়ী তদন্ত সম্পন্ন করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’
১৮ নভেম্বর, ২০২৬ ২৩:২৫
১৮ নভেম্বর, ২০২৬ ২৩:১৯
১৮ নভেম্বর, ২০২৬ ২০:৫৮
১৮ নভেম্বর, ২০২৬ ২০:৪৯