নিজের ঠিকানা মনে করতে পারছেন না। মনে করতে পারছেন না কোথায় তাঁর বাড়ি, কোন গ্রামে ফেলে এসেছেন জীবনের চেনা মানুষগুলোকে। অথচ স্বামী, সন্তান ও স্বজনদের নামগুলো এখনো স্পষ্ট মনে আছে। তাই তো বারবার মানুষের কাছে ছুটে যাচ্ছেন আর আকুতি জানাচ্ছেন—‘আমি বাড়ি ফিরতে চাই।’
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বিভিন্ন স্থানে পথে পথে ঘুরে বেড়ানো সত্তরোর্ধ্ব বৃদ্ধা কুলসুম বেগমের জীবনের গল্পটি এখন মানবিক সহায়তার অপেক্ষায়। তাঁর অসহায়ত্বের কথা জানতে পেরে পাশে দাঁড়িয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাশে দাঁড়াই’। আপাতত সংগঠনটির উদ্যোগে তাঁর থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
বর্তমানে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে সংগঠনটির তত্ত্বাবধানে আশ্রয়ে রয়েছেন কুলসুম বেগম। স্বজনদের খুঁজে না পাওয়া পর্যন্ত তাঁর যাবতীয় দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছে সংগঠনটি।
সংগঠন সূত্রে জানা যায়, বৃদ্ধা কুলসুম বেগমের বয়স আনুমানিক ৭০ বছর। তাঁর স্বামীর নাম মোক্তার সিকদার (কুদ্দুস)। চার সন্তানের জননী তিনি। তাঁর এক ছেলের নাম ইব্রাহিম এবং তিন মেয়ের নাম সুফিয়া, ফিরোজা ও পারুল। এ ছাড়া তাঁর তিন দেবরের নাম জব্বার, হামিদ ও সত্তার। স্বামী একসময় ধান-চালের ব্যবসা করতেন বলেও জানিয়েছেন তিনি।
পরিবারের সদস্যদের নাম, স্বামীর পেশা ও পারিবারিক নানা তথ্য মনে থাকলেও নিজের গ্রামের নাম, ইউনিয়ন, উপজেলা কিংবা জেলার পরিচয় স্পষ্ট করে বলতে পারছেন না কুলসুম বেগম। তবে কথার ফাঁকে বারবার তাঁর মুখে উচ্চারিত হচ্ছে ‘ঝিকরগাছা’ নামটি। ধারণা করা হচ্ছে, এটি তাঁর বাড়ির এলাকা হতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্বজনদের কাছে ফিরে যাওয়ার আকুতি নিয়ে বারবার বলছেন, ‘আমি বাড়ি ফিরতে চাই।’ তাঁর এই আকুতি এখন মানবিক মানুষের সহায়তার অপেক্ষায়।
বৃদ্ধা কুলসুম বেগমকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিতে দেশবাসীর সহযোগিতা চেয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাশে দাঁড়াই’। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ তাঁর স্বামী, সন্তান, আত্মীয়স্বজন কিংবা সম্ভাব্য বাড়ির ঠিকানা সম্পর্কে তথ্য জানলে সংগঠনটির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ রইল।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি নয়নাভিরাম গাইন বলেন, ‘বৃদ্ধা কুলসুম বেগমকে আমরা পথে পথে ঘুরতে দেখেছি। তাঁর অসহায়ত্বের কথা বিবেচনা করে তাঁকে আশ্রয় দিয়েছি। থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। যতদিন তাঁর স্বজনদের খোঁজ পাওয়া না যাবে, ততদিন তিনি আমাদের তত্ত্বাবধানে থাকবেন।’
একজন অসহায় বৃদ্ধার একটাই চাওয়া—হারিয়ে যাওয়া স্বজনদের কাছে ফিরে যাওয়া। হয়তো কারও একটি তথ্য, একটি ফোনকল কিংবা সামান্য সহযোগিতাই ফিরিয়ে দিতে পারে কুলসুম বেগমের জীবনের হারিয়ে যাওয়া ঠিকানা।

০৯ নভেম্বর, ২০২৬ ১৬:২৭
পটুয়াখালীর বাউফল উপজেলার ১৩ নম্বর আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব নিয়ে হাইকোর্টের নির্দেশনা অমান্যের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পটুয়াখালীর জেলা প্রশাসকসহ তিন সরকারি কর্মকর্তাকে আদালত অবমাননার নোটিশ দিয়েছেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের আইনজীবী।
সোমবার (৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী এম জি মাহমুদ (শাহীন) সংরক্ষিত নারী সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোসা. আলেয়া বেগমের পক্ষে এ নোটিশ পাঠান।
নোটিশপ্রাপ্ত অন্য দুই কর্মকর্তা হলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. তারেক হাওলাদার ও বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।
নোটিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৪ মে আলেয়া বেগমকে আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী সময়ে ২০২৬ সালের ২৪ আগস্ট এক আদেশে ওই দায়িত্ব সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ মিলুর কাছে হস্তান্তর করা হয়।
এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আলেয়া বেগম। রিটের পরিপ্রেক্ষিতে গত ১৪ সেপ্টেম্বর আদালত ওই আদেশের ওপর স্থগিতাদেশ দেন। তবে আদালতের স্থগিতাদেশের পরও তাঁকে ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তাঁর আইনজীবী। এ কারণেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে।
এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, আদালত অবমাননার নোটিশ এখনো তাঁর হাতে পৌঁছায়নি।
আলেয়া বেগমকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার বিষয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মেয়াদ কয়েক মাস আগেই উত্তীর্ণ হয়েছে। মেয়াদ না থাকায় সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল।

০৮ নভেম্বর, ২০২৬ ০০:২৬
সমুদ্রসৈকত কুয়াকাটায় বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নাবিলা নুসরাত (৩২) নামে এক নারী চিকিৎসক। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রামের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাবিলা নুসরাত বরিশাল সদর উপজেলার বাসিন্দা চিকিৎসক ডা. মাইনুল ইসলাম শুভর স্ত্রী। তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্যাথলজি বিষয়ে এমডি ডিগ্রি অর্জনের জন্য অধ্যয়নরত ছিলেন বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ঢাকার আদাবর থেকে স্বামী ও দুই সহকর্মীর সঙ্গে কুয়াকাটায় বেড়াতে আসেন নাবিলা। সেখানে একটি আবাসিক হোটেলে ওঠেন তাঁরা। শনিবার বিকেলে তাঁরা মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার ঘুরতে যান।
সন্ধ্যার পর ইজিবাইকে করে কুয়াকাটায় ফেরার পথে বটতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। চালক নিয়ন্ত্রণ হারালে যানটি সড়কের পাশে পড়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে নাবিলা গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) ইলিয়াস তালুকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কুয়াকাটায় অবকাশযাপনে গিয়ে এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আনন্দঘন ভ্রমণ মুহূর্তেই পরিণত হয়েছে এক পরিবারের অপূরণীয় ক্ষতিতে।

০৭ নভেম্বর, ২০২৬ ১৪:২৬
পটুয়াখালীর দুমকিতে সরকারি রেকর্ডীয় হালট দখল করে পারিবারিক কবরস্থানের সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার সিকদার এবং তাঁর পরিবারের বিরুদ্ধে। এতে দীর্ঘদিনের চলাচলের পথ বন্ধ হয়ে অবরুদ্ধ অবস্থায় পড়েছে একটি সাংবাদিক পরিবার। সরকারি জমির সীমানা নিয়ে বিরোধের জেরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
উপজেলার ২ নম্বর লেবুখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আঠারগাছিয়া গ্রামের সিকদার বাড়িতে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী সাংবাদিক কামাল সিকদারের পরিবারের অভিযোগ, আঠারগাছিয়া মৌজার ১৫০২ নম্বর প্লটের সরকারি রেকর্ডীয় হালটের প্রায় ২৯ শতক জমি পারিবারিক কবরস্থানের সীমানার মধ্যে অন্তর্ভুক্ত করে সীমানাপ্রাচীর নির্মাণ করা হচ্ছে। অথচ হালটটি দীর্ঘদিন ধরে কার্তিকপাশা ও আঠারগাছিয়া গ্রামের মানুষের চলাচলের পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, সরকারি জমিতে নির্মাণকাজের বিষয়টি জানার পর ভূমি উপসহকারী কর্মকর্তা সেলিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ রাখার কথা বলেছিলেন। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করেই দেয়াল নির্মাণের কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।
ঘটনার সময় সাংবাদিক কামাল সিকদার পটুয়াখালীতে অবস্থান করছিলেন। পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে দুমকি থানার এসআই শহিদুল ইসলাম ঘটনাস্থলে যান। কামাল সিকদারের ভাষ্য অনুযায়ী, পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে দেয়াল নির্মাণের কারণে চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি দেখতে পান।
কামাল সিকদার বলেন, ‘সরকারি হালট দখল করে দেয়াল নির্মাণ করায় আমাদের পরিবারের স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে গেছে। আমরা কোনো ব্যক্তিগত সুবিধা চাই না। সরকারি জমি উদ্ধার করে মানুষের চলাচলের পথ উন্মুক্ত রাখার দাবি জানাচ্ছি।’
তবে অভিযোগ অস্বীকার করে আবদুল জব্বার সিকদার ও তাঁর ভাই আবু সালেহ খোকন দাবি করেন, বিরোধপূর্ণ জায়গাটি তাঁদের বাপ-দাদার আমলের পারিবারিক কবরস্থানের অংশ। কবরস্থানের নিরাপত্তা নিশ্চিত করতেই সেখানে সীমানাপ্রাচীর নির্মাণ করা হচ্ছে। জায়গাটি সরকারি হালট কিংবা খাসজমি হয়ে থাকলে ভূমি প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে বলেও জানান তাঁরা।
এদিকে, জমিটির মালিকানা ও সীমানা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবির মধ্যে প্রকৃত অবস্থা নির্ধারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, আঠারগাছিয়া মৌজার ১৫০২ নম্বর প্লটের সরকারি রেকর্ড, মৌজা নকশা ও সরেজমিন জরিপের মাধ্যমে জমিটির প্রকৃত অবস্থান নির্ধারণ করা জরুরি।
স্থানীয়দের দাবি, সরকারি হালট দখলের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে দখলমুক্ত করতে হবে। একই সঙ্গে সাংবাদিক পরিবারসহ স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের চলাচলের পথ নিশ্চিত করতে ভূমি প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
সরকারি রেকর্ডে হালট হিসেবে থাকা জমির সীমানা কীভাবে পারিবারিক কবরস্থানের সীমানার মধ্যে যাচ্ছে, আর ভূমি কর্মকর্তার আপত্তির পরও নির্মাণকাজ চলার অভিযোগের সত্যতা কতটুকু—তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে স্পষ্ট করার দাবি উঠেছে।

৩১ অক্টোবর, ২০২৬ ১৩:১৩
নিজের ঠিকানা মনে করতে পারছেন না। মনে করতে পারছেন না কোথায় তাঁর বাড়ি, কোন গ্রামে ফেলে এসেছেন জীবনের চেনা মানুষগুলোকে। অথচ স্বামী, সন্তান ও স্বজনদের নামগুলো এখনো স্পষ্ট মনে আছে। তাই তো বারবার মানুষের কাছে ছুটে যাচ্ছেন আর আকুতি জানাচ্ছেন—‘আমি বাড়ি ফিরতে চাই।’
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বিভিন্ন স্থানে পথে পথে ঘুরে বেড়ানো সত্তরোর্ধ্ব বৃদ্ধা কুলসুম বেগমের জীবনের গল্পটি এখন মানবিক সহায়তার অপেক্ষায়। তাঁর অসহায়ত্বের কথা জানতে পেরে পাশে দাঁড়িয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাশে দাঁড়াই’। আপাতত সংগঠনটির উদ্যোগে তাঁর থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
বর্তমানে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে সংগঠনটির তত্ত্বাবধানে আশ্রয়ে রয়েছেন কুলসুম বেগম। স্বজনদের খুঁজে না পাওয়া পর্যন্ত তাঁর যাবতীয় দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছে সংগঠনটি।
সংগঠন সূত্রে জানা যায়, বৃদ্ধা কুলসুম বেগমের বয়স আনুমানিক ৭০ বছর। তাঁর স্বামীর নাম মোক্তার সিকদার (কুদ্দুস)। চার সন্তানের জননী তিনি। তাঁর এক ছেলের নাম ইব্রাহিম এবং তিন মেয়ের নাম সুফিয়া, ফিরোজা ও পারুল। এ ছাড়া তাঁর তিন দেবরের নাম জব্বার, হামিদ ও সত্তার। স্বামী একসময় ধান-চালের ব্যবসা করতেন বলেও জানিয়েছেন তিনি।
পরিবারের সদস্যদের নাম, স্বামীর পেশা ও পারিবারিক নানা তথ্য মনে থাকলেও নিজের গ্রামের নাম, ইউনিয়ন, উপজেলা কিংবা জেলার পরিচয় স্পষ্ট করে বলতে পারছেন না কুলসুম বেগম। তবে কথার ফাঁকে বারবার তাঁর মুখে উচ্চারিত হচ্ছে ‘ঝিকরগাছা’ নামটি। ধারণা করা হচ্ছে, এটি তাঁর বাড়ির এলাকা হতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্বজনদের কাছে ফিরে যাওয়ার আকুতি নিয়ে বারবার বলছেন, ‘আমি বাড়ি ফিরতে চাই।’ তাঁর এই আকুতি এখন মানবিক মানুষের সহায়তার অপেক্ষায়।
বৃদ্ধা কুলসুম বেগমকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিতে দেশবাসীর সহযোগিতা চেয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাশে দাঁড়াই’। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ তাঁর স্বামী, সন্তান, আত্মীয়স্বজন কিংবা সম্ভাব্য বাড়ির ঠিকানা সম্পর্কে তথ্য জানলে সংগঠনটির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ রইল।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি নয়নাভিরাম গাইন বলেন, ‘বৃদ্ধা কুলসুম বেগমকে আমরা পথে পথে ঘুরতে দেখেছি। তাঁর অসহায়ত্বের কথা বিবেচনা করে তাঁকে আশ্রয় দিয়েছি। থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। যতদিন তাঁর স্বজনদের খোঁজ পাওয়া না যাবে, ততদিন তিনি আমাদের তত্ত্বাবধানে থাকবেন।’
একজন অসহায় বৃদ্ধার একটাই চাওয়া—হারিয়ে যাওয়া স্বজনদের কাছে ফিরে যাওয়া। হয়তো কারও একটি তথ্য, একটি ফোনকল কিংবা সামান্য সহযোগিতাই ফিরিয়ে দিতে পারে কুলসুম বেগমের জীবনের হারিয়ে যাওয়া ঠিকানা।
১০ নভেম্বর, ২০২৬ ১৮:৫৭
১০ নভেম্বর, ২০২৬ ১৭:৩৯
১০ নভেম্বর, ২০২৬ ১৫:৫২
১০ নভেম্বর, ২০২৬ ১৫:১৩