Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

২৫ এপ্রিল, ২০২৬ ১৯:০৩
বরিশালের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন "তারুণ্যের অগ্রযাত্রা" তাদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ব্যতিক্রমধর্মী মানবিক কার্যক্রম পরিচালনা করেছে। এ উপলক্ষে সংগঠনের সদস্যরা বরিশালের লঞ্চঘাট সংলগ্ন এলাকায় অবস্থানরত এক মানসিক ভারসাম্যহীন ভবঘুরে ব্যক্তির সৌন্দর্য ও মানবিক মর্যাদা পুনরুদ্ধারের লক্ষ্যে তার চুল-দাড়ি কাটিয়ে, স্নানের ব্যবস্থা করে এবং নতুন পোশাক পরিধান করান। পাশাপাশি তাকে দুপুরের খাবারও প্রদান করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের মানবিক কার্যক্রম তারা সারা বছরই নিয়মিতভাবে পরিচালনার চেষ্টা করে থাকে। তবে সংগঠনের অধিকাংশ সদস্য শিক্ষার্থী হওয়ায় আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক সময় এই উদ্যোগগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা সম্ভব হয় না।
তারুণ্যের অগ্রযাত্রার নেতৃবৃন্দ সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা এ ধরনের মানবিক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সকলের সম্মিলিত সহযোগিতায় ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।'

২৫ এপ্রিল, ২০২৬ ২০:০৩
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, অন্যদেরকে গুপ্ত ট্যাগ দিয়ে একজন তার লন্ডনে পালিয়ে থাকার ইতিহাসকে ঢাকতে চাইছেন। জনগণকে এত বোকা ভাববেন না। তারা সবই বুঝে গেছে। আবারো ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য জুলাই আন্দোলনে এত মানুষ জীবন দেয়নি। ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি বক্ত্যবে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ জনদূর্ভেোগ লাঘবের দাবিতে ২৫ এপ্রিল শনিবার বিকেলে নগরীর টাউনহল প্রাঙ্গনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মুয়াযযম হোসাইন হেলাল বলেন, দুই মাসেই সরকারের ফ্যাসিবাদি চেহারা জনগণের সামনে প্রকাশ পেয়েছে। ঐক্যমত কমিশনে জুলাই সনদ বাস্তবায়নে একমত হয়ে ক্ষমতায় গিয়ে এখন প্রতারণা করতে চাইছে। তারা আইন আদালতকে কুক্ষিগত করে জুলুমকে বৈধতা দিতে চায়। জনগণ চুড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুত। সময় থাকতে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করে জনদাবী মেনে নিন।
সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর জামায়াতের আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, দুই মাস না যেতেই সরকার জাতিকে হতাশ করেছে। ফ্যাসিবাদি আমালের আইনগুলোকে পূণর্বহাল করা হচ্ছে। ক্যাম্পাস দখলের রাজনীতি শুরু হয়েছে। থানার মধ্যে ডাকসু নেতাদের ওপর আক্রমণ হয়েছে। এসব ফ্যাসিবাদি আচরণ জনগণ কোনভাবেই মেনে নেবেনা। ছাত্রশিবির এদেশের ছাত্র সমাজের আস্থার ঠিকানা, ছাত্রশিবিরকে একা ভাবার সুযোগ নেই। ছাত্রশিবিরের উপর আক্রমণ হলে এদেশের ছাত্র জনতা সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।
সমাবেশে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, সহকারী সেক্রেটারি হাফেজ মাওলানা আতিকুল্লাহ, এনসিপির বরিশাল জেলা আহবায়ক আবু সাঈদ মুসা, এনসিপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য রফিকুল ইসলাম কনক, লেবারপার্টি মহানগর সভাপতি এসএম সোহেল মাহমুদ, এবি পার্টির সুমন তালুকদার সহ ১১দলীয় ঐক্যের জেলা ও মহানগর নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান। সমাবেশ শেষে বিশাল এক বিক্ষোভ মিছিল টাউনহল থেকে শুরু হয়ে সদর রোড, ফজলুল হক এভিনিউ, চকবাজারসহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

২৫ এপ্রিল, ২০২৬ ১৮:১৫

২৫ এপ্রিল, ২০২৬ ১৬:৫৪
বরিশালের মেহেন্দিগঞ্জে মাদক কারবারির বাড়ির আঙিনায় সাজানো টবে বিভিন্ন জাতের গাছের আড়ালে গড়ে তোলা একটি গোপন গাঁজা বাগানের সন্ধান পেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গভীর রাতে উপজেলার চানপুর ইউনিয়নের চরখাগকাটা এলাকায় অভিযান চালিয়ে ১৩টি গাঁজা গাছসহ শামীম রাড়ী (৩০) নামে একজনকে আটক করা হয়। আটক শামীম ওই এলাকার শফিজল রাড়ীর ছেলে।
পুলিশ জানায়, শামীম তার বাড়ির আঙিনায় পরিকল্পিতভাবে সাধারণ গাছপালার সঙ্গে টবে গাঁজা চাষ করে আসছিলেন। বাইরে থেকে দেখে বোঝার উপায় না থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে টবে লাগানো ১৩টি গাঁজা গাছ, প্রায় ৫০০ গ্রাম প্রক্রিয়াজাত গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১,৩০০ টাকা উদ্ধার করা হয়।
মেহেন্দিগঞ্জ থানার ওসি মমিন উদ্দিন বলেন, মাদকবিরোধী অভিযানে কোনো ছাড় নেই। মাদকসংশ্লিষ্ট যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। যারা এর সঙ্গে জড়িত, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। তিনি জানান, গাঁজা গাছসহ আটক শামীমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে দ্রুত আদালতে পাঠানো হবে।

বরিশাল নগরীর জনগুরুত্বপূর্ণ এলাকাসমূহে জয়বাংলা শ্লোগান দিয়ে মিছিল করে আইনশৃঙ্খলা বাহিনীকে চাপের ওপর রাখে যুব ও ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার সকালের সেই মিছিলে নেতৃত্বদানকারী মহানগর যুব ও ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেপ্তারে বেশ তৎপরতা চালাচ্ছে পুলিশ। শুক্রবার রাতভর আওয়ামী-যুব-ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীর বাসা-বাড়িতে হানা দিলেও কোনো ইতিবাচক খবর দিতে পারেনি। তবে সেই মিছিলে নেতৃত্বদানকারী সাদ্দাম শাহকে শনিবার দুপুরে গ্রেপ্তারের পর মাঠপুলিশে কিছুটা স্বস্তি আসে। যুবলীগ নেতাকে শহরের ১০ নং ওয়ার্ডের ভাটারখাল কলোনী থেকে গ্রেপ্তারের বিষয়টি বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি থানা পুলিশের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করে।
এর আগে শুক্রবার সকালের আওয়ামী লীগের অঙ্গসংগঠনের মিছিলটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে তোলপাড় শুরু হয়। বিশেষ করে সিটি কর্পোরেশন এবং বরিশাল আদালতসংলগ্ন ফজলুল হক সড়কে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মিছিলটি নিয়ে মাঠপুলিশ এক ধরনের চাপের মুখে পড়ে যায়।
মাঠপুলিশের একটি সূত্র নিশ্চিত করে, বরিশাল নগরীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের মিছিলটি নিয়ে মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তারা অস্বস্তি এবং বিব্রতবোধ করেন। এবং এই মিছিলে অংশগ্রহণকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জোর তাগিদ দেন। এরপরেই শুক্রবার রাত থেকে কোতয়ালি পুলিশের তৎপরতা শুরু হয়, যার একদিন বাদে শনিবার দুপুরে গ্রেপ্তার হলেন মহানগর যুবলীগ নেতা সাদ্দাম শাহ।
পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হলে মহানগর যুবলীগ নেতা সাদ্দাম শাহ একাধিকবার গ্রেপ্তার হয়ে কারান্তরীণ ছিলেন। সর্বশেষ তিনি জামিনে মুক্ত হয়ে কিছুদিন আত্মগোপনে থেকে বিএনপি সরকারবিরোধী অপপ্রচারের পাশাপাশি ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে সরব ভূমিকা রেখে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল সিটির সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ অনুসারী সাদ্দাম শাহ আত্মগোপনে থাকলেও গোপনে নিজের এলাকা ভাটারখাল কলোনীতে যাতায়াত করতেন। এবং যুব ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখছিলেন, সুযোগ বুঝে কখন আওয়ামী লীগের স্বপক্ষে মিছিল নিয়ে রাস্তায় বের হওয়া যায়। অবশ্য সাদ্দাম শাহ তার লক্ষ্য পূরণে সফলও হন, শুক্রবার খুব সকালে বরিশাল জেলা ও জজ আদালত সম্মুখ শহরের প্রাণকেন্দ্র ফজলুল হক অ্যাভিনিউর মতো গুরুত্বপূর্ণ সড়কে মহড়া দিয়ে আলোচনায় আসেন।
পুলিশ সূত্র জানিয়েছে, সাদ্দাম শাহ শুধু ২০/২৫জনকে নিয়ে মিছিলে সীমাবদ্ধ থাকেননি, পরবতীতে তিনি এই ভিডিও নিজের ব্যক্তিগত ফেসবুকে পোস্ট করাসহ দলীয় রাজনৈতিক হোটসঅ্যাপে প্রেরণ করেছেন। বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের ওসি আল মামুন উল ইসলাম জানান, যুবলীগ নেতা সাদ্দাম শাহকে শনিবার দুপুরে ভাটারখাল কলোনী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ, তিনি বর্তমানে থানা হেফাজতে আছেন।
নামপ্রকাশ না করার শর্তে মাঠপুলিশের একটি সূত্র জানিয়েছে, শহরের জনগুরুত¦পূর্ণ এলাকাসমূহে মিছিলে অংশগ্রহণকারী সকলকে গ্রেপ্তার করার নির্দেশনা আছে। শুক্রবার রাত থেকে নগরীর বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত আছে।’

২৫ এপ্রিল, ২০২৬ ২১:৩২
২৫ এপ্রিল, ২০২৬ ২১:০০
২৫ এপ্রিল, ২০২৬ ২০:৫১
২৫ এপ্রিল, ২০২৬ ২০:১৭