পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বরিশাল র্যাব- ৮। ঈদে ঘরমুখ যাত্রীদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি পশুর হাটগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাব-৮।
বৃহস্পতিবার (৫ জুন) বেলা সাড়ে ১২টায় নগরীর রূপাতলী দবদপিয়া ব্রিজ এলাকায় সংবাদ সম্মেলন করে র্যাব-৮’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ এ কথা জানান।
তিনি জানান, কোরবানি ঈদকে সামনে রেখে পশুর হাটগুলোতে ক্রেতাদের সমাগম বেশি হয়। তাই ঈদকে ঘিরে তিনভাগে পরিকল্পনা করেছে র্যাব। গাড়িগুলো যাতে চাঁদাবাজবিহীন নির্বিঘ্নে চলাচল করতে পারে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করেছি।
পশুর হাটগুলোতে মানুষ যাতে প্রতাড়িত না হয় আমরা সেই ব্যবস্থা করছি। ঈদ পরবর্তী সময়ে মানুষ যাতে নির্বিঘ্নে ফিরে যেতে পারে সেই লক্ষে ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করছি একটি সুন্দর ঈদ আমরা উপহার দিতে পারবো। এর আগে তিনি বরিশালের বিভিন্ন পশুর হাট ঘুরে দেখেন।

২৪ নভেম্বর, ২০২৬ ১৬:২৩
অভিযানের নামে কথিত ‘কিলিং মিশনে’ যাওয়ার সময় পছন্দের কয়েকজন সাংবাদিককে সঙ্গে নিয়ে যেতেন র্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসান। এসব সাংবাদিককে অভিযানে নেওয়ার ব্যবস্থা করতেন র্যাবের তৎকালীন আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মোহাম্মদ সোহায়েল। অভিযানের পর ঘটনাস্থলে যা দেখানো হতো, সংবাদমাধ্যমে তা-ই প্রকাশিত হতো। এতে আড়ালে থেকে যেত অভিযানের প্রকৃত ঘটনা।
বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মঙ্গলবার সাংবাদিকদের এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
তিনি বলেন, ট্রাইব্যুনালে উপস্থাপিত সাক্ষীদের জবানবন্দিতে জিয়াউল আহসানের সঙ্গে কমান্ডার সোহায়েলের সংশ্লিষ্টতা এবং নির্দিষ্ট কিছু সাংবাদিককে বিভিন্ন অভিযানে নিয়ে যাওয়ার বিষয়টি উঠে এসেছে। সাক্ষীদের বক্তব্যে জিয়াউল আহসানের সহযোগী হিসেবে সোহায়েলের ভূমিকার কথাও উল্লেখ করা হয়েছে।
চিফ প্রসিকিউটর বলেন, জিয়াউল আহসানের সঙ্গে তাঁর পছন্দের কয়েকজন সাংবাদিককে বোটে করে চরদোয়ানি কিংবা বিভিন্ন অভিযানে নিয়ে যাওয়া হতো। পরে তাঁদের সামনে যেভাবে ঘটনা উপস্থাপন করা হতো, সংবাদমাধ্যমে সেভাবেই সংবাদ প্রকাশিত হতো। ফলে অভিযানের প্রকৃত ঘটনা আড়াল হয়ে যেত বলে সাক্ষীদের জবানবন্দিতে উঠে এসেছে।
সাবেক র্যাব কর্মকর্তা মেজর (অব.) সাব্বির রহমান ওসমানী ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে জানান, বরিশাল অঞ্চলে র্যাবের বিভিন্ন অভিযানে জিয়াউল আহসানের উপস্থিতি ও নেতৃত্ব ছিল। এসব অভিযানে র্যাব সদর দপ্তরের তৎকালীন এডিজি (অপারেশনস) কর্নেল মুজিব, আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মোহাম্মদ সোহায়েল এবং বিভিন্ন গণমাধ্যমের নির্বাচিত সাংবাদিকরা উপস্থিত থাকতেন।
সাক্ষীর ভাষ্য অনুযায়ী, সোহায়েলের আমন্ত্রণে নির্দিষ্ট কয়েকজন সাংবাদিক বরিশালে র্যাব-৮-এর অভিযানে অংশ নিতে আসতেন। তাঁদের বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে পৃথক ট্রলারে করে মূল আভিযানিক দলের পেছনে রাখা হতো। গুলিবর্ষণ ও তল্লাশি অভিযান শেষে জিয়াউল আহসান ও সোহায়েল তাঁদের নিয়ে ঘটনাস্থল ঘুরে দেখতেন।
সাব্বির রহমান ওসমানীর দাবি, অভিযানের পর সাংবাদিকদের সামনে যেভাবে ঘটনা উপস্থাপন করা হতো, সংবাদমাধ্যমে সেভাবেই ঘটনার বিবরণ প্রকাশিত হতো। এর মাধ্যমে কথিত বন্দুকযুদ্ধ বা এনকাউন্টারের একটি নির্দিষ্ট বয়ান জনসমক্ষে তুলে ধরা এবং অভিযানের প্রকৃত ঘটনা আড়াল করার সুযোগ তৈরি হতো।
জবানবন্দিতে সাব্বির রহমান ওসমানী সুন্দরবনকেন্দ্রিক কয়েকটি অভিযানের বর্ণনাও দেন। তাঁর দাবি, কিছু অভিযানে আগে থেকেই আটক ব্যক্তিদের হত্যা করে পরে তাঁদের কথিত বন্দুকযুদ্ধে নিহত হিসেবে দেখানো হতো। এসব অভিযানের আগেই র্যাবের গোয়েন্দা দলের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিতেন বলেও জানান তিনি।
২০১১ সালের নভেম্বর মাসে নিশানখালীতে পরিচালিত একটি অভিযানের বর্ণনায় সাব্বির রহমান ওসমানী বলেন, গুলিবর্ষণের পর ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধারের যে চিত্র দেখানো হয়েছিল, তার সঙ্গে প্রকৃত ঘটনার অসংগতি ছিল। কয়েকটি মরদেহ আগে থেকেই সেখানে নিয়ে রাখা হয়েছিল বলে তিনি দাবি করেন।'

২৩ নভেম্বর, ২০২৬ ১৯:৫৮
নতুন নেতৃত্বের অভিষেকেই রাজপথে শক্তির জানান দিল বরিশাল মহানগর যুবদল। নবগঠিত কমিটির সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান মুন্নার নেতৃত্বে নগরীতে বিশাল আনন্দ মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। ৩০টি ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি রূপ নেয় বড় ধরনের সাংগঠনিক শোডাউনে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৪টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়। নবনির্বাচিত সভাপতি রিয়াজুর রহমান রিয়াজের নেতৃত্বে মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিলা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের স্লোগান ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে নগরীর রাজপথ।
এর আগে দুপুর থেকেই মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। পরে সম্মিলিতভাবে মিছিলে অংশ নেন তাঁরা। মিছিলে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আরিফুর রহমান মুন্না, সিনিয়র সহসভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, সহসভাপতি আনিসুর রহমান আনিস, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু খন্দকার ও সাংগঠনিক সম্পাদক মুশফিক রহমান অভিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল থেকে নতুন কমিটি গঠন করায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে নতুন নেতৃত্বের অধীনে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় জানান নেতাকর্মীরা।
মিছিল শেষে জিলা স্কুল মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ বলেন, বিগত দিনের আন্দোলন-সংগ্রামে যেসব নেতাকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাঁদের যথাযথ মূল্যায়ন করা হবে। কেন্দ্রীয় নেতৃত্ব তাঁদের ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার প্রতিদান দিতে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, অতীতে স্বৈরাচারবিরোধী আন্দোলনে যেভাবে রাজপথে সক্রিয় ছিলেন, ভবিষ্যতেও গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে কাজ করবেন। বরিশাল মহানগর যুবদলকে শক্তিশালী সাংগঠনিক ভিত্তির ওপর দাঁড় করাতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।’

২৩ নভেম্বর, ২০২৬ ১৭:১০
বরিশাল নগরীর রূপাতলীতে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার, প্রস্থ কমিয়ে ফেলা এবং পাইলিং না করেই কাজ চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঠিকাদারদের পাশাপাশি কাজ তদারকির দায়িত্বে থাকা বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) এক ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের বিরুদ্ধেও ঘুষের বিনিময়ে অনিয়মে প্রশ্রয় দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
বিসিসির ২৫ নম্বর ওয়ার্ডের রূপাতলী পাওয়ার হাউজের পশ্চিম পাশে ড. মমিন সড়ক (স্ব-মিল সড়ক) নির্মাণে এসব অনিয়মের অভিযোগ তুলে প্রশাসক বিলকিস জাহান শিরিনের কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্দা মো. রাসেল হাওলাদার। রোববার (২২ নভেম্বর) ডাকযোগে রেজিস্ট্রি চিঠির মাধ্যমে তিনি অভিযোগটি পাঠান।
সোমবার (২৩ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, সড়কটির বিভিন্ন অংশে ব্যক্তিমালিকানাধীন দেয়াল ঘেঁষে নির্মাণকাজ চলছে। এর মধ্যে অবসরপ্রাপ্ত আজিজ পুলিশের দেয়াল প্রায় ১৫০ ফুট, খন্দকার আনোয়ার হোসেনের দেয়াল ১২০ ফুট এবং শহিদ ও জাহানারা মঞ্জিলের দেয়াল প্রায় ২৫০ ফুট দীর্ঘ। তবে এসব দেয়ালের পাশে নির্ধারিত ১০ ইঞ্চি ইটের গাঁথুনি দেখা যায়নি। সড়কের পাশে পুকুর ও ডোবা থাকলেও সেখানে পাইলিংয়ের দৃশ্যমান উদ্যোগও চোখে পড়েনি।
লিখিত অভিযোগে বলা হয়, ২০০৮ সালের পর দীর্ঘ অপেক্ষা শেষে গত ২৮ অক্টোবর সড়কটির নির্মাণকাজ শুরু হয়। কিন্তু শুরু থেকেই নিম্নমানের ইট, বালি ও সিমেন্ট ব্যবহারের অভিযোগ ওঠে। এ নিয়ে ২৯ অক্টোবর বিকেল ৩টার দিকে স্থানীয়দের সঙ্গে ঠিকাদারদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে কাজ সাময়িক বন্ধ রাখা হলেও পরে আবার আগের মতোই নির্মাণকাজ শুরু হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা।
অভিযোগ অনুযায়ী, প্রায় আধা কিলোমিটার দীর্ঘ ও আট ফুট ঢালাই প্রশস্ত সড়কটির দুই পাশে ১০ ইঞ্চি করে ইটের গাঁথুনি দেওয়ার কথা। কিন্তু এক পাশে গাঁথুনি দেওয়া হয়েছে। এতে আগে ১০ ফুট প্রশস্ত থাকা সড়কটি সংকুচিত হয়ে ৯ ফুটে নেমে আসছে। পাশাপাশি নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে ফাটল ও দেয়াল হেলে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। প্রয়োজনীয় পাইলিং ছাড়াই দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে বলেও দাবি করা হয়েছে।
অভিযোগপত্রে কাজের সঙ্গে যুক্ত তিন ঠিকাদার হিসেবে চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাবু মিয়া, জাকির হোসেন ও আজাদীর নাম উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে কাজ তদারকির দায়িত্বে থাকা বিসিসির ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট মো. জাহিদুল ইসলাম জাহিদের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে অনিয়ম ও দুর্নীতিতে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তোলা হয়েছে।
অভিযোগের বিষয়ে ঠিকাদার জাকির হোসেন বলেন, নিয়ম অনুযায়ী কাজ চলছে। এটি একটি প্যাকেজের আওতাধীন কাজ হওয়ায় শুধু একটি সড়কের জন্য নির্দিষ্ট বরাদ্দের পরিমাণ বলা সম্ভব নয়। তবে স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, নির্মাণকাজে ব্যাপক অনিয়ম হচ্ছে। অপর ঠিকাদার সাবু মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
বিসিসির ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট মো. জাহিদুল ইসলাম জাহিদ অভিযোগের বিষয়ে সরাসরি মন্তব্য না করে বলেন, এ বিষয়ে প্রকল্প প্রকৌশলী মো. মামুন-অর রশীদ ভালো বলতে পারবেন। কারণ, একবার কাজ বন্ধ রাখা হয়েছিল।
বিসিসির উপসহকারী প্রকৌশলী (সিভিল) মো. মামুন-অর রশীদ বলেন, প্যাকেজের নিয়ম ও বিধি মেনেই সব কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।

০৫ জুন, ২০২৫ ১৬:১৪
পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বরিশাল র্যাব- ৮। ঈদে ঘরমুখ যাত্রীদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি পশুর হাটগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাব-৮।
বৃহস্পতিবার (৫ জুন) বেলা সাড়ে ১২টায় নগরীর রূপাতলী দবদপিয়া ব্রিজ এলাকায় সংবাদ সম্মেলন করে র্যাব-৮’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ এ কথা জানান।
তিনি জানান, কোরবানি ঈদকে সামনে রেখে পশুর হাটগুলোতে ক্রেতাদের সমাগম বেশি হয়। তাই ঈদকে ঘিরে তিনভাগে পরিকল্পনা করেছে র্যাব। গাড়িগুলো যাতে চাঁদাবাজবিহীন নির্বিঘ্নে চলাচল করতে পারে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করেছি।
পশুর হাটগুলোতে মানুষ যাতে প্রতাড়িত না হয় আমরা সেই ব্যবস্থা করছি। ঈদ পরবর্তী সময়ে মানুষ যাতে নির্বিঘ্নে ফিরে যেতে পারে সেই লক্ষে ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করছি একটি সুন্দর ঈদ আমরা উপহার দিতে পারবো। এর আগে তিনি বরিশালের বিভিন্ন পশুর হাট ঘুরে দেখেন।
২৪ নভেম্বর, ২০২৬ ২২:১৬
২৪ নভেম্বর, ২০২৬ ২১:৩৭
২৪ নভেম্বর, ২০২৬ ২০:৫৫
২৪ নভেম্বর, ২০২৬ ১৯:২৮