বরিশাল শিল্পনগরীর জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফরচুন সুজের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কারখানার সকল শ্রমিক একযোগে রাস্তায় নেমে পড়লে কাউনিয়ার বিসিক এলাকায় উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে আন্দোলনরত শ্রমিক এবং প্রতিষ্ঠানের কর্মকর্তারা সংঘাতে জড়িয়ে পড়লে কাউনিয়া থানা পুলিশ হস্তক্ষেপে পরিবেশ নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কয়েক হাজার শ্রমিক কারখানা থেকে বেরিয়ে সামনের সড়কে অবস্থান নেন এবং সেখানে তারা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করতে থাকেন। এসময় ডিউটিরত আনসার সদস্য এবং ফরচুন সু হাউজের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনরতদের ওপর হামলা চালিয়ে মারধর করেন। একপর্যায়ে শ্রমিকেরা পাল্টা পদক্ষেপ হিসেবে প্রতিরোধ গড়ে তুলতে সেখানে উভয়গ্রুপের মধ্যে বেশ কিছুক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে সংশ্লিষ্ট কাউনিয়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উত্তপ্ত পরিবেশ নিয়ন্ত্রণে নেয়।
আন্দোলনরত শ্রমিকেরা অভিযোগ করেন, আগস্ট মাস শেষ হতে চললেও জুলাই মাসের বেতন এখন পরিশোধ করা হয়নি। এই বকেয়া বেতন চাওয়ায় বৃহস্পতিবার বেশ কয়েক শ্রমিককে কারখানায় আটকে মারধর করা হয়। মূলত এই ঘটনার প্রতিবাদে এবং বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করে কারখানার শ্রমিকেরা।
তবে শ্রমিকদের ওপর হামলার ঘটনা অস্বীকার করে ফরচুন সু কোম্পানির ডিজিএম জাহাঙ্গীর হোসেন বলছেন, বাইরের একটি গ্রুপ শ্রমিকদের উস্কানি দিয়েছে। এতে কিছু সময় কারখানার সামনে উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং বৃহস্পতিবার বিকেলের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করার আশ্বাস দিলে শ্রমিকেরা শান্ত হয়ে যান।
বিকেল সাড়ে ৩টায় এ রিপোর্ট লেখার সময় কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল নিশাত জানান, পরিস্থিতি এখন পুরোপুরি শান্ত রয়েছে। এবং ঘটনাস্থল ফরচুন কারখানার সামনে পুলিশ মোতায়েন আছে।
আলোচিত এই কোম্পানির মালিক মিজানুর রহমান, যিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফরচুন বরিশাল নামে টিম পরিচালনা করছেন। বিগত সময়ে তিনি জন্মস্থান বরিশাল-২ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতিক নিয়ে জাতীয় নির্বাচনে অংশ নিতে তোড়জোড় চালিয়েছিলেন। গত ৫ বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে মিজান কোনঠাসা হয়ে পড়লেও তার দল ফরচুন বরিশাল জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সক্ষম হয়।’

২৬ জুলাই, ২০২৬ ১৫:০৩
বরিশালের সিভিল সার্জন হিসেবে ডা. মনিরুজ্জামানের নিয়োগের প্রতিবাদ এবং বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ রোববার (২৬ জুলাই) দুপুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় বরিশাল জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিতর্কিত ও শাস্তিপ্রাপ্ত একজন কর্মকর্তাকে সিভিল সার্জনের দায়িত্ব দেওয়া হয়েছে, যা তারা মেনে নেবেন না।
পরে শিক্ষার্থীরা সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে জানতে পারেন, যোগদানের শেষ দিন হলেও ডা. মনিরুজ্জামান অফিসে উপস্থিত হননি। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তার জন্য নির্ধারিত কক্ষের দরজায় তালা ঝুলিয়ে দেন।
বিএম কলেজের শিক্ষার্থী সাব্বির হোসেন জানিয়েছেন, যার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, তাকে বরিশালের মতো গুরুত্বপূর্ণ জেলার স্বাস্থ্য বিভাগের দায়িত্ব দেওয়া গ্রহণযোগ্য নয়।
তার দাবি, ডা. মনিরুজ্জামান যুক্তরাষ্ট্রে অবস্থানরত আওয়ামী লীগ নেতা সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। বরিশালে একজন সৎ, যোগ্য ও বিতর্কমুক্ত কর্মকর্তাকে সিভিল সার্জন হিসেবে নিয়োগ দেওয়া উচিত।
বিএম কলেজের শিক্ষার্থী লাবনী আক্তার বলেছেন, বরিশালের মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রাখে। তাই জনস্বার্থে বিতর্কিত কর্মকর্তাকে অপসারণ করে নতুন সিভিল সার্জন নিয়োগ দিতে হবে। শিক্ষার্থীদের এই আন্দোলন জনস্বার্থে।
কর্মসূচি শেষে শিক্ষার্থীরা দ্রুত ডা. মনিরুজ্জামানের নিয়োগ বাতিল এবং একজন যোগ্য ও বিতর্কমুক্ত কর্মকর্তাকে বরিশালের সিভিল সার্জন হিসেবে নিয়োগের দাবি জানান। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা।’

২৫ জুলাই, ২০২৬ ১১:৫৯
বরিশাল-পটুয়াখালীসহ দেশের অভ্যন্তরীণ ৭টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আজ শনিবার (২৫ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয় খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঝড়ো হাওয়ার আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, গতকাল রাতে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। একই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।’

২৫ জুলাই, ২০২৬ ০০:২৫
কার্যক্রম নিষিদ্ধ বরিশালের আগৈলঝাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এবং গৈলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য শিলা ইসলাম (৩৫) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে মুমূর্ষু অবস্থায় তাকে (শিলা মেম্বার) বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
দুইটি কন্যা সন্তানের জননী মৃত শিলা ইসলাম গৈলা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্যা ছিলেন।
তার স্বামী সেরাল গ্রামের শফিকুল ইসলাম মারুফ সেরনিয়াবাত একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। শিলা ইসলাম ছিলেন মারুফ সেরনিয়াবাতের দ্বিতীয় স্ত্রী।
মৃত শিলা ইসলামের বাবা সেরাল গ্রামের আব্দুস সালাম হাওলাদার জানিয়েছেন, কারনে অকারনে শিলার স্বামী মারুফ সেরনিয়াবাত প্রায়ই তার মেয়ে শিলাকে মারধর করতো। ঘটনারদিন শুক্রবার বিকেল তিনটার দিকে সেরাল গ্রামের ভাড়াটিয়া বাসায় বসে মারুফ তার মেয়ে শিলাকে অমানুষিক নির্যাতন করে।
তিনি আরও বলেন, নির্যাতন সইতে না পেরে ভাড়াটিয়া বাসার দরজা বন্ধ করে শিলা ইসলাম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
পরবর্তীতে প্রতিবেশীরা দরজা ভেঙ্গে শিলা ইসলামকে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে রাতে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের ওসি মো. আল মামুন উল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।’

২৮ আগস্ট, ২০২৫ ১৬:১৫