Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

২৬ আগস্ট, ২০২৫ ১৮:৩৭
ভোলার লালমোহন উপজেলার মহেষখালী ফজর আলী দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মাদরাসা হল রুমে প্রিজাইডিং অফিসার ও সরকারি শাহবাজপুর কলেজের প্রভাষক মো. মুসা এ তফসিল ঘোষণা করেন। এ সময় মাদরাসার বর্তমান কমিটির সদস্য, শিক্ষক- শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
ঘোষিত তফসিলে মাদরাসাটির নতুন ম্যানেজিং কমিটির জন্য ৪জন অভিভাবক সদস্য, ১জন সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য এবং ২জন শিক্ষক প্রতিনিধি নির্বাচনের জন্য আগ্রহী প্রার্থীকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের জন্য আহŸান জানানো হয়।
তফসিল অনুযায়ী, চলতি মাসের ২৭ থেকে ৩১ তারিখের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। মনোনয়নপত্র বাছাই এবং বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে পহেলা সেপ্টেম্বর।
এছাড়া মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৬ সেপ্টেম্বর। একই দিন ফলাফলও ঘোষণা করা হবে। মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান এবং নির্বাচন সংক্রান্ত সব ধরনের তথ্যের জন্য মাদরাসাটির অফিসে দায়িত্বরতদের সঙ্গে যোগাযোগের জন্য বলা হয়েছে।
এদিকে, তফসিল ঘোষণার পরপরই মহেষখালী ফজর আলী দাখিল মাদরাসার নতুন ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে আগ্রহী প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করতে দেখা গেছে।

০৪ মে, ২০২৬ ১২:২৮
জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল পেয়ে ভোলার মনপুরায় মেঘনা নদীতে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি বোটসহ ১২ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
রোববার (৩ মে) বিকেলে এক অভিযানের মাধ্যমে তাদের নিরাপদে উপকূলে ফিরিয়ে আনা হয়।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৩টার দিকে মনপুরা থানার মেঘনা নদীতে একটি যাত্রীবাহী কাঠের বোট ১২ জন যাত্রী নিয়ে যাচ্ছিল। মাঝনদীতে পৌঁছালে প্রবল বাতাসের কবলে পড়ে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। উত্তাল নদীতে বোটটি নিয়ন্ত্রণহীনভাবে ভাসতে থাকায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বোটের একজন যাত্রী তাৎক্ষণিকভাবে ৯৯৯ নম্বরে কল করে সহায়তা চান। খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের আউটপোস্ট মনপুরার একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মাঝনদী থেকে ভাসমান বোটসহ সব যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উদ্ধার যাত্রী ও বোটটিকে নিরাপদে মনপুরার হাজিরহাট সংলগ্ন ঘাটে পৌঁছে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, জনসেবায় কোস্টগার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এমন উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে।

০৩ মে, ২০২৬ ১৫:১৬
ভোলার বোরহানউদ্দিনে অভিযান চালিয়ে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (০২ মে) সন্ধ্যায় উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন ৯ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার দুজন হলেন- মুলাইপত্তন এলাকার বাসিন্দা মো. জাকির হোসেন (৩৮) ও তার স্ত্রী তাসলিমা বেগম (৩৫)।
বোরহানউদ্দিন থানার ওসি মনিরুজ্জামান বলেন, অভিযান চালিয়ে আসামি মো. জাকির হোসেনের বসতঘর থেকে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাকির হোসেন ও তার স্ত্রী তাসলিমা বেগমকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

০২ মে, ২০২৬ ১৩:১৫
ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বড় আকারের দুইটি ‘রাজা ইলিশ’। দীর্ঘদিন পর বড় ইলিশ পাওয়ায় খুশি জেলেরা এবং স্থানীয় বাজারে দেখা দিয়েছে ক্রেতাদের আগ্রহ।
শুক্রবার (১ মে) সকালে ভোলা সদরর তুলাতুলি মাছঘাটে জেলে ইউসুফ মাঝি নদী থেকে ধরা মাছ দুটি বিক্রির জন্য নিয়ে আসেন। পরে স্থানীয় একটি মৎস্য আড়তে ব্যবসায়ী মনজু প্রায় ১০ হাজার টাকায় মাছ দুটি কিনে নেন। তিনি জানান, মাছগুলো মোকামে পাঠানোর প্রস্তুতি চলছে।
জেলেরা জানান, নিষেধাজ্ঞা শেষে টানা দুই দিনের বৃষ্টিতে নদীতে পানির প্রবাহ বাড়ায় মাছের উপস্থিতিও বেড়েছে। এতে বড় আকারের ইলিশ ধরা পড়তে শুরু করেছে। তাদের আশা, এভাবে মাছ ধরা অব্যাহত থাকলে গত দুই মাসের ধারদেনা কিছুটা হলেও শোধ করা সম্ভব হবে।