পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এরই মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) সকাল পর্যন্ত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত ৯ জন রোগী ভর্তি রয়েছে।
জানা গেছে, নিহত শিক্ষার্থী বিথি দেবনাথ (১৬) গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের বড় চৌদ্দআনী গ্রামের অবনি অশোক দেবনাথের কন্যা। সে উলানিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে অংশ নিয়েছিল।
বিথির চাচা অবনি দেবনাথ জানান, "শুক্রবার বিথির পেটে ব্যথা ও বমি হলে প্রথমে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা বরিশাল রেফার করলে আমরা আরিফ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করি। সেখানেই রবিবার ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বিথির মৃত্যু হয়।"
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালটিতে ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে রয়েছেন- গলাচিপা পৌরসভার লিহা (১০) ও হনুফা বেগম (৪৫), কালিকাপুর গ্রামের তাসফিহা (১৩), রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়নের বেল্লাল হোসেন (২০) ও শারমিন আক্তার (১৯), ডাকুয়া গ্রামের তহমিনা বেগম (৩৫), উলানিয়ার ফরহাত হোসেন (২২), গজালিয়ার সুজন (১৪) ও দশমিনা উপজেলার রনগোপালদির লাইলি বেগম (৩৮) ভর্তি হয়েছে জ্বর নিয়ে। পরে পরীক্ষায় ধরা পরে ডেঙ্গু আক্রান্ত।
এ বিষয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন বলেন, আমাদের হাসপাতালে বর্তমানে বেশ কয়েকজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। তবে নিয়মিত চিকিৎসা ও পর্যবেক্ষণে তারা সুস্থ হয়ে উঠছে। এখন পর্যন্ত আমাদের হাসপাতালে ভর্তি অবস্থায় কেউ মারা যায়নি।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, গলাচিপা ইউনিটের টিম লিডার ফিরোজ মাহামুদ বলেন,আমরা ইতোমধ্যে বেশ কয়েকটি স্থানে সচেতনতা মূলক ক্যাম্পেইন করেছি। এছাড়াও প্রস্তুতি নিয়েছি স্কুল-কলেজ ও ঘনবসতিপূর্ণ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং স্বাস্থ্যবিষয়ক সেশন পরিচালনা করব। জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিই এখন মূল লক্ষ্য।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মাহামুদুল হাসান বলেন, ডেঙ্গুর সংক্রমণ ঠেকাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। মশকনিধনের ওষুধ ও ওষুধ ছিটানোর যন্ত্র (স্প্রে/ফগারসহ যাবতীয় যন্ত্রাংশ ক্রয় করা হয়েছে।
পৌরসভা ও প্রতিটি ইউনিয়ন পরিষদকে মশক নিধন ও সচেতনতামূলক কার্যক্রম চালাতে বলা হয়েছে একইভাবে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে এ কার্যক্রম চলবে। আর ডেঙ্গু রোগীদের চিকিৎসায় গলাচিপা হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ রাখা হচ্ছে।
এদিকে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গলাচিপাবাসীর মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জোরালো কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা

২৮ আগস্ট, ২০২৬ ২১:৪৩
পটুয়াখালীর দুমকিতে জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কমিটিকে ঘিরে পদধারী ও পদবঞ্চিত নেতাদের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের উপজেলা পরিষদের সামনে এ সংঘর্ষ হয়। এতে পথচারীসহ উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। এবং ভাঙচুর করা হয়েছে চারটি মোটরসাইকেল।
এর আগে গত বুধবার দুপুরে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি থেকে জেলার দুমকি উপজেলায় সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৬ জনের নাম উল্লেখ করে কমিটির ঘোষণা দেওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে পদবঞ্চিত নেতাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
সূত্রে জানা গেছে, জেলা বিএনপির রাজনীতিতে দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী এমপির অনুসারীদের সঙ্গে বিরোধ রয়েছে জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটনের অনুসারীদের। নতুন কমিটিতে পদ পেয়েছেন আলতাফ হোসেন চৌধুরীর অনুসারীরা।
যুবদল সূত্র জানায়, কমিটি ঘোষণার পর থেকেই শহরে টানটান উত্তেজনা দেখা দেয়। দুই পক্ষই মহড়ার মাধ্যমে নিজ শক্তি দেখানোর প্রস্তুতি নেয়। শুক্রবার বিকেলে পদধারী নেতারা আনন্দ মিছিলের জন্য উপজেলা পরিষদের পশ্চিম গেটে অবস্থান নেন। মিছিল প্রতিহত করতে মাঠে নামেন পদবঞ্চিতরাও। তারা উপজেলা পরিষদের পূর্ব গেটে অবস্থান নেন।
দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রশাসন অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। একপর্যায়ে বিকেল সাড়ে ৫টার দিকে দুই পক্ষের সংঘর্ষ বেধে যায়। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পদবঞ্চিত অংশের নেতাকর্মীদের ধাওয়ায় নবগঠিত কমিটির পদধারী গ্রুপটি পিছু হটে। সর্বশেষ সংবাদ পাওয়া পর্যন্ত পুরো শহরের নিয়ন্ত্রণ নেন যুবদলের পদবঞ্চিত নেতারা।
দুমকি উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও পদবঞ্চিত নেতা মো. জসিম উদ্দিন হাওলাদার সাংবাদিকদের বলেন, ‘যুবদলের ঘোষিত পকেট কমিটি আমরা প্রত্যাখ্যান করেছি। এ কমিটি বাতিলের দাবিতে আমরা আন্দোলন করছি। এ অযোগ্য কমিটি যতদিন পর্যন্ত বাতিল না হয় ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’
উপজেলা যুবদলের নতুন কমিটির সাধারণ সম্পাদক মো. জাহিদ ইসলাম রুবেল সাংবাদিকদের বলেন, ‘সংঘর্ষে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন। তবে, কতজন আহত হয়েছেন, তা এই মুহূর্তে বলতে পারছি না। গুরুতর আহত আব্দুল ওহাব নামে এক কর্মীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিস্তারিত মন্তব্য পরে করব।’
দুমকী থানার ওসি মো. সেলিম উদ্দিন জানান, যুবদলের নবগঠিত কমিটিকে ঘিরে পদবঞ্চিত ও পদধারীরা একই জায়গায় কর্মসূচি পালন করতে চেয়েছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়। এ কারণে বড় কোনো ঘটনা ঘটতে দেওয়া হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি যুবদলের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলতে রাজি হননি। পটুয়াখালীতে যুবদলের কমিটির বিরোধে দফায় দফায় সংঘাত, আহত ১২
পটুয়াখালীর দুমকিতে জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কমিটিকে ঘিরে পদধারী ও পদবঞ্চিত নেতাদের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের উপজেলা পরিষদের সামনে এ সংঘর্ষ হয়। এতে পথচারীসহ উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে চারটি মোটরসাইকেল।
গত বুধবার দুপুরে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি থেকে জেলার দুমকী উপজেলায় সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৬ জনের নাম উল্লেখ করে কমিটির ঘোষণা দেওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে পদবঞ্চিত নেতাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
একাধিক সূত্রে জানা গেছে, জেলা বিএনপির রাজনীতিতে দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী এমপির অনুসারীদের সঙ্গে বিরোধ রয়েছে জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটনের অনুসারীদের। নতুন কমিটিতে পদ পেয়েছেন আলতাফ হোসেন চৌধুরীর অনুসারীরা।

দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রশাসন অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। এক পর্যায়ে বিকেল সাড়ে ৫টার দিকে দুই পক্ষের সংঘর্ষ বেধে যায়। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পদবঞ্চিত অংশের নেতাকর্মীদের ধাওয়ায় নবগঠিত কমিটির পদধারী গ্রুপটি পিছু হটে। সর্বশেষ সংবাদ পাওয়া পর্যন্ত পুরো শহরের নিয়ন্ত্রণ নেন যুবদলের পদবঞ্চিত নেতারা।
দুমকী উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও পদবঞ্চিত নেতা মো. জসিম উদ্দিন হাওলাদার বলেন, ‘যুবদলের ঘোষিত পকেট কমিটি আমরা প্রত্যাখ্যান করেছি। এ কমিটি বাতিলের দাবিতে আমরা আন্দোলন করছি। এ অযোগ্য কমিটি যতদিন পর্যন্ত বাতিল না হয় ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’

দুমকি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন সাংবাদিকদের জানান, যুবদলের নবগঠিত কমিটিকে ঘিরে পদবঞ্চিত ও পদধারীরা একই জায়গায় কর্মসূচি পালন করতে চেয়েছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়। এ কারণে বড় কোনো ঘটনা ঘটতে দেওয়া হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি যুবদলের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলতে রাজি হননি।’

২৬ আগস্ট, ২০২৬ ১৯:৫৬
পটুয়াখালীর দুমকিতে আব্দুল হাই ফাউন্ডেশনের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচে বাকেরগঞ্জ একাদশকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দুমকি একাদশ।
গতকাল বিকেলে সরকারি জনতা কলেজ মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে দুমকি একাদশ। ধারাবাহিক আক্রমণ থেকে তারা তিনটি গোল আদায় করে নেয়। বিপরীতে একাধিক সুযোগ পেয়েও গোল করতে পারেনি বাকেরগঞ্জ একাদশ।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম। খেলার উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান টোটন।
এ সময় পবিপ্রবির প্রো-ভিসি এবিএম সাইফুল ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী, থানার ওসি মো. সেলিম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, যুব সমাজকে ক্রীড়ামুখী করা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

২৬ আগস্ট, ২০২৬ ০১:৩৩
পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় যুবদল নেতাকর্মীর এই হামলায় পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের অন্তত ১২ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিসংলগ্ন বটতলা বাজার এলাকায় ধানখালী ইউনিয়ন যুবদলের সভাপতি তপন মৃধার নেতৃত্বে এ হামলা চালানো হয়।
আহতদের মধ্যে রেজাউল প্যাদা (৪০), হীরন প্যাদা (৩৫), ইমাম প্যাদা (৩০), খোকন (২৫) এবং হাসানকে (২০) হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অভিযোগ, ধানখালী ইউনিয়ন যুবদলের সভাপতি তপন মৃধার নেতৃত্বে ৭-৮ জন লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালান।
শ্রমিকরা জানান, মঙ্গলবার সকাল ১১টা থেকে পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রে জাহাজের মালামাল বোঝাই ও খালাস কার্যক্রমে সরকার নিবন্ধিত সংগঠন পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সদস্যদের অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছিলেন তারা। পরে বিকেল ৩টার দিকে কলাপাড়া থানা পুলিশের মধ্যস্থতায় সাময়িকভাবে আন্দোলন স্থগিত করা হয়। তবে কয়েকজন শ্রমিক বটতলা বাজার এলাকায় অবস্থান করছিলেন।
শ্রমিকদের অভিযোগ, বিকেল ৫টার দিকে যুবদল নেতা তপন মৃধার নেতৃত্বে ৭-৮ জন সেখানে এসে অতর্কিত হামলা চালান। এ সময় বেশ কয়েকজন শ্রমিক আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে ধানখালী ইউনিয়ন যুবদলের সভাপতি তপন মৃধা বলেন, ‘ঘটনাস্থলে প্রশাসনের লোকজন ছিলেন। তারা যদি বলেন, আমি মারধরের সঙ্গে জড়িত ছিলাম, তাহলে আমি অপরাধী। মারধরের পর ঘটনা শুনে আমি সেখানে গিয়েছি। কারা কারা মারামারি করেছে, তা আমি জানি না।’
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

১৬ জুন, ২০২৫ ১৫:২৮
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এরই মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) সকাল পর্যন্ত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত ৯ জন রোগী ভর্তি রয়েছে।
জানা গেছে, নিহত শিক্ষার্থী বিথি দেবনাথ (১৬) গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের বড় চৌদ্দআনী গ্রামের অবনি অশোক দেবনাথের কন্যা। সে উলানিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে অংশ নিয়েছিল।
বিথির চাচা অবনি দেবনাথ জানান, "শুক্রবার বিথির পেটে ব্যথা ও বমি হলে প্রথমে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা বরিশাল রেফার করলে আমরা আরিফ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করি। সেখানেই রবিবার ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বিথির মৃত্যু হয়।"
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালটিতে ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে রয়েছেন- গলাচিপা পৌরসভার লিহা (১০) ও হনুফা বেগম (৪৫), কালিকাপুর গ্রামের তাসফিহা (১৩), রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়নের বেল্লাল হোসেন (২০) ও শারমিন আক্তার (১৯), ডাকুয়া গ্রামের তহমিনা বেগম (৩৫), উলানিয়ার ফরহাত হোসেন (২২), গজালিয়ার সুজন (১৪) ও দশমিনা উপজেলার রনগোপালদির লাইলি বেগম (৩৮) ভর্তি হয়েছে জ্বর নিয়ে। পরে পরীক্ষায় ধরা পরে ডেঙ্গু আক্রান্ত।
এ বিষয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন বলেন, আমাদের হাসপাতালে বর্তমানে বেশ কয়েকজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। তবে নিয়মিত চিকিৎসা ও পর্যবেক্ষণে তারা সুস্থ হয়ে উঠছে। এখন পর্যন্ত আমাদের হাসপাতালে ভর্তি অবস্থায় কেউ মারা যায়নি।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, গলাচিপা ইউনিটের টিম লিডার ফিরোজ মাহামুদ বলেন,আমরা ইতোমধ্যে বেশ কয়েকটি স্থানে সচেতনতা মূলক ক্যাম্পেইন করেছি। এছাড়াও প্রস্তুতি নিয়েছি স্কুল-কলেজ ও ঘনবসতিপূর্ণ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং স্বাস্থ্যবিষয়ক সেশন পরিচালনা করব। জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিই এখন মূল লক্ষ্য।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মাহামুদুল হাসান বলেন, ডেঙ্গুর সংক্রমণ ঠেকাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। মশকনিধনের ওষুধ ও ওষুধ ছিটানোর যন্ত্র (স্প্রে/ফগারসহ যাবতীয় যন্ত্রাংশ ক্রয় করা হয়েছে।
পৌরসভা ও প্রতিটি ইউনিয়ন পরিষদকে মশক নিধন ও সচেতনতামূলক কার্যক্রম চালাতে বলা হয়েছে একইভাবে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে এ কার্যক্রম চলবে। আর ডেঙ্গু রোগীদের চিকিৎসায় গলাচিপা হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ রাখা হচ্ছে।
এদিকে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গলাচিপাবাসীর মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জোরালো কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০১:২৪
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০৬
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ২২:২৪
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৪৬