০৫ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:১৯
পটুয়াখালীর কলাপাড়ায় বিরল প্রজাতির গুরুতর আহত একটি সজারু উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। এটির দৈর্ঘ্য দুই ফুট ও ওজন ৭ কেজি। গতকাল রাত দশটায় উপজেলার চাকামাইয়া ইউনিয়নের বেতমোর গ্রাম থেকে প্রাপ্ত বয়স্ক এ সজারুটি উদ্ধার করা হয়।
এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা জানায়, স্থানীয়রা সজারুটিকে আটক করে পিটিয়ে গুরুতর আহত করে। তাৎক্ষনিক খবর পেয়ে ঘটনাস্থল থেকে সজারুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। সজারুটি পরিপূর্ণ সুস্থ হলে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্তের কথা জানান তারা।
কলাপাড়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসীন সাদিক বলেন, বিপদগ্রস্থ বন্যপ্রাণী উদ্ধারে এনিমেল লাভারস অফ পটুয়াখালীকে সব সময় সহযোগিতা করা হচ্ছে। সজারুটিকে চিকিৎসা শেষে উন্মুক্ত বনে অবমুক্ত করা হবে। বন্যপ্রাণী নিধনকারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

০২ জুলাই, ২০২৬ ১৮:৩৪
পটুয়াখালীর বাউফল ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান ও একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার (১ জুলাই) রাত সারে ১০টার দিকে উপজেলার বগা ইউনিয়নের সাবুপুরা বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে নুর হোসেনের পান ও বিস্কুটের দোকানে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের হানিফ ওজার ট্রেইলার দোকান, আনিছ হাওলাদারের মাছ ও চালের আড়তে, আলম সিকদারের মুদি দোকান এবং বিধবা নারী তুলসী রানির মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া বাবুল মৃধার বসতবাড়িটিও আগুনে সম্পূর্ণ পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই ৫টি দোকান ও একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে মোট ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষাধিক টাকা
বাউফল ফায়ার সার্ভিসের টিম লিডার মো. সোরহাব হোসেন বলেছেন, ‘সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনি এবং পরবর্তীতে সম্পূর্ণভাবে আগুন নিভিয়ে ফেলি।’

০১ জুলাই, ২০২৬ ২০:৫৩
পটুয়াখালীর বাউফলে বিএনপি ও সহযোগী সংগঠনের মোটরসাইকেল মিছিলে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের হামলার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সাত মিনিট ২৯ সেকেন্ডের ওই ভিডিওটি বুধবার (১ জুলাই) ভাইরাল হওয়ার পর স্থানীয় মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভিডিও ফুটেজে দেখা গেছে, গত শনিবার (২৭ জুন) রাত ৯টার দিকে প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী ও সমর্থকরা একটি মিছিল বের করেন। মিছিলটি কালাইয়া বেইলি ব্রিজ থেকে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছানো মাত্রই ৩০-৩৫ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালাচ্ছে। এ সময় তারা এলোপাতাড়ি মোটরসাইকেল ভাঙচুর করছে।
ভাইরাল হওয়া ভিডিওটির বিষয়ে দাশপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আযম চৌধুরী বলেন, হামলার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে কয়েকজন ছাত্রশিবিরের কর্মীও সরাসরি জড়িত ছিলেন। তারা এক সময় যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। হামলায় বিএনপির ৮ থেকে ১০ জন নেতাকর্মী আহত হন এবং ২০ থেকে ২৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
হামলার ঘটনায় দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মামুন বাদী হয়ে ৩৯ জনকে আসামি করে বাউফল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে বাউফল থানা পুলিশ মঙ্গলবার (৩০ জুন) বিকেলে এজাহারভুক্ত আসামি ইমরানকে গ্রেপ্তার করেছে। ইমরান কালাইয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি বলে জানা গেছে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা ইতোমধ্যেই ঘটনাস্থলের বিষয়ে তদন্ত করেছি। মামলার এজাহারভুক্ত এক আসামি ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অন্য হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

০১ জুলাই, ২০২৬ ১৭:২৪
পটুয়াাখালীর বাউফলে আলোচিত একটি ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি ও ডাকাত দলের সরদার মো. বাচ্চু সরদারকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-৮। মঙ্গলবার (৩০ জুন) গভীর রাতে বরিশাল মহানগরীর কোতয়ালি মডেল থানার কালিজিরা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার বাচ্চু সরদার বাউফল উপজেলার কালাইয়া এলাকার বাসিন্দা। তিনি আলম সরদারের ছেলে।
র্যাব ও বাউফল থানা সূত্রে জানায়, গত ২৪ আগস্ট ২০২৫ রাতে বাউফল উপজেলার বাসিন্দা আজাহার জোমাদ্দারের বাড়িতে ৬/৭ সদস্যের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে। পরে তারা নগদ ৫ লাখ টাকা এবং পায় ৪৩ লাখ ৩৯ হাজার টাকার স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী বাউফল থানায় একটি ডাকাতি মামলা করেন।
র্যাবের দাবি, ঘটনার পর থেকেই বাচ্চু সরদার আত্মগোপনে চলে যান এবং বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেন। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৮ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান (পিপিএম-সেবা) বিষয়টি নিশ্চিত করে বরিশালটাইমসকে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল মহানগরীর কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.