ছবি:সংগৃহীত
দাম্পত্য কলহের জেরে স্ত্রীর পাথরের শিলের আঘাতে গুরুতর আহত হওয়ার ছয় দিন পর মারা গেছেন মামুন মিয়া (৩২)। সোমবার (২৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী মমতা বেগম (২৫) বর্তমানে কারাগারে রয়েছেন।
মামুন হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের কাউছার আহমেদের ছেলে। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে দুই শিশুসন্তান বাবাকে হারাল। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আগে দায়ের করা হত্যাচেষ্টা মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে।
পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে মামুনের সঙ্গে মমতার বিয়ে হয়। মমতা উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে। তাঁদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।
পরিবারের অভিযোগ, গত ১৮ নভেম্বর ভোররাতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে মামুনকে খাওয়ান মমতা। তিনি ঘুমিয়ে পড়লে পাথরের শিল দিয়ে তাঁর মাথার পেছনে ও মুখমণ্ডলে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় মামুনকে ফেলে রেখে চলে যান মমতা। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন মমতা। ২০ নভেম্বর এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। একই দিন মামুনের মা তাসলিমা বেগম বাদী হয়ে মমতার বিরুদ্ধে মাধবপুর থানায় হত্যাচেষ্টা মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস ২১ নভেম্বর বিকেলে মমতাকে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার পর বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জবানবন্দিতে মমতা দাবি করেন, বিয়ের পর থেকে স্বামী তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। প্রতিবাদ করলে নির্যাতনের মাত্রা বেড়ে যেত। এমনকি তাঁদের শিশুসন্তানকেও হত্যার হুমকি দেওয়া হতো বলে দাবি করেন তিনি। এসব কারণে অতিষ্ঠ হয়ে পাথরের শিল দিয়ে স্বামীর শরীরের বিভিন্ন স্থানে চারটি আঘাত করেন বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন মমতা।

২৩ নভেম্বর, ২০২৬ ১৩:০৯
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় বরিশাল বিভাগের ছয় জেলায় ৪৮ হাজার ৭১৩ হেক্টরের বেশি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৩০ হাজার ৪৩০ হেক্টর জমির আমন ধান এবং ১৮ হাজার ২৮৩ হেক্টর জমির অন্যান্য ফসল রয়েছে। আধাপাকা ধান হেলে পড়ার পাশাপাশি জলাবদ্ধতায় শীতকালীন সবজি ও ডালজাতীয় ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরিশাল অঞ্চলের হিসাব অনুযায়ী, গত তিন দিনের বৃষ্টিতে বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা ও ভোলায় এসব ফসল আক্রান্ত হয়েছে।
আক্রান্ত আমন ধানের মধ্যে ১৩ হাজার ৭৮৮ হেক্টর জমিতে উচ্চফলনশীল (উফশি) জাত এবং ১৬ হাজার ৬৪২ হেক্টর জমিতে স্থানীয় জাতের ধান রয়েছে। চলতি মৌসুমে বিভাগে ৭ লাখ ৪৮৪ হেক্টর জমিতে আমন আবাদ করা হয়েছে। এর মধ্যে ২৪ হাজার ২২২ হেক্টর জমির ধান ইতিমধ্যে কাটা হয়েছে।
আমন ছাড়া অন্যান্য ফসলের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে খেসারি ডাল ও শীতকালীন সবজি। এর মধ্যে ১৩ হাজার ৩৪ হেক্টর খেসারি, ৪ হাজার ১০১ হেক্টর শীতকালীন সবজি, ৫২৯ হেক্টর সরিষা, ২৮৫ হেক্টর ধনিয়া, ১৪৬ হেক্টর তরমুজ, ৮৬ হেক্টর মরিচ, ১৭ হেক্টর মসুর ডাল, ৮ হেক্টর আলু এবং ২ হেক্টর গমের জমি রয়েছে।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে বরিশাল বিভাগে ৫৫ হাজার ৩৫০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত আবাদ হয়েছে ১৩ হাজার ৩৩৩ হেক্টরে। খেসারি চাষের লক্ষ্যমাত্রা ৫৩ হাজার ৮২০ হেক্টর হলেও আবাদ হয়েছে ১৭ হাজার ৮১৬ হেক্টরে। এ ছাড়া মসুর ডালের লক্ষ্যমাত্রা ১ হাজার ৩২৭ হেক্টর এবং সরিষার আবাদ হয়েছে ৫৩৯ হেক্টর জমিতে।
জেলাভিত্তিক হিসাবে, বরিশালে ৯ হাজার ৩৩ হেক্টর আমন ধান ও ৩ হাজার ৫৯ দশমিক ২৫ হেক্টর অন্যান্য ফসল আক্রান্ত হয়েছে। পিরোজপুরে আমন ধানের ৫ হাজার ২৭৫ হেক্টর এবং অন্যান্য ফসলের ২ হাজার ২০৪ হেক্টর জমি রয়েছে এ তালিকায়। ঝালকাঠিতে ৮ হাজার ১৪৮ হেক্টর আমন ও ১ হাজার ৯৫৫ দশমিক ৮ হেক্টর অন্যান্য ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে পটুয়াখালীতে ১ হাজার ১০৭ হেক্টর আমন ধান ও ৩৭২ হেক্টর অন্যান্য ফসল আক্রান্ত হয়েছে। বরগুনায় আমন ধানের ৪ হাজার ৯৮৭ হেক্টর এবং অন্যান্য ফসলের ৬ হাজার ৫২৫ হেক্টর জমি ক্ষতির মুখে পড়েছে। ভোলায় এ পরিমাণ যথাক্রমে ১ হাজার ৮৮০ ও ৪ হাজার ১৬৭ হেক্টর।
কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক বলেন, বৃষ্টি ও বাতাসে আমন ধান কিছুটা হেলে পড়েছে। এতে অপরিপক্ব ধানের কিছু ক্ষতি হতে পারে। পাশাপাশি লালশাক, পালংশাক ও ধনিয়াপাতার ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে ক্ষয়ক্ষতি সীমিত থাকবে।
বরিশাল আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মাজহারুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বরিশালে ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোসাম্মাৎ মরিয়ম বলেন, জমিতে দীর্ঘ সময় পানি জমে না থাকলে ফসলের ক্ষতির পরিমাণ বাড়বে না। শীতকালীন সবজির মধ্যে লালশাক ও পালংশাক এবং রবি ফসলের মধ্যে খেসারি ও সরিষা আক্রান্ত হয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির মাত্রা খুব বেশি নয়।

২৩ নভেম্বর, ২০২৬ ০০:১৮
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিস্ফোরক মামলার আসামি ছায়েব আলীকে ছিনিয়ে নিতে থানায় হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। উপজেলা এনসিপির নেতাকর্মী ও আসামির স্বজনদের বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে।
রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মোগড়া বাজার থেকে ছায়েব আলীকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি সাবেক আওয়ামী লীগ নেতা ও বর্তমানে উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাঁকে থানায় নেওয়ার পথে সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালান। পরে থানায় গিয়ে তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এনসিপির নেতাকর্মী ও স্বজনেরা। এ সময় ধস্তাধস্তিতে সাত পুলিশ সদস্য আহত হন।
আখাউড়া থানার ওসি মো. তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছায়েব আলীকে রাতেই ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

২২ নভেম্বর, ২০২৬ ২৩:৪৭
ঝিনাইদহের কালীগঞ্জে সড়কে গাছ ফেলে অ্যাম্বুলেন্সের গতিরোধ করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের কবলে পড়ে আতঙ্কের মধ্যে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব করেন এক প্রসূতি। পরে নবজাতকটির মৃত্যু হয়। ডাকাতেরা পরিবারের সদস্যদের কাছ থেকে নগদ এক লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে কালীগঞ্জ উপজেলার গান্না-নীমতলা সড়কের সিংদহ গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্য আবদুল্লা আল নোমান চুয়াডাঙ্গা শহরের পোস্ট অফিস পাড়ার বাসিন্দা। তিনি ‘চুয়াডাঙ্গা পোস্ট’ নামের একটি অনলাইন পোর্টালের উপদেষ্টা সম্পাদক।
আবদুল্লা আল নোমান জানান, সন্তানসম্ভবা স্ত্রী ও পরিবারের আরও তিন সদস্যকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে যশোর যাচ্ছিলেন তাঁরা। পথে সিংদহ গ্রামে পৌঁছালে সড়কের ওপর গাছ ফেলে অ্যাম্বুলেন্সের গতিরোধ করে ৭ থেকে ৮ জনের একটি মুখোশধারী ডাকাত দল। পরে তাঁর, মা ও শাশুড়ির কাছে থাকা নগদ এক লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে নেয় ডাকাতেরা।
তিনি জানান, ডাকাতির সময় তাঁর স্ত্রী প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েন। এর মধ্যেই অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব করেন তিনি। তবে নবজাতকটিকে বাঁচানো সম্ভব হয়নি। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী বলেন, খবর পেয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। সড়কের ওপর গাছ ফেলে একটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। অ্যাম্বুলেন্সে থাকা গর্ভবতী নারীর প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল। তখন নবজাতকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বলেন, ডাকাতির ঘটনা সত্য। প্রসূতির নবজাতকটিও মারা গেছে বলে তিনি শুনেছেন। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক দল মাঠে কাজ শুরু করেছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

২৩ নভেম্বর, ২০২৬ ২০:২২
দাম্পত্য কলহের জেরে স্ত্রীর পাথরের শিলের আঘাতে গুরুতর আহত হওয়ার ছয় দিন পর মারা গেছেন মামুন মিয়া (৩২)। সোমবার (২৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী মমতা বেগম (২৫) বর্তমানে কারাগারে রয়েছেন।
মামুন হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের কাউছার আহমেদের ছেলে। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে দুই শিশুসন্তান বাবাকে হারাল। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আগে দায়ের করা হত্যাচেষ্টা মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে।
পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে মামুনের সঙ্গে মমতার বিয়ে হয়। মমতা উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে। তাঁদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।
পরিবারের অভিযোগ, গত ১৮ নভেম্বর ভোররাতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে মামুনকে খাওয়ান মমতা। তিনি ঘুমিয়ে পড়লে পাথরের শিল দিয়ে তাঁর মাথার পেছনে ও মুখমণ্ডলে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় মামুনকে ফেলে রেখে চলে যান মমতা। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন মমতা। ২০ নভেম্বর এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। একই দিন মামুনের মা তাসলিমা বেগম বাদী হয়ে মমতার বিরুদ্ধে মাধবপুর থানায় হত্যাচেষ্টা মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস ২১ নভেম্বর বিকেলে মমতাকে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার পর বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জবানবন্দিতে মমতা দাবি করেন, বিয়ের পর থেকে স্বামী তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। প্রতিবাদ করলে নির্যাতনের মাত্রা বেড়ে যেত। এমনকি তাঁদের শিশুসন্তানকেও হত্যার হুমকি দেওয়া হতো বলে দাবি করেন তিনি। এসব কারণে অতিষ্ঠ হয়ে পাথরের শিল দিয়ে স্বামীর শরীরের বিভিন্ন স্থানে চারটি আঘাত করেন বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন মমতা।
২৩ নভেম্বর, ২০২৬ ২১:০৬
২৩ নভেম্বর, ২০২৬ ২০:৪১
২৩ নভেম্বর, ২০২৬ ২০:২২
২৩ নভেম্বর, ২০২৬ ১৯:৫৮