বিভাগীয় গণমাধ্যম অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে দৈনিক ভোরের চেতনা ও বরিশালের চোখ পত্রিকার বরিশাল বিভাগীয় ব্যুরো অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১১,৩০ মিনিটে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের চেতনার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম।
তিনি বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করাই আমাদের মূল লক্ষ্য। এই ব্যুরো অফিস সাংবাদিকদের কাজকে আরও শক্তিশালী করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের চেতনার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ জালালুদ্দিন জুয়েল। তিনি বলেন, আঞ্চলিক সাংবাদিকতা এখন জাতীয় অঙ্গনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
স্থানীয় সমস্যা গুলো সব সময় তুলে ধরতে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোরের চেতনার বরিশাল ব্যুরো চিফ খান আরিফ, বরিশাল জেলা প্রতিনিধি খান বশির, দৈনিক সত্য সংবাদ পত্রিকার সম্পাদক ফয়সাল রাকিব, ভোরের অঙ্গীকারের যুগ্ম বার্তা সম্পাদক লিটন বাইজিদসহ বরিশালের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের কর্মীরা।
বক্তারা বলেন, স্থানীয় সাংবাদিকরা সমাজের সমস্যাগুলো তুলে ধরার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক চিত্র জনগণের সামনে উপস্থাপন করেন। এ কারণে ব্যুরো অফিস থেকে দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতা নিশ্চিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ভোরের চেতনা ও বরিশালের চোখ পত্রিকার বরিশাল ব্যুরো অফিস, যা ভবিষ্যতে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে সবাই আশা প্রকাশ করেন।

১২ আগস্ট, ২০২৬ ০০:০৩
বরিশালের চরমোনাই এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করা হয়েছে। বরিশাল সদর নৌ থানার পুলিশ অভিযান চালিয়ে আটহাজার এলাকার ভারানী (বাইপাস) খালের উত্তর মাথায় আড়িয়াল খাঁ নদীর মুখ থেকে তাদের আটক করে। এর আগে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন বলে জানা গেছে। ঘটনাটি সোমবারের।
আটক চারজনের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন-মো. ইমাম হোসেন চৌকিদার ওরফে ইমরান ওরফে ইমন ওরফে সোহান চৌকিদার (২৫), মো. মাসুদ প্যাদা ওরফে হানিফ প্যাদা (৩৬) এবং মো. সাগর হাওলাদার (২৮)। অপরজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
আটক ইমাম হোসেন চৌকিদার উত্তর বাউশিয়া, ৯ নম্বর ওয়ার্ড, বড় জালিয়া ইউনিয়ন, হিজলা, বরিশালের বাসিন্দা। তার পিতা মৃত রতন চৌকিদার ওরফে বেল্লায়েত ওরফে বেলাল চৌকিদার এবং মাতা রেনু বেগম ওরফে কুলসুম বেগম।
মো. মাসুদ প্যাদা দড়িচর খাজুরিয়া (বামের চর), ৮ নম্বর ওয়ার্ড, দড়িচর খাজুরিয়া ইউনিয়ন, মেহেন্দিগঞ্জ, বরিশালের বাসিন্দা। তার পিতা মো. লালমিয়া প্যাদা এবং মাতা মোছা. নিলুফা বেগম।
মো. সাগর হাওলাদারের স্থায়ী ঠিকানা পটুয়াখালীর মহিপুরের নিজামপুর এলাকায়। তার পিতা মো. নিজাম হাওলাদার এবং মাতা মোছা. লিলি বেগম। বর্তমানে তিনি বরিশালের পলাশপুর ইসলাম নগর, কলমের চত্বর এলাকায় বসবাস করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ইমাম হোসেন ও মাসুদ প্যাদার বিরুদ্ধে হিজলা ও মেহেন্দিগঞ্জ থানায় মোট ছয়টি ওয়ারেন্ট রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নদীপথে ডাকাতির প্রস্তুতির অভিযোগে স্থানীয় লোকজন প্রথমে চারজনকে আটক করেন। পরে তাদের বরিশাল সদর নৌ থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ তাদের হেফাজতে নিয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করে।
বরিশাল সদর নৌ থানার ওসি অসীম কুমার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।’

১১ আগস্ট, ২০২৬ ১৩:৩৬
বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়ার পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে ভারীবর্ষণ হতে পারে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপটি সৃষ্টি হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার (১২ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারীবর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের জানিয়েছে, বর্ধিত ৫ দিনের পূর্বাভাসে দেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে।’

১১ আগস্ট, ২০২৬ ০০:০৬
বরিশাল নগরীর বক্ষব্যাধি (টিবি) হাসপাতালের পেছনে প্রায় ৭০ শতাংশ সরকারি খাসজমির জলাশয় ভরাট করে দখলের অভিযোগে অবশেষে নড়েচড়ে বসেছে প্রশাসন। দীর্ঘদিন ধরে দখলের অভিযোগ ওঠার পর ঘটনাস্থলে সাইনবোর্ড টাঙিয়েছে বরিশাল সিটি করপোরেশন। একই সঙ্গে জমিটি উদ্ধারে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করার প্রস্তুতি নিয়েছে সদর উপজেলা ভূমি অফিস।
অভিযোগ রয়েছে, বিএনপি ও যুবদলের কয়েকজন নেতা-কর্মীর সংশ্লিষ্টতায় একটি চক্র সরকারি এই জলাশয় ভরাট করে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। স্থানীয় পর্যায়ে জমিটির সম্ভাব্য মূল্য প্রায় সাড়ে ১০ কোটি টাকা বলে দাবি করা হচ্ছে।

০২ অক্টোবর, ২০২৫ ১৮:২৩