২৭ এপ্রিল, ২০২৬ ১৩:১৮
পটুয়াখালীর দুমকি উপজেলার থানা ব্রিজ থেকে মৌকরণ পর্যন্ত এলজিইডি সড়কটি এখন স্থানীয়দের কাছে মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কের পিচ ও খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত। ফলে প্রতিদিন এই সড়কে চলাচলকারী শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
সরেজমিনে দেখা যায়, সামান্য বৃষ্টিতেই সড়কের গর্তগুলোতে পানি জমে ডোবায় পরিণত হয়। এতে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অনেক স্থানে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় অটোরিকশা চালকরা বাধ্য হয়ে থানা ব্রিজ-লাউকাঠী হয়ে শ্রীরামপুর বাজারের কাঁচা বিকল্প সড়ক ব্যবহার করছেন। এতে যাত্রীদের একদিকে যেমন মূল্যবান সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।
এই সড়কের পাশেই অবস্থিত উপজেলার গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্র লুথার্যান হেলথ কেয়ার হাসপাতাল। কিন্তু রাস্তার ভয়াবহ অবস্থার কারণে মুমূর্ষু রোগী পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, প্রসূতি মা ও জরুরি রোগীদের নিয়ে এই পথে যাতায়াত করা এখন প্রায় অসম্ভব। স্থানীয় বাসিন্দা জাকির হাওলাদার বলেন, ‘বৃষ্টির পর এই রাস্তা দিয়ে চলাচল করা বিপজ্জনক হয়ে পড়ে।
রিকশা বা মোটরসাইকেল নিয়ে বের হওয়াই দায়।’ অটোচালক জলিল মৃধা জানান, ‘ভাঙা রাস্তায় গাড়ি চালাতে গিয়ে প্রতিদিন যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। উপার্জনের বড় একটা অংশ চলে যাচ্ছে গ্যারেজে।’
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি হুমায়ুন কবির মৃধা বলেন, ‘সড়কটি মেরামতের জন্য আমরা উপজেলা প্রকৌশল বিভাগে বারবার তাগিদ দিয়েছি। ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, আশা করছি দ্রুত কাজ শুরু হবে।’
উপজেলা প্রকৌশলী সাদেকুর রহমান জানান, সড়কটি শুধু মেরামত নয়, প্রশস্তও করা হবে। ঠিকাদার নিয়োগ দেওয়া হলেও রাস্তার পাশের গাছ কাটা নিয়ে এলজিইডি ও বন বিভাগের মধ্যে সমন্বয়ের প্রয়োজন দেখা দিয়েছে।
এই প্রশাসনিক জটিলতা নিরসন হলেই মূল কাজ শুরু করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই সমন্বয়হীনতা দূর করে সড়কটি চলাচলের উপযোগী করবে— এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী এলাকাবাসীর।

২৭ মে, ২০২৬ ০৯:১৭

২৭ মে, ২০২৬ ০৭:৫৪
মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর ৩৫ গ্রামে আজ বুধবার পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। দীর্ঘদিনের প্রচলিত রীতি অনুযায়ী সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে জেলার প্রায় ২৫ হাজার মানুষ একদিন আগেই ঈদ উদযাপন করে থাকেন।
আজ ঈদ পালন করবেন পটুয়াখালীর ৩৫ গ্রামের বাসিন্দারা। এ উপলক্ষে সকাল ৮টায় পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বদরপুর দরবার শরীফে অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক শতাব্দী ধরে এসব এলাকায় মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা ও দুই ঈদ উদযাপনের রীতি চলে আসছে। ১৯২৮ সাল থেকে এখানকার মানুষ একদিন আগেই ঈদুল ফিতর ও ঈদুল আযহা পালন করছেন। শুধুমাত্র সদর উপজেলার বদরপুর গ্রামেই প্রায় ১০০ পরিবার এ রীতি অনুসরণ করে।
যেসব গ্রামে বুধবার ঈদুল আযহা উদযাপিত হবে, সেগুলোর মধ্যে রয়েছে— সদর উপজেলার বদরপুর ও ছোটবিঘাই; গলাচিপা উপজেলার পশুরী বুনিয়া, সেনের হাওলা, কানকুনি পাড়া, মৌডুবি ও নিজ হাওলা; বাউফল উপজেলার রাজনগর, বগা, ধাউরাভাঙ্গা, মদনপুরা, সুরদি, চন্দ্রপাড়া, দ্বিপাশা, শাপলাখালী, আমিরাবাদ ও কনকদিয়া; এছাড়া কলাপাড়া উপজেলার ইটবাড়ীয়া, নাঈয়াপট্টি, টিয়াখালী, তেগাছিয়া, দক্ষিণ দেবপুরসহ আরও বেশ কয়েকটি গ্রাম।
বদরপুর গ্রামের বাসিন্দা আবু রায়হান বলেন, “ছোটবেলা থেকেই দেখে আসছি, সারা দেশে ঈদ উদযাপনের একদিন আগে আমাদের এলাকায় ঈদ পালন করা হয়। আমরাও সেই নিয়মেই ঈদ করি। ঈদের নামাজ আদায়, কোলাকুলি, আত্মীয়-স্বজনের বাড়িতে যাওয়া ও কোরবানি—সব মিলিয়ে দিনটি আমাদের কাছে আনন্দের।”
বদরপুর দরবার শরীফ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. শফিকুল আলম গনি বলেন, “আগামীকাল (বুধবার) সকাল ৮টায় আমাদের দরবার শরীফে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে আমরা সেই হিসাব অনুযায়ী ঈদ উদযাপন করি। হাদিসেও এ বিষয়ে নির্দেশনা রয়েছে।”

২৬ মে, ২০২৬ ১৯:৪৯
পটুয়াখালীর বাউফলে টিসিবির কার্ডের অনুকুলে দেয়া প্রায় ২৪০ কেজি চাল আত্মসাত করে ঘরে তোলার সময় মো. শাকিল শিকদার নামে এক ইউনিয়ন জামায়াত নেতাকে আটক করেছে স্থানীয়রা।
সোমবার দিবাগত রাত ১০ টার দিকে কেশবপুর ইউনিয়নের মমিনপুর বাজারে এ ঘটনা ঘটে। শাকিল ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে সকলের অগোচরে কয়েকটি বস্তাভর্তি টিসিবির চাল শাকিল তার মমিনবাজার সংলঘœ বাসায় তোলার সময় স্থানীয়দের সন্দেহ হয়।
পরে তাঁরা শাকিলের বাসায় গিয়ে ২৫ জনের টিসিবি পন্য সুবিধাভোগীদের স্মাট কার্ডসহ বস্তাভর্তি ২৪০ কেজি চাল উদ্ধার করেন। এ নিয়ে উভয়ের মাধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে উদ্ধারকৃত চাল ওই ওয়ার্ডের গ্রাম পুলিশ হাসানের জিম্মায় রাখে।
স্থানীয়দের দাবি, টিসিবির চাল দিনের বেলা বিতরণ করা হয়। রাতে কেন একজনের বাসায় এতগুলি বস্তাভর্তি চাল তোলা হবে? আত্মসাত করার উদ্দ্যেশ্যেই শাকিল টিসিবির ওই বস্তাভর্তি চাল নিজের বাসায় তুলে ছিলেন।
অভিযুক্ত জামায়াত নেতা হাসান শিকদার বলেন, আটকের ঘটনাটি স্থানীয় বিএনপির সাজানো নাটক। আমার ছোট ভাই রাজিব ভাড়ায় মোটরসাইকেল চালায়। এক বছর ধরে টিসিবির সুবিধাভোগীরা রাজিবের মাধ্যমে পণ্য ক্রয় করে আসছে।
বিনিময়ে রাজিব সুবিধাভোগীদের কাছ থেকে ৩০ টাকা করে পাচ্ছেন। নিরাপদে রাখার জন্য বস্তাভর্তি ওই চাল আমার বাসায় রাখার ব্যবস্থা করা হয়েছিল। কেশবপুর ইউনিয়ন জামায়াত ইসলামী সেক্রেটারি মোঃ আবু দাউদ বলেন, অভিযুক্ত হাসান শিকদারের ভাই অটো গাড়ী চালক,কয়েক ব্যক্তির চাল একত্রে করে তার গাড়ীতে করে এনেছে।
এ খানে জামায়াত নেতা নেতা হাসান শিকদার এ ঘটনার সাথে জড়ীতনা। এ বিষয়ে উপজেলা জামায়াত ইসলামী সেক্রেটারি মোঃ থালিদুর রহমান বলেন, এ ঘটনাটি আমার জানা নেই। খোজ নিয়ে জানার চেষ্টা করতেছি।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এ বিষয় আমাকে কেউ অবহিত করেন নাই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সালেহ আহম্মেদ বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

সৌদি আরবের সাথে মিল রেখে দেশের বিভিন্ন জেলায় বুধবার ঈদুল আজহার উদযাপন করা হচ্ছে। এরমধ্যে চট্টগ্রাম, দিনাজপুর ও সাতক্ষীরায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রামের প্রায় ৬০টি গ্রামে বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। জেলার চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা এ ঈদ উদযাপন করেন।
দরবার শরীফ সূত্র জানায়, বুধবার সকাল সাড়ে ৯টায় মির্জাখীল দরবার শরীফের কেন্দ্রীয় খানকাহ মাঠে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এবারের জামাতে ইমামতি করেন বর্তমান সাজ্জাদানশীন হজরত ইমামুল আরেফীন ড. মৌলানা মুহাম্মদ মকছুদুর রহমান।
সাতকানিয়ার মির্জাখীল, গাটিয়াডাঙ্গা, আলীনগর, মাদার্শা, খাগরিয়া, মৈশামুড়া, পুরানগড়, বাজালিয়া, মনেয়াবাদ, চরতি, সুঁইপুরা ও হালুয়াঘোনাসহ বিভিন্ন এলাকায় আজ ঈদ উদযাপিত হচ্ছে।
চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, চরবরমা, কেশুয়া, কানাই মাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী ও জামিরজুরিসহ বিভিন্ন গ্রামেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের নামাজ ও কোরবানির আনুষ্ঠানিকতা পালিত হবে।
দিনাজপুর প্রতিনিধি জানিয়েছেন, সদর উপজেলাসহ জেলার ৬টি উপজেলায় ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিদের একাংশ। জেলা শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টারে, চিরিরবন্দর, কাহারোল, বোচাগঞ্জ, বিরল ও বিরামপুর উপজেলায় আগাম ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।
সকাল ৮ টায় শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টারে ঈদুল আযহার নামাজ আদায় করেন শহর ও শহরতলীর কয়েকটি এলাকার মানুষ। এই জামাতে পুরুষ, মহিলা ও শিশুসহ প্রায় ৩০০ শতাধিক মুসল্লি অংশগহণ করেন।
এই জামাতে ইমামতি করেন ফুলবাড়ী হলি কুরআন মাদরাসার পরিচালক মাওলানা মো. আব্দুর রাজ্জাক।
এছাড়া চিরিরবন্দর উপজেলার সাইতারা ইউনিয়নের রাবার ড্যাম, ফতেহজংপুর গ্রামে, কাহারোল উপজেলার জয়নন্দ গ্রামে, ১৩ মাইলে, বিরল উপজেলার পশ্চিম বনগাঁ জামে মসজিদে, বোচাগঞ্জ উপজেলায় ও বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়ড়া দাখিল মাদরাসা মাঠে ও খয়ের বাড়ি দাখিল মাদরাসা মাঠে প্রায় ২০/২৫টি গ্রামের কয়েকশ মানুষ ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।
সাতক্ষীরা জেলা প্রতিনিধি জানিয়েছেন, জেলায় ২৫ গ্রামের মানুষ ঈদুল আজহা উদযাপন করছেন। সদর উপজেলার বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদের নামাজ আদায় করেছেন তারা। জামাতে ইমামতি করেন বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. মোহাব্বত আলী।
ঈদের নামাজে সাতক্ষীরার ইসলামকাটি, গোয়ালচত্তর, ভাদড়া, ঘোনা, ভাড়ুখালি, মিরগিডাঙ্গাসহ প্রায় ২৫ গ্রামের মানুষ অংশ গ্রহণ করেন। নামায শেষে আল্লাহর সন্তুষ্টি আদায়ের লক্ষ্যে পশু কোরবানি করেন তারা।

৩০ মে, ২০২৬ ১১:১২
২৯ মে, ২০২৬ ১৯:৩৫
২৯ মে, ২০২৬ ১৯:২৫
২৯ মে, ২০২৬ ১৮:৫১