২২ নভেম্বর, ২০২৫ ১৭:০৯
পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নে পাওনা টাকা আদায়ে এক কৃষকের গরু জোর করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একই ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ মুরাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, গ্রামের কৃষক আব্দুল বারেক মজুমদারের গোয়ালঘরে ঢুকে দুটি গাভী বাইরে এনে নিজেদের দখলে নেন মুরাদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক জলিল প্যাদা। ঘটনাটি ঘটার পর অসহায় বারেক বিষয়টি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকানকে অবহিত করেন। এ অভিযোগের প্রেক্ষিতে রাতে পঞ্চায়েত বাজার এলাকায় চেয়ারম্যান ফোরকান ও সাবেক ইউপি সদস্য রেজার উপস্থিতিতে এক বৈঠক বসে। বৈঠকে অভিযুক্ত জলিল প্যাদা দাবি করেন—বারেকের ছেলে ঢাকায় থাকা আমিনুলের কাছে তাঁর ভাইয়ের টাকা পাওনা রয়েছে। সেই পাওনা আদায় করতেই বারেকের গাভী দুটো নিয়ে আসা হয়েছে। তিনি আরও জানান, এ বিষয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে।
অন্যদিকে কৃষক বারেক মজুমদার জানান, ঢাকায় থাকা তাঁর ছেলের কোনো আর্থিক লেনদেন সম্পর্কে তিনি অবগত ছিলেন না।
“আমাকে অসহায় ভেবেই গরু দুটি নিয়ে গেছে। ছেলের বিরুদ্ধে পাওনা দেখিয়ে আমার সম্পদ নিয়ে যাওয়ার কোনো ন্যায্যতা নেই,” বলেন তিনি।
জলিল প্যাদা এ ঘটনায় গরু নেওয়ার সত্যতা স্বীকার করলেও কোনো প্রমাণ বা কাগজপত্র বৈঠকে উপস্থাপন করতে পারেননি বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান। তিনি বলেন, “পাওনার কথা বললেও কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছি।”
এ ব্যাপারে দুমকি থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বলেন, এখনও কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে সে অনুযায়ী আইনী পদক্ষেপ নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় হতচকিত সাধারণ মানুষ। কৃষকের গরু ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘিরে স্থানীয়দের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।’

০৯ এপ্রিল, ২০২৬ ১৯:৪১
পটুয়াখালীর বাউফলে বাসে হামলা ও চালককে মারধরের মামলায় জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা আবদুল মালেক শরীফকে গ্রেফতার করেছে পুলিশ। বাউফল উপজেলার বগা এলাকার নিজ বাড়ি থেকে (৮ এপ্রিল) বুধবার রাত ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহারের জানা যায়, ২৬ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ‘কিংস পরিবহন’ এর যাত্রীবাহী বাস দুমকি-বাউফল সড়কের বোর্ড অফিস ব্রিজ অতিক্রমের সময় একটি প্রাইভেটকারকে ওভারটেকিং করে দ্রুত বেগে চরগরবদি ফেরিতে ওঠে।
পরে প্রাইভেটকারটি পেছনে পেছনে ফেরিতে উঠে চালকের সঙ্গে তর্কে জড়ান। ফেরিটি বগা প্রান্তের পন্টুনে ভিড়লে মালেক শরীফসহ ছয় যুবক প্রাইভেটকারের পক্ষ নিয়ে পরিবহন চালক সোহেলকে লোহার (জিআই) পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা আহত বাস চালককে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এঘটনায় ওইদিন রাতে আহত চালক সোহেল মোল্লার মা ফিরোজা বেগম বাদী হয়ে মালেক শরীফের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ছয় জনকে আসামি করে দুমকি থানায় মামলা দায়ের করেন। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উদ্দিন জানান, গ্রেফতার আসামিকে (০৯ এপ্রিল) বৃহস্পতিবার পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

০৯ এপ্রিল, ২০২৬ ১৯:১০
পটুয়াখালীর বাউফল উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৮ এপ্রিল) রাত দেড় টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামের সুন্দর আলী খান বাড়িতে এ ঘটনা ঘটেছে।
অগ্নি কান্ডে আব্দুস সালাম খান, জালাল খান ও খলিল খানের বসত ঘর সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিক ভাবে প্রায় ২০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবার।
প্রত্যক্ষ দর্শীরা জানান, রাত দেড় টার দিকে জালাল খানের ঘরে আগুনের সূত্র পাত হলে স্থানীয়রা নিয়ন্ত্রণের চেষ্টা করেন।তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলেযায়।
এ সময় পাশা পাশি তিনটি বসত ঘর পুড়ে যায়। খবর পেয়ে বাউফল ফায়ার সার্ভিসের একটি দল রাত দুই টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আশ পাশের অন্য ঘর বাড়ি রক্ষা পায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাউফল ষ্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো.সাব্বির হোসেন বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে জালাল খানের ঘরে একটি পুরনো সিলিং ফ্যান শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্র পাত হয়েছে। সময় মতো আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

০৮ এপ্রিল, ২০২৬ ১২:০২
পটুয়াখালীর পায়রা সেতু টোলপ্লাজায় ঘুষ নিয়ে ওভারলোডেড ট্রাক ছেড়ে দেওয়ার অভিযোগে টোল কালেক্টর মো. নুরুজ্জামানকে বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে যশোর–ট–১১–৩১৩৬ নম্বরের একটি ট্রাক থেকে ৫০০ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, ওই টাকা নেওয়ার পর অতিরিক্ত বোঝাই ট্রাকটি ছেড়ে দেওয়া হয়।
বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে ওজন স্কেলে তুললে দেখা যায়, ২২ টন ধারণক্ষমতার ট্রাকটিতে অতিরিক্ত ২২ টন ৭০০ কেজি পণ্য বহন করা হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
পরে টোলপ্লাজার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং প্রমাণের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
রাত নয়টার দিকে টোলপ্লাজার ইজারাপ্রাপ্ত প্রতিষ্ঠান ‘মেসার্স বেস্ট ইস্টার্ন’-এর অপারেশন ডিরেক্টর সজল বিশ্বাসের সই করা চিঠিতে মো. নুরুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, এর আগেও তাঁর বিরুদ্ধে চালকদের কাছ থেকে ঘুষ নিয়ে ওভারলোডেড যানবাহন ছেড়ে দেওয়ার অভিযোগ ছিল।
Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

০৯ এপ্রিল, ২০২৬ ১৯:২১
০৯ এপ্রিল, ২০২৬ ১৯:১০
০৯ এপ্রিল, ২০২৬ ১৯:০৬