বিএনপি নেত্রী খালেদা জিয়াসহ সকল অসুস্থ রাজনৈতিকদের নীরোগতা কামনা
সম্ভবত এই প্রথমবারের মতো বরিশালে বড় ধরনের সমাবেশ করল ইসলাম ধর্মভিত্তিক ৮ টি রাজনৈতিক দল। মঙ্গলবার (০২ ডিসেম্বর) দুপুরে শহরের বেলসপার্ক মাঠে আয়োজিত সমাবেশকে ঘিরে দলগুলোর লাখ লাখ কর্মী-সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বাদ যোহর মূল আয়োজন শুরুর আগেই সাড়ে ৯ একর আয়তনের মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এমনকি জনতার স্রোত এত প্রবল হয়ে ওঠে যে বেলসপার্কসংলগ্ন বান্দরোড, রাজা-বাহাদুরসহ বিভিন্ন সড়কে ইসলামপন্থীদের মিছিলের দীর্ঘ সারি নিয়ে অবস্থান করতে দেখা গেছে।
জনসাধরণের এই বাধাভাঙা স্রোত বিমোহিত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমকে। বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি কর্মী-সমর্থকদের উপস্থিতি নিয়ে সন্তোস প্রকাশ করে বলেছেন, বরিশালের মাটি ইসলামের খাঁটি মাটি।
চরমোনাই পির অভিযোগ করেন, ‘জুলাই আন্দোলনে অংশ নিতে গিয়ে অনেকে চোখ হারিয়েছেন, পরিবার হারিয়েছে আপনজন। এই ‘জুলাই শহীদদের সঙ্গে বেঈমানি যারা করবে, তাদের জায়গা বাংলাদেশে নেই। ভোটের মাধ্যমে দুর্নীতিবাজদের উৎখাত করা হবে।
সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে ইসলামপন্থী ৮টি রাজনৈতিক দলের ঘোষিত ৫ দফা বাস্তবায়নে কঠোর হুঁশিয়ারি দিয়ে ইসলামী আন্দোলনের শীর্ষ নেতা বলেন, দেশ স্বাধীন হওয়ার পর ৫৩ বছরে যারা ক্ষমতায় ছিল, তারা বিদেশে টাকা পাচার করেছে, উন্নয়নের নামে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এই সমাবেশের মাধ্যমে আমরা স্পষ্ট করতে চাই দুর্নীতিবাজ, চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে আর হবে না। জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রত্যাখ্যান করবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে চরমোনাই পির আরও বলেন, সাবেক সরকারগুলো দুর্নীতি, অর্থপাচার ও জনগণের ভোটাধিকার হরণ করে। তাদের মধ্যেকার অন্যতম শেখ হাসিনা, তিনি বলেছিলেন, পালান না! ‘কিন্তু দুর্ভাগ্য ভাত পাক করে রেখে গেছেন, খেতেও পারেননি। দেশের মানুষ এখন পরিবর্তন চায়। ইসলামী দলগুলোর জোট ক্ষমতায় এলে দুর্নীতি বন্ধের পাশাপাশি দেশ উন্নয়নের পথে অগ্রসর হবে।’
চরমোনাই পিরের এসব বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ অসুস্থ রাজনৈতিক নেতাদের জন্য দোয়া কামনা করেন। এই বিষয়টি বরিশালের রাজনৈতিক অন্দরমহলে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। বিশেষ করে এনিয়ে পিরকে সাধুবাদ জানিয়ে সমাজপাতা ফেসবুকে কমবেশি লেখালেখি করছেন বিএনপিসহ রাজনৈতিক নেতাকর্মীরা।
ঐতিহ্যবাহী বেলসপার্ক মাঠে মঙ্গলবার ইসলামপন্থী ৮টি দলের আয়োজনকে ঘিরে কঠোর অবস্থানে থাকতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীকে। এর আগে সোমবার রাত থেকে সমাবেশস্থলে অবস্থান নিতে থাকেন দলগুলো কর্মী-সমর্থকেরা। তবে সমাবেশ শুরুর আগে মঙ্গলবার সকাল থেকে লঞ্চ, বাস এবং ট্রাকযোগে বরিশালের আশপাশের ৫টি জেলা ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর এবং বরগুনা থেকে হাজার হাজার মানুষ আসতে থাকেন।
ধর্মভিত্তিক রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের উপস্থিতিতে গোটা বরিশাল শহরে এক ধরনের উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। প্রথমবারের মতো সমাবেশে এত নেতাকর্মীর উপস্থিতি ইসলামের পক্ষে গণজোয়ার বলে মন্তব্য করেন চরমোনাই পির।’

১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৪০
বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা কাওসার হোসেন শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে তাকে গ্রেপ্তারের বিষয়টি বরিশালটাইমসকে নিশ্চিত করেন সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।
রূপাতলী বাস মালিক সমিতির সাবেক সভাপতি ও সম্পাদক কাওসার হোসেন শিপন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র অনুসারী। আওয়ামী লীগ শাসনামলে তিনি রূপাতলী বাসস্ট্যান্ডে ব্যাপক প্রভাব বিস্তার করেন। এনিয়ে তার কর্মীদের সাথে স্থানীয় আরেক আওয়ামী লীগ নেতা সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদের অনুসারীদের প্রায়শই সংঘাত-সংঘর্ষ হতো।
পুলিশ জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কাওসার হোসেন শিপনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে একাধিক মামলা হয়। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হলে তিনি অন্তর্ধানে চলে গিয়েছিলেন।
বরিশাল কোতয়ালি পুলিশের ওসি মি. মামুন জানান, বৃহস্পতিবার অপরাহ্ণে পুলিশ শহরের ২৪ নং ওয়ার্ডের রূপাতলীতে অভিযান চালিয়ে কাওসার হোসেন শিপনকে গ্রেপ্তার করে। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।’

১৬ সেপ্টেম্বর, ২০২৬ ২০:০৩
পুলিশিং কার্যক্রম পরিচালনার অবকাঠামোগত সক্ষমতা আরো বাড়াতে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বন্দর থানা ভবন (মেট্রো টাইপ-১) নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বন্দর থানা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর, এমপি।
এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্সহ বরিশাল পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং বিএমপি কমিশনার বন্দর থানা পরিদর্শন করেন। এ সময় তারা থানার সার্বিক কার্যক্রম ও বিদ্যমান অবকাঠামোগত পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
নতুন থানা ভবন নির্মাণের মাধ্যমে বন্দর থানার প্রশাসনিক কার্যক্রম বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:০৯
বিভিন্ন কাজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর। তিনি বলেন, ‘অতীতে সংঘটিত দুর্নীতির বিষয়েও সরকার সজাগ রয়েছে।’
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরের বন্দর থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
আহম্মদ সোহেল মঞ্জুর বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে আছি। বিভিন্ন কাজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। অতীতে সংঘটিত দুর্নীতির বিষয়েও সরকার সজাগ রয়েছে। ভবিষ্যতে কোনো কাজে যাতে অনিয়ম ও দুর্নীতি না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। মাদকের বিরুদ্ধেও সরকারের অবস্থান কঠোর।’
মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইতোমধ্যে পিরোজপুর ও ঝালকাঠি জেলায় সভা হয়েছে জানিয়ে আহম্মদ সোহেল মঞ্জুর বলেন, পর্যায়ক্রমে দেশের সব জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা করা হবে। মাদক নিয়ন্ত্রণে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করছে। এ ক্ষেত্রে গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।
পরে প্রতিমন্ত্রী বরিশাল বন্দর থানা পরিদর্শন করেন। এ সময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।’

০২ ডিসেম্বর, ২০২৫ ১৮:১৩
বিএনপি নেত্রী খালেদা জিয়াসহ সকল অসুস্থ রাজনৈতিকদের নীরোগতা কামনা
সম্ভবত এই প্রথমবারের মতো বরিশালে বড় ধরনের সমাবেশ করল ইসলাম ধর্মভিত্তিক ৮ টি রাজনৈতিক দল। মঙ্গলবার (০২ ডিসেম্বর) দুপুরে শহরের বেলসপার্ক মাঠে আয়োজিত সমাবেশকে ঘিরে দলগুলোর লাখ লাখ কর্মী-সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বাদ যোহর মূল আয়োজন শুরুর আগেই সাড়ে ৯ একর আয়তনের মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এমনকি জনতার স্রোত এত প্রবল হয়ে ওঠে যে বেলসপার্কসংলগ্ন বান্দরোড, রাজা-বাহাদুরসহ বিভিন্ন সড়কে ইসলামপন্থীদের মিছিলের দীর্ঘ সারি নিয়ে অবস্থান করতে দেখা গেছে।
জনসাধরণের এই বাধাভাঙা স্রোত বিমোহিত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমকে। বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি কর্মী-সমর্থকদের উপস্থিতি নিয়ে সন্তোস প্রকাশ করে বলেছেন, বরিশালের মাটি ইসলামের খাঁটি মাটি।
চরমোনাই পির অভিযোগ করেন, ‘জুলাই আন্দোলনে অংশ নিতে গিয়ে অনেকে চোখ হারিয়েছেন, পরিবার হারিয়েছে আপনজন। এই ‘জুলাই শহীদদের সঙ্গে বেঈমানি যারা করবে, তাদের জায়গা বাংলাদেশে নেই। ভোটের মাধ্যমে দুর্নীতিবাজদের উৎখাত করা হবে।
সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে ইসলামপন্থী ৮টি রাজনৈতিক দলের ঘোষিত ৫ দফা বাস্তবায়নে কঠোর হুঁশিয়ারি দিয়ে ইসলামী আন্দোলনের শীর্ষ নেতা বলেন, দেশ স্বাধীন হওয়ার পর ৫৩ বছরে যারা ক্ষমতায় ছিল, তারা বিদেশে টাকা পাচার করেছে, উন্নয়নের নামে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এই সমাবেশের মাধ্যমে আমরা স্পষ্ট করতে চাই দুর্নীতিবাজ, চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে আর হবে না। জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রত্যাখ্যান করবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে চরমোনাই পির আরও বলেন, সাবেক সরকারগুলো দুর্নীতি, অর্থপাচার ও জনগণের ভোটাধিকার হরণ করে। তাদের মধ্যেকার অন্যতম শেখ হাসিনা, তিনি বলেছিলেন, পালান না! ‘কিন্তু দুর্ভাগ্য ভাত পাক করে রেখে গেছেন, খেতেও পারেননি। দেশের মানুষ এখন পরিবর্তন চায়। ইসলামী দলগুলোর জোট ক্ষমতায় এলে দুর্নীতি বন্ধের পাশাপাশি দেশ উন্নয়নের পথে অগ্রসর হবে।’
চরমোনাই পিরের এসব বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ অসুস্থ রাজনৈতিক নেতাদের জন্য দোয়া কামনা করেন। এই বিষয়টি বরিশালের রাজনৈতিক অন্দরমহলে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। বিশেষ করে এনিয়ে পিরকে সাধুবাদ জানিয়ে সমাজপাতা ফেসবুকে কমবেশি লেখালেখি করছেন বিএনপিসহ রাজনৈতিক নেতাকর্মীরা।
ঐতিহ্যবাহী বেলসপার্ক মাঠে মঙ্গলবার ইসলামপন্থী ৮টি দলের আয়োজনকে ঘিরে কঠোর অবস্থানে থাকতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীকে। এর আগে সোমবার রাত থেকে সমাবেশস্থলে অবস্থান নিতে থাকেন দলগুলো কর্মী-সমর্থকেরা। তবে সমাবেশ শুরুর আগে মঙ্গলবার সকাল থেকে লঞ্চ, বাস এবং ট্রাকযোগে বরিশালের আশপাশের ৫টি জেলা ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর এবং বরগুনা থেকে হাজার হাজার মানুষ আসতে থাকেন।
ধর্মভিত্তিক রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের উপস্থিতিতে গোটা বরিশাল শহরে এক ধরনের উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। প্রথমবারের মতো সমাবেশে এত নেতাকর্মীর উপস্থিতি ইসলামের পক্ষে গণজোয়ার বলে মন্তব্য করেন চরমোনাই পির।’
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২১
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:১০
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৫৭
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৪০