পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীর বাতির খাল এলাকায় সারি সারি নিষিদ্ধ বেহুন্দি জাল পেতে রেখেছেন একদল অসাধু জেলেরা। শুধু তেঁতুলিয়া নদীর বাতির খাল এলাকা নয়, চন্দ্রদ্বীপের খানকা , নিমদীর চর ও ধুলিয়া পয়েন্টে শত শত নিষিদ্ধ বেহুন্দি জাল পেতে রেখেছেন কতিপয় জেলেরা। এযেনো তেঁতুলিয়া নদী জুড়ে নিষিদ্ধ জালের ছড়াছড়ি।
এসব জালের ফাঁস অত্যন্ত সূক্ষ হওয়ায় নদীর মাছ, রেনু ও ডিম সহ বিভিন্ন জলজ প্রাণি আটকে যায়। জেলেরা মাছ বিক্রি করলেও রেনু ও ডিম ধ্বংস করে ফেলছেন। এতে নদী ভাঙন বৃদ্ধি সহ জীব ও বৈচত্রি হুমকিতে পড়েছেন।
সম্প্রতি কয়েক দফায় সরেজমিনে তেঁতুলিয়া নদী ঘুরে দেখা যায়, বাতির খাল পয়েন্টে নদী প্রায় ১ কিলোমিটার এলাকা জুড়ে ২৫ থেকে ৩০ অবৈধ বেহুন্দি জাল পেতে রাখা হয়েছে।
নদীর ওপর পাশে দক্ষিণ চরওয়াডেল, চরনিমদী ও ধুলিয়া লঞ্চ পয়েন্ট শতাধিক বেহুনি জাল পেতে রাখা হয়েছে। জোয়ারের সময় সাগর থেকে বিভিন্ন মাছ নদীতে চলে এসে। ভাটার পানিতে এসব মাছ আবার সাগরে নেমে যায়।
সেই সময় একদল অসাধু জেলেরা সূক্ষ ফাঁসের বেহুন্দি জাল নদী জুড়ে পেতে রাখেন। এতে ছোট বড় মাছ সহ মাছের রেনু, ডিম ও বিভিন্ন জলজ প্রাণি আটকে যায়। জেলেরা মাছ সংরক্ষণ করলেও রেনু ডিম ও জলজ প্রাণি গুলো ধ্বংস করে ফেলেন।
আইন মেনে তেঁতুলিয়ায় মাছ শিকার করা জেলেরা জানান, বেহুদি জাল দিয়ে পানি ছাড়া সব আটকে যায়। সকল প্রজাতির মাছ, রেনু পোনা, ডিম , পোকা মাড়ক সহ বিভিন্ন জলজ প্রাণি আটকে মারা পড়ছেন। সব ধ্বংস হয়ে যাচ্ছে।
এসব জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ। তবে একদল অসাধু জেলে ও স্থানীয় প্রভাবশালী নেতারা প্রশাসন ম্যানেজ করে এ জাল দিয়ে অবাধে মৎস্য সম্পদ ধ্বংস করছেন। মাঝে মাঝে লোক দেখানো অভিযানে নামে প্রশাসন।
তবে বেহুন্দি জালের জব্দ বা বন্ধের বিষয়ে কোনো পদক্ষেপ নেন না। কিছু বেড় জাল, চায়না জাল জব্দ করেই অভিযান শেষ করেন। চন্দ্রদ্বীপের জেলে মো. বাবুল বলেন, আমরা সরকারের আইন মেনে নদী ও সাগরে মাছ ধরি।
কিন্তু একদল নামধারী জেলে শুধু অবৈধ বেহুন্দি জাল, বেড় জাল, কারেন্ট জাল সহ বিভিন্ন নিষিদ্ধ জাল দিয়ে ছোট মাছ ধ্বংস করছেন। ক্ষোভ প্রকাশ করে এই জেলে বলেন, প্রতিমাসে নৌ পুলিশকে মাসোয়রা দিয়ে বিনা বাধায় তেঁতুলিয়া নদীর মৎস্য সম্পদ ধ্বংস করছেন এক শ্রেণির নামধারী জেলেরা। এতে করে দিনদিন তেঁতুলিয়া নদীর মাছ কমে যাচ্ছ।
প্রকৃত জেলেরা আগের মত মাছ পায় না। যে মাছ পাওয়া যায় তা দিয়ে সংসার চলে না। স্থানীয় আরেক জেলে মো. সেলিম বলেন, কয়েক জন প্রভাবশালী ব্যক্তি এই তেঁতুলিয়া নদীকে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছেন। আমরা নিয়ম মেনে নদীতে মাছ ধরতে নামি, কিন্তু নদীতে তো আর মাছ নেই।
সবই ওদের বাঁধা জালে আটকা পড়ে। আমাদের ঘরে চুলা জ্বলে না, অথচ ওরা লাখ লাখ টাকা কামাচ্ছে। চরমিয়াজান গ্রামের জেলে হাবিব মাঝি বলেন,‘ প্রশাসন সব জানে, কিন্তু কিছুই করে না।
প্রশাসনকে ম্যানেজ করেই প্রকাশ্য রেনু পোনা ডিম ধ্বংস করা হচ্চে। যে কারণে নদীতে মাছ কমে যাচ্ছে। বাউফলে পরিবেশ আন্দোলনের অন্যতম নেতা এম. এ বাশার বলেন, বাঁধা জাল শুধু মাছের প্রজনন ধ্বংস করছেনা, নদীর পরিবেশ ও জীব বৈচিত্রের ওপর ভয়াবহ বিপর্যয় নামিয়ে আনছে।
এখনো যদি এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আগামী কয়েক বছরের মধ্যে তেঁতুলিয়া নদী মাছ শূণ্য হয়ে পড়বে। এবিষয়ে উপজেলা মৎস্য বিভাগের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব আলম তালুকদার বলেন, আমাদের লোকবল সংকট রয়েছে। অল্প সংখ্যক লোকবল নিয়ে অভিযান চালানো কষ্ট সাধ্য হয়ে পড়ে। তার পরেও আমি দুই এক দিনের মধ্যেই অভিযানে নামবো।
কালাইয়া বন্দর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আল মামুন বলেন, আমি ছুটিতে আছি। বর্তমানে ফাড়ির দায়িত্বে যিনি আছেন তার সঙ্গে কথা বলুন। ফাড়ির দায়িত্বে থাকা এস আই আবু বক্কর সিদ্দিক বলেন, মাসোয়ারা নেওয়ার অভিযোগ মিথ্যা। আমরা প্রায়ই অভিযান চালাই। তবে লোকবল সংকটের কারণে নিয়মিত অভিযান পরিচালনা করা সম্ভব হয় না।

১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২২
কুয়াকাটার অদূরে পর্যটনপল্লী গঙ্গামতি লেকের পাশেই সংরক্ষিত বনাঞ্চল ঘেঁষে স্থাপনা তোলার কাজ চলছে। ধুলাসার ইউনিয়নের ধোলাই মার্কেটের পশ্চিম দিকে এই স্থাপনা তোলা হচ্ছে। গত চারদিন ধরে নির্বিঘ্নে স্থাপনাটি তোলার কাজ চললেও বনবিভাগ ও ভূমি অফিসের কেউ বিষয়টি নজরে নেয়নি। ফলে সংরক্ষিত ম্যানগ্রোভ বনাঞ্চলসহ প্রাকৃতিক জলাশয় লেক সব ধ্বংসের শঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় সাধারণ মানুষ এনিয়ে মুখ খুলতে রাজি হননি। পরিবেশ প্রকৃতি ও পর্যটন এলাকা রক্ষায় কুয়াকাটা সৈকতের লেম্বুরবন খাজুরা থেকে গঙ্গামতি হয়ে কাউয়ার চর পর্যন্ত বেড়িবাঁধের বাইরে কোন ধরনের স্থাপনা তুলতে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকলে তা উপেক্ষা করে চলছে এই স্থাপনা তোলার কাজ।
দেখা গেছে, জলাশয় ও লেকের পাশে কাঠের এই স্থাপনা তোলা হচ্ছে। ইতোমধ্যে খুটি বসানো হয়েছে। কাঠের পাটাতনের কাজ চলছে। সবুজ ম্যানগ্রোভ বনঘেঁষা এমন স্থাপনা তোলার কাজ চললেও ওখানকার কোন সাধারণ মানুষ এনিয়ে মুখ খুলতে রাজি হয়নি। কে তুলছে, কেন তুলছে, কী হচ্ছে-এমনটি পর্যন্ত কেউ বলেননি। তবে জনশ্রুতি রয়েছে তিন প্রভাবশালী ব্যক্তি মিলে এই স্থাপনা তোলার কাজ চলমান রেখেছেন। এটি যাতে বন্ধ না হয় এজন্য আবার তাঁদের ভিন্ন প্রস্তুতি রয়েছে!
পরিবেশ সংগঠক নজরুল ইসলাম বলেন, “ গঙ্গামতির সংরক্ষিত বনাঞ্চল” পরিবেশ সংবেদনশীল এলাকা। এখানে সংরক্ষিত কিংবা ম্যানগ্রোভ বনাঞ্চলের মধ্যে প্রাকৃতিক জলাশয়, লেকের আশাপাশে কোন ধরনের স্থাপনা তোলা হলে তা পরিবেশের জন্য ঝুঁকি বয়ে আনবে। বনাঞ্চল ধ্বংসের শঙ্কা তৈরি হবে। এছাড়া কুয়াকাটা সৈকত এরিয়া রক্ষায় উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। যা অনুসরণ করে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে এই পরিবেশ কর্মী মনে করছেন।
বনবিভাগ গঙ্গামতির বিট কর্মকর্তা আলমগীর হোসেন জানান, প্রথমদিন তিনি ওই স্থাপনা তুলতে বাধা দিয়েছেন। কিন্তু তারা নিজের জমি দাবি করে কাজ করছেন। তারপরও তিনি উপজেলা ভূমি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন বলে জানান। তবে পরিবেশ সংবেদনশীল এলাকায় স্থাপনা তুলতে বনবিভাগ ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে কি না তা তিনি জানাতে পারেননি।
সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তবে সচেতনমহলের প্রশ্ন পরিবেশ সংবেদনশীল এলাকায় কোন স্থাপনা তুলতে হলে পরিবেশ অধিদপ্তর, বনবিভাগের ছাড়পত্র প্রয়োজন রয়েছে। এসব ছাড়াই মূলত পরিবেশবিনাশি এ কর্মকান্ড চলছে। যাতে কুয়াকাটার প্রকৃতি ধ্বংস হয়ে যাওয়ার শঙ্কা বাড়ছে।

০৪ সেপ্টেম্বর, ২০২৬ ২২:০৫
পটুয়াখালীর বাউফল উপজেলার ভাঙন কবলিত তেঁতুলিয়া নদীর ভাঙনরোধে টেকসই বেড়িবাঁধ ও দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে সেতু নির্মাণের দাবিতে প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সব শ্রেণিপেশার হাজারো মানুষ।
ভোলা (ভেলুমিয়া)- পটুয়াখালী (ধুলিয়া) সেতু বাস্তবায়ন কমিটির আয়োজনে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে তেঁতুলিয়া নদীর তীরের পটুয়াখালীর বাউফল উপজেলার মঠবাড়িয়া-ধুলিয়া লঞ্চঘাট ও বাকেরগঞ্জের দুর্গাপাশা এলাকার প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচি শেষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. মোফাজ্জেল হোসেন মফু। তিনি লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দেশের সড়ক পথের সঙ্গে দ্বীপ জেলা ভোলাকে যুক্ত করতে সবচেয়ে সহজ পথ তেঁতুলিয়া নদীর ভোলার ভেলুমিয়া থেকে পটুয়াখালীর ধুলিয়া পয়েন্টে সেতু নির্মাণ। যার দুরত্বমাত্র সাড়ে তিন কিলোমিটার। এতে দক্ষিণ পূর্ব অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং অর্থনৈতিক উন্নতি ঘটবে। যা দেশের জাতীয় অর্থনীতিতে প্রভাব ফেলবে।
ভোলা থেকে পটুয়াখালীর ধুলিয়া হয়ে বরিশালের বারেকগঞ্জ হয়ে মাত্র ৪৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বরিশাল শহরে পৌঁছানো যাবে। একই সঙ্গে চট্টগ্রাম ও ভোলার সাথে সমুদ্র সৈকত কুয়াকাটা, পায়রা বন্দর, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে, মংলা বন্দর সহ দক্ষিণের ৬টি জেলার ২৫টি উপজেলার সঙ্গে সহজ যোগাযোগ ব্যবস্থা স্থাপন হবে।
ওই সংবাদ সম্মেল ও মানববন্ধনে তেঁতুলিয়া নদী বেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নসহ ধুলিয়া, নাজিরপুর ও কাছিপাড়া ইউনিয়ন রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণেরও জোরালো দাবি জানানো হয়।
মানববন্ধনের সংক্ষিপ্ত সমাবেশে ভার্চুয়াল বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য সহিদুল আলম তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক(ভারপ্রাপ্ত) তসলিম তালুকদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. রফিকুল ইসলাম, বাউফল উপজেলা জনকল্যাণ সমিতির সভাপতি আ. রব খান, সাবেক জেলা পরিষদ সদস্য মো. বাবুল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মো. নাইম সিকদার তারেক, ধুলিয়া ইউপি চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম, সৈয়দ মো. রিপন, মো. তৌসিফুর রহমান রাফা প্রমূখ।

০৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:২৮
পটুয়াখালীর দশমিনায় এক গ্রাম্য কবিরাজের বাড়ির পুকুরপাড় থেকে চিকিৎসা নিতে আসা আরিফুর রহমান (৪২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নের খলিশাখালী গ্রামের মোল্লা বাড়ির কবিরাজ নূরজাহান বেগমের বাড়ির পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আরিফুর রহমান ওই এলাকার নূর আলম মাতব্বরের ছেলে এবং পেশায় একজন শ্রমিক ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ দিন ধরে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন আরিফুর রহমান। গত বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় চিকিৎসার জন্য তাকে স্থানীয় কবিরাজ নূরজাহান বেগমের বাড়িতে নিয়ে যাওয়া হয়। রাতের দিকে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে ভেবে তার স্ত্রী বাড়ি ফিরে গেলেও মা ও আরিফুর কবিরাজের কাছে থেকে যান।
পরদিন বৃহস্পতিবার সকালে মা ঘুম থেকে জেগে ছেলেকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে কবিরাজের ঘরের সামনের পুকুরপাড়ের লোটানো অবস্থায় ছেলেকে দেখতে পান তিনি। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আরিফুরকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে দশমিনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
কবিরাজ নূরজাহান বেগম দাবি করেন, রাতে স্থানীয় ইউপি সদস্যদের উপস্থিতিতে আরিফুরকে চিকিৎসা দেওয়া হয়। একপর্যায়ে তিনি আবোল-তাবোল বলতে বলতে পুকুরে পড়ে গেলে তাকে উদ্ধার করে খাবার খাওয়ানো হয়। এরপর পরিবারের সদস্যরা চলে গেলে তারা ঘুমিয়ে পড়েন। সকালে হাঁস-মুরগি ছাড়তে গিয়ে আরিফুরকে rtsপুকুরপাড় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
দশমিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, পুকুরপাড় থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

১৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:২১
পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীর বাতির খাল এলাকায় সারি সারি নিষিদ্ধ বেহুন্দি জাল পেতে রেখেছেন একদল অসাধু জেলেরা। শুধু তেঁতুলিয়া নদীর বাতির খাল এলাকা নয়, চন্দ্রদ্বীপের খানকা , নিমদীর চর ও ধুলিয়া পয়েন্টে শত শত নিষিদ্ধ বেহুন্দি জাল পেতে রেখেছেন কতিপয় জেলেরা। এযেনো তেঁতুলিয়া নদী জুড়ে নিষিদ্ধ জালের ছড়াছড়ি।
এসব জালের ফাঁস অত্যন্ত সূক্ষ হওয়ায় নদীর মাছ, রেনু ও ডিম সহ বিভিন্ন জলজ প্রাণি আটকে যায়। জেলেরা মাছ বিক্রি করলেও রেনু ও ডিম ধ্বংস করে ফেলছেন। এতে নদী ভাঙন বৃদ্ধি সহ জীব ও বৈচত্রি হুমকিতে পড়েছেন।
সম্প্রতি কয়েক দফায় সরেজমিনে তেঁতুলিয়া নদী ঘুরে দেখা যায়, বাতির খাল পয়েন্টে নদী প্রায় ১ কিলোমিটার এলাকা জুড়ে ২৫ থেকে ৩০ অবৈধ বেহুন্দি জাল পেতে রাখা হয়েছে।
নদীর ওপর পাশে দক্ষিণ চরওয়াডেল, চরনিমদী ও ধুলিয়া লঞ্চ পয়েন্ট শতাধিক বেহুনি জাল পেতে রাখা হয়েছে। জোয়ারের সময় সাগর থেকে বিভিন্ন মাছ নদীতে চলে এসে। ভাটার পানিতে এসব মাছ আবার সাগরে নেমে যায়।
সেই সময় একদল অসাধু জেলেরা সূক্ষ ফাঁসের বেহুন্দি জাল নদী জুড়ে পেতে রাখেন। এতে ছোট বড় মাছ সহ মাছের রেনু, ডিম ও বিভিন্ন জলজ প্রাণি আটকে যায়। জেলেরা মাছ সংরক্ষণ করলেও রেনু ডিম ও জলজ প্রাণি গুলো ধ্বংস করে ফেলেন।
আইন মেনে তেঁতুলিয়ায় মাছ শিকার করা জেলেরা জানান, বেহুদি জাল দিয়ে পানি ছাড়া সব আটকে যায়। সকল প্রজাতির মাছ, রেনু পোনা, ডিম , পোকা মাড়ক সহ বিভিন্ন জলজ প্রাণি আটকে মারা পড়ছেন। সব ধ্বংস হয়ে যাচ্ছে।
এসব জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ। তবে একদল অসাধু জেলে ও স্থানীয় প্রভাবশালী নেতারা প্রশাসন ম্যানেজ করে এ জাল দিয়ে অবাধে মৎস্য সম্পদ ধ্বংস করছেন। মাঝে মাঝে লোক দেখানো অভিযানে নামে প্রশাসন।
তবে বেহুন্দি জালের জব্দ বা বন্ধের বিষয়ে কোনো পদক্ষেপ নেন না। কিছু বেড় জাল, চায়না জাল জব্দ করেই অভিযান শেষ করেন। চন্দ্রদ্বীপের জেলে মো. বাবুল বলেন, আমরা সরকারের আইন মেনে নদী ও সাগরে মাছ ধরি।
কিন্তু একদল নামধারী জেলে শুধু অবৈধ বেহুন্দি জাল, বেড় জাল, কারেন্ট জাল সহ বিভিন্ন নিষিদ্ধ জাল দিয়ে ছোট মাছ ধ্বংস করছেন। ক্ষোভ প্রকাশ করে এই জেলে বলেন, প্রতিমাসে নৌ পুলিশকে মাসোয়রা দিয়ে বিনা বাধায় তেঁতুলিয়া নদীর মৎস্য সম্পদ ধ্বংস করছেন এক শ্রেণির নামধারী জেলেরা। এতে করে দিনদিন তেঁতুলিয়া নদীর মাছ কমে যাচ্ছ।
প্রকৃত জেলেরা আগের মত মাছ পায় না। যে মাছ পাওয়া যায় তা দিয়ে সংসার চলে না। স্থানীয় আরেক জেলে মো. সেলিম বলেন, কয়েক জন প্রভাবশালী ব্যক্তি এই তেঁতুলিয়া নদীকে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছেন। আমরা নিয়ম মেনে নদীতে মাছ ধরতে নামি, কিন্তু নদীতে তো আর মাছ নেই।
সবই ওদের বাঁধা জালে আটকা পড়ে। আমাদের ঘরে চুলা জ্বলে না, অথচ ওরা লাখ লাখ টাকা কামাচ্ছে। চরমিয়াজান গ্রামের জেলে হাবিব মাঝি বলেন,‘ প্রশাসন সব জানে, কিন্তু কিছুই করে না।
প্রশাসনকে ম্যানেজ করেই প্রকাশ্য রেনু পোনা ডিম ধ্বংস করা হচ্চে। যে কারণে নদীতে মাছ কমে যাচ্ছে। বাউফলে পরিবেশ আন্দোলনের অন্যতম নেতা এম. এ বাশার বলেন, বাঁধা জাল শুধু মাছের প্রজনন ধ্বংস করছেনা, নদীর পরিবেশ ও জীব বৈচিত্রের ওপর ভয়াবহ বিপর্যয় নামিয়ে আনছে।
এখনো যদি এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আগামী কয়েক বছরের মধ্যে তেঁতুলিয়া নদী মাছ শূণ্য হয়ে পড়বে। এবিষয়ে উপজেলা মৎস্য বিভাগের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব আলম তালুকদার বলেন, আমাদের লোকবল সংকট রয়েছে। অল্প সংখ্যক লোকবল নিয়ে অভিযান চালানো কষ্ট সাধ্য হয়ে পড়ে। তার পরেও আমি দুই এক দিনের মধ্যেই অভিযানে নামবো।
কালাইয়া বন্দর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আল মামুন বলেন, আমি ছুটিতে আছি। বর্তমানে ফাড়ির দায়িত্বে যিনি আছেন তার সঙ্গে কথা বলুন। ফাড়ির দায়িত্বে থাকা এস আই আবু বক্কর সিদ্দিক বলেন, মাসোয়ারা নেওয়ার অভিযোগ মিথ্যা। আমরা প্রায়ই অভিযান চালাই। তবে লোকবল সংকটের কারণে নিয়মিত অভিযান পরিচালনা করা সম্ভব হয় না।
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:১৬
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৮
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:৫৬
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৪৪