‘মুক্তচিন্তার দুরন্ত প্রকাশ’ স্লোগানকে ধারণ করে দুই বছরের পথচলা পূর্ণ করেছে জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশ। নানা চড়াই-উতরাই ও প্রতিকূলতা পেরিয়ে বস্তুনিষ্ঠ, নির্ভীক ও জনকল্যাণমুখী সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তৃতীয় বর্ষে পদার্পণ করেছে পত্রিকাটি।
দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত এক শুভেচ্ছাবার্তায় পত্রিকাটির পক্ষ থেকে পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী, সংবাদকর্মী ও সংবাদপত্র সরবরাহকারী হকারদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।
শুভেচ্ছাবার্তায় বলা হয়, দুই বছর আগে একদল তরুণ ও অভিজ্ঞ সংবাদকর্মীর সম্মিলিত প্রচেষ্টায় দৈনিক রূপালী বাংলাদেশের যাত্রা শুরু হয়। শুরু থেকেই বস্তুনিষ্ঠ, নির্ভীক ও জনকল্যাণমুখী সাংবাদিকতাকে মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করে পত্রিকাটি। নানা প্রতিকূলতার মধ্যেও সেই আদর্শ ও অঙ্গীকার ধরে রাখার চেষ্টা অব্যাহত রয়েছে।
এতে আরও বলা হয়, একটি সংবাদমাধ্যমের প্রকৃত শক্তি তার পাঠক, লেখক, শুভানুধ্যায়ী ও সংবাদপত্র সরবরাহকারী হকাররা। গত দুই বছরে তাদের সমর্থন ও আস্থা পত্রিকাটির পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
শুভেচ্ছাবার্তায় উল্লেখ করা হয়, সাংবাদিকতা শুধু প্রতিদিনের তথ্য পরিবেশন নয়, বরং সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতার জায়গা। সে বিবেচনায় ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশের পাশাপাশি দেশের উন্নয়ন, সম্ভাবনা, সংস্কৃতি এবং সাধারণ মানুষের জীবনসংগ্রাম তুলে ধরার চেষ্টা করেছে দৈনিক রূপালী বাংলাদেশ।’
মুদ্রিত সংস্করণের পাশাপাশি অনলাইন ও মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমেও দেশ-বিদেশের পাঠকদের কাছে সংবাদ পৌঁছে দিচ্ছে পত্রিকাটি।’

২৭ নভেম্বর, ২০২৬ ০১:১৪
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এই লাগে এবং ধোঁয়া ছড়িয়ে পড়লে রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ সময় হাসপাতালজুড়ে ছোটাছুটি শুরু হয়। পরে হাসপাতালের কর্মী ও স্থানীয় লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণে নেয়। কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও তাদের ভূমিকা রাখতে হয়নি। এই আগুনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কর্তৃপক্ষও দাবি করেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় আগুন দেখা যায়। এতে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং রোগী ও তাঁদের স্বজনেরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন।
হাসপাতালের অভ্যন্তরে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় জানিয়ে রোগীর স্বজনেরা বলেন, আগুন লাগার খবর ছড়িয়ে পড়ার পর ধোঁয়ার ভয়ে সবাই ছোটাছুটি শুরু করেন এবং যে যেভাবে পেরেছেন, দ্রুত ভবন থেকে নিচে নেমে গেছেন। কিছুক্ষণের মধ্যেই আসে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
প্রতিষ্ঠান কর্মকর্তারা জানান, হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে সেখানে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে নেয়। এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাদন্ত করার আগে বলতে পারছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।’

২৬ নভেম্বর, ২০২৬ ২২:০৬
বরিশালে বরখাস্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) জিয়াউল আহসানের পৈতৃক বাড়ি ‘তহুরা মঞ্জিল’-এর সামনে ‘খুনি জিয়াউল আহসানের বাড়ি’ লেখা ব্যানার টাঙিয়েছেন ছাত্র-জনতা ও গুমের শিকার ব্যক্তিদের স্বজনেরা।
আজ বৃহস্পতিবার দুপুরে নগরের বৈদ্যপাড়া এলাকার কলেজ রোডসংলগ্ন নাসির উদ্দিন সড়কে অবস্থিত বাড়িটির মূল ফটক ও সীমানাপ্রাচীরে এসব ব্যানার টাঙিয়ে বিক্ষোভ করেন তাঁরা। এ সময় গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, ন্যায়বিচার এবং জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।
সরেজমিনে দেখা যায়, তিনতলা বাড়িটির মূল ফটকের বাম পাশে লাল অক্ষরে ‘খুনি জিয়াউল আহসানের বাড়ি’ এবং ডান পাশে ‘এই সেই সিরিয়াল কিলার জিয়াউল আহসান’ লেখা দুটি বড় ব্যানার টাঙানো হয়েছে। এ ছাড়া সীমানাপ্রাচীরে টাঙানো আরেকটি ব্যানারে ২০১২ সালে বরিশালের ছাত্রদল নেতা দুই ভাই ফিরোজ খান কালু ও মিরাজ খানকে গুমের ঘটনা তুলে ধরে তাঁদের ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।
বিক্ষোভে গুমের শিকার ব্যক্তিদের স্বজন ও স্থানীয় ছাত্র-জনতা অংশ নেন। এ সময় দুই ভাই ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম সন্তানদের সন্ধান ও ন্যায়বিচারের দাবি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘আমার দুই সন্তানকে তুলে নেওয়ার পর থেকে আজও কোনো খোঁজ পাইনি। ওদের কী অপরাধ ছিল? কেন ওদের এভাবে গুম করা হলো?’
বিক্ষুব্ধ ছাত্র-জনতার পক্ষে মো. নাঈম বলেন, ‘জিয়াউল আহসান যে মানবতাবিরোধী অপরাধ ও নৃশংসতা চালিয়েছেন, তা নজিরবিহীন। বরিশালের মানুষ এই কলঙ্ক বয়ে বেড়াতে চায় না। আমরা এই সিরিয়াল কিলারের সর্বোচ্চ শাস্তি এবং জনসম্মুখে ফাঁসি কার্যকরের দাবি জানাচ্ছি।’ বিক্ষোভে বক্তারা অভিযোগ করেন, র্যাবে কর্মরত থাকাকালে জিয়াউল আহসান অসংখ্য মানুষকে গুম করেছেন। তাঁদের গোপন বন্দিশালা ‘আয়নাঘরে’ আটকে রেখে নির্যাতন ও হত্যার অভিযোগও করেন তাঁরা। সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলার প্রসঙ্গ তুলে বক্তারা জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন। বৃহস্পতিবার বরিশালে তাঁর পৈতৃক বাড়ির সামনে বিক্ষোভের সময় ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তাঁর বিরুদ্ধে করা মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছিল। দুই পক্ষের যুক্তিতর্ক শেষ হলে মামলাটি রায়ের পর্যায়ে পৌঁছাবে।
এর আগে গত ১৯ নভেম্বর বিকেলে একদল বিক্ষুব্ধ ব্যক্তি তহুরা মঞ্জিলে ভাঙচুর চালান এবং নিচতলার একটি কক্ষে আগুন দেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বাড়িটিতে বসবাসরত জিয়াউল আহসানের ভাইয়েরা আত্মগোপনে রয়েছেন।

২৬ নভেম্বর, ২০২৬ ২১:১২
২ বছরের পথচলায় সংবাদ পরিবেশন, জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিবেদন প্রকাশ এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জনের প্রত্যাশা নিয়ে এগিয়ে চলেছে দৈনিক রূপালী বাংলাদেশ। পত্রিকাটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আয়োজিত অনুষ্ঠানে এমন প্রত্যাশা ও মূল্যায়নের কথা উঠে এসেছে। বক্তারা পত্রিকাটির ইতিবাচক ভূমিকার প্রশংসা করে আগামী দিনেও বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় নগরের পুলিশ লাইনস এলাকার একটি রেস্তোরাঁয় জমকালো আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনা, শুভেচ্ছা বিনিময় ও কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন দৈনিক রূপালী বাংলাদেশের বরিশাল ব্যুরো চিফ ও বরিশালটাইমস পত্রিকার প্রকাশক হাসিবুল ইসলাম। তিনি পত্রিকাটির দুই বছরের পথচলায় পাঠক, শুভানুধ্যায়ী ও সহকর্মীদের সহযোগিতার কথা তুলে ধরেন।
পরে আলোচনায় অংশ নিয়ে বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিকেরা বলেন, সংবাদপত্রের প্রকৃত সাফল্য কেবল প্রকাশনার ধারাবাহিকতায় নয়, বরং মানুষের কথা বলা, জনদুর্ভোগ তুলে ধরা এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার মধ্যেই নিহিত। দৈনিক রূপালী বাংলাদেশ এ ধরনের সংবাদ ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়কে গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে যাবে বলে তাঁরা প্রত্যাশা করেন। একই সঙ্গে সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা, পেশাদারত্ব ও নৈতিকতার চর্চা ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
আলোচনায় অংশ নেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক-প্রকাশক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি নজরুল বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের বরিশাল ব্যুরো চিফ মিথুন সাহা, দৈনিক মানবজমিনের বরিশাল ব্যুরোপ্রধান জিয়া শাহীন, দৈনিক সমকালের ব্যুরো চিফ সুমন চৌধুরী, সময় টিভির বরিশাল ব্যুরো চিফ অপূর্ব অপু এবং দৈনিক সকালের বার্তা পত্রিকার সম্পাদক-প্রকাশক শেখ শামীম।
অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজসেবার আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বরিশালের অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার বেলাল হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিনের বরিশাল প্রতিনিধি আরিফুর রহমান, দীপ্ত টেলিভিশনের বরিশাল প্রতিনিধি মর্তুজা জুয়েল, চ্যানেল আইয়ের বরিশাল ব্যুরো চিফ সাঈদ পান্থ, কালের কণ্ঠের ব্যুরো চিফ আজিম হোসেন সুহাদ, স্টার নিউজের ব্যুরো চিফ সৈয়দ মেহেদী হাসান, বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ আহমেদ মুন্না এবং বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রাহাদ সুমনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক ও সংগঠক মঈন উদ্দিন খান।
গত বছরও একই স্থানে দৈনিক রূপালী বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল ব্যুরোর উদ্যোগে অনুরূপ আয়োজন করা হয়েছিল। দুই বছরের ধারাবাহিকতায় এবারও বরিশালের সাংবাদিক, সুধীজন ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় গণমাধ্যমকর্মীদের এক মিলনমেলায়।

২৬ নভেম্বর, ২০২৬ ১৪:৪৬
‘মুক্তচিন্তার দুরন্ত প্রকাশ’ স্লোগানকে ধারণ করে দুই বছরের পথচলা পূর্ণ করেছে জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশ। নানা চড়াই-উতরাই ও প্রতিকূলতা পেরিয়ে বস্তুনিষ্ঠ, নির্ভীক ও জনকল্যাণমুখী সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তৃতীয় বর্ষে পদার্পণ করেছে পত্রিকাটি।
দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত এক শুভেচ্ছাবার্তায় পত্রিকাটির পক্ষ থেকে পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী, সংবাদকর্মী ও সংবাদপত্র সরবরাহকারী হকারদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।
শুভেচ্ছাবার্তায় বলা হয়, দুই বছর আগে একদল তরুণ ও অভিজ্ঞ সংবাদকর্মীর সম্মিলিত প্রচেষ্টায় দৈনিক রূপালী বাংলাদেশের যাত্রা শুরু হয়। শুরু থেকেই বস্তুনিষ্ঠ, নির্ভীক ও জনকল্যাণমুখী সাংবাদিকতাকে মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করে পত্রিকাটি। নানা প্রতিকূলতার মধ্যেও সেই আদর্শ ও অঙ্গীকার ধরে রাখার চেষ্টা অব্যাহত রয়েছে।
এতে আরও বলা হয়, একটি সংবাদমাধ্যমের প্রকৃত শক্তি তার পাঠক, লেখক, শুভানুধ্যায়ী ও সংবাদপত্র সরবরাহকারী হকাররা। গত দুই বছরে তাদের সমর্থন ও আস্থা পত্রিকাটির পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
শুভেচ্ছাবার্তায় উল্লেখ করা হয়, সাংবাদিকতা শুধু প্রতিদিনের তথ্য পরিবেশন নয়, বরং সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতার জায়গা। সে বিবেচনায় ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশের পাশাপাশি দেশের উন্নয়ন, সম্ভাবনা, সংস্কৃতি এবং সাধারণ মানুষের জীবনসংগ্রাম তুলে ধরার চেষ্টা করেছে দৈনিক রূপালী বাংলাদেশ।’
মুদ্রিত সংস্করণের পাশাপাশি অনলাইন ও মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমেও দেশ-বিদেশের পাঠকদের কাছে সংবাদ পৌঁছে দিচ্ছে পত্রিকাটি।’
২৭ নভেম্বর, ২০২৬ ০১:১৪
২৬ নভেম্বর, ২০২৬ ২২:০৬
২৬ নভেম্বর, ২০২৬ ২১:২৪
২৬ নভেম্বর, ২০২৬ ২১:১২