বরিশাল নগরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা, ধারালো অস্ত্র ও নগদ টাকাসহ তিনজনকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে একজনকে চিহ্নিত মাদক কারবারি এবং অপর দুজনকে মাদকসেবী ও ক্রেতা হিসেবে উল্লেখ করেছে পুলিশ।
রোববার (২৩ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১১টার দিকে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর ১ নম্বর গলিতে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন—পলাশপুর এলাকার সুমন ওরফে মান্না সুমন, মো. রুহুল সিকদার ও সামির খান।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জহিরুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পলাশপুর কলোনিতে অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবন ও বেচাকেনার অভিযোগে মান্না সুমনসহ তিনজনকে আটক করা হয়। পরে মান্না সুমনের ঘরে তল্লাশি চালিয়ে ছয় পিস ইয়াবা, একটি চাকু, একটি চায়নিজ কুড়াল এবং মাদক বিক্রির নগদ ২৫ হাজার ৫৫০ টাকা উদ্ধার ও জব্দ করা হয়।
ওসি মুহাম্মদ জহিরুল ইসলাম জানান, আটক মান্না সুমনের বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার তাদের আদালতে সোপর্দ করা হবে।

২৩ নভেম্বর, ২০২৬ ০১:৪৭
বরিশালের ক্রিকেটে বড় পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত ফরচুন গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মো. মিজানুর রহমান ওরফে ফরচুন মিজান এখন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে। আওয়ামী লীগের সঙ্গে তাঁর অতীত রাজনৈতিক সম্পৃক্ততা, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে করা একটি মন্তব্যের ব্যাখ্যা এবং বিসিবিতে তাঁর অবস্থান—সব মিলিয়ে তাঁকে ঘিরে বরিশালের রাজনীতি ও ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছে নতুন আলোচনা। তাঁকে বিসিবি থেকে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মাঠে নেমেছে বিএনপির একটি অংশ। তবে প্রশ্ন উঠেছে, মিজানকে সরিয়ে দিলে বরিশালের ক্রিকেটের পৃষ্ঠপোষকতার দায়িত্ব নেবে কে?
মিজানের রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনায় উঠে আসছে আওয়ামী লীগ সরকারের সময়কার নানা ঘটনা, তিনি বরিশাল জেলা সৈনিক লীগের সভাপতি ছিলেন। স্থানীয় রাজনৈতিক মহলের একাংশের ধারণা, আওয়ামী লীগের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার পেছনে রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি ব্যবসায়িক বাস্তবতাও কাজ করেছে। বিশেষ করে সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সঙ্গে বিরোধের কারণে স্থানীয় রাজনীতিতে চাপের মুখে থাকা এবং ফরচুন গ্রুপের ব্যবসা ও কর্মসংস্থান টিকিয়ে রাখার বিষয়টি তাঁর রাজনৈতিক অবস্থান নেওয়ার ক্ষেত্রে বিবেচনায় ছিল।
২০২১ সালের জানুয়ারিতে ফরচুন সু কোম্পানি ও ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মীদের বিরোধের জেরে বরিশালে বাস ও লঞ্চ চলাচল বন্ধের ঘটনাও ঘটে। পরে সাদিক আব্দুল্লাহর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ওই ঘটনায় মিজানুর রহমানের বিরুদ্ধে মামলাও হয়েছিল। ফলে আওয়ামী লীগ আমলে স্থানীয় ক্ষমতাকেন্দ্রের সঙ্গে তাঁর সম্পর্ক সব সময় মসৃণ ছিল—এমনটি বলা যায় না।
ফরচুন গ্রুপের কর্মসংস্থানের বিষয়টিও গুরুত্বপূর্ণ, এই প্রতিষ্ঠানটির কারখানায় সাড়ে সাত হাজার শ্রমিকের কাজ করছেন। ফলে প্রতিষ্ঠানটির ব্যবসা ও উৎপাদন কার্যক্রমের সঙ্গে কয়েক হাজার মানুষের জীবিকা জড়িত। মিজানের রাজনৈতিক অবস্থান নিয়ে বিতর্কের পাশাপাশি এই কর্মসংস্থানের বিষয়টিও স্থানীয় আলোচনায় গুরুত্ব পাচ্ছে।
মিজানকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের নতুন সূত্রপাত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগ থেকে। গত ১৩ নভেম্বর ঢাকায় ফুটবল নিয়ে পরিকল্পনার কথা বলতে গিয়ে সাংবাদিকদের সামনে হাসতে হাসতে ‘উই হ্যাভ আ প্ল্যান’ মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্যের প্রায় ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনা শুরু হয়। বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি নাজমুল হুদাসহ কয়েকজন নেতা-কর্মী অভিযোগ করেন, মিজান ওই মন্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করেছেন।
তবে মিজানের বক্তব্য ভিন্ন। তাঁর ভাষ্য, দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে তাঁর মতো একজন ক্ষুদ্র মানুষের এ ধরনের মন্তব্য করা বেমানান। তিনি ইতিবাচক অর্থে কথাটি বলেছিলেন; কিন্তু বক্তব্যের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ, তাঁর দাবি—মন্তব্যের প্রকৃত প্রেক্ষাপট বাদ দিয়ে সেটিকে রাজনৈতিকভাবে ভিন্ন অর্থ দেওয়া হয়েছে।
এই বক্তব্যকে কেন্দ্র করেই বরিশাল বিএনপির একটি অংশ প্রতিবাদে মাঠে নামে। ১৩ নভেম্বর রাতে স্টেডিয়ামের সামনে তাঁর ব্যানার ছিঁড়ে আগুন দেওয়া হয় এবং তাঁকে স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণার দাবি ওঠে। পরে ১৫ ও ১৬ নভেম্বরও তাঁর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি হয়। রোববার (২২ নভেম্বর) রাতে নগরীতে মশালমিছিল ও সমাবেশ থেকে তাঁকে বিসিবির পরিচালক পদ থেকে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। সমাবেশে তাঁর বিরুদ্ধে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অর্থায়নের অভিযোগও তোলা হয়। তবে মিজানের দাবি, তিনি সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন না, বরং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের উৎপাত থেকে বাঁচতে এবং রপ্তানীমুখী ব্যবসা টিকিয়ে রাখতে রাজনৈতিক পরিচয় বহন করতে বাধ্য হয়েছেন।
জানা গেছে, ২০২৬ সালের ৭ জুন বিসিবি নির্বাচনে বরিশাল বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হন মিজানুর রহমান। একই নির্বাচনের পর তামিম ইকবাল বিসিবি সভাপতি হন। ফরচুন বরিশালের মালিক হিসেবে মিজানের সঙ্গে তামিমের পেশাগত সম্পর্ক রয়েছে। বিপিএলে তামিমের নেতৃত্বেই ফরচুন বরিশাল শিরোপা জিতেছিল। এই সম্পর্কের কারণে মিজান বিসিবিতে গুরুত্বপূর্ণ অবস্থান পেয়েছেন—এমন আলোচনা চলমান আছে।
মিজানের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন থাকলেও বরিশালের ক্রিকেটে তাঁর পৃষ্ঠপোষকতার ভূমিকা আলোচনার বাইরে নয়। তাঁর মালিকানাধীন ফরচুন বরিশাল বিপিএলে শিরোপা জিতে জাতীয় পর্যায়ে বরিশালের ক্রিকেটকে নতুন পরিচিতি দিয়েছে। স্থানীয় ক্রিকেটের আয়োজন ও পৃষ্ঠপোষকতার ক্ষেত্রেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। ফলে তাঁকে ঘিরে চলমান রাজনৈতিক বিতর্কের প্রভাব বরিশালের ক্রিকেটে কীভাবে পড়বে, তা নিয়ে ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ রয়েছে।
এই বিতর্কের মধ্যেই আগামী ১৫ ডিসেম্বর বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে অ্যাকমি ও ফরচুনের ম্যাচ দিয়ে শুরু হওয়ার কথা ডি-থ্রি ট্রফির টি-টোয়েন্টি পর্ব। বিসিবির সূচি অনুযায়ী, টুর্নামেন্টে করপোরেট প্রতিষ্ঠানের দলগুলো অংশ নিচ্ছে। আয়োজনের প্রস্তুতি ও মাঠপর্যায়ের কার্যক্রমে মিজান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টদের দাবি। ফলে তাঁকে ঘিরে রাজনৈতিক বিরোধের প্রভাব টুর্নামেন্টের পরিবেশ বা আয়োজনেও পড়ে কি না, তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
মিজানকে ঘিরে বরিশাল বিএনপির মধ্যেও ভিন্নমত রয়েছে বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা আছে। একটি অংশ তাঁর রাজনৈতিক অতীত সামনে এনে অপসারণ ও গ্রেপ্তারের দাবি তুলছে। বিপরিতে ব্যবসায়ী ও ক্রীড়া পৃষ্ঠপোষক হিসেবে তাঁর ভূমিকা বিবেচনায় নেওয়ার পক্ষেও মত রয়েছে বলে আলোচনা শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে বিএনপির জাতীয় নেতৃত্ব কিংবা বিসিবির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো স্পষ্ট অবস্থান সামনে আসেনি।
সব মিলিয়ে ফরচুন মিজানকে ঘিরে বিতর্ক কেবল একজন ব্যক্তির রাজনৈতিক পরিচয় কিংবা বিসিবির পদে থাকা-না-থাকার প্রশ্নে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে জড়িয়ে আছে বরিশালের ক্রিকেটের পৃষ্ঠপোষকতা, নতুন টুর্নামেন্ট আয়োজন, শিল্পপ্রতিষ্ঠানের কর্মসংস্থান এবং ভবিষ্যৎ বিনিয়োগের বিষয়ও। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত যেমন প্রয়োজন, তেমনি বরিশালের ক্রিকেটের ধারাবাহিকতা রক্ষায় বিকল্প পৃষ্ঠপোষকতার বিষয়টিও ভাবতে হবে। রাজনৈতিক বিতর্কের নিষ্পত্তি যেভাবেই হোক, তার প্রভাব যেন বরিশালের ক্রিকেটের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত না করে—এটাই এখন ক্রীড়াঙ্গনের বড় প্রত্যাশা মনে করছেন এই অঞ্চলের ক্রীড়ামোদিরা।’

২২ নভেম্বর, ২০২৬ ২৩:৩৮
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার অধিকার পেতে হলে দলটির বিরুদ্ধে ওঠা অপরাধের বিচার সম্পন্ন, অপরাধীদের শাস্তি নিশ্চিত এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। রোববার (২২ নভেম্বর) একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকারে সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, আওয়ামী লীগ, বিএনপিসহ সব রাজনৈতিক দলের নেতাকর্মীরাই বাংলাদেশের সন্তান। দেশের প্রতি ভালোবাসা ও আন্তরিকতা সবার মধ্যে থাকা উচিত। সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশকে সুন্দর করার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে।
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর দলটির বিরুদ্ধে যেসব অপরাধের অভিযোগ উঠেছে, সেগুলোর বিচারপ্রক্রিয়া চলছে। আইনগতভাবে স্বচ্ছতা প্রমাণ না হওয়া পর্যন্ত দলটির রাজনীতি করার অধিকার থাকতে পারে না। অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আইনও করা হয়েছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন দেশ পরিচালনা করেছে। দলটির সঙ্গে যুক্ত বড় একটি জনগোষ্ঠীও দেশের উন্নয়নে ভূমিকা রাখুক। তবে ৫ আগস্টের ঘটনায় যারা অপরাধে জড়িত, তাঁদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। অপরাধীদের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এরপরই দলটি বৈধ ও স্বচ্ছভাবে রাজনীতি করার অধিকার ফিরে পেতে পারে।’

২২ নভেম্বর, ২০২৬ ২২:৫২
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন অপতৎপরতার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। গোপালগঞ্জে দলটির নেতাকর্মীরা যে নৈরাজ্য সৃষ্টি করেছিল, তা সারা দেশে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছিল। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই অপচেষ্টা প্রতিহত করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, বিএনপির মধ্যে কোনো ধরনের বিভেদ বা বিভক্তি রাখা যাবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের ভেতরে কোনো বিভেদ বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ও নৈরাজ্য প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।
২০২৪ সালের ৫ আগস্টের পরিস্থিতি তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, আওয়ামী লীগ সরকারের পাহাড়সম দুর্নীতির কারণে ওই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেদিন কোটি কোটি মানুষ রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন। গণআন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন।
তিনি দাবি করেন, পুলিশ প্রশাসন, বেসামরিক প্রশাসন ও বুদ্ধিজীবীরা বিএনপির আহ্বানে সাড়া দিয়েছেন। তাঁরা বিএনপির সঙ্গে থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করবেন।
গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বরিশাল জেলা (উত্তর) বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল।
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান শরিফ স্বপন।

২৩ নভেম্বর, ২০২৬ ১০:৫৮
বরিশাল নগরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা, ধারালো অস্ত্র ও নগদ টাকাসহ তিনজনকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে একজনকে চিহ্নিত মাদক কারবারি এবং অপর দুজনকে মাদকসেবী ও ক্রেতা হিসেবে উল্লেখ করেছে পুলিশ।
রোববার (২৩ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১১টার দিকে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর ১ নম্বর গলিতে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন—পলাশপুর এলাকার সুমন ওরফে মান্না সুমন, মো. রুহুল সিকদার ও সামির খান।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জহিরুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পলাশপুর কলোনিতে অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবন ও বেচাকেনার অভিযোগে মান্না সুমনসহ তিনজনকে আটক করা হয়। পরে মান্না সুমনের ঘরে তল্লাশি চালিয়ে ছয় পিস ইয়াবা, একটি চাকু, একটি চায়নিজ কুড়াল এবং মাদক বিক্রির নগদ ২৫ হাজার ৫৫০ টাকা উদ্ধার ও জব্দ করা হয়।
ওসি মুহাম্মদ জহিরুল ইসলাম জানান, আটক মান্না সুমনের বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার তাদের আদালতে সোপর্দ করা হবে।
২৩ নভেম্বর, ২০২৬ ১০:৫৮
২৩ নভেম্বর, ২০২৬ ০১:৪৭
২৩ নভেম্বর, ২০২৬ ০০:২৯
২৩ নভেম্বর, ২০২৬ ০০:১৮