খুলনায় চা পান করতে গিয়ে স্থানীয় লোকজনের হাতে আটক হয়েছেন গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শেখ আবেদ আলী। এ সময় তাঁকে মারধর করা হয়। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। তাঁর বিরুদ্ধে ঢাকায় দুটি মামলা রয়েছে। এ ছাড়া খুলনা নগর ভবনে ককটেল নিক্ষেপের ঘটনায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) দুপুর ১২টার দিকে খুলনা নগরীর কেসিসি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কেসিসি মার্কেট এলাকায় চা পান করতে গিয়েছিলেন শেখ আবেদ আলী। এ সময় স্থানীয় কয়েকজন তাঁকে শনাক্ত করে ঘিরে ফেলেন। পরে তাঁকে মারধর করে আটক করেন তাঁরা। একপর্যায়ে খুলনা সদর থানা-পুলিশের কাছে তাঁকে হস্তান্তর করা হয়।
শেখ আবেদ আলী গোপালগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর সুক্তাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। তাঁর বাড়ি উপজেলার সুক্তাইল ইউনিয়নের চর-সুক্তাইল এলাকায়।
খুলনা সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) লাভলী বলেন, স্থানীয় লোকজন শেখ আবেদ আলীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তাঁকে থানায় রাখা হয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, শেখ আবেদ আলীর বিরুদ্ধে ঢাকায় আগে থেকেই দুটি মামলা রয়েছে। এ ছাড়া খুলনা নগর ভবনে ককটেল নিক্ষেপের ঘটনায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

২২ নভেম্বর, ২০২৬ ২৩:২৩
ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যার ঘটনায় ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনকে প্রধান আসামি করে মামলা হয়েছে। এতে ৯৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
হত্যাকাণ্ডের চার দিন পর রোববার (২২ নভেম্বর) দুপুরে নিহত রাজু মোল্লার স্ত্রী রিয়া বেগম বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলাটি করেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর রাত ৯টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ নভেম্বরের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ভাঙ্গা উপজেলার হামিরদী এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে। এ সময় বিভিন্ন এলাকা থেকে আসা আওয়ামী লীগের কয়েকশ সমর্থকের বিরুদ্ধে অগ্নিসংযোগ, বিএনপি কার্যালয়ে ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও গোলাগুলিতে জড়িত থাকার অভিযোগ ওঠে। তাদের অস্ত্র নিয়ে মহড়া দেওয়ারও অভিযোগ রয়েছে।
এ সময় বাড়ি ফেরার পথে হামলাকারীদের সামনে পড়েন ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা। অভিযোগ রয়েছে, তাকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরে তার মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেওয়া হয়।
পরদিন ১৯ নভেম্বর ফরিদপুর-বরিশাল মহাসড়কে জানাজা শেষে উপজেলার বাকপুরা গ্রামে পারিবারিক কবরস্থানে রাজু মোল্লাকে দাফন করা হয়। জানাজায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু অংশ নেন।
নিহত রাজু মোল্লার স্ত্রী রিয়া বেগম বলেন, তার স্বামী হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার দেখতে চান তিনি।
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি রাজুর পরিবারের দায়িত্ব নিয়েছেন। পাশাপাশি দলের নেতাকর্মীদের রাজুর পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মামলায় নিক্সন চৌধুরীসহ ৯৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রেজওয়ান দিপু বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা থেকে অতিরিক্ত প্রায় অর্ধশত পুলিশ সদস্য বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ভাঙ্গা উপজেলায় বিজিবি, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও আনসার সদস্যরা টহল দিচ্ছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

২২ নভেম্বর, ২০২৬ ১৭:৩০
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপি নেতা নুর মোহাম্মদের বাড়িতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চার কর্মীকে আটক করেছে পুলিশ। আগুন-সন্ত্রাস ও নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ফতুল্লার লালপুর পৌষাপুকুর পাড় এলাকায় নুর মোহাম্মদের বাড়িতে এ অভিযান চালানো হয়। নুর মোহাম্মদ সদর থানা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক।
আটক ব্যক্তিরা হলেন ফতুল্লার লালপুর এলাকার ছানাউল্লার বাড়ির ভাড়াটিয়া জব্বার শিকদারের ছেলে মো. রাকিব (২৫), একই এলাকার নাঈম মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো. জলিলের ছেলে মো. নিশাদ (২৩), পৌষাপুকুর পাড় এলাকার দুলাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া মিঠুর ছেলে রাফি (১৯) ও সুরুজ মিয়ার ছেলে আরিফ (২৬)।
পুলিশের জিজ্ঞাসাবাদে আটক নিশাদ জানিয়েছেন, তিনি পেশায় পোশাকশ্রমিক। মুন্না নামে এক ব্যক্তি ভয়ভীতি দেখিয়ে তাঁদের বিভিন্ন সময় মিটিং-মিছিলে নিয়ে যেতেন। কিছুদিন আগে বিএনপি নেতা নুর মোহাম্মদের বাড়িতে কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীও পালন করেন তাঁরা। মুন্নার এক ভাই স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় ওই বাড়িতে তাঁরা নিরাপদ বোধ করতেন। সেখানে একাধিক কর্মসূচির পাশাপাশি দলীয় গোপন বৈঠকও হয়েছে বলে দাবি করেন নিশাদ।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম। তিনি বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে তথ্য দিয়েছেন।
ওসি আরও জানান, আটক ব্যক্তিদের মুঠোফোনে বিভিন্ন স্থানে সরকারবিরোধী মিছিলের ভিডিও পাওয়া গেছে। এ ছাড়া দেশের ভেতরে ও বিদেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে গ্রুপ চ্যাটিংয়ের তথ্য-প্রমাণও পাওয়া গেছে।'

২২ নভেম্বর, ২০২৬ ০৩:১৭
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি সড়কের অংশ বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে নামকরণের প্রস্তাব করা হয়েছে। এ জন্য শিকাগো সিটি কাউন্সিলে একটি অধ্যাদেশ উত্থাপন করা হয়েছে। এতে শহরের আপার ওয়াকার ড্রাইভের একটি অংশের নাম ‘অনারারি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ করার কথা বলা হয়েছে।
প্রস্তাবিত অধ্যাদেশ অনুযায়ী, ওয়েস্ট জ্যাকসন বুলেভার্ড ও ওয়েস্ট অ্যাডামস স্ট্রিটের মধ্যবর্তী আপার ওয়াকার ড্রাইভের পূর্ব পাশের অংশটির নতুন সম্মানসূচক নাম হবে এটি। অধ্যাদেশটি পাস হয়ে প্রকাশিত হলে তা কার্যকর হবে।
অধ্যাদেশে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও জনসেবার বিষয়টি তুলে ধরা হয়েছে। পাশাপাশি দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথাও উল্লেখ করা হয়েছে। এসব অবদানের স্বীকৃতি হিসেবেই তাঁকে ‘মাদার অব ডেমোক্রেসি’ বা গণতন্ত্রের মাতা হিসেবে অভিহিত করা হয়েছে।
এতে মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালুর উদ্যোগ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার ভূমিকার প্রশংসা করা হয়েছে। গত বছরের ৩০ ডিসেম্বর তাঁর মৃত্যুর পর গণতন্ত্র ও জনসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে সড়কটির নামকরণের এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রস্তাবনায় উল্লেখ করা হয়।
প্রস্তাবনায় আরও বলা হয়েছে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার এগিয়ে চলেছে। এ ছাড়া সড়কটির প্রস্তাবিত অংশের কাছেই অবস্থিত উইলিস টাওয়ারের সঙ্গে বাংলাদেশের বিশিষ্ট প্রকৌশলী ও স্থপতি ড. ফজলুর রহমান খানের সম্পৃক্ততার বিষয়টিও তুলে ধরা হয়েছে। তিনি বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী হিসেবে ভবনটির নকশা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

২২ নভেম্বর, ২০২৬ ২৩:০৯
খুলনায় চা পান করতে গিয়ে স্থানীয় লোকজনের হাতে আটক হয়েছেন গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শেখ আবেদ আলী। এ সময় তাঁকে মারধর করা হয়। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। তাঁর বিরুদ্ধে ঢাকায় দুটি মামলা রয়েছে। এ ছাড়া খুলনা নগর ভবনে ককটেল নিক্ষেপের ঘটনায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) দুপুর ১২টার দিকে খুলনা নগরীর কেসিসি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কেসিসি মার্কেট এলাকায় চা পান করতে গিয়েছিলেন শেখ আবেদ আলী। এ সময় স্থানীয় কয়েকজন তাঁকে শনাক্ত করে ঘিরে ফেলেন। পরে তাঁকে মারধর করে আটক করেন তাঁরা। একপর্যায়ে খুলনা সদর থানা-পুলিশের কাছে তাঁকে হস্তান্তর করা হয়।
শেখ আবেদ আলী গোপালগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর সুক্তাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। তাঁর বাড়ি উপজেলার সুক্তাইল ইউনিয়নের চর-সুক্তাইল এলাকায়।
খুলনা সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) লাভলী বলেন, স্থানীয় লোকজন শেখ আবেদ আলীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তাঁকে থানায় রাখা হয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, শেখ আবেদ আলীর বিরুদ্ধে ঢাকায় আগে থেকেই দুটি মামলা রয়েছে। এ ছাড়া খুলনা নগর ভবনে ককটেল নিক্ষেপের ঘটনায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’
২২ নভেম্বর, ২০২৬ ২৩:৩০
২২ নভেম্বর, ২০২৬ ২৩:২৩
২২ নভেম্বর, ২০২৬ ২৩:০৯
২২ নভেম্বর, ২০২৬ ২২:৫২