৩০ ডিসেম্বর, ২০২৫ ০১:২২
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে সুপরিচিত প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। সোমবার (২৯ ডিসেম্বর) তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদের স্বাক্ষরিত মনোনয়নের চিঠিসহ বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আসমা উল হুসনার কাছে তাঁর মনোনয়নপত্র জমা দেন।
এসময় তাঁর সঙ্গে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম হেমায়েত, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ মকবুল হোসেন, বরিশাল জেলা জাতীয় যুব সংহতি সাধারণ সম্পাদক আলামিন চিশতি, জেলা জাতীয় তরুণ পার্টির সভাপতি জুম্মান হায়দার, জেলা শ্রমিক পার্টির আহবায়ক জাহাঙ্গীর ফকির, যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন রিপন মোল্লা, জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক গাজী আব্দুর রহমান, জেলা কৃষক পার্টির সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, চাঁদপাশা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আলাউদ্দিন রাজ, দেহেরগতি ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক সবুজ খান প্রমুখসহ জাতীয় পার্টির নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষে বাবুগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে এক প্রেস ব্রিফিং করেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং বরিশাল-৩ আসন নিয়ে তাঁর ভবিষ্যৎ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। পরে তিনি খানপুরা বাজারে ব্যবসায়ীদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং গণসংযোগ করেন।
মনোনয়ন দাখিল শেষে জাতীয় পার্টির প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেন, 'বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন নিয়ে আমার কিছু পরিকল্পনা রয়েছে। বাবুগঞ্জ-মুলাদীর প্রধান সমস্যা নদী ভাঙন। মহান আল্লাহ যদি আমাকে সংসদে যাওয়ার তৌফিক দান করেন তবে প্রথমেই এই অঞ্চলের নদী শাসনের মাধ্যমে ভাঙন প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবো। সেইসাথে চিকিৎসা সেবার মানোন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং রাস্তাঘাটের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেবো।'

০৮ এপ্রিল, ২০২৬ ১৪:০০
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশ বিল ২০২৬ পাস হয়েছে। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে বিলটি পাস হয়।

০৩ এপ্রিল, ২০২৬ ১৭:১৭
বগুড়ার শিবগঞ্জে জানাজায় অংশ নিতে গিয়ে চুরির কবলে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের গুজিয়া বালা বত্রিশ গ্রামে জানাজা চলাকালীন তার ব্যবহৃত পালসার মোটরসাইকেলটি চুরি হয়।
ভুক্তভোগী ইঞ্জিনিয়ার এমএসএ মাহমুদ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা শাখার আহ্বায়ক। এ ঘটনায় তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ইঞ্জিনিয়ার এমএসএ মাহমুদ তার দুলাভাই ফারুক হোসেনের একটি কালো রঙের ‘পালসার ডাবল ডিস্ক’ মোটরসাইকেল নিয়ে বালা বত্রিশ গ্রামে এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে যান। মসজিদের পাশে মোটরসাইকেলটি রেখে তিনি নামাজে দাঁড়ান। নামাজ শেষ করে এসে দেখেন নির্ধারিত স্থানে মোটরসাইকেলটি নেই। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও সেটির কোনো সন্ধান মেলেনি।
এ বিষয়ে এনসিপি নেতা ইঞ্জিনিয়ার এমএসএ মাহমুদ বলেন, এটি একটি পরিকল্পিত চুরি বলে আমার ধারণা। চোর চক্র সম্ভবত আগে থেকেই আমাকে লক্ষ করছিল। দিনের আলোতে জনসমাগমের মধ্যে এমন চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহীন জানান, মোটরসাইকেল চুরির বিষয়ে একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং মোটরসাইকেলটি উদ্ধারসহ চোর চক্রকে শনাক্ত করতে অভিযান শুরু হয়েছে।

২৯ মার্চ, ২০২৬ ১৮:৫৩
রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটক করেছে একদল শিক্ষার্থী। রোববার (২৯ মার্চ) বিকেলে চিড়িয়াখানার সামনে অবস্থানকালে তাকে শিক্ষার্থীরা ঘিরে ধরেন এবং সেখান থেকেই তাকে আটকে রাখা হয়। পরে তাকে হেফাজতে নিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আলী থানার ওসি মো. জাহাঙ্গীর আলম।
ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, আর এস ফাহিমের বিতর্কিত বিভিন্ন কর্মকাণ্ড ও বিগত সময়ে ছাত্র আন্দোলনের বিপক্ষ অবস্থান বা উসকানিমূলক ভূমিকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। আটকের পর শিক্ষার্থীরা বিষয়টি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেন। পরে সেখানে পুলিশের একটি গাড়ি উপস্থিত হয়।
তারা বলেন, তারা ফাহিমকে নিজেদের হেফাজতে রেখে পুলিশকে খবর দিয়েছেন। পুলিশ আসার পর তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘মিরপুর চিড়িয়াখানার সামনে থেকে স্থানীয় জনতা তাকে আটকে রেখেছিল। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে জুলাইয়ের ঘটনাবলি নিয়ে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেগুলো আমরা খোঁজ নিচ্ছি।’

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.