বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকায় জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে বরিশাল বিভাগ-চট্টগ্রাম বিভাগের মধ্যকার ম্যাচে তৃতীয় দিন মাত্র ১৫ ওভার খেলা হয়েছে।
কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রামের ৩৫৮ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৪০ ওভারে ২ উইকেটে ১১৫ রান করেছিল বরিশাল। ওপেনার জাহিদুজ্জামান ১৩ ও সালমান হোসেন ইমন ৪৭ রানে অপরাজিত ছিলেন।
তৃতীয় দিন ১৫ ওভার খেলা হয়। এই ১৫ ওভারে কোন উইকেট না হারিয়ে ৫১ রান যোগ করতে পারে বরিশাল। ৫৫ ওভারে ২ উইকেটে ১৬৬ রান করেছে তারা। ৮ উইকেট হাতে নিয়ে এখনও ১৯২ রানে পিছিয়ে বরিশাল জাহিদুজ্জামান ৩২ ও সালমান ৭৫ রানে অপরাজিত আছেন।
চট্টগ্রামের এনামুল হক ও নাইম হাসান ১টি করে উইকেট নেন।

২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৪০
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে চার পরিবর্তন। আগের ম্যাচে অধিনায়ক হিসেবে মাঠে নামা সোহেল রানা এবার একাদশে নেই। তার জায়গায় দলে ফিরেছেন জামাল ভূঁইয়া। তার হাতেই উঠছে অধিনায়কের আর্মব্যান্ড।
ডিফেন্সেও পরিবর্তন এসেছে। আগের ম্যাচে খেলা শাকিল আহাদ তপু বাদ পড়েছেন। তার জায়গায় একাদশে জায়গা পেয়েছেন জিদান ইউসুফ।
আক্রমণভাগে দুটি পরিবর্তন আনা হয়েছে। ফাহামেদুল ইসলাম ও ফারহান আলী ওয়াহিদের পরিবর্তে খেলবেন সুকি ইতোফুসাই ও শেখ মোরসালিন।
শ্রাবণ; সাদ, তারিক, জিদান, জায়ান; হামজা, জামাল, শমিত; রাকিব, মোরসালিন ও সুকি।

৩১ আগস্ট, ২০২৬ ২১:৪১
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল থেকে অবসর নিলেন মহাতারকা লিওনেল মেসি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে আন্তর্জাতিক মঞ্চকে বিদায়ের ঘোষণা দিলেন তিনি।

২৩ আগস্ট, ২০২৬ ১২:২২
আরও একবার জালের দেখা পেলেন লিওনেল মেসি। তবুও হারের বৃত্ত থেকে বের হতে পারেনি ইন্টার মিয়ামি। মেজর লিগ সকারে ঘরের মাঠ নিউ স্টেডিয়ামে টরন্টো এফসির কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে বেকহ্যামদের দল। এই নিয়ে লিগে টানা তিন ম্যাচে জয়ের মুখ দেখলো না মিয়ামি।
বিশ্বকাপ বিরতি কাটিয়ে ফেরার পর মিয়ামির ফর্ম গ্রাফ নিম্নমুখী। ২২ জুলাই থেকে ৯ টি ম্যাচ খেলে ৩ জয়ের বিপরীতে ড্র দুটি, পরাজয় ৪টি। টানা দুই পরাজয়ে লিগস কাপ থেকে বিদায় হয়েছে তাদের।
এমএলএসের ৬ ম্যাচে শনিবারের পরাজয় তাদের দ্বিতীয়। সব মিলিয়ে ৮ আগস্ট থেকে চতুর্থ পরাজয় এটি। এতে এমএলএসের দ্বিতীয় স্হানে থাকলেও ২১ ম্যাচে পয়েন্ট দাড়িয়েছে ৩৯, যা ন্যাশভিলের চেয়ে পয়েন্ট কম।
শনিবার ম্যাচের প্রথমার্ধে অবশ্য রক্ষণভাগ সামলে রেখেছিল স্বাগতিকরা। ফলে কোনো দলই জালের দেখা না পাওয়ায় ০-০ সমতায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয় রাউন্ডে ম্যাচের চিত্র বদলে যায়। দুর্বল ডিফেন্সের সুযোগ নিয়ে ম্যাচের ৫৯ মিনিটে প্রথম গোল করে টরন্টোকে এগিয়ে দেন জোশ সার্জেন্ট। সেই ধাক্কা সামলে ওঠার আগেই ৬২ মিনিটে ডেরেক ইতিয়েন জুনিয়রের গোল মিয়ামিকে ম্যাচ থেকে ছিটকে দেয়।
ম্যাচের শেষভাগে এসে ৮২ মিনিটে গোল পান মেসি। এটি বিশ্বকাপ পরবর্তী ক্লাব ফুটবলে মেসির পঞ্চম গোল। তবে মেসির এই গোলটি কেবল ব্যবধানই কমিয়েছে, দলের হার এড়াতে পারেনি।
এই হারে শিরোপার দৌড়ে আরও পিছিয়ে গেল মিয়ামি। এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ২১ ম্যাচে ১১ জয় ও ৬ ড্রয়ে তাদের সংগ্রহ ৩৯ পয়েন্ট। সমান ম্যাচ খেলে ১০ পয়েন্টে এগিয়ে শীর্ষে থাকা ন্যাশভিল।

০৪ নভেম্বর, ২০২৫ ১৩:১৭
বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকায় জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে বরিশাল বিভাগ-চট্টগ্রাম বিভাগের মধ্যকার ম্যাচে তৃতীয় দিন মাত্র ১৫ ওভার খেলা হয়েছে।
কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রামের ৩৫৮ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৪০ ওভারে ২ উইকেটে ১১৫ রান করেছিল বরিশাল। ওপেনার জাহিদুজ্জামান ১৩ ও সালমান হোসেন ইমন ৪৭ রানে অপরাজিত ছিলেন।
তৃতীয় দিন ১৫ ওভার খেলা হয়। এই ১৫ ওভারে কোন উইকেট না হারিয়ে ৫১ রান যোগ করতে পারে বরিশাল। ৫৫ ওভারে ২ উইকেটে ১৬৬ রান করেছে তারা। ৮ উইকেট হাতে নিয়ে এখনও ১৯২ রানে পিছিয়ে বরিশাল জাহিদুজ্জামান ৩২ ও সালমান ৭৫ রানে অপরাজিত আছেন।
চট্টগ্রামের এনামুল হক ও নাইম হাসান ১টি করে উইকেট নেন।
২৪ অক্টোবর, ২০২৬ ১৭:৩১
২৪ অক্টোবর, ২০২৬ ১৪:৩১
২৪ অক্টোবর, ২০২৬ ১৩:৫৩
২৪ অক্টোবর, ২০২৬ ১৩:০১