নদীটির নাম খাপড়াভাঙ্গা। শিববাড়িয়া নদী নামে বেশ পরিচিত। কলকল স্রোতে বয়ে যাওয়া নদীটির দু’প্রান্ত সাগরের সাথে মিলিত হবার কারণে ‘খাপড়াভাঙ্গা দোন’ বলা হয়। নদীটির পশ্চিম প্রান্তে আন্ধারমানিক মোহনা, আর পূর্ব প্রান্ত মিলিত হয়েছে রামনাবাদ মোহনায়।
দূর্যোগপূর্ণ আবহাওয়ার সময় সমুদ্রে মাছ ধরা ট্রলারগুলো দ্রুত নিরাপদ আশ্রয় নিতে পারে বিধায় ‘প্রোতাশ্রয় নদী’ নামে খ্যাতি অর্জন করেছে। এই নদীর দু’পাড়ে গড়ে উঠেছে আশাখালী মৎস্যপল্লী, চাপলী বাজার, লক্ষ্মীরহাট এবং আলীপুর-মহিপুর মৎস্য বন্দর। এসব বন্দরের মৎস্য ব্যবসায়ীদের ব্যবহৃত পলিথিন ও প্লাস্টিক ফেলা হচ্ছে নদীতে।
নদীর পেটের এসব প্লাস্টিক ও পলিথিন ভাটার স্রোতে ভেঁসে যাচ্ছে বঙ্গোপসাগরে। ধীরে ধীরে ছোট ছোট মাইক্রোপ্লাস্টিকে রূপান্তরিত হয়ে খাদ্য ও পানির মাধ্যমে জলজপ্রাণী গ্রহণ করে। এতে ধ্বংস হচ্ছে সামুদ্রিক জীববৈচিত্র্য, কমছে মাছের উৎপাদন। শেষমেশ ক্ষতিগ্রস্থ হচ্ছেন মৎস্য ব্যবসায়ীরাই। আর পরিবেশ নষ্টের অন্যতম কারণ এসব প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার বন্ধ করতে পরিবেশ অধিদপ্তর এবং মৎস্য বিভাগকে যৌথ উদ্যোগ গ্রহণ করার পরামর্শ বিশেষজ্ঞদের।
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর থানায় অবস্থিত খাপড়াভাঙ্গা নদীটি। এটি আকারে ছোট্ট হলেও এই উপকূলীয় অঞ্চলের অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দীর্ঘ বছর ধরে। কিন্তু ব্যবসায়ীদের অসচেতনতার কারণে দখল দূষণে অস্তিত্ব সংকটে ভুগছে নদীটি। প্রতিনিয়ত নির্বিচারে মৎস্য বন্দরে ব্যবহৃত পলিথিন ও প্লাস্টিক সামগ্রী ফেলা হচ্ছে নদীর পাড়ে। পলিথিনের বিকল্প না পেয়ে ব্যবসায়ীরা ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।
আর মৎস্য বন্দরের বর্জ্য ফেলার নির্দিষ্ট জায়গা না থাকার অজুহাতে ফেলছে নদীতে। অথচ আলীপুর, মহিপুর মৎস্য বন্দর থেকে সরকার প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব আয় করছেন। ব্যবসায়ীদের জন্য শুধুমাত্র দু’পাড়ে দুইটি মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ করেছে সরকার। আলীপুরের অবতরণ কেন্দ্রটি ব্যবসায়ীরা ব্যবহার করলেও মহিপুরেরটি ব্যবহার করছেন না। ব্যবসায়ীদের তরফ থেকে বার বার বর্জ্য ফেলার নির্দিষ্ট জায়গা চাওয়া হচ্ছে। কিন্তু আশ্বাস দিয়ে সময় ক্ষেপন করেছেন মৎস্য অধিদপ্তর।
এ প্রসঙ্গে আলীপুরের মৎস্য ব্যবসায়ী মো. মিজানুর রহমান বলেন, ‘আমরা পলিথিন ফেলার জন্য বিএফডিসি কর্তৃপক্ষের কাছে অনেকবার জায়গা চেয়েছি। তারা কোন জায়গা নির্ধারণ করে দেয়নি। তাই বিভিন্ন সময় জেলেরা যে পলিথিনগুলো ফেলে দেয় তা নদীর পানির সাথে মিশে যায়।’
পরিবেশ দূষণ রোধ, মাটির উর্বরতা রক্ষা, পানিতে আর্সেনিকের পরিমাণ কমানো, ডেঙ্গু ও অন্যান্য রোগ সৃষ্টিকারী মশা নির্মূল করা এবং মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০০২ সালের ১লা মার্চ পরিবেশ সংরক্ষণ আইন (সংশোধনী) এর মাধ্যমে পলিথিনের উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
পাশাপাশি পলিথিনের বিকল্প হিসেবে পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহারের জন্য উৎসাহিত করা হচ্ছে। কিন্তু আইনটি কার্যকরভাবে প্রয়োগ না করায় পলিথিন ব্যবহার বন্ধ হয়নি। তাছাড়া মাছ সংরক্ষণ ও রপ্তানির জন্য পলিথিনের বিকল্প কিছুই পাচ্ছে না মৎস্য ব্যবসায়ীরা। মাছে বরফ দেয়ার জন্য পাট বা কাপড়ের ব্যাগ ব্যবহার করা যাচ্ছে না। মৎস্য ব্যবসায়ীরা বলছেন একই দামে পলিথিনের বিকল্প পেলে তারা ব্যবহার করবেন।
এ বিষয়ে মৎস্য ব্যবসায়ী এম.আনিসুর রহমান মামুন বলেন, ‘আমাদের আহরিত মাছগুলো পলিতে প্যাকেট করলে ভালো থাকে। এর বিকল্প যে ব্যাগ আছে তা মাছ প্যাকেট করার উপযোগী না। মাছ সংরক্ষণের জন্য পলিথিনের বিকল্প কিছু আসলে আমরা অবশ্যই ব্যবহার করবো।’
পলিথিন অপচনশীল হওয়ায় ১০০-৪৫০ বছর পর্যন্ত পরিবেশে অবশিষ্ট থাকে। যার ফলে নদী ও সমুদ্রের পানিতে মিশে জলজপ্রাণীর জীবনহানি ঘটায়। সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করে। সামুদ্রিক পরিবেশ দূষিত করে। অনেক সামুদ্রিক কচ্ছপ, মাছ এবং পাখি ভুলবশত পলিথিন খেয়ে ফেলে, যা তাদের খাদ্যনালীতে আটকে গিয়ে হজমে বাধা সৃষ্টি করে এবং মৃত্যু হয়।
গবেষণার তথ্যানুযায়ী, প্রতিদিন সমুদ্রে ৭৩ হাজার টন প্লাস্টিক বর্জ্য পড়ছে। এতে ৩০০ ধরণের প্লাস্টিক পণ্য রয়েছে। এর মধ্যে কোমল পানীয়র বোতল থেকে শুরু করে কসমেটিকসের মোড়ক রয়েছে। প্লাস্টিক বোতলের একটি বড় অংশ যাচ্ছে উপকূলের মাছ ধরা ট্রলারে।
পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ কলাপাড়া উপজেলা সমন্বয়কারী ও সিনিয়র সাংবাদিক মেজবাহউদ্দিন মাননু বলেন, ‘উপকূলের মৎস্যবন্দর ব্যবসায়ী ও জেলেদের সচেতন করতে হবে। শুধুমাত্র বিশ্ব পরিবেশ দিবসে একটি র্যালী ও আলোচনা সভার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। উপজেলা পরিবেশ সংরক্ষণ কমিটিকে কার্যকরী উদ্যোগ নিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন রাখতে হবে।’
বিশেষজ্ঞদের মতে, প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার নিষিদ্ধকরণ এবং বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বৃদ্ধি করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থার উন্নয়ন এবং প্লাস্টিক বর্জ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও পুনব্যবহারের কার্যকর উদ্যোগ নিতে হবে। প্লাস্টিক দূষণ রোধে সরকার, উৎপাদক, ব্যবহারকারী এবং পরিবেশবাদীদের সম্মিলিতভাবে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের সেফাস প্রজেক্টের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘পলিথিন ও প্লাস্টিক বর্জ্যরে কারণে নদী ও সমুদ্র দূষণ ক্রমান্বয়ে বাড়ছে। এক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তরকে সম্মিলিতভাবে কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে। এক দপ্তর অন্য দপ্তরের উপর দায় চাপিয়ে নিশ্চুপ থাকলে আমাদের সামুদ্রিক পরিবেশ ও প্রতিবেশ দিন দিন নষ্ট হবে। আমাদের সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় মৎস্যজীবীদের আরো বেশি সচেতন করতে হবে।’
এ প্রসঙ্গে পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, ‘মহিপুর-আলীপুর ব্যবসায়ীদের ব্যবহৃত পলিথিন ও প্লাস্টিক সামগ্রী খাপড়াভাঙ্গা নদীতে ফেলছে। এতে আমাদের পরিবেশ ও জলজ পরিবেশ প্রতিবেশের জন্য মারাত্মক হুমকির সৃষ্টি হতে পারে। এ বিষয়টি নিয়ে বহুবার বন্দরের ব্যবসায়ীদের সচেতন করা হয়েছে। মৎস্য অধিদপ্তর জলজপ্রাণী রক্ষা ও নদী দূষণ রোধে যথেষ্ট সচেতন রয়েছে। দ্রুত বন্দর ব্যবসায়ীদের নিয়ে একটি মতবিনিময় সভা করে তাদের ব্যবহৃত পলিথিন নির্দিষ্ট জায়গায় সংরক্ষণের উদ্যোগ নেয়া হবে।

৩১ আগস্ট, ২০২৬ ১৭:২২
পটুয়াখালীর দুমকিতে সরকারি রেকর্ডীয় রাস্তা বাঁশের বেড়া দিয়ে ঘেরাও করে চাষাবাদের অভিযোগে তা অপসারণে সাত দিনের সময় বেঁধে দিয়েছে উপজেলা ভূমি অফিস। সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলার লেবুখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কাঠালতলা থেকে তহশিল অফিসের মাঝামাঝি সরকারি রাস্তাটি সরেজমিন পরিদর্শন করেন উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. সাইফুল ইসলাম ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এ কে এম ফজলুল হক।
স্থানীয়দের অভিযোগ, ওই এলাকার বাসিন্দা শাহজাহান প্যাদা, তার স্ত্রী ডেইজি বেগম ও ছেলে রামিম প্যাদা সরকারি রাস্তার ওপর বাঁশের বেড়া দিয়ে চাষাবাদ শুরু করেন। এতে স্থানীয়দের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
এ ঘটনায় সরকারি লেবুখালী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গাজী সোহরাব হোসেন উপজেলা ভূমি অফিসে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে শাহজাহান প্যাদাকে সাত দিনের মধ্যে রাস্তা থেকে বাঁশের বেড়া অপসারণের নির্দেশ দেন।
অভিযোগের বিষয়ে শাহজাহান প্যাদা বলেন, ‘আমাদের জমি সরকার নিয়েছে, কিন্তু কোনো ক্ষতিপূরণ দেয়নি। তাই রাস্তায় বেড়া দিয়েছি। অন্য জায়গা দিয়ে মানুষের চলাচলের ব্যবস্থা করব, তবে ওই জায়গা দিয়ে রাস্তা দেব না।’
উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে সরকারি রাস্তা থেকে বেড়া অপসারণ না করলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি রাস্তা দখলমুক্ত করে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দ্রুত বেড়া অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

৩১ আগস্ট, ২০২৬ ১৭:২০
দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল পটুয়াখালীর বাউফলে আশঙ্কাজনকভাবে কমে গেছে নারিকেলের ফলন। চাষিদের একাংশ মোবাইল নেটওয়ার্ক টাওয়ারের ক্ষতিকর তরঙ্গকে এর জন্য দায়ী করলেও কৃষিবিদ ও বিজ্ঞানের স্পষ্ট বক্তব্য- এই দাবির পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। মূলত জলবায়ূর বিরুপ প্রভাব, অতিমাত্রায় রোগবালাই এবং সঠিক পরিচর্যার অভাবই নারিকেল উৎপাদন কমে যাওয়ার মূল কারণ।
স্থানীয় চাষি ও কৃষি বিভাগ সূত্রে জানা যায়, একসময় পটুয়াখালীর এই উপকূলীয় অঞ্চল ছিল নারিকেলের জন্য সুপরিচিত। বসতবাড়ির আঙিনা থেকে শুরু করে বাণিজ্যিক বাগান-সবখানেই সারি সারি গাছে ঝুলত কাঁদিকাঁদি ডাব ও নারিকেল। যা স্থানীয় চাহিদা মিটিয়ে পাঠানো হতো রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে। অথচ গত কয়েক বছরে এ অঞ্চলে নারিকেলের ফলন কমে গেছে প্রায় ৭০ শতাংশ। বর্তমানে অধিকাংশ গাছই ফলশূন্য হয়ে পড়েছে, যার ফলে চরম হতাশায় দিন কাটাচ্ছেন চাষিরা।
উপজেলার শৌলা গ্রামের ‘নুরজাহান গার্ডেন’-এ বিভিন্ন প্রজাতির প্রায় ৭০০ নারিকেল গাছ রয়েছে। তার মধ্যে প্রায় ৫০০ গাছে প্রচুর ফলন হতো। তবে কয়েক বছর ধরে এসব গাছে ফলন এক প্রকার বন্ধ বললেই চলে।
বাগান দেখভালের দায়িত্বে থাকা মো. খবির হোসেন বলেন, আগে প্রচুর নারিকেল হতো। কিন্তু গত দুই-তিন বছর ধরে প্রায় সব গাছই ফলশূন্য। দু-একটি গাছে কড়ি এলেও তা ঝরে পড়ে যায়।
একই হতাশার কথা জানান চর কালাইয়াা গ্রামের কৃষক মো. রফিক প্যাদা। তার বাড়িতে ১০-১২টি গাছ থেকে একসময় ভালো আয় হলেও এখন ফুল আসার পর তা ঝরে যাচ্ছে বলে জানান তিনি।
নারিকেলের এই ফলন বিপর্যয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা গুজবের সৃষ্টি হয়েছে। চর মিয়াজান গ্রাামের বাসিন্দা লোকমান মাঝিসহ স্থানীয়দের একাংশের দাবি, মোবাইল নেটওয়ার্ক টাওয়ার বাড়ার পর থেকেই নাকি নারিকেলের উৎপাদন কমেছে।
তবে এই ধারণাকে সম্পূর্ণ ভুল ও ভ্রান্ত বলে উড়িয়ে দিয়েছেন কৃষি বিশেষজ্ঞ ও সচেতন চাষিরা। তাদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি এবং সময়ের সাথে বিভিন্ন নতুন রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়াই মূল সমস্যা।
বাউফল উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. রেদওয়ান তালুকদার বলেন, মোবাইল টাওয়ারের তরঙ্গের কারণে ফলন কমার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। মূলত পরিবেশগত পরিবর্তনের কারণে পোকামাকড় ও রোগবালাইয়ের আক্রমণ অনেক বেড়ে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিলন মিয়া বলেন, জলবায়ুর প্রতিকূল পরিবর্তনের ফলে ‘হোয়াইট ফ্লাই’ বা সাদা মাছিসহ বিভিন্ন ক্ষতিকর পোকা ও রোগের উপদ্রব মারাত্মকভাবে বেড়েছে। কোনো ভিত্তিহীন গুজবে কান না দিয়ে চাষিদের আধুনিক কৃষি ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। নিয়মিত পরিচর্যা ও সঠিক সময়ে বালাইনাশক ব্যবহার করলেই আগের মতো ফলন ফিরে পাওয়া সম্ভব। এ বিষয়ে কৃষি বিভাগ থেকে চাষিদের সব ধরনের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।

৩০ আগস্ট, ২০২৬ ১০:৩০
পটুয়াখালীর বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নে রমিজ মৃধা নামের চল্লিশোর্ধ্ব এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যার পর চন্দ্রদ্বীপ ইউনিয়নে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করে।
আহত রমিজ মৃধার স্ত্রীর অভিযোগ, জাতীয় নির্বাচনপরবর্তী সময় থেকে চন্দ্রদ্বীপ ইউনিয়নের জামায়াত নেতা কামাল এবং তার ছেলে রমিজের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় শনিবার সন্ধ্যার পর কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী পেছন থেকে আকস্মিকভাবে রমিজ মৃধার ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে ও হাতে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
তিনি আরও জানান, সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে রমিজ মৃধার বাম হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং পিঠে মারাত্মক ক্ষত সৃষ্টি হয়। এতে প্রচুর রক্তক্ষরণ হতে থাকলে তাকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য দ্রুত বরিশালে স্থানান্তর করা হয়।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হামলায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন ক্ষুব্ধ স্থানীয়রা।
তবে রমিজ মৃধাকে কোপানো এবং চাঁদা দাবির বিষয়ে অভিযুক্ত জামায়াত নেতা কামাল ও তার ছেলের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া সম্ভব হয়নি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিরাজুল ইসলাম বরিশালটাইমসকে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ বাউফল হাসপাতালে গিয়ে আলামত সংগ্রহ করেছে। বিষয়টির সুষ্ঠু তদন্ত পরিচালনা করে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।’

১৭ জুলাই, ২০২৫ ১৪:০৫
নদীটির নাম খাপড়াভাঙ্গা। শিববাড়িয়া নদী নামে বেশ পরিচিত। কলকল স্রোতে বয়ে যাওয়া নদীটির দু’প্রান্ত সাগরের সাথে মিলিত হবার কারণে ‘খাপড়াভাঙ্গা দোন’ বলা হয়। নদীটির পশ্চিম প্রান্তে আন্ধারমানিক মোহনা, আর পূর্ব প্রান্ত মিলিত হয়েছে রামনাবাদ মোহনায়।
দূর্যোগপূর্ণ আবহাওয়ার সময় সমুদ্রে মাছ ধরা ট্রলারগুলো দ্রুত নিরাপদ আশ্রয় নিতে পারে বিধায় ‘প্রোতাশ্রয় নদী’ নামে খ্যাতি অর্জন করেছে। এই নদীর দু’পাড়ে গড়ে উঠেছে আশাখালী মৎস্যপল্লী, চাপলী বাজার, লক্ষ্মীরহাট এবং আলীপুর-মহিপুর মৎস্য বন্দর। এসব বন্দরের মৎস্য ব্যবসায়ীদের ব্যবহৃত পলিথিন ও প্লাস্টিক ফেলা হচ্ছে নদীতে।
নদীর পেটের এসব প্লাস্টিক ও পলিথিন ভাটার স্রোতে ভেঁসে যাচ্ছে বঙ্গোপসাগরে। ধীরে ধীরে ছোট ছোট মাইক্রোপ্লাস্টিকে রূপান্তরিত হয়ে খাদ্য ও পানির মাধ্যমে জলজপ্রাণী গ্রহণ করে। এতে ধ্বংস হচ্ছে সামুদ্রিক জীববৈচিত্র্য, কমছে মাছের উৎপাদন। শেষমেশ ক্ষতিগ্রস্থ হচ্ছেন মৎস্য ব্যবসায়ীরাই। আর পরিবেশ নষ্টের অন্যতম কারণ এসব প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার বন্ধ করতে পরিবেশ অধিদপ্তর এবং মৎস্য বিভাগকে যৌথ উদ্যোগ গ্রহণ করার পরামর্শ বিশেষজ্ঞদের।
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর থানায় অবস্থিত খাপড়াভাঙ্গা নদীটি। এটি আকারে ছোট্ট হলেও এই উপকূলীয় অঞ্চলের অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দীর্ঘ বছর ধরে। কিন্তু ব্যবসায়ীদের অসচেতনতার কারণে দখল দূষণে অস্তিত্ব সংকটে ভুগছে নদীটি। প্রতিনিয়ত নির্বিচারে মৎস্য বন্দরে ব্যবহৃত পলিথিন ও প্লাস্টিক সামগ্রী ফেলা হচ্ছে নদীর পাড়ে। পলিথিনের বিকল্প না পেয়ে ব্যবসায়ীরা ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।
আর মৎস্য বন্দরের বর্জ্য ফেলার নির্দিষ্ট জায়গা না থাকার অজুহাতে ফেলছে নদীতে। অথচ আলীপুর, মহিপুর মৎস্য বন্দর থেকে সরকার প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব আয় করছেন। ব্যবসায়ীদের জন্য শুধুমাত্র দু’পাড়ে দুইটি মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ করেছে সরকার। আলীপুরের অবতরণ কেন্দ্রটি ব্যবসায়ীরা ব্যবহার করলেও মহিপুরেরটি ব্যবহার করছেন না। ব্যবসায়ীদের তরফ থেকে বার বার বর্জ্য ফেলার নির্দিষ্ট জায়গা চাওয়া হচ্ছে। কিন্তু আশ্বাস দিয়ে সময় ক্ষেপন করেছেন মৎস্য অধিদপ্তর।
এ প্রসঙ্গে আলীপুরের মৎস্য ব্যবসায়ী মো. মিজানুর রহমান বলেন, ‘আমরা পলিথিন ফেলার জন্য বিএফডিসি কর্তৃপক্ষের কাছে অনেকবার জায়গা চেয়েছি। তারা কোন জায়গা নির্ধারণ করে দেয়নি। তাই বিভিন্ন সময় জেলেরা যে পলিথিনগুলো ফেলে দেয় তা নদীর পানির সাথে মিশে যায়।’
পরিবেশ দূষণ রোধ, মাটির উর্বরতা রক্ষা, পানিতে আর্সেনিকের পরিমাণ কমানো, ডেঙ্গু ও অন্যান্য রোগ সৃষ্টিকারী মশা নির্মূল করা এবং মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০০২ সালের ১লা মার্চ পরিবেশ সংরক্ষণ আইন (সংশোধনী) এর মাধ্যমে পলিথিনের উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
পাশাপাশি পলিথিনের বিকল্প হিসেবে পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহারের জন্য উৎসাহিত করা হচ্ছে। কিন্তু আইনটি কার্যকরভাবে প্রয়োগ না করায় পলিথিন ব্যবহার বন্ধ হয়নি। তাছাড়া মাছ সংরক্ষণ ও রপ্তানির জন্য পলিথিনের বিকল্প কিছুই পাচ্ছে না মৎস্য ব্যবসায়ীরা। মাছে বরফ দেয়ার জন্য পাট বা কাপড়ের ব্যাগ ব্যবহার করা যাচ্ছে না। মৎস্য ব্যবসায়ীরা বলছেন একই দামে পলিথিনের বিকল্প পেলে তারা ব্যবহার করবেন।
এ বিষয়ে মৎস্য ব্যবসায়ী এম.আনিসুর রহমান মামুন বলেন, ‘আমাদের আহরিত মাছগুলো পলিতে প্যাকেট করলে ভালো থাকে। এর বিকল্প যে ব্যাগ আছে তা মাছ প্যাকেট করার উপযোগী না। মাছ সংরক্ষণের জন্য পলিথিনের বিকল্প কিছু আসলে আমরা অবশ্যই ব্যবহার করবো।’
পলিথিন অপচনশীল হওয়ায় ১০০-৪৫০ বছর পর্যন্ত পরিবেশে অবশিষ্ট থাকে। যার ফলে নদী ও সমুদ্রের পানিতে মিশে জলজপ্রাণীর জীবনহানি ঘটায়। সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করে। সামুদ্রিক পরিবেশ দূষিত করে। অনেক সামুদ্রিক কচ্ছপ, মাছ এবং পাখি ভুলবশত পলিথিন খেয়ে ফেলে, যা তাদের খাদ্যনালীতে আটকে গিয়ে হজমে বাধা সৃষ্টি করে এবং মৃত্যু হয়।
গবেষণার তথ্যানুযায়ী, প্রতিদিন সমুদ্রে ৭৩ হাজার টন প্লাস্টিক বর্জ্য পড়ছে। এতে ৩০০ ধরণের প্লাস্টিক পণ্য রয়েছে। এর মধ্যে কোমল পানীয়র বোতল থেকে শুরু করে কসমেটিকসের মোড়ক রয়েছে। প্লাস্টিক বোতলের একটি বড় অংশ যাচ্ছে উপকূলের মাছ ধরা ট্রলারে।
পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ কলাপাড়া উপজেলা সমন্বয়কারী ও সিনিয়র সাংবাদিক মেজবাহউদ্দিন মাননু বলেন, ‘উপকূলের মৎস্যবন্দর ব্যবসায়ী ও জেলেদের সচেতন করতে হবে। শুধুমাত্র বিশ্ব পরিবেশ দিবসে একটি র্যালী ও আলোচনা সভার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। উপজেলা পরিবেশ সংরক্ষণ কমিটিকে কার্যকরী উদ্যোগ নিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন রাখতে হবে।’
বিশেষজ্ঞদের মতে, প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার নিষিদ্ধকরণ এবং বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বৃদ্ধি করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থার উন্নয়ন এবং প্লাস্টিক বর্জ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও পুনব্যবহারের কার্যকর উদ্যোগ নিতে হবে। প্লাস্টিক দূষণ রোধে সরকার, উৎপাদক, ব্যবহারকারী এবং পরিবেশবাদীদের সম্মিলিতভাবে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের সেফাস প্রজেক্টের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘পলিথিন ও প্লাস্টিক বর্জ্যরে কারণে নদী ও সমুদ্র দূষণ ক্রমান্বয়ে বাড়ছে। এক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তরকে সম্মিলিতভাবে কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে। এক দপ্তর অন্য দপ্তরের উপর দায় চাপিয়ে নিশ্চুপ থাকলে আমাদের সামুদ্রিক পরিবেশ ও প্রতিবেশ দিন দিন নষ্ট হবে। আমাদের সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় মৎস্যজীবীদের আরো বেশি সচেতন করতে হবে।’
এ প্রসঙ্গে পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, ‘মহিপুর-আলীপুর ব্যবসায়ীদের ব্যবহৃত পলিথিন ও প্লাস্টিক সামগ্রী খাপড়াভাঙ্গা নদীতে ফেলছে। এতে আমাদের পরিবেশ ও জলজ পরিবেশ প্রতিবেশের জন্য মারাত্মক হুমকির সৃষ্টি হতে পারে। এ বিষয়টি নিয়ে বহুবার বন্দরের ব্যবসায়ীদের সচেতন করা হয়েছে। মৎস্য অধিদপ্তর জলজপ্রাণী রক্ষা ও নদী দূষণ রোধে যথেষ্ট সচেতন রয়েছে। দ্রুত বন্দর ব্যবসায়ীদের নিয়ে একটি মতবিনিময় সভা করে তাদের ব্যবহৃত পলিথিন নির্দিষ্ট জায়গায় সংরক্ষণের উদ্যোগ নেয়া হবে।
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০১:২৪
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০৬
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ২২:২৪
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৪৬