ছবি:সংগৃহীত
মুন্সীগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে চরডুমুরিয়া ও সামারচর এলাকায় এ সংঘর্ষে মো. সেলিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আলমগীর দেওয়ান নামে আরও একজন মেঘনা নদীতে নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ আলমগীরের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। সংঘর্ষের সময় নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করলে তিনি মেঘনার মাঝনদীতে নিখোঁজ হন বলে জানা গেছে।
নিহত সেলিম চরডুমুরিয়া মোল্লাবাড়ি এলাকার আমিনুল ইসলামের ছেলে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতা রহিম মোল্লা ও আওলাদ মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত সপ্তাহেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন তাঁদের সমর্থকেরা। পরে তা চরডুমুরিয়া ও সামারচরসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র আরও জানায়, আওলাদ হোসেন মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি। রহিম মোল্লাও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুজনই চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোল্লাকান্দি ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

২৬ নভেম্বর, ২০২৬ ১৬:০৪
শতাধিক ব্যক্তিকে গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, জিয়াউলের অপরাধ সমুদ্রসম। তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশিরবিন্দু।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রাষ্ট্রপক্ষের সমাপনী যুক্তিতর্ক উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, এ মামলায় উঠে আসা অপরাধের ভয়াবহতা ভাষায় প্রকাশ করা কঠিন। মানুষকে তুলে নেওয়া, গোপনে আটকে রাখা, নির্যাতন, হত্যা এবং মরদেহ গুম করার মতো ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় ক্ষমতা ও দায়িত্বের অপব্যবহারের মাধ্যমে মানুষের জীবন কেড়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এসব ঘটনায় অসংখ্য পরিবার তাদের স্বজন হারিয়েছে।
স্বজন হারানোর শূন্যতা কোনো রায় পূরণ করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, আদালতের রায়ে মায়ের কাছে সন্তান, স্ত্রীর কাছে স্বামী কিংবা সন্তানের কাছে বাবাকে ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। তবে অপরাধের বিচার হতে হবে। ন্যায়বিচারের প্রত্যাশা নিয়েই ভুক্তভোগী পরিবারগুলো ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছে।
শাস্তির প্রয়োজনীয়তা তুলে ধরতে দার্শনিক হেগেল ও হার্বার্ট মরিসের বক্তব্য উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল। তাঁর ভাষ্য, অপরাধের যথাযথ বিচার না হলে ভুক্তভোগী ও তাঁদের পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন। একই সঙ্গে বিচারব্যবস্থা ও রাষ্ট্রের ওপর মানুষের আস্থা ক্ষুণ্ন হবে। এ ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক বিচার না হলে আইনের শাসন প্রতিষ্ঠা কঠিন।
জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সংখ্যা, নিষ্ঠুরতা ও মানুষের জীবনে এর প্রভাব বিবেচনায় সর্বোচ্চ শাস্তির আবেদন জানান তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, এত মানুষের প্রাণহানি ও পরিবারগুলোর দীর্ঘদিনের দুর্ভোগের তুলনায় একবারের মৃত্যুদণ্ডও অতি সামান্য। জিয়াউলের অপরাধ সমুদ্রসম, তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশিরবিন্দু।
তিনি আরও বলেন, আইনের কিছু সীমাবদ্ধতা রয়েছে। একজন ব্যক্তি শত শত মানুষকে হত্যা করলেও আইন অনুযায়ী একাধিকবার মৃত্যুদণ্ড কার্যকরের সুযোগ নেই। এ বাস্তবতা বিবেচনায় আইনে সর্বোচ্চ যে শাস্তির বিধান রয়েছে, তা প্রয়োগের আবেদন জানাচ্ছে রাষ্ট্রপক্ষ।
রাষ্ট্রপক্ষের দাবি, সাক্ষ্যপ্রমাণ, নথি ও অন্যান্য আলামতের ভিত্তিতে মামলার সব অভিযোগ প্রমাণ করা সম্ভব হয়েছে। মানবতাবিরোধী অপরাধের প্রয়োজনীয় উপাদানও প্রতিষ্ঠিত হয়েছে। তাই যুক্তিসংগত সন্দেহের ঊর্ধ্বে জিয়াউল আহসানকে দোষী সাব্যস্ত করার যথেষ্ট ভিত্তি রয়েছে।
যুক্তিতর্কের শেষ পর্যায়ে অ্যাটর্নি জেনারেল জিয়াউল আহসানকে নৃশংস খুনি, মানবতাবিরোধী অপরাধী, আন্তর্জাতিক আইনে স্বীকৃত বিশ্বাসঘাতক, সিরিয়াল কিলার ও বিশ্বমানবতার কলঙ্ক হিসেবে উল্লেখ করেন। দেশের জনগণের পক্ষে তাঁর সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি।
এ ছাড়া জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড কার্যকরের পাশাপাশি তাঁর সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে সেই অর্থ ভুক্তভোগী পরিবারগুলোকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার আবেদনও জানান অ্যাটর্নি জেনারেল।
বৃহস্পতিবার তাঁর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে মামলায় রাষ্ট্রপক্ষের তিন দিনের যুক্তিতর্ক শেষ হয়েছে। এর আগে ২৪ ও ২৫ নভেম্বর প্রথম দুই দিন যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামসহ অন্য প্রসিকিউটররা।
মামলায় রাষ্ট্রপক্ষের ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। অন্যদিকে, আসামিপক্ষের একমাত্র সাফাই সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন আইনজীবী তাসলিমা জাহান পপি। নিরাপত্তাজনিত কারণে মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চ্যুয়ালি বিচারিক কার্যক্রমে অংশ নিচ্ছেন।
রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ায় এবার আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পালা। উভয় পক্ষের বক্তব্য শেষ হলে সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে রায়ের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন ট্রাইব্যুনাল।

২৬ নভেম্বর, ২০২৬ ১৫:১৫
নেত্রকোনা পৌর শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এতে বাসার বারান্দার একটি কক্ষে থাকা কিছু আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে বাসার বারান্দার একটি কক্ষে আগুন দেখতে পান ভেতরে থাকা লোকজন। পরে তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন। তাঁদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন।
ফাহিম রহমান খান পাঠান এনসিপির কেন্দ্রীয় কমিটির বেসরকারি পেশাজীবী সহসম্পাদক। তিনি দলটির নেত্রকোনা জেলা কমিটির সাবেক সদস্যসচিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হন।
ঘটনার সময় ফাহিম রহমান খান পাঠান ঢাকায় অবস্থান করছিলেন। মোবাইল ফোনে তিনি জানান, বেশ কিছুদিন ধরে অজ্ঞাত নম্বর থেকে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। বিষয়টি কেন্দ্রীয় নেতাদেরও জানানো হয়েছে।
বাসায় অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররা জড়িত বলে অভিযোগ করেছেন ফাহিম রহমান খান পাঠান। তবে তাঁর এ অভিযোগের পক্ষে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের অগ্নিসংযোগের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

২৬ নভেম্বর, ২০২৬ ১৫:১০
শ্রীলঙ্কা ও মালদ্বীপসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। ভারতের ‘শোচনীয়’ পররাষ্ট্রনীতির প্রভাব বাংলাদেশেও পড়ছে বলে মনে করেন তিনি। তাঁর অভিযোগ, ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি প্রভাবিত করার চেষ্টা চলছে এবং দেশটির গণমাধ্যমও এতে ভূমিকা রাখছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
ভারতে অবস্থান করে শেখ হাসিনার বক্তব্য দেওয়া এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে দেশটির হস্তক্ষেপের চেষ্টা সম্পর্কে জানতে চাইলে আন্দালিভ রহমান বলেন, ভারতের পররাষ্ট্রনীতি ‘হরিবল’ (ভয়াবহ) ও ‘মিজারেবল’ (শোচনীয়)। প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই দেশটির সম্পর্ক খারাপ।
তিনি বলেন, ‘দেখবেন ভারতের সঙ্গে তার নেইবার (প্রতিবেশী) সবার সম্পর্কই খারাপ। শ্রীলঙ্কার সম্পর্ক খারাপ, মালদ্বীপের সম্পর্ক খারাপ, পাকিস্তানের সম্পর্ক খারাপ। সো ইটস ইউনিক মিজারেবল ফরেন পলিসি যেটা ভারতের।’
ভারতের এই পররাষ্ট্রনীতির প্রভাব বাংলাদেশের ওপরও পড়ছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘ভারতের পাশে আমরা আর আমাদের ওখানে বসে আমাদের দেশে অরাজকতা সৃষ্টি করা, ওখানকার মিডিয়া সেটাকে সাপোর্ট করা, তো এটা ভারতের মিজারেবল ফরেন পলিসি ছাড়া আমি আর কিছুই বলব না।’
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে
শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে সরকার বাধা দেবে কি না, এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, তাঁকে ফেরার ক্ষেত্রে বাধা দেওয়ার কিছু নেই। তবে দেশে ফেরার জন্য প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
তিনি বলেন, ‘উনি ফেরত আসতে চাচ্ছেন, কীভাবে আসতে চাচ্ছেন না চাচ্ছেন এটা উনি বলতে পারবেন। একটা প্রসিডিউর আছে, উনি বিদেশে আছেন, আইনের মাধ্যমে আমরা উনাকে ফেরত আনতে চাচ্ছি। উনি এখন প্লেন চাবেন বা উনি কীভাবে আসবেন না আসবেন, সেগুলোতে আমরা গুরুত্ব দিচ্ছি না। দেশে একটা প্রচলিত আইন আছে, সেভাবে যদি উনি আসেন, সেভাবেই আসবেন।’
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন বক্তব্য এবং আওয়ামী লীগ নেতাদের সীমান্ত পরিদর্শনের প্রসঙ্গ টেনে আন্দালিভ রহমান বলেন, এখন পর্যন্ত শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেননি। একদিকে বিমানে ফেরার কথা বলা হচ্ছে, অন্যদিকে তাঁর দলের গুরুত্বপূর্ণ নেতারা সীমান্ত পরিদর্শন করছেন। এ ধরনের বক্তব্য ও কর্মকাণ্ডে বিভ্রান্তি তৈরি হচ্ছে।
তিনি বলেন, ‘উনি আসার স্টেপ নিক, তারপর দেখা যাক না, সিচুয়েশনটাকে আসতে দেন। এটা হচ্ছে শুধু মুখে মুখে আমরা শুনছি, টুপ করে চলে আসবেন, হঠাৎ চলে আসছেন, বিমানে আসবেন, আবার বর্ডার দেখাচ্ছেন। তো আমি যদি জিজ্ঞেস করি, হোয়াই দিস কনফিউশন? একবার বিমান চাচ্ছেন, ওদিকে ওনার দলের গুরুত্বপূর্ণ মানুষ আবার বর্ডার দেখে বেড়াচ্ছেন।’
আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, দলটি বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতে চায়। দেশে বর্তমান সরকারের সময়ে রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে যে স্বাভাবিকতা ফিরছে, তা আওয়ামী লীগের ভালো লাগছে না বলেও মন্তব্য করেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে অভিযোগ
ভারতের গণমাধ্যমে বাংলাদেশের পরিস্থিতি, বিশেষ করে হিন্দু-মুসলমানের সম্প্রীতি নিয়ে নেতিবাচক খবর প্রকাশের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছে—এমন চিত্র তুলে ধরার চেষ্টা করছে দেশটির গণমাধ্যম। এর পেছনে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির স্বার্থ রয়েছে বলে মনে করেন তিনি।
আন্দালিভ রহমান বলেন, বাংলাদেশে দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদ্যাপিত হয়েছে। তবে কোনো রাজনৈতিক সংঘাতের ঘটনায় হিন্দু বা সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ ক্ষতিগ্রস্ত হলে সেটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে।
তিনি বলেন, ‘যখনই কোনো পলিটিক্যাল কনফ্লিক্টে সেখানে কোনো হিন্দু বা মাইনোরিটির লস থেকে যায়, সেটাকে ভারত অন্যভাবে কালার করা যায়। বিকজ ওটা বিজেপির লোকাল পলিটিক্সে সেটাকে নাম্বার দেয়। সুতরাং দে আর ইউজিং দ্য বাংলাদেশি এই জিনিসগুলিকে তাদের লোকাল পলিটিক্সের জন্য।’
ভারতের গণমাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে নেতিবাচক বক্তব্য প্রচারের বিষয়েও একই অভিযোগ করেন তথ্যমন্ত্রী। তাঁর দাবি, ভারতের গণমাধ্যম দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে সুবিধা পাওয়ার লক্ষ্যেই বাংলাদেশ নিয়ে এ ধরনের সংবাদ ও বক্তব্য প্রচার করছে।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরলেন মন্ত্রী
আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে আন্দালিভ রহমান বলেন, দেশে বিরোধী দলের সঙ্গে সরকারের সম্পর্ক স্বাভাবিক রয়েছে। দেশের রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলেও উল্লেখ করেন তিনি।
তাঁর দাবি, বর্তমানে রাষ্ট্রীয় মদদে খুন, গুম ও ব্যাংক লুটের মতো ঘটনা নেই। বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভেঙে পড়ার পরও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সেগুলো পুনর্গঠনের চেষ্টা করছে।
সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও খাল খননসহ বিভিন্ন কর্মসূচি সারা দেশে বাস্তবায়ন করা হচ্ছে। এসব কর্মকাণ্ড থেকে মানুষের দৃষ্টি সরিয়ে দিতে এবং আতঙ্ক তৈরির উদ্দেশ্যে বাংলাদেশ নিয়ে নানা ধরনের প্রচার চালানো হচ্ছে বলে মনে করেন তিনি।
তথ্যমন্ত্রীর ভাষ্য, বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি সম্পর্কে বাস্তব চিত্র না তুলে ধরে ভারত তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থে বাংলাদেশকে ব্যবহার করছে।

২৬ নভেম্বর, ২০২৬ ১৫:৩৯
মুন্সীগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে চরডুমুরিয়া ও সামারচর এলাকায় এ সংঘর্ষে মো. সেলিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আলমগীর দেওয়ান নামে আরও একজন মেঘনা নদীতে নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ আলমগীরের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। সংঘর্ষের সময় নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করলে তিনি মেঘনার মাঝনদীতে নিখোঁজ হন বলে জানা গেছে।
নিহত সেলিম চরডুমুরিয়া মোল্লাবাড়ি এলাকার আমিনুল ইসলামের ছেলে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতা রহিম মোল্লা ও আওলাদ মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত সপ্তাহেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন তাঁদের সমর্থকেরা। পরে তা চরডুমুরিয়া ও সামারচরসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র আরও জানায়, আওলাদ হোসেন মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি। রহিম মোল্লাও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুজনই চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোল্লাকান্দি ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
২৭ নভেম্বর, ২০২৬ ০১:১৪
২৬ নভেম্বর, ২০২৬ ২২:০৬
২৬ নভেম্বর, ২০২৬ ২১:২৪
২৬ নভেম্বর, ২০২৬ ২১:১২