পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন অডিটরিয়াম ভবনের কাজকে ঘিরে পরিবেশগত উদ্বেগ তৈরি হয়েছে। অডিটরিয়ামের পাইলিং কাজের সময় উত্তোলিত বালু ও পানি পাশের পিরতলা খালে ফেলার মাধ্যমে খাল ভরাট করা হচ্ছে—এমন অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
স্থানীয়দের দাবি, বিশ্ববিদ্যালয়ের খামারবাড়ি এলাকায় অবস্থিত নির্মাণস্থলে প্রতিটি পাইল বোরিংয়ের সময় ভূগর্ভস্থ বালু ও পানি সরাসরি সংলগ্ন পিরতলা খালে ফেলা হচ্ছে। এতে খালের স্বাভাবিক পানি ধারণক্ষমতা কমে যাচ্ছে এবং দ্রুত ভরাট হয়ে পড়ছে। খালটি আশপাশের এলাকার প্রধান পানি নিষ্কাশন পথ হওয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, চলাচলে দুর্ভোগ এবং ব্যবসা-বাণিজ্যে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন তারা।
জানা গেছে, বরিশালের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আমির ইঞ্জিনিয়ারিং কার্যাদেশ পেয়ে অডিটরিয়াম নির্মাণকাজ বাস্তবায়ন করছে। কাজ শুরুর পর থেকেই পাইল বোরিংয়ের বালু ও পানি খালে ফেলার অভিযোগ উঠে আসে। এ নিয়ে পিরতলা বাজার কমিটির পক্ষ থেকে একাধিকবার আপত্তি জানানো হয় এবং স্থানীয় বাসিন্দারাও খাল রক্ষায় কাজ বন্ধ রাখার অনুরোধ জানান।
স্থানীয়দের ভাষ্যমতে, প্রাথমিকভাবে সাইট ইঞ্জিনিয়ার বিকল্প ব্যবস্থার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। বরং লোকচক্ষুর আড়ালে আগের মতোই খালে বালু ও পানি ফেলার কাজ চলতে থাকায় খাল ভরাটের আশঙ্কা আরও বেড়েছে।
পিরতলা বাজারের এক ব্যবসায়ী বলেন, “এই খাল দিয়েই এলাকার পানি নিষ্কাশন হয়। খাল ভরাট হয়ে গেলে বর্ষায় দোকানপাটে পানি ঢুকে পড়বে, তখন ব্যবসা চালানোই কঠিন হয়ে যাবে।”
অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মো. আমির হোসেন বলেন, “বিষয়টি আগে আমার জানা ছিল না। বিষয়টি জানতে পেরে সাইট ইঞ্জিনিয়ারকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন ভবিষ্যতে পাইলের বালু ও পানি খালে ফেলা না হয়।”
এদিকে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য পবিপ্রবি প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, খালটি রক্ষা করা না গেলে বর্ষা মৌসুমে এলাকায় বড় ধরনের জনভোগান্তি দেখা দিতে পারে।

২২ অক্টোবর, ২০২৬ ০২:২৫
পটুয়াখালীর বাউফলে গাছের ডাল মাথায় পড়ে মোসলেম উদ্দিন হাওলাদার (৬৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বাউফল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোসলেম উদ্দিন হাওলাদার ওই এলাকার মৃত আনালি হাওলাদারের ছেলে। তিনি পৌর বিএনপির সদস্য ছিলেন।
নিহতের ছেলে ও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মিজানুর রহমান জানান, কালাইয়ার এক ব্যক্তির কাছে তাঁদের বাড়ির কয়েকটি গাছ বিক্রি করা হয়েছিল। বুধবার দুপুরে এক কাঠুরিয়া গাছে উঠে একটি ডাল কাটেন। পরে আরেক কাঠুরিয়া রশি দিয়ে ডালটি বেঁধে নিচে নামানোর চেষ্টা করেন। এ সময় গাছের অদূরে দাঁড়িয়ে থাকা তাঁর বাবা মোসলেম উদ্দিন হাওলাদারের মাথার ওপর ডালটি পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তাঁকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ইরফান উদ্দিন তাঁকে মৃত ঘোষণা করেন।
বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির বলেন, মোসলেম উদ্দিন হাওলাদার পৌর বিএনপির সদস্য ছিলেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, তিনি বিষয়টি জানতে পেরেছেন। পরিবারের কোনো আপত্তি না থাকায় এ ঘটনায় আইনি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

১৯ অক্টোবর, ২০২৬ ১৪:১১
পটুয়াখালীর বাউফলে বসতঘরে অগ্নিকাণ্ডে গরু-ছাগল, হাঁস-মুরগি, আসবাবপত্রসহ পুড়ে গেছে নিজের ও বোনের বিয়ের জন্য ১০ থেকে ১২ বছরে জমানো প্রায় সাত লাখ টাকা। এতে সর্বস্ব হারিয়ে পড়েছেন মোশাররফ হোসেনের (৩০) পরিবার।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাংলালিংক টাওয়ারসংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় হঠাৎ মোশাররফের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও সফল হননি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ঘরের মালামাল, গবাদিপশু ও নগদ টাকা পুড়ে যায়।
মোশাররফ হোসেন জানান, কৃষিকাজের পাশাপাশি দীর্ঘদিন ধরে গরু-ছাগল পালন করে আসছেন তিনি। এর আগে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তবে অটোরিকশার ব্যাটারি চুরি হয়ে যাওয়ায় সেটি বিক্রি করে দেন। এরপর গবাদিপশু পালন শুরু করেন।
মোশাররফ বলেন, গত ১০ থেকে ১২ বছরে পাঁচটি গরু ও ৪০টির বেশি ছাগল বিক্রি করে প্রায় সাত লাখ টাকা জমিয়েছিলেন। নিজের ও বোনের বিয়ের খরচের জন্য টাকাগুলো ঘরে রেখেছিলেন। কিন্তু আগুনে তাঁর সব সঞ্চয় পুড়ে গেছে। প্রায় দুই লাখ টাকা মূল্যের দুটি গরু, ছাগল, হাঁস-মুরগি ও ঘরের আসবাবপত্রও আগুনে নষ্ট হয়েছে। এখন কীভাবে সংসার চালাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
বাউফল ফায়ার সার্ভিসের টিম লিডার ছাব্বির আহমেদ বলেন, সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

১৭ অক্টোবর, ২০২৬ ১৬:৫৬
পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের দুই দিন পর ১০ মাস বয়সী শিশু রাইয়ানের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে আল আমিনের বাড়ির পাশের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাইয়ান ওই গ্রামের রাসেল খানের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে বাবার সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিল রাইয়ান। এ সময় শিশুটির মা রুমানা বেগম ঘরের বাইরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত ছিলেন। সকাল ৬টা ১০ মিনিটের দিকে রাসেল ঘুম থেকে উঠে ঘরে তাঁর স্ত্রীর বোনের স্বামী আল আমিনকে দেখতে পান। এরপর তিনি আবার ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা শিশুটিকে আর খুঁজে পাননি।
এ ঘটনায় পারিবারিক বিরোধের জেরে আল আমিন শিশুটিকে হত্যা করেছেন বলে অভিযোগ করেছে রাইয়ানের পরিবার। বৃহস্পতিবার রাতেই আল আমিনসহ অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করে কলাপাড়া থানায় মামলা করেন রুমানা বেগম। এর আগে ওই দিন দুপুরে আল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পর স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

১৫ ডিসেম্বর, ২০২৫ ১৭:৫৫
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন অডিটরিয়াম ভবনের কাজকে ঘিরে পরিবেশগত উদ্বেগ তৈরি হয়েছে। অডিটরিয়ামের পাইলিং কাজের সময় উত্তোলিত বালু ও পানি পাশের পিরতলা খালে ফেলার মাধ্যমে খাল ভরাট করা হচ্ছে—এমন অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
স্থানীয়দের দাবি, বিশ্ববিদ্যালয়ের খামারবাড়ি এলাকায় অবস্থিত নির্মাণস্থলে প্রতিটি পাইল বোরিংয়ের সময় ভূগর্ভস্থ বালু ও পানি সরাসরি সংলগ্ন পিরতলা খালে ফেলা হচ্ছে। এতে খালের স্বাভাবিক পানি ধারণক্ষমতা কমে যাচ্ছে এবং দ্রুত ভরাট হয়ে পড়ছে। খালটি আশপাশের এলাকার প্রধান পানি নিষ্কাশন পথ হওয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, চলাচলে দুর্ভোগ এবং ব্যবসা-বাণিজ্যে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন তারা।
জানা গেছে, বরিশালের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আমির ইঞ্জিনিয়ারিং কার্যাদেশ পেয়ে অডিটরিয়াম নির্মাণকাজ বাস্তবায়ন করছে। কাজ শুরুর পর থেকেই পাইল বোরিংয়ের বালু ও পানি খালে ফেলার অভিযোগ উঠে আসে। এ নিয়ে পিরতলা বাজার কমিটির পক্ষ থেকে একাধিকবার আপত্তি জানানো হয় এবং স্থানীয় বাসিন্দারাও খাল রক্ষায় কাজ বন্ধ রাখার অনুরোধ জানান।
স্থানীয়দের ভাষ্যমতে, প্রাথমিকভাবে সাইট ইঞ্জিনিয়ার বিকল্প ব্যবস্থার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। বরং লোকচক্ষুর আড়ালে আগের মতোই খালে বালু ও পানি ফেলার কাজ চলতে থাকায় খাল ভরাটের আশঙ্কা আরও বেড়েছে।
পিরতলা বাজারের এক ব্যবসায়ী বলেন, “এই খাল দিয়েই এলাকার পানি নিষ্কাশন হয়। খাল ভরাট হয়ে গেলে বর্ষায় দোকানপাটে পানি ঢুকে পড়বে, তখন ব্যবসা চালানোই কঠিন হয়ে যাবে।”
অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মো. আমির হোসেন বলেন, “বিষয়টি আগে আমার জানা ছিল না। বিষয়টি জানতে পেরে সাইট ইঞ্জিনিয়ারকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন ভবিষ্যতে পাইলের বালু ও পানি খালে ফেলা না হয়।”
এদিকে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য পবিপ্রবি প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, খালটি রক্ষা করা না গেলে বর্ষা মৌসুমে এলাকায় বড় ধরনের জনভোগান্তি দেখা দিতে পারে।
২৩ অক্টোবর, ২০২৬ ০১:১১
২৩ অক্টোবর, ২০২৬ ০০:৫৮
২২ অক্টোবর, ২০২৬ ২১:৪৮
২২ অক্টোবর, ২০২৬ ১৭:১১