ছবি: বরিশাল টাইমস
ভোলার বোরহানউদ্দিনে ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের আনন্দ মিছিলে যোগ দিতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইসমাইল নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে দুজন।
শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলার দৌলতখান সড়কের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল (২৫) বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট এলাকার চকডোষ গ্রামের চৌকিদার বাড়ির বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের একটি আনন্দ মিছিল পৌর শহর থেকে কুঞ্জেরহাটের দিকে যাচ্ছিল। ওই মিছিলে অংশ নিতে কয়েকজন যুবক মোটরসাইকেলে করে বহরে যোগ দেওয়ার উদ্দেশ্যে গ্রাম থেকে রওনা হন। পথে দৌলতখান সড়কের মাথা এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেলটি প্রথমে দুই পথচারীকে ধাক্কা দেয়। পরে সড়কের পাশে থাকা একটি কংক্রিট ব্লকের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী ইসমাইলের মাথায় গুরুতর আঘাত লাগে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ব্রাজিল সমর্থকদের বহরে থাকা একটি অ্যাম্বুলেন্সের সহায়তায় আহতদের দ্রুত বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ডা. রাফসানা ইসমাইলকে মৃত ঘোষণা করেন। আহত অপর একজনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বোরহানউদ্দিন থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ব্রাজিলের সমর্থকদের আনন্দ মিছিলে অংশ নিতে যাওয়ার পথে ইসমাইলের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা দিয়ে দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত দুজনকে বরিশালে পাঠানো হয়েছে।
বরিশাল টাইমস

০৪ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৫৩
ভোলার লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে কালমা ইউনিয়নের ডাওরী বাজার থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—কুমিল্লার লাঙ্গলকোট থানার বাঙ্গটিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাদবা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মো. ফারুক হোসেন (৩২) এবং তার স্ত্রী মোসা. সিমা বেগম (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, লালমোহন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই কামরুল ইসলাম ও এসআই আছাদুজ্জামান খান অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে কালমা ডাওরী বাজারের বাস স্টান থেকে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
লালমোহন থানার ওসি মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, কালমা ইউনিয়নের ডাওরী বাজার থেকে ৪ কেজি গাঁজাসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

০৪ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০৫
ভোলায় অটোরিকশা ও নছিমনের সংঘর্ষে রাশেদ হাওলাদার (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ভোলা শহরের পিটিআই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদ ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের চর ছিফলী গ্রামের শাহাজামাল হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন।
দুপুরে ভোলার পিটিআই এলাকায় অটোরিকশা ও নছিমনের মধ্যে সংঘর্ষ হয়। এসময় রাশেদ নসিমনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

০২ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:০৩
আওয়ামী লীগ গত ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) দুপুরে ভোলায় নতুন বাজার চত্বরে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আন্দালিব রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দেশের দায়িত্ব নিয়েছেন। এ সংকট থেকে দেশকে ঘুরে দাঁড় করাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
ভোলা-বরিশাল সেতু প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ভোলা-বরিশাল সেতু ভোলার প্রত্যেক মানুষের দাবি। এ দাবিতে আমরা সবাই আন্দোলন করেছি এবং সংসদেও সেতুর দাবি তুলেছি। সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। কিছু মানুষ বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন। তারা বলতে চাচ্ছেন, আমরা সেতু চাই না। বাস্তবতা তা নয়। ভোলার মানুষকে বিভ্রান্ত করবেন না, বিভক্তি সৃষ্টি করবেন না।’
তিনি আরও বলেন, ‘সরকার হিজলা-মুলাদী হয়ে শরীয়তপুর দিয়ে সরাসরি ঢাকা যাওয়ার বিকল্প পথটিও বিবেচনা করছে। এতে প্রায় ৪০ মিনিট সময় কম লাগতে পারে। ভোলার জন্য কোনটি ভালো হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা সিদ্ধান্ত নেবেন। তবে ভোলার মানুষের দাবিও আমরা তুলে ধরতে থাকবো।’
তথ্যমন্ত্রী বলেন, ‘বিকল্প সড়ক নির্মাণেও প্রায় ৮ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। শুধু ভোলার জন্যই প্রায় ১০ হাজার কোটি টাকা বরাদ্দ দিতে হচ্ছে। গত ছয় মাসে ৩০০ আসনের মধ্যে এমন একটি আসন দেখান, যেখানে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ আনা সম্ভব হয়েছে।’
নিজের দায়িত্ব প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি সততার সঙ্গে সেই দায়িত্ব পালন করবো, ইনশা আল্লাহ।’
গণসংবর্ধনায় মন্ত্রী জানান, গত ১৮ বছরে তিনি কীভাবে রাজনীতি করেছেন, তা ভোলার মানুষ দেখেছেন। চাইলেও তিনি অনেক সুযোগ-সুবিধা নিতে পারতেন, কিন্তু কোনো লোভ-লালসায় পা দেননি। জীবনের প্রতিটি বিপদে ভোলার মানুষ তার পাশে ছিলেন।
তিনি বলেন, ‘বিগত নির্বাচনে অনেকে আমাকে ভোট দিয়েছেন, অনেকে দেননি। সবকিছুর ঊর্ধ্বে উঠে ভোলার উন্নয়নে আপনারা সবাই আমাকে সহযোগিতা করুন। সবাইকে সঙ্গে নিয়ে ভোলার উন্নয়ন এগিয়ে নিতে হবে।’
অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে পার্থ বলেন, ‘এমপি হিসেবে গত ছয় মাসে তিনি কোনো অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দেননি এবং ভবিষ্যতেও দেবেন না।’
তিনি বলেন, ‘আমার দল বা আমার নাম ব্যবহার করে কেউ অন্যায়, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি বা অনিয়ম করলে তারা আমার দলের লোক নয়। আমি টেন্ডারবাজি করি না, করার প্রশ্নই আসে না। টিআর-কাবিখা নিয়ে কেউ অনিয়ম করলে ইউএনও অফিসে লিখিত অভিযোগ করবেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
এসময় জেলা প্রশাসক এবং পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’

১৪ জুন, ২০২৬ ১৫:০৪
ভোলার বোরহানউদ্দিনে ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের আনন্দ মিছিলে যোগ দিতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইসমাইল নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে দুজন।
শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলার দৌলতখান সড়কের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল (২৫) বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট এলাকার চকডোষ গ্রামের চৌকিদার বাড়ির বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের একটি আনন্দ মিছিল পৌর শহর থেকে কুঞ্জেরহাটের দিকে যাচ্ছিল। ওই মিছিলে অংশ নিতে কয়েকজন যুবক মোটরসাইকেলে করে বহরে যোগ দেওয়ার উদ্দেশ্যে গ্রাম থেকে রওনা হন। পথে দৌলতখান সড়কের মাথা এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেলটি প্রথমে দুই পথচারীকে ধাক্কা দেয়। পরে সড়কের পাশে থাকা একটি কংক্রিট ব্লকের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী ইসমাইলের মাথায় গুরুতর আঘাত লাগে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ব্রাজিল সমর্থকদের বহরে থাকা একটি অ্যাম্বুলেন্সের সহায়তায় আহতদের দ্রুত বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ডা. রাফসানা ইসমাইলকে মৃত ঘোষণা করেন। আহত অপর একজনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বোরহানউদ্দিন থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ব্রাজিলের সমর্থকদের আনন্দ মিছিলে অংশ নিতে যাওয়ার পথে ইসমাইলের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা দিয়ে দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত দুজনকে বরিশালে পাঠানো হয়েছে।
বরিশাল টাইমস
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:৫৬
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৪৪
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৩৫
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২২