রাজধানী ঢাকা থেকে বাগেরহাটে ফেরার পথে গোপালগঞ্জে আটকে রেখে বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজীর কাছ থেকে ২ লাখ ১৭ হাজার টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়ার পর রাতে ঢাকার বাসায় ফেরেন তিনি। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী এই বিএনপি নেতা।শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি ঢাকার বাসায় চিকিৎসাধীন ছিলেন।
মনিরুল হক ফরাজীর দাবি, অপহরণকারীরা তাঁর কাছ থেকে নগদ ৬৭ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, প্লাটিনামের একটি আংটি, গলার চেইন ও আইফোন ১৭ প্রো ছিনিয়ে নেয়। পরে আরও দেড় লাখ টাকা বিকাশের মাধ্যমে আদায় করে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
মনিরুল হক ফরাজী জানান, বুধবার (১৮ নভেম্বর) রাত ১টার দিকে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকে নিয়ে নিজ গাড়িতে ঢাকার বাসা থেকে বাগেরহাটের উদ্দেশে রওনা হন তিনি। বৃহস্পতিবার ভোররাতে মোংলা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন তাঁদের গাড়ি লক্ষ্য করে আলোর ঝলকানি দেন। সামনে এগিয়ে তাঁরা সড়কের ওপর গাছ ফেলে অবরোধ দেখতে পান।
কয়েকজন গাছ সরিয়ে দিলে তাঁরা গাড়ি নিয়ে সামনে এগোনোর চেষ্টা করেন। এ সময় লাঠিসোঁটা হাতে একদল লোক তাঁদের গাড়ির গতিরোধ করে ঘিরে ফেলে।
তিনি বলেন, গাড়ি থেকে নামিয়ে তাঁকে মারধর করা হয়। এতে তাঁর নাক ও মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও চালক হাসানকেও মারধর করা হয়। পরে তাঁর মোবাইল ফোনে প্রধানমন্ত্রীসহ বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে তোলা ছবি দেখে তাঁকে আরও মারধর করা হয়।
একপর্যায়ে ময়েন ও চালক হাসানকে ছেড়ে দেওয়া হলেও তাঁকে আটকে রাখা হয়। এরপর তাঁর কাছে থাকা নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় অপহরণকারীরা। তাঁকে সঙ্গে নিয়ে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় পায়ে হাঁটতে বাধ্য করা হয়। ভোররাত থেকে দুপুর পর্যন্ত তাঁকে আটকে রেখে আরও টাকা দাবি করা হয়। পরে বিকাশে দেড় লাখ টাকা পাঠানোর পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
মনিরুল হক ফরাজী বলেন, প্রথমে অপহরণকারীদের দলে ১৫ থেকে ২০ জন থাকলেও শেষ পর্যন্ত চারজন ছিল। তাঁদের কাউকেই তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। মুক্তি পাওয়ার পর ভাড়া করা মোটরসাইকেল ও বিভিন্ন পরিবহনে পথ ভেঙে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকার মোহাম্মদপুরের বাসায় ফেরেন। ঢাকায় চিকিৎসা নিয়েছেন। তবে এখনো সারা শরীরে প্রচণ্ড ব্যথা রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কোনো অভিযোগ করেননি তিনি।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, মনিরুল হক ফরাজী গোপালগঞ্জে অপহৃত হওয়ার খবর পেয়ে তাঁরা গোপালগঞ্জ পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করেন। বৃহস্পতিবার রাতে তিনি ফিরে এসেছেন বলে খবর পেয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হওয়ার পর তাঁর কাছ থেকে বিস্তারিত শুনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

২০ নভেম্বর, ২০২৬ ১৯:১৯
রাজশাহীর পুঠিয়ায় বিএনপি নেতা ও পৌরসভার সাবেক মেয়র আল মামুন খানের শ্বশুরবাড়ি থেকে হাবিবুর রহমান নামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে আটক করেছেন স্থানীয়রা। তিনি নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাঠালবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক হাবিবুর রহমানের বিরুদ্ধে নাটোর সদর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র আল মামুন খানের শ্বশুর আব্দুর রশিদের বাড়িতে ভাড়া থাকতেন। ওই বাড়িতে তিনি আত্মগোপনে ছিলেন বলে স্থানীয়দের দাবি। তার বিরুদ্ধে একাধিক মামলার বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করেন। এ সময় উত্তেজিত কয়েকজন তাকে মারধর করেন।
খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে হাবিবুর রহমানকে পুঠিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরবর্তী সময়ে তাকে নাটোর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা রয়েছে। এ কারণে তাকে নাটোর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

২০ নভেম্বর, ২০২৬ ১৮:৪৭
গোপালগঞ্জে নাশকতা ও সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে জনগণ চাইলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত ভালো রয়েছে। আগামীতেও পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে তিনি আশাবাদী। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ জেলা সার্কিট হাউসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ অন্যান্য বাহিনীকে সহযোগিতার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, শান্তিপ্রিয় মানুষদের ঐক্যবদ্ধ হতে হবে। যারা অশান্তি সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। কারণ অশান্তি সৃষ্টিকারী মানুষের সংখ্যা খুব বেশি নয়।
থানায় অগ্নিসংযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, থানাগুলো জনগণের সেবার জন্য। জনগণ নিজেরাই যদি থানা পুড়িয়ে দেয়, তাহলে পুলিশ কীভাবে তাদের সেবা দেবে? একটি এলাকায় লাখ লাখ মানুষ থাকলেও থানায় পুলিশের সংখ্যা থাকে খুবই সীমিত। কোনো এলাকায় ১০ লাখ মানুষ থাকলেও থানায় হয়তো মাত্র ২০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। জনগণের মানসিক ও সার্বিক সহযোগিতা ছাড়া এত অল্পসংখ্যক পুলিশের পক্ষে আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন।
তিনি আরও বলেন, জনগণ যদি মনে করে এলাকায় পুলিশের প্রয়োজন নেই, তাহলে নিজেদের উদ্যোগেই আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে।
আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে আইজিপি বলেন, এর আগেও অনেক লাগাতার কর্মসূচি হয়েছে। সেসব কর্মসূচির পরিণতি কী হয়েছে, তা সবারই জানা। এমন কোনো পরিস্থিতি তৈরি করা উচিত নয়, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থানে যেতে হয়।
সাম্প্রতিক সহিংসতা ও উত্তেজনাকর পরিস্থিতিতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে শুক্রবার গোপালগঞ্জে যান আইজিপি মো. আলী হোসেন ফকির। এ সময় তাঁর সঙ্গে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ১১টার দিকে তাঁরা গোপালগঞ্জে পৌঁছে সরাসরি পুলিশ লাইন্সে যান। সেখানে জেলা পুলিশের কল্যাণ সভায় অংশ নেন। পরে সার্কিট হাউসে জেলা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।
বৈঠককে কেন্দ্র করে সার্কিট হাউসের সামনে কড়া নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়। সেখানে পুলিশ, এসআরবি, বিজিবি ও আনসার সদস্যরা অবস্থান নেন।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর রোববার গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দিনভর সহিংসতা ও নাশকতার অভিযোগ ওঠে। এ সময় দুটি থানা, সংসদ সদস্য এবং বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের বাড়িঘর ও দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

২০ নভেম্বর, ২০২৬ ১৫:১০
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. আবুল কালাম শেখ। শুক্রবার (২০ নভেম্বর) সকালে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে আবুল কালাম শেখ বলেন, প্রায় এক বছর আগে কোটালীপাড়া উপজেলা জামায়াতের পক্ষ থেকে তাঁকে অলিখিতভাবে কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে তিন মাস আগে তিনি দায়িত্ব পালন করতে অপারগতার কথা সংশ্লিষ্ট দায়িত্বশীলদের জানিয়েছিলেন এবং পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, বিষয়টি এলাকার সাধারণ মানুষ না জানায় গণমাধ্যমের মাধ্যমে তা প্রকাশ করছেন। শুক্রবার থেকে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী কান্দি ইউনিয়ন সভাপতির পদে আর দায়িত্ব পালন করবেন না।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে আবুল কালাম শেখ বলেন, তাঁর ওপর কোনো চাপ নেই কিংবা কেউ ভয়ভীতি দেখায়নি। সম্পূর্ণ নিজস্ব সিদ্ধান্তেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। সভাপতির দায়িত্বে থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করা তাঁর পক্ষে সম্ভব নয় বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে তিনি নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

২০ নভেম্বর, ২০২৬ ২০:০৯
রাজধানী ঢাকা থেকে বাগেরহাটে ফেরার পথে গোপালগঞ্জে আটকে রেখে বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজীর কাছ থেকে ২ লাখ ১৭ হাজার টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়ার পর রাতে ঢাকার বাসায় ফেরেন তিনি। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী এই বিএনপি নেতা।শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি ঢাকার বাসায় চিকিৎসাধীন ছিলেন।
মনিরুল হক ফরাজীর দাবি, অপহরণকারীরা তাঁর কাছ থেকে নগদ ৬৭ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, প্লাটিনামের একটি আংটি, গলার চেইন ও আইফোন ১৭ প্রো ছিনিয়ে নেয়। পরে আরও দেড় লাখ টাকা বিকাশের মাধ্যমে আদায় করে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
মনিরুল হক ফরাজী জানান, বুধবার (১৮ নভেম্বর) রাত ১টার দিকে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকে নিয়ে নিজ গাড়িতে ঢাকার বাসা থেকে বাগেরহাটের উদ্দেশে রওনা হন তিনি। বৃহস্পতিবার ভোররাতে মোংলা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন তাঁদের গাড়ি লক্ষ্য করে আলোর ঝলকানি দেন। সামনে এগিয়ে তাঁরা সড়কের ওপর গাছ ফেলে অবরোধ দেখতে পান।
কয়েকজন গাছ সরিয়ে দিলে তাঁরা গাড়ি নিয়ে সামনে এগোনোর চেষ্টা করেন। এ সময় লাঠিসোঁটা হাতে একদল লোক তাঁদের গাড়ির গতিরোধ করে ঘিরে ফেলে।
তিনি বলেন, গাড়ি থেকে নামিয়ে তাঁকে মারধর করা হয়। এতে তাঁর নাক ও মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও চালক হাসানকেও মারধর করা হয়। পরে তাঁর মোবাইল ফোনে প্রধানমন্ত্রীসহ বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে তোলা ছবি দেখে তাঁকে আরও মারধর করা হয়।
একপর্যায়ে ময়েন ও চালক হাসানকে ছেড়ে দেওয়া হলেও তাঁকে আটকে রাখা হয়। এরপর তাঁর কাছে থাকা নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় অপহরণকারীরা। তাঁকে সঙ্গে নিয়ে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় পায়ে হাঁটতে বাধ্য করা হয়। ভোররাত থেকে দুপুর পর্যন্ত তাঁকে আটকে রেখে আরও টাকা দাবি করা হয়। পরে বিকাশে দেড় লাখ টাকা পাঠানোর পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
মনিরুল হক ফরাজী বলেন, প্রথমে অপহরণকারীদের দলে ১৫ থেকে ২০ জন থাকলেও শেষ পর্যন্ত চারজন ছিল। তাঁদের কাউকেই তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। মুক্তি পাওয়ার পর ভাড়া করা মোটরসাইকেল ও বিভিন্ন পরিবহনে পথ ভেঙে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকার মোহাম্মদপুরের বাসায় ফেরেন। ঢাকায় চিকিৎসা নিয়েছেন। তবে এখনো সারা শরীরে প্রচণ্ড ব্যথা রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কোনো অভিযোগ করেননি তিনি।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, মনিরুল হক ফরাজী গোপালগঞ্জে অপহৃত হওয়ার খবর পেয়ে তাঁরা গোপালগঞ্জ পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করেন। বৃহস্পতিবার রাতে তিনি ফিরে এসেছেন বলে খবর পেয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হওয়ার পর তাঁর কাছ থেকে বিস্তারিত শুনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
২১ নভেম্বর, ২০২৬ ০০:১৮
২০ নভেম্বর, ২০২৬ ২৩:৪৩
২০ নভেম্বর, ২০২৬ ২০:০৯
২০ নভেম্বর, ২০২৬ ১৯:৫৪