সংসার বাঁচাতে স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন পবিত্র ওমরা পালনে। কাবা শরিফের সামনে দাঁড় করিয়ে করিয়েছিলেন শপথও। ভেবেছিলেন, এবার হয়তো ফিরবে দাম্পত্য জীবনের হারানো বিশ্বাস। কিন্তু শেষ পর্যন্ত সেই চেষ্টাও ব্যর্থ হয়েছে বলে দাবি সৌদি আরবপ্রবাসী মো. মনির হোসেন চৌধুরীর। এবার সাবেক স্ত্রী নাসরিন সুলতানা ও তাঁর কথিত প্রেমিক তারিকুল ইসলামের বিরুদ্ধে ৪৯ লাখ ৫৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন তিনি।
শুধু অভিযোগ নয়, বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। মামলার তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) অভিযুক্ত দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে। গত ২ নভেম্বর আদালতে হাজির হলে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। অভিযুক্ত দুজনই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দীর্ঘ দাম্পত্য জীবনের টানাপোড়েন, অর্থ আত্মসাতের অভিযোগ এবং আইনি লড়াইয়ের নানা তথ্য তুলে ধরেন মনির হোসেন।
সংবাদ সম্মেলনে মনির জানান, ২০১২ সালের ৪ ডিসেম্বর নাসরিন সুলতানার সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০০২ সাল থেকে সৌদি আরবে কর্মরত তিনি। প্রবাসে উপার্জিত অর্থের বড় অংশই পাঠাতেন স্ত্রী-সন্তানদের জন্য। এমনকি সাত লাখ টাকা ব্যয়ে স্ত্রীকে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন বলেও দাবি করেন তিনি।
তাঁর অভিযোগ, চাকরিতে যোগদানের পর একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক তারিকুল ইসলামের সঙ্গে নাসরিনের ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে বরিশাল নগরীতে বাসা ভাড়া নিয়ে তাঁরা স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস শুরু করেন। বিষয়টি জানাজানি হলে তারিকুলকে ভোলায় বদলি করা হয়। তবে তাতেও কথিত সম্পর্কের অবসান হয়নি বলে দাবি মনিরের।
এরপরও সংসার টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যান তিনি। ২০২৪ সালের ২২ মার্চ স্ত্রীকে সৌদি আরবে নিয়ে ওমরা পালন করান। মনিরের ভাষ্য, পবিত্র কাবা শরিফের সামনে দাঁড় করিয়ে কথিত সম্পর্ক থেকে ফিরে আসার শপথ করিয়েছিলেন স্ত্রীকে। কিন্তু দেশে ফেরার পরও পরিস্থিতির পরিবর্তন হয়নি বলে অভিযোগ তাঁর।
এদিকে অর্থসম্পদ নিয়েও বড় ধরনের প্রতারণার অভিযোগ তুলেছেন মনির। তাঁর দাবি, ২০২৩ সালের ১৬ জুন সৌদি আরব থেকে দেশে ফেরার সময় ১১ ভরি ওজনের একটি স্বর্ণের বার নিয়ে আসেন তিনি। তখন এর বাজারমূল্য ছিল ২৮ লাখ ৬২ হাজার ৫০০ টাকা। সন্তানদের নামে জমি কেনার উদ্দেশ্যে স্বর্ণের বারটি বিক্রি করতে সম্মতি দিলেও পরে জানতে পারেন, জমি কেনা হয়েছে স্ত্রী ও তাঁর ভাইয়ের নামে। দলিলে পাঁচ লাখ টাকা মূল্য দেখিয়ে বাকি অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ ছাড়া স্ত্রীর ব্যাংক হিসাবে বিভিন্ন সময়ে পাঠানো টাকা, বাসাভাড়া এবং ২০২৫ সালের ১৫ নভেম্বর নগদ ১৫ লাখ ৪১ হাজার ৫০০ টাকা দিয়ে স্বর্ণালংকার কিনে দেওয়ার বিষয়টিও সংবাদ সম্মেলনে তুলে ধরেন এই প্রবাসী।
মনিরের অভিযোগ, এসব বিষয় নিয়ে বিরোধ বাড়তে থাকলে একপর্যায়ে ২০২৬ সালের ১১ জানুয়ারি নাসরিন নগদ এক লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে বাবার বাড়িতে চলে যান। একই দিন তাঁকে তালাকের নোটিশ পাঠানো হয় বলেও জানান তিনি।
পরে সাবেক স্ত্রী ও তারিকুলের বিরুদ্ধে ৪৯ লাখ ৫৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেন মনির। আদালতের নির্দেশে তদন্ত শেষে গত ১৪ সেপ্টেম্বর পিবিআইয়ের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রহিম দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। সর্বশেষ ২ নভেম্বর আদালতে হাজির হলে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত মনির হোসেন বলেন, প্রবাসে জীবনের দীর্ঘ সময় কঠোর পরিশ্রম করে গড়ে তোলা সম্পদের ন্যায্য হিসাব চান তিনি। একই সঙ্গে দুই সন্তানের ভবিষ্যৎ ও অধিকার নিশ্চিত করার দাবি জানান।
কষ্টার্জিত অর্থ-সম্পদের হিসাব ফিরে পাওয়া এবং অভিযোগের নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে প্রশাসন ও বিচার বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন এই প্রবাসী।

১০ নভেম্বর, ২০২৬ ১০:৪২
আজ ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে দিনটি গভীর শ্রদ্ধা ও তাৎপর্যের সঙ্গে স্মরণ করা হয়। ১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচারী এরশাদবিরোধী আন্দোলনে রাজধানীর রাজপথে পুলিশের গুলিতে প্রাণ হারান গণতন্ত্রকামী যুবক নূর হোসেন।
তার আত্মত্যাগ বাংলাদেশের স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চার করে। বুকে ‘গণতন্ত্র মুক্তি পাক’ এবং পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান লিখে রাজপথে নেমেছিলেন তিনি। সেই ছবি পরবর্তী সময়ে গণতন্ত্রের দাবিতে মানুষের প্রতিবাদের অন্যতম প্রতীকে পরিণত হয়।
১৯৮৭ সালের ১০ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনের বিরুদ্ধে রাজধানী ঢাকায় ‘ঢাকা অবরোধ’ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্রসংগঠন ও গণতন্ত্রকামী মানুষের অংশগ্রহণে রাজপথ উত্তাল হয়ে ওঠে। কর্মসূচির অংশ হিসেবে সচিবালয় ঘেরাও ও অবস্থান কর্মসূচিও পালিত হয়।
সেদিন বুকে ‘স্বৈরাচার নিপাত যাক’ এবং পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে মিছিলে অংশ নেন নূর হোসেন। গুলিস্তানের তৎকালীন জিরো পয়েন্ট এলাকায় আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে তিনি শহীদ হন। একই দিনে প্রাণ হারান যুবলীগ নেতা নূরুল হুদা বাবুল ও ক্ষেতমজুর আন্দোলনের নেতা আমিনুল হুদা টিটো।
নূর হোসেনের মৃত্যুর ঘটনা দেশজুড়ে ক্ষোভ ও প্রতিবাদের জন্ম দেয়। তাঁর বুকে-পিঠে লেখা স্লোগানসহ আলোকচিত্রটি স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম প্রতীকে পরিণত হয়। তাঁর আত্মত্যাগসহ অসংখ্য মানুষের আন্দোলন ও সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে।
নূর হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গুলিস্তানের ঐতিহাসিক জিরো পয়েন্টের নামকরণ করা হয় ‘শহীদ নূর হোসেন চত্বর’। প্রতিবছর ১০ নভেম্বর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে স্মরণ করে।
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর শহীদ নূর হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচি পালনের কথা রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি হাতে নিয়েছে।
নূর হোসেনের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায়। তাঁর সেই প্রতিবাদী স্লোগান আজও মানুষের অধিকার, গণতন্ত্র ও রাজনৈতিক স্বাধীনতার আকাঙ্ক্ষাকে স্মরণ করিয়ে দেয়।
১০ নভেম্বর শুধু একজন শহীদের স্মরণে নয়, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আত্মত্যাগকারী মানুষের ইতিহাস স্মরণ করারও দিন।

১০ নভেম্বর, ২০২৬ ০৯:০৯
বরিশালসহ দেশের ৮ বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ২৫ মিলিমিটার সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

১০ নভেম্বর, ২০২৬ ০৮:৪৬
বরিশালের গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নিয়ে দীর্ঘদিন বিদ্যুৎ ব্যবহারের অভিযোগ উঠেছে বিএনপি নেতা হুমায়ুন কবিরের বিরুদ্ধে। এ ঘটনায় তাঁর বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। একই সঙ্গে বাড়ি থেকে বৈদ্যুতিক মিটার খুলে নেওয়া এবং অবৈধ সংযোগে ব্যবহৃত তার জব্দ করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর গৌরনদী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী আব্দুল হালিম খান।
তিনি জানান, গৌরনদী পৌরসভার দিয়াশুর মহল্লার বাসিন্দা হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা তাঁর বাড়িতে অভিযান চালান। এ সময় অবৈধ সংযোগের সত্যতা পাওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং মিটার খুলে নেওয়া হয়।
আব্দুল হালিম খান আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
হুমায়ুন কবির সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় শ্রমিক দলের সদস্য। সম্প্রতি দেশে ফিরে তিনি গৌরনদী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের (গেরাকুল ও দিয়াশুর) সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করে প্রচার-প্রচারণা শুরু করেছেন।

০৩ নভেম্বর, ২০২৬ ২৩:০০
সংসার বাঁচাতে স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন পবিত্র ওমরা পালনে। কাবা শরিফের সামনে দাঁড় করিয়ে করিয়েছিলেন শপথও। ভেবেছিলেন, এবার হয়তো ফিরবে দাম্পত্য জীবনের হারানো বিশ্বাস। কিন্তু শেষ পর্যন্ত সেই চেষ্টাও ব্যর্থ হয়েছে বলে দাবি সৌদি আরবপ্রবাসী মো. মনির হোসেন চৌধুরীর। এবার সাবেক স্ত্রী নাসরিন সুলতানা ও তাঁর কথিত প্রেমিক তারিকুল ইসলামের বিরুদ্ধে ৪৯ লাখ ৫৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন তিনি।
শুধু অভিযোগ নয়, বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। মামলার তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) অভিযুক্ত দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে। গত ২ নভেম্বর আদালতে হাজির হলে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। অভিযুক্ত দুজনই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দীর্ঘ দাম্পত্য জীবনের টানাপোড়েন, অর্থ আত্মসাতের অভিযোগ এবং আইনি লড়াইয়ের নানা তথ্য তুলে ধরেন মনির হোসেন।
সংবাদ সম্মেলনে মনির জানান, ২০১২ সালের ৪ ডিসেম্বর নাসরিন সুলতানার সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০০২ সাল থেকে সৌদি আরবে কর্মরত তিনি। প্রবাসে উপার্জিত অর্থের বড় অংশই পাঠাতেন স্ত্রী-সন্তানদের জন্য। এমনকি সাত লাখ টাকা ব্যয়ে স্ত্রীকে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন বলেও দাবি করেন তিনি।
তাঁর অভিযোগ, চাকরিতে যোগদানের পর একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক তারিকুল ইসলামের সঙ্গে নাসরিনের ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে বরিশাল নগরীতে বাসা ভাড়া নিয়ে তাঁরা স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস শুরু করেন। বিষয়টি জানাজানি হলে তারিকুলকে ভোলায় বদলি করা হয়। তবে তাতেও কথিত সম্পর্কের অবসান হয়নি বলে দাবি মনিরের।
এরপরও সংসার টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যান তিনি। ২০২৪ সালের ২২ মার্চ স্ত্রীকে সৌদি আরবে নিয়ে ওমরা পালন করান। মনিরের ভাষ্য, পবিত্র কাবা শরিফের সামনে দাঁড় করিয়ে কথিত সম্পর্ক থেকে ফিরে আসার শপথ করিয়েছিলেন স্ত্রীকে। কিন্তু দেশে ফেরার পরও পরিস্থিতির পরিবর্তন হয়নি বলে অভিযোগ তাঁর।
এদিকে অর্থসম্পদ নিয়েও বড় ধরনের প্রতারণার অভিযোগ তুলেছেন মনির। তাঁর দাবি, ২০২৩ সালের ১৬ জুন সৌদি আরব থেকে দেশে ফেরার সময় ১১ ভরি ওজনের একটি স্বর্ণের বার নিয়ে আসেন তিনি। তখন এর বাজারমূল্য ছিল ২৮ লাখ ৬২ হাজার ৫০০ টাকা। সন্তানদের নামে জমি কেনার উদ্দেশ্যে স্বর্ণের বারটি বিক্রি করতে সম্মতি দিলেও পরে জানতে পারেন, জমি কেনা হয়েছে স্ত্রী ও তাঁর ভাইয়ের নামে। দলিলে পাঁচ লাখ টাকা মূল্য দেখিয়ে বাকি অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ ছাড়া স্ত্রীর ব্যাংক হিসাবে বিভিন্ন সময়ে পাঠানো টাকা, বাসাভাড়া এবং ২০২৫ সালের ১৫ নভেম্বর নগদ ১৫ লাখ ৪১ হাজার ৫০০ টাকা দিয়ে স্বর্ণালংকার কিনে দেওয়ার বিষয়টিও সংবাদ সম্মেলনে তুলে ধরেন এই প্রবাসী।
মনিরের অভিযোগ, এসব বিষয় নিয়ে বিরোধ বাড়তে থাকলে একপর্যায়ে ২০২৬ সালের ১১ জানুয়ারি নাসরিন নগদ এক লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে বাবার বাড়িতে চলে যান। একই দিন তাঁকে তালাকের নোটিশ পাঠানো হয় বলেও জানান তিনি।
পরে সাবেক স্ত্রী ও তারিকুলের বিরুদ্ধে ৪৯ লাখ ৫৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেন মনির। আদালতের নির্দেশে তদন্ত শেষে গত ১৪ সেপ্টেম্বর পিবিআইয়ের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রহিম দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। সর্বশেষ ২ নভেম্বর আদালতে হাজির হলে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত মনির হোসেন বলেন, প্রবাসে জীবনের দীর্ঘ সময় কঠোর পরিশ্রম করে গড়ে তোলা সম্পদের ন্যায্য হিসাব চান তিনি। একই সঙ্গে দুই সন্তানের ভবিষ্যৎ ও অধিকার নিশ্চিত করার দাবি জানান।
কষ্টার্জিত অর্থ-সম্পদের হিসাব ফিরে পাওয়া এবং অভিযোগের নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে প্রশাসন ও বিচার বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন এই প্রবাসী।
১০ নভেম্বর, ২০২৬ ১৮:৫৭
১০ নভেম্বর, ২০২৬ ১৭:৩৯
১০ নভেম্বর, ২০২৬ ১৫:৫২
১০ নভেম্বর, ২০২৬ ১৫:১৩