Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

৩০ জানুয়ারি, ২০২৬ ১৭:৫৬
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা-বয়ারচর চেয়ারম্যান ঘাট নৌরুটে প্রথমবারের মতো একটি ফেরি সার্ভিস চালুর দিন বিএনপি ও এনসিপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে ফেরি ‘মহানন্দা’ উদ্বোধনকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ফেরি সার্ভিসটি উদ্বোধন উপলক্ষে হাতিয়ার নলচিরা ঘাট ও বয়ারচর চেয়ারম্যান ঘাটে গত কয়েকদিন ধরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ফেরি সার্ভিসটির মাধ্যমে ৭ লাখ হাতিয়াবাসীর এ রুটে দীর্ঘদিনের চলাচল এবং যানবাহন ও মালামাল পরিবহনের অসুবিধা দূর হবে।
উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এনসিপি তথা ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসউদের আন্তরিক প্রচেষ্টায় হাতিয়ার নলচিরা-চেয়ারম্যানঘাট নৌরুটে ফেরি সার্ভিস চালু হতে যাচ্ছে বলে জানা গেছে।
বিস্তারিত আসছে...

০৭ এপ্রিল, ২০২৬ ১১:৫৫
খাগড়াছড়িতে অতিরিক্ত অকটেন না পেয়ে হেমন্ত চাকমা নামে এক ট্যাগ অফিসারের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় তার একটি হাত ভেঙে গেছে। সোমবার (৬ এপ্রিল) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে শহরের মহাজন পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আহত হেমন্ত চাকমা খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি অফিসের কর্মচারী। জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা বজায় রাখতে তাকে মেহেরুন নেছা ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছিল।
জানা যায়, সরকারি নির্দেশনা অনুযায়ী খাগড়াছড়ি পৌর শহরের মেহেরুন নেছা ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে জ্বালানি তেল বিতরণ শুরু হয়। নিয়ম অনুযায়ী জনপ্রতি ৫০০ টাকার অকটেন দেয়া হচ্ছিল।
এ সময় কয়েকজন যুবক এসে প্লাস্টিকের বোতলে করে অতিরিক্ত অকটেন দাবি করেন। ট্যাগ অফিসার হেমন্ত চাকমা রেশনিংয়ের বাইরে বাড়তি তেল দিতে অস্বীকৃতি জানালে যুবকরা তাকে পিটিয়ে হাত ভেঙে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করেন।
খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা গণমাধ্যমকে বলেন, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে একজন কর্মচারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

০৬ এপ্রিল, ২০২৬ ১৯:৩৬
মৌলভীবাজারের কুলাউড়ায় বন্ধুর বিয়েতে প্রচলিত উপহারের বদলে অকটেন উপহার দিয়েছেন এক যুবক ও তার বন্ধুরা। ব্যতিক্রমী এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার সীমান্তবর্তী কর্মধা ইউনিয়নে আতিকুর রহমান ও নাদিয়া বেগমের বিয়েতে এ ঘটনা ঘটে। উপহার প্রদানকারী মাসুম বলেন, ‘বর্তমানে জ্বালানি তেলের সংকট চলছে। এ জন্য একটু ভিন্নভাবে বন্ধুকে শুভেচ্ছা জানাতে আমরা প্রতীকীভাবে দুই লিটার অকটেন উপহার দিয়েছি।’
বন্ধুদের এমন অভিনব উপহার ঘিরে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়। অনেকেই বিষয়টিকে সময়ের প্রেক্ষাপটে ভিন্নধর্মী ও রসিকতাপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন।

০৬ এপ্রিল, ২০২৬ ১৭:৩৫
দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট এলাকায় অবস্থিত হিলি ফিলিং স্টেশনে জ্বালানি তেলের আশায় রাতভর অপেক্ষা করছেন মোটরসাইকেল চালকরা। সীমিত সরবরাহের কারণে পাম্প এলাকায় দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে, যা নিয়ন্ত্রণ করতে সংশ্লিষ্টদের হিমশিম খেতে হচ্ছে।
সোমবার (৬ এপ্রিল) সকালে সরেজমিনে দেখা যায়, তেল পাওয়ার আশায় অনেক বাইকার আগের রাত থেকেই পাম্প সংলগ্ন সড়কে অবস্থান করছেন। কেউ কেউ সড়কের পাশে বিছানা পেতে রাত যাপন করছেন, আবার কেউ মোটরসাইকেলের ওপর বা পাশে বসেই সময় পার করছেন।
জানা গেছে, প্রতিটি মোটরসাইকেলে সর্বোচ্চ ৩০০ টাকার জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। সীমিত এই বরাদ্দের কারণে অনেক চালক আগেভাগেই লাইনে দাঁড়িয়ে থাকছেন, যাতে অন্তত কিছু জ্বালানি পাওয়া যায়।
একাধিক মোটরসাইকেল চালক জানান, ৩০০ টাকার পরিবর্তে যদি ৫০০ টাকার তেল দেওয়া হতো, তাহলে তাদের ভোগান্তি কিছুটা কমত। তারা বলেন, দূর-দূরান্ত থেকে এসে দীর্ঘ সময় অপেক্ষা করেও প্রয়োজন অনুযায়ী তেল না পাওয়ায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।