১৫ জানুয়ারি, ২০২৬ ১৮:১৭
মুখে অক্সিজেন নিয়ে গত ২২ দিন ধরে হাসপাতালের শয্যায় মৃত্যুর প্রহর গুণছে মাত্র ৬ বছরের শিশু নিহান। শয্যা পাশে অসহায় মা নির্বাক হয়ে তাকিয়ে আছেন সন্তানের মুখের দিকে।
কারণ সন্তানের মস্তিকে ধরা পড়া টিউমার অপসারণ করতে চিকিৎসক দাবি করেছেন তিন লাখ টাকা। কিন্তু মোটা অংকের এই টাকা জোগার করা নিহানের পরিবারের পক্ষে অসম্ভব।
তাই মুখে অক্সিজেন দেওয়া ছাড়া আর কোন চিকিৎসা চলছে না নিহানের। ‘মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ দায়ি থাকবে না’ মর্মে লিখিত অঙ্গীকার করে সন্তানের মৃত্যুর প্রহর গুণছেন তারা।
জানাগেছে, ঝালকাঠির রাজাপুর উপজেলার পূর্ব ফুলুহার ৫ নম্বর ওয়ার্ডের দিনমজুর রবিউল ইসলাম ও নাসরিন দম্পতির একমাত্র পুত্র নিহান। বর্তমানে বরিশাল নগরীর ত্রিশ গোডাউন সংলগ্ন চরের বাড়ি এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করেন তারা।
নিহানের মা নাসরিন বেগম জানান, জন্মের পর থেকে নিহান সুস্থ-স্বাভাবিক ছিল। মাস ছয়েক আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারেন মাথায় টিউমার হয়েছে। দুই মাস পূর্বে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রপচার করে তার মস্তিস্কের টিউমার অপসারণ করা হয়।
তিনি জানান, এরপর নিহান সুস্থ হয়ে ওঠে। মাস দুই সুস্থ-স্বাভাবিক ছিল। কিন্তু হঠাৎ করেই আবার অসুস্থ হয়ে পড়ে পুনরায় ঢাকা মেডিকেলে নিয়ে যান। দ্বিতীয় দফায় তার মস্তিস্কে টিউমার ধরা পড়ে। তখন সর্বস্ব খুয়িয়ে টিউমার অপারেশন করা হয়। কিন্তু এ দফায় আর সুস্থ হয়নি। ঢাকায় দীর্ঘদিন চিকিৎসা শেষে গত বছরের ২৪ ডিসেম্বর বরিশালে এনে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেই থেকে অজ্ঞান অবস্থায় আছে নিহান।
মা নাসরিন বলেন, বরিশাল পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ডা. মাহফুজুর রহমানকে দেখানোর পর তিনি মাথার সিটি স্ক্যান করিয়েছেন। সেখানে পুনরায় মস্তিস্কে টিউমার ধরা পড়েছে। টিউমার অপারেশনে জন্য তিন লাখ টাকা চেয়েছেন তিনি। কিন্তু এতো টাকা জোগার করা আমাদের পক্ষে একেবারেই অসম্ভব।
তিনি বলেন, ঢাকায় দুই দফা অপারেশন করাতে গিয়ে সহায় সম্ভল যা ছিল সব শেষ করে ফেলেছি। আমার স্বামী দিনমজুর। দিন আনে দিন খাই। এখন নতুন করে তিন লাখ টাকা জোগার করা আমাদের মত নিম্নবিত্ত পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব।
তিনি আরও বলেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা নিহানকে বার বার ঢাকায় নিয়ে অপারেশন করতে বলছেন। কিন্তু টাকার অভাবে সেটা পারছি না। তাই এই হাসপাতালের ব্যবস্থাপত্রে লিখিত অঙ্গীকার করতে হয়েছে যে, ‘আমার বাচ্চার অবস্থা আশঙ্কাজনক হলেও এখানে রেখে চিকিৎসা করাচ্ছি। কোন ক্ষতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ দায়ি থাকবে না।’ এটা করা ছাড়া আমাদের আর কিছু করণীয় নেই।
এই মুহূর্তে ছোট্ট শিশু নিহানকে সুচিকিৎসা করে সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের কাছে সাহাজ্জেল হাত বাড়িয়েছেন তার অসহায় বাবা-মা। হয়তো তাদের সামান্য কিছু দানের টাকায় নতুন জীবনে ফিরতে পারে ছোট্ট শিশু নিহান, হাসি ফোটতে পারে তার অসহায় বাবা-মায়ের মুখে।
স্বহৃদয়বান ব্যক্তিরা নিহানকে সাহায্য পাঠাতে পারেন তার চাচা দুলাল হাওলাদারের নগদ অথবা বিকাশ নম্বরে। নম্বরটি হলো- ০১৭৪৫৫৬৬৭২১।

২০ মার্চ, ২০২৬ ১৫:০৪
সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরিশালে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন ১০ হাজারের বেশি পরিবার। আজ শুক্রবার (২০ মার্চ) চট্টগ্রামের চন্দনাইশের জাহাগিরিয়া শাহসূফী মমতাজিয়া দরবার শরীফের অনুসারীরা এই ঈদ উদযাপন করেন।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে শাহসূফী মমতাজিয়া কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় ৭০টি মসজিদে প্রায় ১০ হাজার পরিবার আজ ঈদ উদযাপন করছে।
তারা জানিয়েছেন, পৃথিবীর কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে তার সঙ্গে মিলিয়ে ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করেন।’

১৯ মার্চ, ২০২৬ ২২:৩৬
ইসলাম ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শনিবার (২১ মার্চ)। ঈদের দিন বরিশালসহ দেশের আট বিভাগেই কোনো না কোনো অঞ্চলে বৃষ্টি এবং সঙ্গে কালবৈশাখী ঝড় হতে পারে।বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত ২ ধরে সারাদেশে কম-বেশি বৃষ্টি হচ্ছে। সঙ্গে রয়েছে কালবৈশাখি ঝড়। এ ধারা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ২/১ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ সময়ে সাবাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।
অন্যদিকে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ সময়েও সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রংপুর ও ময়মনসিংহ বিভাগ ছাড়া সব বিভাগেই কমবেশি বৃষ্টি হয়েছে। বৃষ্টির প্রবণতা বেশি ছিল ঢাকা বিভাগে। এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আরিচায়, ৫৮ মিলিমিটার। ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল রাঙ্গামাটিতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।’

১৯ মার্চ, ২০২৬ ১৮:৫৯
বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। প্রথমবারে মতো এবারে এখানে মেয়েদের নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।
এজন্য কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বরিশাল সিটি করপোরেশন। বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন প্রধান ঈদগাহ পরিদর্শন শেষে কাজের অগ্রগতি দেখে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।
এ সময় সিটি প্রশাসক বলেন, বরিশালের সব থেকে বড় ঈদের জামায়াত হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। এখানে ৫-৭ হাজার লোকের সমাগম হবে। সরকারি কর্মকর্তাসহ সামাজিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নগরীর প্রধান ঈদের জামাতে অংশ নেবেন। সুষ্ঠুভাবে নামাজ অনুষ্ঠিত করার লক্ষ্যে খাবার পানি, টয়লেট ও মেডিক্যাল টিমের ব্যবস্থা রাখা হচ্ছে।
এ ছাড়া জেলায় হাজারের বেশি মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন মুসল্লিরা। সদর উপজেলার চরমোনাই দরবার শরীফ ও উজিরপুরের গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদে হবে সকাল আটটায়।
নগরীর কেন্দ্রীয় জামে কসাই মসজিদে প্রথম জামাত সকাল আটটায় ও দ্বিতীয় জামাত সকাল ১০টায়, জামে এবায়েদুল্লাহ মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে আটটায় ও দ্বিতীয় জামাত ১০টায়, বায়তুল মোকাররম মসজিদে প্রথম সকাল সাড়ে ৮টায় ও দ্বিতীয় জামাত সাড়ে ৯টায়। মডেল মসজিদে সকাল আটটায়।
পোর্ট রোডের কেরামতিয়া জামে মসজিদে প্রথম জামাত সকাল ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল ৯টায়, পুলিশ রাইন্স জামে মসজিদে প্রথম জামাত সাড়ে ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে আটটায়, নুরিয়া স্কুল ঈদগাহ ময়দানে প্রথম জামাত ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল ৮টায় এবং আঞ্জুমানে হেমায়েত ইসলাম (গোরস্থান) ঈদগা ময়দানে সকাল সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.