বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলা, ভোলার ভোলা সদর এবং লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দীর্ঘদিনের সীমানা জটিলতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) বেলা ১টায় বাংলাদেশ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
সভায় ভূমিমন্ত্রী বলেন, মেঘনা নদীবিধৌত এসব অঞ্চলের সীমানা জটিলতা নিরসন করা গেলে স্থানীয় মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমেও গতি ফিরবে। বিদ্যমান নথিপত্র, সিএস, এসএ, আরএস ও দিয়ারা জরিপের রেকর্ড পর্যালোচনা করে স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতার ভিত্তিতে দ্রুত সীমানা নির্ধারণের ওপর গুরুত্ব দেন তিনি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেন, সীমানা বিরোধের কারণে চরাঞ্চল ও নদীভাঙনকবলিত এলাকার মানুষ নাগরিক সেবা এবং উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত হচ্ছেন। সমন্বিত উদ্যোগ ও সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান করা গেলে এ অঞ্চলের মানুষের ভোগান্তি কমবে।
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, সীমানা চিহ্নিতকরণের ক্ষেত্রে মাঠপর্যায়ের বাস্তবতা ও আধুনিক ডিজিটাল জরিপ প্রযুক্তি কাজে লাগাতে হবে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সক্রিয় সহযোগিতায় গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব।
সভায় আরও উপস্থিত ছিলেন সেতু ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান এবং সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। এ ছাড়া ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সভায় চার উপজেলার সীমানা নির্ধারণে বিদ্যমান প্রতিবন্ধকতা, আইনগত বিষয় ও পরবর্তী করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সমস্যা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২২ নভেম্বর, ২০২৬ ২২:৫২
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন অপতৎপরতার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। গোপালগঞ্জে দলটির নেতাকর্মীরা যে নৈরাজ্য সৃষ্টি করেছিল, তা সারা দেশে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছিল। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই অপচেষ্টা প্রতিহত করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, বিএনপির মধ্যে কোনো ধরনের বিভেদ বা বিভক্তি রাখা যাবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের ভেতরে কোনো বিভেদ বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ও নৈরাজ্য প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।
২০২৪ সালের ৫ আগস্টের পরিস্থিতি তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, আওয়ামী লীগ সরকারের পাহাড়সম দুর্নীতির কারণে ওই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেদিন কোটি কোটি মানুষ রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন। গণআন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন।
তিনি দাবি করেন, পুলিশ প্রশাসন, বেসামরিক প্রশাসন ও বুদ্ধিজীবীরা বিএনপির আহ্বানে সাড়া দিয়েছেন। তাঁরা বিএনপির সঙ্গে থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করবেন।
গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বরিশাল জেলা (উত্তর) বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল।
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান শরিফ স্বপন।

২২ নভেম্বর, ২০২৬ ১৭:১৯
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি সড়কের সম্মানসূচক নামকরণ প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে করার প্রস্তাব উঠেছে। এ লক্ষ্যে শিকাগো সিটি কাউন্সিলে একটি অধ্যাদেশ উত্থাপন করা হয়েছে। প্রস্তাবটি পাস হলে শহরের একটি সড়কের নাম হবে ‘অনারারি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’।
প্রস্তাবিত অধ্যাদেশ অনুযায়ী, শিকাগোর আপার ওয়াকার ড্রাইভের ওয়েস্ট জ্যাকসন বুলেভার্ড ও ওয়েস্ট অ্যাডামস স্ট্রিটের মধ্যবর্তী পূর্ব পাশের অংশটির নামকরণ করা হবে। অধ্যাদেশটি সিটি কাউন্সিলে পাস ও প্রকাশের পরপরই কার্যকর হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।
প্রস্তাবনায় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, জনসেবা এবং সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকার কথা তুলে ধরা হয়েছে। এসব অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘মাদার অব ডেমোক্রেসি’ বা ‘গণতন্ত্রের মাতা’ হিসেবে অভিহিত করা হয়েছে।
বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর নেতৃত্বাধীন সরকারের সময় সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতিশাসিত ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্রে ফিরে আসে বাংলাদেশ। তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা এই রাজনীতিকের শাসনামলে মেয়েদের শিক্ষা বিস্তারে উপবৃত্তি, অবৈতনিক শিক্ষা এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের মতো উদ্যোগ নেওয়া হয়।
এ ছাড়া নারী শিক্ষার প্রসার, তৈরি পোশাকশিল্পে নারীদের কর্মসংস্থান এবং দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনে তাঁর দীর্ঘ ভূমিকা বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়।
শিকাগো সিটি কাউন্সিলের অনুমোদন পেলে যুক্তরাষ্ট্রের একটি সড়ক তাঁর নামে সম্মানসূচক পরিচিতি পাবে। তবে অধ্যাদেশটি পাস না হওয়া পর্যন্ত প্রস্তাবিত নামকরণ কার্যকর হচ্ছে না।’

২২ নভেম্বর, ২০২৬ ১৫:৪১
বরিশালের মুলাদীতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অবিস্ফোরিত আরেকটি ককটেল। পরে সেটি নিষ্ক্রিয় করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের বাদামতলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে কাজিরচর ইউনিয়ন বিএনপি নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. কামাল সরদার বাদামতলা এলাকায় ওয়ার্ড বিএনপির কার্যালয়টি উদ্বোধন করেন। শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা কার্যালয়ের সামনে দুই থেকে তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। অন্য একটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।
কামাল সরদার বলেন, এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে রাতের আঁধারে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দ্রুত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
চরকমিশনার গ্রামের বাসিন্দা আনিচুর রহমান ঘরামী জানান, রাত দেড়টার দিকে ওই এলাকায় একটি মোটরসাইকেল যেতে দেখেন তিনি। এর কিছুক্ষণ পরই বিস্ফোরণের শব্দ শোনা যায়।
রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান ও ফরিদ উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বরিশালটাইমসকে বলেন, বাদামতলা এলাকায় ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিষ্ক্রিয় করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

২২ নভেম্বর, ২০২৬ ২২:৪৫
বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলা, ভোলার ভোলা সদর এবং লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দীর্ঘদিনের সীমানা জটিলতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) বেলা ১টায় বাংলাদেশ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
সভায় ভূমিমন্ত্রী বলেন, মেঘনা নদীবিধৌত এসব অঞ্চলের সীমানা জটিলতা নিরসন করা গেলে স্থানীয় মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমেও গতি ফিরবে। বিদ্যমান নথিপত্র, সিএস, এসএ, আরএস ও দিয়ারা জরিপের রেকর্ড পর্যালোচনা করে স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতার ভিত্তিতে দ্রুত সীমানা নির্ধারণের ওপর গুরুত্ব দেন তিনি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেন, সীমানা বিরোধের কারণে চরাঞ্চল ও নদীভাঙনকবলিত এলাকার মানুষ নাগরিক সেবা এবং উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত হচ্ছেন। সমন্বিত উদ্যোগ ও সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান করা গেলে এ অঞ্চলের মানুষের ভোগান্তি কমবে।
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, সীমানা চিহ্নিতকরণের ক্ষেত্রে মাঠপর্যায়ের বাস্তবতা ও আধুনিক ডিজিটাল জরিপ প্রযুক্তি কাজে লাগাতে হবে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সক্রিয় সহযোগিতায় গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব।
সভায় আরও উপস্থিত ছিলেন সেতু ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান এবং সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। এ ছাড়া ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সভায় চার উপজেলার সীমানা নির্ধারণে বিদ্যমান প্রতিবন্ধকতা, আইনগত বিষয় ও পরবর্তী করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সমস্যা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২২ নভেম্বর, ২০২৬ ২২:৫২
২২ নভেম্বর, ২০২৬ ২২:৪৫
২২ নভেম্বর, ২০২৬ ১৯:৩০
২২ নভেম্বর, ২০২৬ ১৯:২২