বরিশালে কোন ক্রমেই থামানো যাচ্ছেনা রাতের আধাঁরে অধিকমূল্যে এক উপজেলা থেকে অন্য উপজেলায় জ্বালানি তেল পাচারের ঘটনা। অথচ ফিলিং স্টেশনগুলো থেকে গ্রাহকদের বলা হচ্ছে তেল সরবরাহ নেই। যেকারণে অধিকাংশ উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দেয়ায় বোরো চাষে পানি সরবরাহ করতে চরম হিমশিম থেকে হচ্ছে ব্লক ম্যানেজারদের।
পাশাপাশি দক্ষিণাঞ্চলজুড়ে জ্বালানি তেল মজুদদারদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে জেলা ও উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। ইতোমধ্যে বরিশালের বাবুগঞ্জ, আগৈলঝাড়া, পিরোজপুরের নেছারাবাদ, ভোলার বিসিক শিল্প নগরীতে এ অভিযানের সফলতা এসেছে।
অভিযোগ রয়েছে, গৌরনদীর টরকী বন্দর এলাকা থেকে তেল পাচারের সময় টহলরত পুলিশ প্রশাসন হাতেনাতে একটি গাড়ি আটক করলেও স্থানীয় কতিপয় ব্যক্তির মধ্যস্থতায় মোটা অংকের টাকার বিনিময়ে বিষয়টি রফাদফা করে তেলের গাড়িটি ছেড়ে দিয়েছে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিশেষ অনুসন্ধানে জানা গেছে, গত ৩১ মার্চ দিবাগত মধ্যরাতে বরিশালের গৌরনদী উপজেলার কোন এক ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে ব্যারেল ভর্তি করে ভ্যানযোগে টরকী বন্দর হয়ে জ্বালানি তেল পাচার হচ্ছিলো পাশ্ববর্তী মাদারীপুর জেলার কালকিনি উপজেলার রমজানপুর এলাকায়।
বিষয়টি গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পেরে টরকীর বড় ব্রিজ এলাকায় স্থানীয় কতিপয় যুবক জ্বালানি তেল পাচারের সময় ইঞ্জিনচালিত ভ্যান গাড়িটি জব্দ করেন। এসময় তারা মোটা অংকের টাকার বিনিময়ে গাড়িটি ছেড়ে দেওয়ার পর স্থানীয়ভাবে রাতে টহলরত পুলিশ সদস্যরা পূনরায় জ্বালানি তেল পাচারের ভ্যান গাড়িটি জব্দ করেন। অভিযোগ উঠেছে পুলিশ সদস্যরাও ওইসব যুবকদের মধ্যস্থতায় টাকার বিনিময়ে জ্বালানি তেল বোঝাই ওই ভ্যান গাড়িটি ছেড়ে দিয়েছেন।
এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে এ ঘটনার সাথে কোন পুলিশ সদস্য জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
নাম প্রকাশ না করার শর্তে অসংখ্য ব্যক্তিরা জানিয়েছেন, গৌরনদী উপজেলার খুচরা তেল বিক্রেতাদের বাড়িতে বাড়িতে অভিযান পরিচালনা করা হলে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমান তেল উদ্ধার করা সম্ভব হবে।
অপরদিকে অবৈধভাবে ডিজেল মজুদ রাখার খবর পেয়ে গত ১ এপ্রিল বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামের হান্নান হাওলাদারের বাড়িতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না। এ সময় ওই বাড়ি থেকে ৫৮০ লিটার ডিজেল জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে নিজ বাড়িতে অবৈধভাবে ডিজেল মজুদ করে রেখেছিলেন ওই ব্যবসায়ী। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ী হান্নান হাওলাদারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তার ঘর থেকে উদ্ধার করা ৫৮০ লিটার ডিজেল জব্দ করে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা রাখা হয়েছে।
এছাড়াও বৃহত্তর বরিশাল বিভাগের ভোলার বিসিক শিল্প নগরীর দুটি কারখানায় গত ৩১ মার্চ রাতে অভিযান চালিয়ে প্রায় ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানা দুটির মালিককে দেড় লাখ টাকা জরিমানা ও দুটি কারাখানাই সিলগালা করে দেওয়া হয়েছে।
জরিমানা করা ব্যক্তিরা হলেন, জামাল খানের মালিকানাধীন মেসার্স খান ফ্লাওয়ার মিলস ও এনামুল হকের মালিকানাধীন তৃষ্ণা ফ্যাক্টরি। এরমধ্যে খান ফ্লাওয়ার মিল থেকে ৪ হাজার লিটার ও তৃষ্ণা ফ্যাক্টরি থেকে ২ হাজার লিটার তেল জব্দ করা হয়েছে।
আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের ব্যবসায়ী কৃষ্ণ বাড়ৈর বাড়িতে অভিযান চালিয়ে চারশ' লিটার ডিজেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.বায়েজীদ সরদার।
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের মাহামুদকাঠী বাজারে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে অভিযান চালিয়ে বাজারের ব্যবসায়ী বাদশা তালুকদার নান্টুর গোডাউন থেকে ৪ হাজার ১৮লিটার ডিজেল ও কেরোসিন জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ী নান্টু তালুকদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১৬ সেপ্টেম্বর, ২০২৬ ২০:০৩
পুলিশিং কার্যক্রম পরিচালনার অবকাঠামোগত সক্ষমতা আরো বাড়াতে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বন্দর থানা ভবন (মেট্রো টাইপ-১) নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বন্দর থানা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর, এমপি।
এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্সহ বরিশাল পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং বিএমপি কমিশনার বন্দর থানা পরিদর্শন করেন। এ সময় তারা থানার সার্বিক কার্যক্রম ও বিদ্যমান অবকাঠামোগত পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
নতুন থানা ভবন নির্মাণের মাধ্যমে বন্দর থানার প্রশাসনিক কার্যক্রম বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:০৯
বিভিন্ন কাজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর। তিনি বলেন, ‘অতীতে সংঘটিত দুর্নীতির বিষয়েও সরকার সজাগ রয়েছে।’
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরের বন্দর থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
আহম্মদ সোহেল মঞ্জুর বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে আছি। বিভিন্ন কাজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। অতীতে সংঘটিত দুর্নীতির বিষয়েও সরকার সজাগ রয়েছে। ভবিষ্যতে কোনো কাজে যাতে অনিয়ম ও দুর্নীতি না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। মাদকের বিরুদ্ধেও সরকারের অবস্থান কঠোর।’
মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইতোমধ্যে পিরোজপুর ও ঝালকাঠি জেলায় সভা হয়েছে জানিয়ে আহম্মদ সোহেল মঞ্জুর বলেন, পর্যায়ক্রমে দেশের সব জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা করা হবে। মাদক নিয়ন্ত্রণে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করছে। এ ক্ষেত্রে গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।
পরে প্রতিমন্ত্রী বরিশাল বন্দর থানা পরিদর্শন করেন। এ সময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।’

১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:২৫
বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ করা হয়েছে। তার সরকারি উন্নয়ন কাজের তদারকিতে গাফেলতিসহ নানা অনিয়ম-দুর্নীতির তদন্ত ও বিচারের দাবিতে উজিরপুর উপজেলার ধামুরা গ্রামের বাসিন্দা আব্দুর রব হাওলাদারের ছেলে মো. মাছুম হাওলাদার দুদকের প্রধান কার্যালয়ে এ লিখিত আভিযোগ দিয়েছেন।
এতে তিনি আভিযোগ করেন উপজেলা প্রকৌশলী সুব্রত রায় উজিরপুরে দীর্ঘদিন ধরে কর্মরত থেকে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি সংক্রান্ত অপকর্মের সাথে জড়িত হয়ে পড়েছেন। তিনি উপজেলার বিভিন্ন এলাকায় ব্রিজ-কালভার্ট নির্মাণ, সড়ক নির্মাণ ও সংস্কারসহ বিভিন্ন কাজে ঠিকাদারের সঙ্গে যোগসাজসে সরকারের অর্থের অপচয়সহ নানা দুর্নীতি মূলক কর্মকান্ডের সাথে লিপ্ত রয়েছেন। যা তদন্ত করলেই প্রমান মিলবে। ১৩ সেপ্টেম্বর ঢাকার সেগুন বাগিচাস্থ দুদকের প্রধান কর্য্যলয়ে দুদক চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগটি করা হয়।
অভিযোগকারী মাছুম হাওলাদার বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দাপটের সাথে চাকুরি করা সুব্রত রায় তার তদারকিতে থাকা বিভিন্ন সড়ক, ব্রিজ ও কালর্ভাট নির্মাণে ঠিকাদারদের ব্যাপক অনিয়মকে অর্থের বিনিময়ে সহয়াতা করেন ।
বর্তমান সরকারের আমলেও তিনি উজিরপুরে একই ভাবে চাকুরি করছেন। তার কারনে রাষ্ট্রের অর্থের অপচয় হচ্ছে। যা দুর্নীতির শামিল। উপজেলার ধামুরা এলাকার বেশ কয়েকটি ব্রিজের পুরাতন মালপত্র নিয়েও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তার তদারকিতে থাকা উপজেলার বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কাজের স্বচ্ছতা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন রয়েছে বলেও উল্লেখ করা হয়।
এসব অভিযোগ সত্য নয়, ভিত্তিহীন দাবি করে উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায় বলেন, উপজেলার ধামুরা এলাকায়।নির্মিত একটি ব্রিজের সম্প্রতি সংযোগ সড়ক নির্মাণ করতে গেলে কিছু সম্পত্তির মালিকানা দাবি করে মাছুম হাওলাদার কাজে বাধা দেন। কাগজপত্রে দেখা যায় ওটা খাস সম্পত্তি।
তারপরেও বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই অংশের কাজ আপাতত বন্ধ রাখা হয়। ব্রিজের সংযোগ সড়কের এ সম্পত্তি নিয়ে ক্ষিপ্ত মাছুম হাওলাদার তাকে হয়রাণি ও তার পেশাগত ভাবমূর্তি ক্ষুন্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুদকে এ অভিযোগ দিয়েছেন।’

০২ এপ্রিল, ২০২৬ ১৯:১১
বরিশালে কোন ক্রমেই থামানো যাচ্ছেনা রাতের আধাঁরে অধিকমূল্যে এক উপজেলা থেকে অন্য উপজেলায় জ্বালানি তেল পাচারের ঘটনা। অথচ ফিলিং স্টেশনগুলো থেকে গ্রাহকদের বলা হচ্ছে তেল সরবরাহ নেই। যেকারণে অধিকাংশ উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দেয়ায় বোরো চাষে পানি সরবরাহ করতে চরম হিমশিম থেকে হচ্ছে ব্লক ম্যানেজারদের।
পাশাপাশি দক্ষিণাঞ্চলজুড়ে জ্বালানি তেল মজুদদারদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে জেলা ও উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। ইতোমধ্যে বরিশালের বাবুগঞ্জ, আগৈলঝাড়া, পিরোজপুরের নেছারাবাদ, ভোলার বিসিক শিল্প নগরীতে এ অভিযানের সফলতা এসেছে।
অভিযোগ রয়েছে, গৌরনদীর টরকী বন্দর এলাকা থেকে তেল পাচারের সময় টহলরত পুলিশ প্রশাসন হাতেনাতে একটি গাড়ি আটক করলেও স্থানীয় কতিপয় ব্যক্তির মধ্যস্থতায় মোটা অংকের টাকার বিনিময়ে বিষয়টি রফাদফা করে তেলের গাড়িটি ছেড়ে দিয়েছে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিশেষ অনুসন্ধানে জানা গেছে, গত ৩১ মার্চ দিবাগত মধ্যরাতে বরিশালের গৌরনদী উপজেলার কোন এক ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে ব্যারেল ভর্তি করে ভ্যানযোগে টরকী বন্দর হয়ে জ্বালানি তেল পাচার হচ্ছিলো পাশ্ববর্তী মাদারীপুর জেলার কালকিনি উপজেলার রমজানপুর এলাকায়।
বিষয়টি গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পেরে টরকীর বড় ব্রিজ এলাকায় স্থানীয় কতিপয় যুবক জ্বালানি তেল পাচারের সময় ইঞ্জিনচালিত ভ্যান গাড়িটি জব্দ করেন। এসময় তারা মোটা অংকের টাকার বিনিময়ে গাড়িটি ছেড়ে দেওয়ার পর স্থানীয়ভাবে রাতে টহলরত পুলিশ সদস্যরা পূনরায় জ্বালানি তেল পাচারের ভ্যান গাড়িটি জব্দ করেন। অভিযোগ উঠেছে পুলিশ সদস্যরাও ওইসব যুবকদের মধ্যস্থতায় টাকার বিনিময়ে জ্বালানি তেল বোঝাই ওই ভ্যান গাড়িটি ছেড়ে দিয়েছেন।
এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে এ ঘটনার সাথে কোন পুলিশ সদস্য জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
নাম প্রকাশ না করার শর্তে অসংখ্য ব্যক্তিরা জানিয়েছেন, গৌরনদী উপজেলার খুচরা তেল বিক্রেতাদের বাড়িতে বাড়িতে অভিযান পরিচালনা করা হলে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমান তেল উদ্ধার করা সম্ভব হবে।
অপরদিকে অবৈধভাবে ডিজেল মজুদ রাখার খবর পেয়ে গত ১ এপ্রিল বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামের হান্নান হাওলাদারের বাড়িতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না। এ সময় ওই বাড়ি থেকে ৫৮০ লিটার ডিজেল জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে নিজ বাড়িতে অবৈধভাবে ডিজেল মজুদ করে রেখেছিলেন ওই ব্যবসায়ী। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ী হান্নান হাওলাদারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তার ঘর থেকে উদ্ধার করা ৫৮০ লিটার ডিজেল জব্দ করে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা রাখা হয়েছে।
এছাড়াও বৃহত্তর বরিশাল বিভাগের ভোলার বিসিক শিল্প নগরীর দুটি কারখানায় গত ৩১ মার্চ রাতে অভিযান চালিয়ে প্রায় ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানা দুটির মালিককে দেড় লাখ টাকা জরিমানা ও দুটি কারাখানাই সিলগালা করে দেওয়া হয়েছে।
জরিমানা করা ব্যক্তিরা হলেন, জামাল খানের মালিকানাধীন মেসার্স খান ফ্লাওয়ার মিলস ও এনামুল হকের মালিকানাধীন তৃষ্ণা ফ্যাক্টরি। এরমধ্যে খান ফ্লাওয়ার মিল থেকে ৪ হাজার লিটার ও তৃষ্ণা ফ্যাক্টরি থেকে ২ হাজার লিটার তেল জব্দ করা হয়েছে।
আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের ব্যবসায়ী কৃষ্ণ বাড়ৈর বাড়িতে অভিযান চালিয়ে চারশ' লিটার ডিজেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.বায়েজীদ সরদার।
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের মাহামুদকাঠী বাজারে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে অভিযান চালিয়ে বাজারের ব্যবসায়ী বাদশা তালুকদার নান্টুর গোডাউন থেকে ৪ হাজার ১৮লিটার ডিজেল ও কেরোসিন জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ী নান্টু তালুকদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৫৮
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৩৬
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৫২
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২১