Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:৪৩
যশোরে মাসুদ রানা (২০) নামে এক যুবকের পেটের ভেতর থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে শহরের মণিহার বাসস্ট্যান্ড থেকে র্যাব সদস্যরা তাকে আটক করেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) পঙ্গু হাসপাতালে তার এক্স-রে করার পর পেটে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাসুদ রানা শার্শা উপজেলার গোড়পাড়া কলোনিপাড়ার হোসেন আলীর ছেলে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর এ. টি. এম. ফজলে রাব্বী প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন এক যুবক ইয়াবাসহ যশোর হয়ে বেনাপোলের দিকে যাচ্ছেন। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল মণিহার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয় এবং মাসুদ রানাকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ রানা স্বীকার করেন, তার পেটের ভেতরে আনুমানিক ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট রয়েছে। এসব ইয়াবা তিনি কক্সবাজার থেকে যশোরে নিয়ে আসছিলেন। চিকিৎসকের সহায়তায় তার পেট থেকে ইয়াবা ট্যাবলেটগুলো বের করা হয়েছে। র্যাব সদস্যদের পাহারায় যশোর জেনারেল হাসপাতালে মাসুদ রানার চিকিৎসা চলছে।

০৯ মার্চ, ২০২৬ ১২:১০
সিলেটের বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দরে অবৈধভাবে ভারতীয় রুপি দিয়ে ডিজেল কেনার চেষ্টার অভিযোগে এক ভারতীয় ট্রাকচালককে আটক এবং ট্রাকটি জব্দ করেছে ৫২ বিজিবি ব্যাটালিয়ন।
শনিবার (৭ মার্চ) সীমান্তের দুবাগ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই ট্রাকচালকের নাম নিখিল দাস (৪৫)। তিনি ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার কালাইন থানার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।
৫২ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, গত শনিবার বিকেলে নিখিল দাসের পাথরবোঝাই একটি ট্রাক শেওলা আইসিপি (স্থলবন্দর) দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পাথর খালাস শেষে ভারতে ফেরার পথে ট্রাকটি জ্বালানি সংকটে পড়ে। এ সময় চালক স্থানীয় ‘নাদিয়া স্টোর’ নামক একটি দোকান থেকে ভারতীয় রুপি দিয়ে ডিজেল কেনার চেষ্টা করেন। গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল তাকে হাতেনাতে আটক করে এবং ট্রাকটি জব্দ করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শনিবার রাতেই মুচলেকা নিয়ে চালক নিখিল দাসকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে রোববার (৮ মার্চ) বিজিবির হেফাজতে থাকা ট্রাকটিও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ওপার থেকে আসা ডিজেল ভরে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে ৫২ বিজিবির অধিনায়ক বলেন, বর্তমানে বিশ্বজুড়ে জ্বালানি তেলের ব্যাপক চাহিদা রয়েছে।
আমাদের দেশের তুলনায় প্রতিবেশী দেশে তেলের দাম বেশি হওয়ায় সীমান্ত দিয়ে তেল পাচারের একটি ঝুঁকি থাকে। প্রতিদিন শেওলা স্থলবন্দর দিয়ে প্রায় তিন শতাধিক ট্রাক যাতায়াত করে। নিয়ম অনুযায়ী এসব ট্রাকের বাংলাদেশ থেকে তেল কেনার কথা নয়।
তিনি আরও জানান, সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধে বিজিবি কঠোর নজরদারি বজায় রেখেছে। ভারতীয় চালকসহ যারাই অবৈধভাবে তেল সংগ্রহের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

০৮ মার্চ, ২০২৬ ২১:৩৯
পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর ঘিরে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে ঢল নেমেছে। চলতি মাসের (মার্চ) প্রথম সাত দিনে রেমিট্যান্স এসেছে ১০৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৩ হাজার ৪১ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর মধ্যে গত ৩ দিনেই (৫ থেকে ৭ মার্চ) এসেছে ৩ হাজার ৮৪৩ কোটি টাকা।
রোববার (৮ মার্চ) বিকালে বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য জানা গেছে।
রেমিট্যান্স প্রবাহে চাঙাভাব থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ছে বলে উল্লেখ করেছেন ব্যাংকসংশ্লিষ্টরা।
বাংলাদেশ ব্যাংকে তথ্য অনুযায়ী, গত বছরের মার্চ মাসের প্রথম সাত দিনে রেমিট্যান্স এসেছিল ৭৭ কোটি ৫০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের মার্চের সাত দিনে রেমিট্যান্স বেড়েছে ৩৭ দশমিক ৯০ শতাংশ।
অন্যদিকে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৭ মার্চ পর্যন্ত রেমিট্যান্স এসেছে ২ হাজার ৩৫২ কোটি ৩০ লাখ ডলার। গত অর্থবছরের এই সময়ে ১ হাজার ৯২৬ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।
বরিশাল টাইমস

০৮ মার্চ, ২০২৬ ২১:০২
প্রতিবছর ঈদের আগে কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলো পর্যাপ্ত পরিমাণ নতুন কাগজের নোট গ্রাহকদের মাঝে সরবরাহ করে। এসব নোট ঈদের সময় পরিবার-পরিজন বা শিশুদের ঈদ সালামি হিসেবে দেওয়া হয়। এটি বহুদিন ধরে প্রচলিত একটি সামাজিক অভ্যাস বলে বিবেচিত।
তবে বরাবরের মতো এ বছর আর নতুন টাকা পাওয়া যাবে না বলে জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী এ বছর বাজারে ছাড়া হবে না নতুন টাকা।
রোববার (৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংক জানায়, এবারের ঈদ উপলক্ষে বাজারে নতুন টাকা সরবরাহ করা হবে না।