পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষকদের ওপর হামলার ঘটনায় এবার আরও দুই নেতাকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী কৃষকদল।
মঙ্গলবার (১২ মে) জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন- দুমকি উপজেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর এবং সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এছাড়াও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার অনুরোধ জানানো হয়। জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
এর আগে, একই ঘটনায় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলও কয়েকজন নেতাকে বহিষ্কার করে। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন দুমকি উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ বশির উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসান ফারুক ও সুলতান শওকত হোসেন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুসা ফরাজী। এছাড়া বহিষ্কৃত সাবেক যুবদল নেতা রিপন শরীফসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, সোমবার সকালে পবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে ভিসি ড. কাজী রফিকুল ইসলামের অপসারণ দাবিতে চলমান অবস্থান কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। এতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ অন্তত ১০ জন আহত হন। আন্দোলনকারীদের অভিযোগ, বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষক ও কর্মকর্তাদের ওপর হামলা চালায়।

২২ নভেম্বর, ২০২৬ ১৯:২২
পটুয়ালীর বাউফল উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের তালা কেটে ভেতরে প্রবেশ করে দপ্তরিকে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় তাঁর কাছ থেকে নগদ ১১ হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে বিদ্যালয়ের একটি ল্যাপটপ ফেলে রেখেই পালিয়ে যায় তারা।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে উপজেলার বগা ইউনিয়নের ৫৩ নম্বর শাপলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দপ্তরির নাম মো. রাসেল (৩৫)।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলিমা জানান, ঘটনার খবর পেয়ে রোববার সকালে বিদ্যালয়ে গিয়ে স্থানীয় লোকজন ও দপ্তরি রাসেলের সঙ্গে কথা বলে বিষয়টি জানতে পারেন। তাঁদের ভাষ্য অনুযায়ী, রাতের কোনো একসময় ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি বিদ্যালয়ের প্রধান ফটকের কেচি গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে দপ্তরি রাসেলের হাত-পা বেঁধে তাঁকে মারধর করে এবং তাঁর কাছ থেকে নগদ ১১ হাজার টাকা নিয়ে যায়।
এ সময় বাইরে লোকজনের কথাবার্তা শুনতে পেয়ে দুর্বৃত্তরা একটি ল্যাপটপ ফেলে রেখে পালিয়ে যায় বলে জানান প্রধান শিক্ষক।
তিনি আরও জানান, কয়েক মাস আগে বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কেন্দ্র করে ইভটিজিংয়ের একটি ঘটনা ঘটেছিল। ওই ঘটনার জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে বলে তাঁর ধারণা। তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
বগা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীন বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।
প্রধান শিক্ষক জানান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে তাঁদের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বিদ্যালয়ের নিরাপত্তা ভেঙে গভীর রাতে দপ্তরিকে বেঁধে মারধর ও টাকা লুটের অভিযোগে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

২২ নভেম্বর, ২০২৬ ১৭:২৪
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের প্যাদা রোড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খোলা জায়গায় বিক্রি হচ্ছে জিলাপি, অমিতিসহ বিভিন্ন ধরনের মিষ্টিজাতীয় খাবার। এসব খাবারের ওপর অবাধে বসছে মশা-মাছি। ধুলাবালিতেও দূষিত হচ্ছে খাবার। এতে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, পথচারীসহ সাধারণ মানুষ।
রোববার (২২ নভেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, প্যাদা রোড এলাকার কয়েকটি দোকানে কোনো ধরনের আবরণ ছাড়াই খোলা অবস্থায় বিক্রি করা হচ্ছে বিভিন্ন খাবার। দীর্ঘ সময় খাবার খোলা পড়ে থাকায় সেগুলোর ওপর মশা-মাছি বসছে। খাবার সংরক্ষণ ও বিক্রিতে স্বাস্থ্যসম্মত পরিবেশেরও ঘাটতি রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন এসব দোকান থেকে স্কুল-কলেজের শিক্ষার্থী, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খাবার কিনে থাকেন। বিশেষ করে শিক্ষার্থীদের একটি অংশ এসব দোকানের ক্রেতা। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি ও সংরক্ষিত খাবার খাওয়ার কারণে খাদ্যবাহিত রোগের ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা।
স্থানীয়দের অভিযোগ, খোলা, পচা ও বাসি খাবার বিক্রি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি নেই। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টরের তদারকির ঘাটতির সুযোগে ব্যবসায়ীরা অনেকটা অবাধে এসব খাবার বিক্রি করছেন। ফলে জনস্বাস্থ্যের বিষয়টি উপেক্ষিত থেকে যাচ্ছে।
এ বিষয়ে বাউফল উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এম এম শাহাবুদ্দিন বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হবে। পাশাপাশি এ ধরনের খাবার বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, স্যানিটারি ইন্সপেক্টর বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহলের দাবি, জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত এসব দোকানে অভিযান চালিয়ে খাবারের মান পরীক্ষা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিয়মিত তদারকির মাধ্যমে খোলা, পচা ও বাসি খাবার বিক্রি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

২১ নভেম্বর, ২০২৬ ১৭:৪০
ব্যবস্থাপত্র ছাড়াই একসঙ্গে ১০টি ঘুমের ওষুধ বিক্রির অভিযোগ, হত্যাকাণ্ডে ব্যবহৃত ওষুধের উৎস নিয়ে তোলপাড়; ঔষধ প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন
পটুয়াখালীর বাউফলে রুহুল আমিন শিকদার (৬০) হত্যাকাণ্ডের নৃশংসতা কাটতে না কাটতেই এবার সামনে এসেছে চাঞ্চল্যকর আরেক তথ্য। হত্যার আগে ট্যাং সরবতের সঙ্গে ১০টি ঘুমের ওষুধ মিশিয়ে তাঁকে অচেতন করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। আর সেই ওষুধ কেনা হয়েছিল চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই—এমন অভিযোগে প্রশ্নের মুখে পড়েছে কালিশুরী ইউনিয়নের মেসার্স রোকেয়া ফার্মেসি।
একজন মানুষকে হত্যার অভিযোগে ব্যবহৃত ১০টি ঘুমের ওষুধ কীভাবে একসঙ্গে বিক্রি হলো? চিকিৎসকের ব্যবস্থাপত্র কোথায়? ওষুধ বিক্রির সময় কোনো যাচাই-বাছাই করা হয়েছিল কি না? এমন একাধিক প্রশ্ন তুলেছেন নিহতের স্বজনরা। তাঁদের দাবি, হত্যাকাণ্ডের মূল অভিযুক্তদের পাশাপাশি ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ বিক্রির অভিযোগও নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। অনিয়ম প্রমাণিত হলে ফার্মেসি মালিক অহিদুল ইসলামের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নিতে হবে।
নিহতের স্বজনদের অভিযোগ, মেসার্স রোকেয়া ফার্মেসি থেকে এসব ঘুমের ওষুধ কেনা হয়েছিল। তাঁদের প্রশ্ন, চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া যদি একসঙ্গে ১০টি ঘুমের ওষুধ বিক্রি করা হয়ে থাকে, তাহলে এর দায় এড়ানোর সুযোগ কোথায়? একটি ভয়াবহ হত্যাকাণ্ডে ব্যবহৃত ওষুধের উৎস শনাক্ত না করে বিষয়টি উপেক্ষা করার সুযোগ নেই বলেও মনে করছেন তাঁরা।
স্বজনরা বলেন, ঘুমের ওষুধ কোনো সাধারণ পণ্য নয় যে ইচ্ছামতো বিক্রি করা যাবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া এসব ওষুধ বিক্রি হয়ে থাকলে তা শুধু অনিয়ম নয়, জননিরাপত্তার জন্যও বড় হুমকি। তাই সংশ্লিষ্ট ফার্মেসির ওষুধ বিক্রির রেজিস্টার, ক্রয়-বিক্রয়ের হিসাব ও ব্যবস্থাপত্র যাচাই করে প্রকৃত ঘটনা বের করার দাবি জানান তাঁরা।
অভিযোগের বিষয়ে কালিশুরী ইউনিয়নের মেসার্স রোকেয়া ফার্মেসির মালিক অহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংক্ষেপে বলেন, ‘প্রশাসনের সঙ্গে কথা বলেছি।’ এরপর এ বিষয়ে আর কথা বলতে রাজি না হয়ে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।
তবে তাঁর এ বক্তব্যে অভিযোগের বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। ব্যবস্থাপত্র ছাড়া ঘুমের ওষুধ বিক্রির অভিযোগ সত্য কি না, তা এখন তদন্তের বিষয়।
বাউফল উপজেলা ড্রাগ কমিটির সাধারণ সম্পাদক ও সুচনা ফার্মেসির মালিক ফিরোজ বলেন, ‘চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ঘুমের ওষুধ বিক্রি করা উচিত নয়। যিনি বিক্রি করেছেন, তিনি অন্যায় করেছেন।’
তাঁর বক্তব্যে ব্যবস্থাপত্র ছাড়া ঘুমের ওষুধ বিক্রির অভিযোগের গুরুত্ব আরও স্পষ্ট হয়েছে।
বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ‘এটি ঔষধ প্রশাসনের কাজ। তারা এ বিষয়ে দেখভাল করে।’
অন্যদিকে পটুয়াখালী জেলা ঔষধ তত্ত্বাবধায়ক (ঔষধ প্রশাসন) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পরিচালক সুমন বিশ্বাস বলেন, ‘ওটিসি তালিকাভুক্ত ওষুধ ছাড়া ঘুমের ওষুধসহ অন্যান্য ওষুধ চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া বিক্রি করা যাবে না। ব্যবস্থাপত্র ছাড়া কেউ ঘুমের ওষুধ বিক্রি করে থাকলে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় তদন্ত চলছে। তদন্তে কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এদিকে রুহুল আমিন হত্যাকাণ্ডে ব্যবহৃত ঘুমের ওষুধের উৎস শনাক্ত করতে সংশ্লিষ্ট ফার্মেসির বিক্রয় রেজিস্টার, ওষুধ কেনার হিসাব এবং ব্যবস্থাপত্র যাচাইয়ের দাবি উঠেছে। একই সঙ্গে চিকিৎসকের পরামর্শ ছাড়া ঘুমের ওষুধ বিক্রি বন্ধে ঔষধ প্রশাসন অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেছেন সচেতন মহল।
নিহতের স্বজনদের স্পষ্ট দাবি, রুহুল আমিনকে যারা হত্যা করেছে, তাদের পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত ওষুধ সরবরাহের ক্ষেত্রে কেউ আইনবহির্ভূত ভূমিকা পালন করে থাকলে তাকেও আইনের আওতায় আনতে হবে। শুধু হত্যাকারীদের শনাক্ত করলেই হবে না, হত্যাকাণ্ডে ব্যবহৃত ওষুধ কীভাবে সংগ্রহ করা হলো, সেই প্রশ্নেরও জবাব দিতে হবে।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর বাউফলের কেশবপুর ইউনিয়নের বাজেমহল গ্রামের বাসিন্দা রুহুল আমিন শিকদারের (৬০) খণ্ডিত হাত, পা, মাথা ও শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করে পুলিশ। কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া গ্রামের একটি মাদ্রাসার কাছসহ বিভিন্ন স্থান থেকে মরদেহের এসব খণ্ডিত অংশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে সাহিদা বেগমের নাম উঠে এসেছে বলে জানা গেছে।
নৃশংস এ হত্যাকাণ্ডের পর এখন নতুন করে সামনে এসেছে ঘুমের ওষুধ বিক্রির অভিযোগ। ফলে তদন্তের পরিধি শুধু হত্যাকারীদের শনাক্ত করার মধ্যে সীমাবদ্ধ না রেখে ওষুধের উৎস, বিক্রেতার ভূমিকা এবং ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ বিক্রির অভিযোগও খতিয়ে দেখার দাবি জোরালো হচ্ছে। এখন দেখার বিষয়, ঔষধ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযোগটির কতটা গভীরে যায়।

১২ মে, ২০২৬ ২০:৪৪
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষকদের ওপর হামলার ঘটনায় এবার আরও দুই নেতাকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী কৃষকদল।
মঙ্গলবার (১২ মে) জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন- দুমকি উপজেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর এবং সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এছাড়াও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার অনুরোধ জানানো হয়। জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
এর আগে, একই ঘটনায় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলও কয়েকজন নেতাকে বহিষ্কার করে। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন দুমকি উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ বশির উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসান ফারুক ও সুলতান শওকত হোসেন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুসা ফরাজী। এছাড়া বহিষ্কৃত সাবেক যুবদল নেতা রিপন শরীফসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, সোমবার সকালে পবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে ভিসি ড. কাজী রফিকুল ইসলামের অপসারণ দাবিতে চলমান অবস্থান কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। এতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ অন্তত ১০ জন আহত হন। আন্দোলনকারীদের অভিযোগ, বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষক ও কর্মকর্তাদের ওপর হামলা চালায়।
২২ নভেম্বর, ২০২৬ ২৩:৪৭
২২ নভেম্বর, ২০২৬ ২৩:৩৮
২২ নভেম্বর, ২০২৬ ২৩:৩০
২২ নভেম্বর, ২০২৬ ২৩:২৩