নির্ঘুম রাত শেষে পূর্ণিমার আলোয় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুয়াকাটা সমুদ্রসৈকতে পুণ্যস্নান সম্পন্ন করেছেন হাজারো সনাতন ধর্মাবলম্বী। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে রাস পূজা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে সৈকত।
পুণ্যস্নানের আগে কেউ মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে গীতা ও চণ্ডীপাঠ করেন। আবার কেউ বেলপাতা, ফুল, ধান, দূর্বা, হরিতকী, ডাব, কলা, তেল ও সিঁদুর সাগরের জলে অর্পণ করেন। এ সময় নারীদের উলুধ্বনি ও ভক্তিমূলক প্রার্থনায় মুখর হয়ে ওঠে পুরো সৈকত। কেউ কেউ মানত পূরণে মাথার চুল ন্যাড়া করেন। পাশাপাশি চলে প্রায়শ্চিত্ত ও পিণ্ডদানসহ নানা ধর্মীয় আচার।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় রাস উৎসব। রাতভর কুয়াকাটার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে পূজার্চনা, ধর্মীয় সংগীতানুষ্ঠান ও মহানাম কীর্তনে অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা। মঙ্গলবার সকালে সমুদ্রস্নানের মধ্য দিয়ে শেষ হয় দুই দিনের এ আয়োজন।
উৎসবে পুণ্যার্থীদের পাশাপাশি পর্যটকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। আয়োজন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ নিরাপত্তাব্যবস্থা।
পুণ্যস্নানে অংশ নিতে আসা পরিমল চন্দ্র দাস বলেন, ‘নানা রকম সমস্যার মধ্য দিয়ে এ বছরটি পার করেছি। সামনের দিনগুলো যেন ভালো কাটে, সেই মনোবাসনা নিয়েই কুয়াকাটায় পুণ্যস্নান করতে এসেছি। ভালোভাবে ধর্মীয় আচার পালন করতে পেরে নিজের কাছে ভালো লাগছে।’
সৈকতে দেখা যায়, গোবিন্দ চন্দ্র বড়াল সাগরের পানিতে নেমে প্রার্থনা করছেন। কিছুক্ষণ পর দুই হাতে পানি তুলে স্ত্রী ও সন্তানের মাথায় ঢেলে দেন তিনি। এভাবে ভক্তরা নিজেদের ও পরিবারের মঙ্গল কামনায় নানা ধর্মীয় রীতি পালন করেন। কেউ নিজের জন্য, আবার কেউ প্রয়াত মা-বাবার আত্মার শান্তি কামনায় মানত পূরণ করতে সৈকতের বালুচরে মাথা ন্যাড়া করেন।
ভক্ত দাস নামে এক পুণ্যার্থী বলেন, ‘কয়েক মাস আগে বাবা মারা গেছেন। তাঁর নামে মানত করেছিলাম। পূর্ণিমা তিথিতে রাস পূজার সময় মাথা ন্যাড়া করে সেই মানত পূরণ করেছি।’
পটুয়াখালী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল বরণ দাস বলেন, প্রতিবছরের মতো এবারও রাস পূজা উপলক্ষে রাতভর ধর্মীয় সংগীতানুষ্ঠান ও কৃষ্ণনাম যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। সকালে পুণ্যের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ পুণ্যস্নানে অংশ নেন। পুণ্যার্থীরা নির্বিঘ্নে পূর্ণিমার তিথিতে স্নান সম্পন্ন করেছেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, উৎসব ঘিরে পুণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রশাসন কাজ করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ছিল। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই এবারের রাস উৎসব শেষ হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব আরিফুজ্জামান বলেন, এবারের আয়োজন পুণ্যার্থী ও দর্শনার্থীরা উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছেন।

২২ নভেম্বর, ২০২৬ ২৩:৩০
পটুয়াখালীর বাউফলে অপহরণ মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রায় ১৫ দিন পরও গ্রেপ্তার হননি আসামি সোহান মোল্লা। অভিযোগ উঠেছে, তিনি প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়ালেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না। এদিকে মামলা দায়েরের পর আসামি ও তাঁর স্বজনদের হুমকির ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে ভুক্তভোগী কিশোরী ও তাঁর পরিবার।
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সোহান মোল্লা উপজেলার কালিশুরী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালিশুরী গ্রামের সোহাগ মোল্লার ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি কালিশুরী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ১৬ বছর বয়সী এক শিক্ষার্থীকে কালিশুরী বন্দর এলাকা থেকে ভুল বুঝিয়ে, ফুসলিয়ে ও বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণের অভিযোগ ওঠে সোহান মোল্লার (২৩) বিরুদ্ধে। পরে দুই দিন বিভিন্ন স্থানে ওই কিশোরীকে নিয়ে অবস্থান করেন তিনি। পুলিশি তৎপরতার মুখে ১০ ফেব্রুয়ারি সোহানের স্বজনেরা কিশোরীকে বাউফল থানায় নিয়ে আসেন। ওই দিনই তাঁর মা বাদী হয়ে সোহান মোল্লার বিরুদ্ধে অপহরণ মামলা করেন।
ভুক্তভোগীর স্বজন সঞ্জয় দাসের অভিযোগ, মামলা দায়েরের পর সোহান ও তাঁর পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। ঘটনার দিন রাতেই মোটরসাইকেলযোগে ১৫ থেকে ২০ জন যুবক বিভিন্ন স্থানে গিয়ে ভুক্তভোগীর বাবাকে খোঁজাখুঁজি করেন। এতে আতঙ্কিত হয়ে কিশোরী ও তাঁর পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পটুয়াখালীর গলাচিপা ও ঢাকায় আশ্রয় নিয়েছেন।
সঞ্জয় দাস আরও অভিযোগ করেন, প্রায় ১৫ দিন আগে আদালত সোহান মোল্লার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না। একাধিকবার পুলিশকে তাঁর অবস্থান জানানো হয়েছে। এরপরও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন তিনি। সোহানের দাদা বিএনপির প্রভাবশালী নেতা হওয়ায় তাঁকে গ্রেপ্তারে পুলিশ গড়িমসি করছে বলেও অভিযোগ করেন তিনি।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সোহানের এক স্বজন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ভুক্তভোগীর সঙ্গে সোহানের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন তাঁরা স্বেচ্ছায় পালিয়ে গিয়েছিলেন। বিষয়টি জানতে পেরে সোহানের পরিবার কিশোরীকে উদ্ধার করে পুলিশের মাধ্যমে তাঁর পরিবারের কাছে পৌঁছে দেয়। পরে সোহানের রাজনৈতিক প্রতিপক্ষের পরামর্শে তাঁর মা মিথ্যা মামলা করেছেন। ভুক্তভোগীর পরিবারকে কোনো ধরনের হুমকি দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি। তবে এ বিষয়ে সোহান মোল্লার বক্তব্য পাওয়া যায়নি।
পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান বলেন, এ ধরনের অপরাধের ক্ষেত্রে আসামি গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধীরগতি দুঃখজনক। আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ানোর বিষয়টি বিজ্ঞ আদালতকে অবহিত করা হবে।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আসামির অবস্থান সম্পর্কে তথ্য পাওয়ার সময় থানার গাড়ি অন্য একটি কাজে দূরে থাকায় তাৎক্ষণিক অভিযান চালানো সম্ভব হয়নি। তাঁকে দ্রুত গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হবে। ভুক্তভোগী পরিবার এলাকায় থাকতে পারছে না, এমন কোনো সুনির্দিষ্ট অভিযোগ পুলিশ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

২২ নভেম্বর, ২০২৬ ১৯:২২
পটুয়ালীর বাউফল উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের তালা কেটে ভেতরে প্রবেশ করে দপ্তরিকে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় তাঁর কাছ থেকে নগদ ১১ হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে বিদ্যালয়ের একটি ল্যাপটপ ফেলে রেখেই পালিয়ে যায় তারা।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে উপজেলার বগা ইউনিয়নের ৫৩ নম্বর শাপলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দপ্তরির নাম মো. রাসেল (৩৫)।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলিমা জানান, ঘটনার খবর পেয়ে রোববার সকালে বিদ্যালয়ে গিয়ে স্থানীয় লোকজন ও দপ্তরি রাসেলের সঙ্গে কথা বলে বিষয়টি জানতে পারেন। তাঁদের ভাষ্য অনুযায়ী, রাতের কোনো একসময় ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি বিদ্যালয়ের প্রধান ফটকের কেচি গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে দপ্তরি রাসেলের হাত-পা বেঁধে তাঁকে মারধর করে এবং তাঁর কাছ থেকে নগদ ১১ হাজার টাকা নিয়ে যায়।
এ সময় বাইরে লোকজনের কথাবার্তা শুনতে পেয়ে দুর্বৃত্তরা একটি ল্যাপটপ ফেলে রেখে পালিয়ে যায় বলে জানান প্রধান শিক্ষক।
তিনি আরও জানান, কয়েক মাস আগে বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কেন্দ্র করে ইভটিজিংয়ের একটি ঘটনা ঘটেছিল। ওই ঘটনার জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে বলে তাঁর ধারণা। তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
বগা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীন বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।
প্রধান শিক্ষক জানান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে তাঁদের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বিদ্যালয়ের নিরাপত্তা ভেঙে গভীর রাতে দপ্তরিকে বেঁধে মারধর ও টাকা লুটের অভিযোগে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

২২ নভেম্বর, ২০২৬ ১৭:২৪
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের প্যাদা রোড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খোলা জায়গায় বিক্রি হচ্ছে জিলাপি, অমিতিসহ বিভিন্ন ধরনের মিষ্টিজাতীয় খাবার। এসব খাবারের ওপর অবাধে বসছে মশা-মাছি। ধুলাবালিতেও দূষিত হচ্ছে খাবার। এতে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, পথচারীসহ সাধারণ মানুষ।
রোববার (২২ নভেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, প্যাদা রোড এলাকার কয়েকটি দোকানে কোনো ধরনের আবরণ ছাড়াই খোলা অবস্থায় বিক্রি করা হচ্ছে বিভিন্ন খাবার। দীর্ঘ সময় খাবার খোলা পড়ে থাকায় সেগুলোর ওপর মশা-মাছি বসছে। খাবার সংরক্ষণ ও বিক্রিতে স্বাস্থ্যসম্মত পরিবেশেরও ঘাটতি রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন এসব দোকান থেকে স্কুল-কলেজের শিক্ষার্থী, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খাবার কিনে থাকেন। বিশেষ করে শিক্ষার্থীদের একটি অংশ এসব দোকানের ক্রেতা। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি ও সংরক্ষিত খাবার খাওয়ার কারণে খাদ্যবাহিত রোগের ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা।
স্থানীয়দের অভিযোগ, খোলা, পচা ও বাসি খাবার বিক্রি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি নেই। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টরের তদারকির ঘাটতির সুযোগে ব্যবসায়ীরা অনেকটা অবাধে এসব খাবার বিক্রি করছেন। ফলে জনস্বাস্থ্যের বিষয়টি উপেক্ষিত থেকে যাচ্ছে।
এ বিষয়ে বাউফল উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এম এম শাহাবুদ্দিন বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হবে। পাশাপাশি এ ধরনের খাবার বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, স্যানিটারি ইন্সপেক্টর বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহলের দাবি, জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত এসব দোকানে অভিযান চালিয়ে খাবারের মান পরীক্ষা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিয়মিত তদারকির মাধ্যমে খোলা, পচা ও বাসি খাবার বিক্রি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

২৪ নভেম্বর, ২০২৬ ১৬:১৩
নির্ঘুম রাত শেষে পূর্ণিমার আলোয় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুয়াকাটা সমুদ্রসৈকতে পুণ্যস্নান সম্পন্ন করেছেন হাজারো সনাতন ধর্মাবলম্বী। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে রাস পূজা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে সৈকত।
পুণ্যস্নানের আগে কেউ মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে গীতা ও চণ্ডীপাঠ করেন। আবার কেউ বেলপাতা, ফুল, ধান, দূর্বা, হরিতকী, ডাব, কলা, তেল ও সিঁদুর সাগরের জলে অর্পণ করেন। এ সময় নারীদের উলুধ্বনি ও ভক্তিমূলক প্রার্থনায় মুখর হয়ে ওঠে পুরো সৈকত। কেউ কেউ মানত পূরণে মাথার চুল ন্যাড়া করেন। পাশাপাশি চলে প্রায়শ্চিত্ত ও পিণ্ডদানসহ নানা ধর্মীয় আচার।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় রাস উৎসব। রাতভর কুয়াকাটার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে পূজার্চনা, ধর্মীয় সংগীতানুষ্ঠান ও মহানাম কীর্তনে অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা। মঙ্গলবার সকালে সমুদ্রস্নানের মধ্য দিয়ে শেষ হয় দুই দিনের এ আয়োজন।
উৎসবে পুণ্যার্থীদের পাশাপাশি পর্যটকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। আয়োজন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ নিরাপত্তাব্যবস্থা।
পুণ্যস্নানে অংশ নিতে আসা পরিমল চন্দ্র দাস বলেন, ‘নানা রকম সমস্যার মধ্য দিয়ে এ বছরটি পার করেছি। সামনের দিনগুলো যেন ভালো কাটে, সেই মনোবাসনা নিয়েই কুয়াকাটায় পুণ্যস্নান করতে এসেছি। ভালোভাবে ধর্মীয় আচার পালন করতে পেরে নিজের কাছে ভালো লাগছে।’
সৈকতে দেখা যায়, গোবিন্দ চন্দ্র বড়াল সাগরের পানিতে নেমে প্রার্থনা করছেন। কিছুক্ষণ পর দুই হাতে পানি তুলে স্ত্রী ও সন্তানের মাথায় ঢেলে দেন তিনি। এভাবে ভক্তরা নিজেদের ও পরিবারের মঙ্গল কামনায় নানা ধর্মীয় রীতি পালন করেন। কেউ নিজের জন্য, আবার কেউ প্রয়াত মা-বাবার আত্মার শান্তি কামনায় মানত পূরণ করতে সৈকতের বালুচরে মাথা ন্যাড়া করেন।
ভক্ত দাস নামে এক পুণ্যার্থী বলেন, ‘কয়েক মাস আগে বাবা মারা গেছেন। তাঁর নামে মানত করেছিলাম। পূর্ণিমা তিথিতে রাস পূজার সময় মাথা ন্যাড়া করে সেই মানত পূরণ করেছি।’
পটুয়াখালী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল বরণ দাস বলেন, প্রতিবছরের মতো এবারও রাস পূজা উপলক্ষে রাতভর ধর্মীয় সংগীতানুষ্ঠান ও কৃষ্ণনাম যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। সকালে পুণ্যের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ পুণ্যস্নানে অংশ নেন। পুণ্যার্থীরা নির্বিঘ্নে পূর্ণিমার তিথিতে স্নান সম্পন্ন করেছেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, উৎসব ঘিরে পুণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রশাসন কাজ করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ছিল। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই এবারের রাস উৎসব শেষ হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব আরিফুজ্জামান বলেন, এবারের আয়োজন পুণ্যার্থী ও দর্শনার্থীরা উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছেন।
২৪ নভেম্বর, ২০২৬ ১৬:২৩
২৪ নভেম্বর, ২০২৬ ১৬:১৩
২৪ নভেম্বর, ২০২৬ ১১:০৯
২৪ নভেম্বর, ২০২৬ ১১:০০