মানিকগঞ্জের দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে অনৈতিক কাজের সময় এক বিএনপি নেতাকে হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসী। পরে তাকে রাতভর গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। শনিবার (১২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জের দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এআরএম আল মামুন।
এর আগে গতকাল শুক্রবার রাত ২টার দিকে দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নে এ ঘটনাটি ঘটে।
গাছের সঙ্গে বেঁধে রাখা ওই নেতার নাম মো. সিরাজুল ইসলাম মনজেল (৪৫)। তিনি ধামশ্বর ইউনিয়নের বিএনপির দপ্তর সম্পাদক। একই ইউনিয়নের গালা গ্রামের মৃত শিরজন আলীর ছেলে। সিরাজুলের সংসারে ২ জন সন্তান রয়েছে। এছাড়া প্রবাসী স্ত্রী দুই সন্তানের মা।
এলাকাবাসী জানান, উপজেলার ধামশ্বর ইউনিয়নের চরদেশ গ্রামের এক সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে সিরাজুল ইসলাম মনজেলের অবৈধ সম্পর্ক ছিল। এ বিষয় নিয়ে গ্রামবাসী দীর্ঘদিন কানাঘুষা করছিল। গতরাতে যখন সিরাজুল ইসলাম মনজেলকে গ্রামের কয়েকজন লোক প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করতে দেখেন। তার কিছুক্ষণ পরে অনৈতিক কাজের সময় তাকে হাতেনাতে ধরে ফেলে গ্রামবাসী। পরে তাকে ঘর থেকে বের করে গাছের সঙ্গে বেঁধে রাখে।
এ বিষয়ে ধামশ্বর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইদ্রিস সাংবাদিকদের বলেন, এ ঘটনায় দুই পক্ষের পরিবারের সদস্যদের নিয়ে বসেছি। প্রবাসী ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে আর সংসার করতে চায় না বলে ফোনে জানিয়েছেন। এ ঘটনার পরে প্রবাসীর স্ত্রী ও মো. সিরাজুল ইসলাম মনজেল বিয়ে করতে রাজি। তাদের পরিবারের সদস্যরাও এ বিষয়ে রাজি হয়েছেন।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এআরএম আল-মামুন জানান, এ বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। তবে স্থানীয় চেয়ারম্যান এ বিষয়ে মীমাংসা করার চেষ্টা করছেন।
তিনি আরও জানান, এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। তবে কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

১৮ নভেম্বর, ২০২৬ ২৩:১৯
নড়াইলের কালিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের আওয়ামী লীগ বিরোধী মিছিলে অতর্কিত হামলার ঘটনায় দুই নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বেন্দারচর গ্রামের বটতলা মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালিয়া উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন মোল্লা (৪৫) এবং বিএনপি নেতা সোহেল শেখ (৩৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে একটি মিছিল বের করেন। মিছিলটি উপজেলার বেন্দারচর গ্রামের বটতলা মোড়ে পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এতে সোহেল ও শাহীন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইদ্রিস আলী হামলা ও দুই নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

১৮ নভেম্বর, ২০২৬ ২০:৫৮
কাশিয়ানীতে জামায়াত নেতার দোকান ও বিএনপি নেতার বাড়িতেও ভাঙচুর-অগ্নিসংযোগ
গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনার মধ্যে এবার হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে. এম. বাবরের ব্যক্তিগত কার্যালয়ে। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে জেলা শহরের থানাপাড়া এলাকায় অবস্থিত তাঁর মালিকানাধীন আরাফ ক্লিনিকের নিচতলায় এ ঘটনা ঘটে। এ সময় কার্যালয়ের আসবাবপত্র বাইরে বের করে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী থানাপাড়া এলাকায় আরাফ ক্লিনিকের সামনে গিয়ে স্লোগান দেন। একপর্যায়ে তাঁরা ক্লিনিকের নিচতলায় অবস্থিত সংসদ সদস্যের ব্যক্তিগত কার্যালয়ে প্রবেশ করেন। সেখান থেকে আসবাবপত্র বের করে ভাঙচুর করা হয়। পরে সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
হামলার ঘটনায় আরাফ ক্লিনিকে চিকিৎসাধীন রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কথা বিবেচনা করে কয়েকজন রোগী ক্লিনিক ছেড়ে অন্যত্র চলে যান।
সংসদ সদস্য কে. এম. বাবর গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি কেন্দ্রীয় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এরও নেতা।
এদিকে শুধু জেলা শহরেই নয়, কাশিয়ানী উপজেলাতেও পৃথক দুটি হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রের দাবি, উপজেলার সাজাইল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাহাবুবুর রহমানের ওষুধের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। একই উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদুল হকের বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
একই দিনে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিদের কার্যালয়, ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলার এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
একদিকে সংসদ সদস্যের ব্যক্তিগত কার্যালয়ে হামলা, অন্যদিকে জামায়াত ও বিএনপি নেতার ব্যবসাপ্রতিষ্ঠান এবং বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।’
১৮ নভেম্বর, ২০২৬ ১৬:২৭

১২ জুলাই, ২০২৫ ২১:৫৮

বরিশালসহ ৪৮ জেলায় নির্মাণে ব্যয় ৮ হাজার ৮৮৮ কোটি টাকা
বরিশালসহ দেশের ৪৮ জেলায় ২৫৬টি সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এতে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৮৮৮ কোটি টাকা। তবে প্রকল্পের আওতায় ১০০ মিটারের বেশি দৈর্ঘ্যের ৯৮টি সেতুর পৃথক সম্ভাব্যতা যাচাই সমীক্ষা ছাড়াই সেগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্প অনুমোদনের পর এসব সেতুর সমীক্ষা করার পরিকল্পনা রয়েছে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী ১০০ মিটারের বেশি দৈর্ঘ্যের সেতু নির্মাণের আগে পানিপ্রবাহ, পরিবেশগত অবস্থা, নৌ চলাচল ও আর্থসামাজিক প্রভাব বিবেচনায় বিস্তারিত সম্ভাব্যতা যাচাই করতে হয়। কিন্তু নতুন প্রকল্পের ৯৮টি সেতুর ক্ষেত্রে এ ধরনের পৃথক সমীক্ষা করা হয়নি। প্রকল্প অনুমোদনের পর সমীক্ষা করার কথা জানিয়েছে এলজিইডি।
বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারের নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প বাস্তবায়নের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রকল্পে ঋণের পরিবর্তে সরকারের নিজস্ব অর্থ ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে। ফলে কোন সেতু কতটা জরুরি, কোনটি নির্মাণে বেশি মানুষ উপকৃত হবেন এবং ব্যয়ের বিপরীতে কতটা সুফল পাওয়া যাবে, তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সংসদ সদস্যদের চাহিদার ভিত্তিতে প্রকল্পটি নেওয়া হয়েছে। নতুন সরকারের সংসদ সদস্যরা নিজ নিজ নির্বাচনী এলাকায় সেতু নির্মাণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় ও এলজিইডির সঙ্গে যোগাযোগ করছেন। তাঁদের অনুরোধের সংখ্যা এত বেশি যে একটি প্রকল্পে সব সেতু নির্মাণ সম্ভব হচ্ছে না। এ কারণে আরও একটি প্রকল্প নেওয়ার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশে নির্বাচনী এলাকায় সেতু, সড়কসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে সংসদ সদস্যদের আগ্রহ নতুন নয়। নির্বাচনী এলাকায় কতটা উন্নয়নকাজ করাতে পেরেছেন, তার ওপর অনেক ক্ষেত্রে তাঁদের জনপ্রিয়তা নির্ভর করে। এ কারণে সংসদ সদস্যরা নিয়মিত এসব অবকাঠামো নির্মাণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানিয়ে থাকেন।
অভিযোগ রয়েছে, সংসদ সদস্যদের চাহিদাকে কাজে লাগিয়ে এলজিইডি অনেক সময় যথাযথ যাচাই-বাছাই ছাড়াই প্রকল্প তৈরি করে অনুমোদনের জন্য পাঠায়। পরিকল্পনা কমিশনও সব ক্ষেত্রে প্রয়োজনীয় যাচাই-বাছাই করে না। ফলে কোথাও সেতু নির্মাণ হলেও সংযোগ সড়ক তৈরি হয় না। আবার কোথাও ছোট ও নিচু সেতু নির্মাণের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ও নৌ চলাচল বাধাগ্রস্ত হয়।
২০০৮ সালের ১৮ মে প্রথম আলোতে ‘কাজে না আসা’ সেতু নিয়ে চার পাতার বিশেষ আয়োজন প্রকাশিত হয়। সেখানে দেশের ৬২টি জেলায় সংযোগ সড়কবিহীন ২ হাজার ৭২৮টি সেতুর তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, এসব সেতুর বড় অংশ রাজনৈতিক চাপে নির্মাণ করা হয়েছিল। কিন্তু সংযোগ সড়ক নির্মাণের জন্য প্রয়োজনীয় বরাদ্দ ছিল না।
সম্প্রতি প্রথম আলোতে ‘নদীর দুঃখ সেতু’ শিরোনামে প্রকাশিত আরেকটি বিশেষ প্রতিবেদনে দেশের ২৬টি জেলার ৮০টি নদী ও খালে ২৯০টি ক্ষতিকর সেতু ও কালভার্টের তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ছোট ও নিচু সেতু নির্মাণের কারণে এলজিইডি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং সড়ক ও জনপথ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি সংস্থার নির্মিত অবকাঠামো নদীর স্বাভাবিক প্রবাহ ও নৌ চলাচলে বাধা সৃষ্টি করছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্টের অধ্যাপক এ কে এম সাইফুল ইসলাম প্রথম আলোর ওই প্রতিবেদনে বলেন, এসব সেতু নদীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। নিচু সেতুর কারণে অনেক ক্ষেত্রে নৌপথ বন্ধ হয়ে যায়।
১০০ মিটারের বেশি দৈর্ঘ্যের সেতু নির্মাণের আগে কী কী বিষয় যাচাই করতে হবে, সে বিষয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। নির্দেশনা অনুযায়ী, সেতু নির্মাণের আগে পানিপ্রবাহ, পরিবেশগত অবস্থা, নৌ চলাচল ও আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনায় বিস্তারিত সমীক্ষা করতে হয়। সেতুটি কতটা কাজে লাগবে এবং কত মানুষ এর সুফল পাবেন, তা-ও সমীক্ষায় উঠে আসার কথা।
সমীক্ষার ভিত্তিতে সেতুর নকশা চূড়ান্ত করার পর ব্যয় নির্ধারণ করতে হয়। কিন্তু অতীতে এ নিয়ম যথাযথভাবে অনুসরণ না করার নজির রয়েছে। ২০১৭ সালে অনুমোদন পাওয়া একই ধরনের একটি প্রকল্পে ১৩০টি সেতুর মধ্যে ৯৪টির দৈর্ঘ্য ও ব্যয় অনুমানের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছিল। পরে নির্মাণকাজ শুরু হলে প্রাক্কলিত দৈর্ঘ্য ও ব্যয়ের সঙ্গে বাস্তবতার অমিল দেখা যায়। এতে ৩ হাজার ৯২৬ কোটি টাকার প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৪৫৭ কোটি টাকা।
নতুন প্রকল্পের ক্ষেত্রেও ১০০ মিটারের বেশি দৈর্ঘ্যের ৯৮টি সেতুর পৃথক সম্ভাব্যতা যাচাই সমীক্ষা করা হয়নি। এলজিইডি জানিয়েছে, প্রকল্প অনুমোদনের পর এসব সেতুর সমীক্ষা করা হবে। এ জন্য বাড়তি অর্থও বরাদ্দ রাখা হয়েছে।
প্রকল্প পরিচালক মোহাম্মদ জিয়াউল ইসলাম মজুমদার প্রথম আলোকে বলেন, অন্য সেতুগুলোর দরপত্র আহ্বানের প্রক্রিয়া শেষ হতে হতে ৯৮টি সেতুর সমীক্ষা হয়ে যাবে। সমীক্ষায় যেগুলো নির্মাণ করা প্রয়োজন বলে বিবেচিত হবে, সেগুলোই করা হবে। বাকিগুলো বাদ দেওয়া হবে।
তিনি বলেন, অতীতে সরকারের বিভিন্ন সংস্থার নির্মিত সেতুর কারণে নদী ক্ষতিগ্রস্ত হয়েছে, তা অস্বীকার করার সুযোগ নেই। এবার যাতে একই ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে চেষ্টা থাকবে। নতুন প্রকল্পে প্রস্তাবিত সেতুগুলোতে নদীর মাঝখানে খুঁটি বসানো হবে না। এ ছাড়া চীনের নতুন প্রযুক্তি ব্যবহার করা হবে।
নতুন প্রকল্পের সার্বিক সম্ভাব্যতা যাচাই সমীক্ষা গত জুলাইয়ে করা হয়েছে বলে পরিকল্পনা কমিশনে পাঠানো নথিতে দাবি করেছে এলজিইডি। নথিতে বলা হয়েছে, সমীক্ষায় প্রকল্পটি বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।
সমীক্ষাকারী প্রতিষ্ঠান হিসেবে কেডিম্যান ইঞ্জিনিয়ারের নাম উল্লেখ করেছে এলজিইডি। নথিতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুল ইসলামের মুঠোফোন নম্বরও দেওয়া হয়েছে। তবে যোগাযোগ করা হলে আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁরা এ প্রকল্পে কোনো সমীক্ষা করেননি। হয়তো তাঁদের প্রতিষ্ঠানের নাম ব্যবহার করা হয়েছে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে প্রকল্প পরিচালক জিয়াউল ইসলাম মজুমদার বলেন, তাঁরা একজন প্রকৌশলীকে দিয়ে সমীক্ষা করিয়েছেন। ওই প্রকৌশলীই প্রতিষ্ঠানটির নাম দিয়েছেন। তবে ওই প্রকৌশলীর নাম জানাননি তিনি।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এলজিইডি যথাযথ যাচাই-বাছাই ছাড়াই প্রকল্প তৈরি করে অনুমোদনের জন্য পাঠায়—এ ঘটনাও তার একটি উদাহরণ।
প্রকল্পের জেলা-ভিত্তিক তালিকায় দেখা যায়, সবচেয়ে বেশি ২৪টি সেতু নির্মাণের প্রস্তাব রয়েছে বগুড়ায়। এরপর নরসিংদীতে ১৬টি, সিলেটে ১৪টি, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় ১১টি করে এবং বরিশাল, নেত্রকোনা ও চাঁদপুরে ৯টি করে সেতু নির্মাণের কথা বলা হয়েছে।
এ ছাড়া ময়মনসিংহ, কক্সবাজার ও লক্ষ্মীপুরে ৮টি করে; জামালপুর, ফরিদপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইলে ৭টি করে; শরীয়তপুরে ৬টি; ঢাকা, ঠাকুরগাঁও, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জে ৫টি করে সেতু নির্মাণের প্রস্তাব রয়েছে।
চট্টগ্রাম, দিনাজপুর, মাগুরা, মাদারীপুর ও সুনামগঞ্জে ৪টি করে; নীলফামারী, সিরাজগঞ্জ, বাগেরহাট, বরগুনা, গাজীপুর, ফেনী ও বান্দরবানে ৩টি করে সেতু নির্মাণের কথা বলা হয়েছে।
অন্যদিকে লালমনিরহাট, নওগাঁ, জয়পুরহাট, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ ও রাঙামাটিতে ২টি করে এবং পঞ্চগড়, রাজশাহী, নাটোর, খুলনা, ঝিনাইদহ, মৌলভীবাজার ও খাগড়াছড়িতে ১টি করে সেতু নির্মাণের প্রস্তাব রয়েছে।
জানতে চাইলে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রথম আলোকে বলেন, বর্তমান সরকার পরিবেশ, নদী ও জলবায়ুর সুরক্ষাকে গুরুত্ব দিচ্ছে। সেতু নির্মাণের মাধ্যমে সড়ক যোগাযোগের উন্নয়নের পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহ ও নৌপথ সচল রাখাও জরুরি। সরকার চায়, সেতু মানুষের যাতায়াত সহজ করবে, আবার এর নিচ দিয়ে নৌযানও নির্বিঘ্নে চলতে পারবে।
তিনি বলেন, নদীর প্রস্থ, পানিপ্রবাহ ও নৌযান চলাচলের প্রয়োজন বিবেচনায় নিয়ে সেতুর দৈর্ঘ্য ও উচ্চতা নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হবে। নদী সংকুচিত করে বা নিচু সেতু নির্মাণ করে যাতে নৌপথ বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিশ্লেষকেরা বলছেন, নতুন সরকার অতীতের মতো নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করে বা অপ্রয়োজনীয় সেতু নির্মাণ করে কি না, তা প্রকল্প বাস্তবায়নের পরই বোঝা যাবে।

১৯ নভেম্বর, ২০২৬ ০১:১৮
১৯ নভেম্বর, ২০২৬ ০১:০৯
১৯ নভেম্বর, ২০২৬ ০১:০৭
১৮ নভেম্বর, ২০২৬ ২৩:২৫