১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:২৮
পাবনার আটঘরিয়ায় নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় ঘাতক ছেলে কামরুল ইসলামকে (৩২) আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার মাজপাড়া ইউনিয়নের হারুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম লোকমান হোসেন (৫৫)। তিনি মাজপাড়া ইউনিয়নের হারুলপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। ঘটনার দিন নেশার টাকা চেয়ে বাবা লোকমান হোসেনের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নিজ ঘরের ভেতর ধারালো অস্ত্র দিয়ে বাবা লোকমান হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আটঘরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘাতক ছেলে কামরুল ইসলামকে আটক করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

০৮ মার্চ, ২০২৬ ২১:৩৯
পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর ঘিরে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে ঢল নেমেছে। চলতি মাসের (মার্চ) প্রথম সাত দিনে রেমিট্যান্স এসেছে ১০৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৩ হাজার ৪১ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর মধ্যে গত ৩ দিনেই (৫ থেকে ৭ মার্চ) এসেছে ৩ হাজার ৮৪৩ কোটি টাকা।
রোববার (৮ মার্চ) বিকালে বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য জানা গেছে।
রেমিট্যান্স প্রবাহে চাঙাভাব থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ছে বলে উল্লেখ করেছেন ব্যাংকসংশ্লিষ্টরা।
বাংলাদেশ ব্যাংকে তথ্য অনুযায়ী, গত বছরের মার্চ মাসের প্রথম সাত দিনে রেমিট্যান্স এসেছিল ৭৭ কোটি ৫০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের মার্চের সাত দিনে রেমিট্যান্স বেড়েছে ৩৭ দশমিক ৯০ শতাংশ।
অন্যদিকে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৭ মার্চ পর্যন্ত রেমিট্যান্স এসেছে ২ হাজার ৩৫২ কোটি ৩০ লাখ ডলার। গত অর্থবছরের এই সময়ে ১ হাজার ৯২৬ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।
বরিশাল টাইমস

০৮ মার্চ, ২০২৬ ২১:০২
প্রতিবছর ঈদের আগে কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলো পর্যাপ্ত পরিমাণ নতুন কাগজের নোট গ্রাহকদের মাঝে সরবরাহ করে। এসব নোট ঈদের সময় পরিবার-পরিজন বা শিশুদের ঈদ সালামি হিসেবে দেওয়া হয়। এটি বহুদিন ধরে প্রচলিত একটি সামাজিক অভ্যাস বলে বিবেচিত।
তবে বরাবরের মতো এ বছর আর নতুন টাকা পাওয়া যাবে না বলে জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী এ বছর বাজারে ছাড়া হবে না নতুন টাকা।
রোববার (৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংক জানায়, এবারের ঈদ উপলক্ষে বাজারে নতুন টাকা সরবরাহ করা হবে না।

০৮ মার্চ, ২০২৬ ২০:৫৫
ওসমান হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ১৪ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে ভারতের আদালত। রোববার (৮ মার্চ) ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাদের আটকের বিষয়টি ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়।
পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) আসামিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে এবং রিমান্ডে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।
এসটিএফ জানায়, গোপন সূত্রে তারা জানতে পারে বাংলাদেশে একটি হত্যাকাণ্ড ঘটিয়ে দুই ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং পরে আবার বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে বনগাঁও সীমান্ত এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করছে।
এই তথ্যের ভিত্তিতে শনিবার (৭ মার্চ) গভীর রাতে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় এসটিএফ। অভিযানে দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। পরে তাদের পরিচয় নিশ্চিত করা হলে জানা যায়, তারা ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, ফয়সাল করিম মাসুদ যিনি রাহুল নামেও পরিচিত এবং আলমগীর হোসেন ওসমান হাদিকে হত্যার পর পালিয়ে যান। তারা প্রথমে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের ভেতরে প্রবেশ করেন। এরপর ভারতের বিভিন্ন স্থানে অবস্থান করার পর বাংলাদেশে ফিরে আসার পরিকল্পনায় পশ্চিমবঙ্গের বনগাঁও এলাকায় যান।
উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে রাজধানীর পল্টন এলাকায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.