ভোলার বোরহানউদ্দিনে বিএনপির দুই গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে ওয়ার্ড বিএনপির এক নেতার হাতের কবজি কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তির নাম আনিসুর রহমান। তিনি উপজেলার দেউলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
গতকাল রোববার (১৫ জুন) দুপুরে দেউলা ইউনিয়নের মজম বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আনিসুরের কবজি কেটে ফেলেন প্রতিপক্ষের লোকজন। এ ছাড়া সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গুরুতর আহত আনিসুর রহমানকে তাৎক্ষণিক বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দেউলা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রাকিব ব্যাপারীকে গতকাল রাতে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা ছাত্রদল।
সংঘর্ষের বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি আমির হোসেন ব্যাপারীকে সভাপতি ও জাবেদ ইকবাল সোহেলকে সাধারণ সম্পাদক করে দেউলা ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের আগে থেকে সভাপতি-সম্পাদক গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। কমিটি গঠনের পর থেকে দুই গ্রুপের দ্বন্দ্ব একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
দেউলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল সোহেল বলেন, ‘দলের দায়িত্ব পাওয়ার পর থেকে অনিয়মের ব্যাপারে কঠোর হওয়ায় সভাপতি আমির ব্যাপারীসহ তার লোকজন আমার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে।
গতকাল দুপুরে ইউনিয়ন পরিষদ থেকে বের হওয়ার পর সভাপতি আমির ও তার ছেলে দেউলা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রাকিব ব্যাপারীসহ একটি সন্ত্রাসী গ্রুপ আমার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে।
আমাকে বাঁচাতে এগিয়ে আসেন ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান। এ সময় আমির ব্যাপারীর ছেলে রাকিব কুপিয়ে আনিসুরের বাঁ হাতের কবজি কেটে আলাদা করে ফেলে।’ সোহেল আরও বলেন, প্রতিপক্ষের অতর্কিত হামলায় তিনিসহ তাঁর সঙ্গে থাকা অন্তত ১০ জন আহত হয়েছেন।
এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দেউলা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রাকিব ব্যাপারীকে গতকাল রাতে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা ছাত্রদল। উপজেলা ছাত্রদলের সভাপতি দানিশ চৌধুরী ও সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার এক বিজ্ঞপ্তিতে শোকজের তথ্য জানান।
উল্লেখ্য, দেউলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল সোহেল ভোলা-২ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাইকমান্ড ছিদ্দিকুর রহমানের ছেলে এবং গুরুতর আহত আনিসুর রহমান ছিদ্দিকুর রহমানের ভাতিজা।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, অভিযোগ পাওয়া গেছে। যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। ঘটনাস্থলে ইতিমধ্যে পুলিশ পাঠানো হয়েছে।

২৫ জুলাই, ২০২৬ ১৯:২৮
ভোলার লালমোহন উপজেলায় যাত্রীবাহী বাস চাপায় মোসা. মাইশা আক্তার (৬) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের সৈনিক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মাইশা ওই এলাকার মো. বিল্লাল হোসেনের মেয়ে।
জানা গেছে, শনিবার বিকেলে লালমোহন উপজেলার সৈনিক বাজার এলাকায় সড়ক পার হচ্ছিল শিশু মাইশা আক্তার। এ সময় ভোলা থেকে ছেড়ে আসা চরফ্যাশনগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু মাইশা। ঘটনা বুঝতে পেরে বাস নিয়ে চলে যান চালক। খবর পেয়ে ওই শিশুর স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। তারা সড়কের ওপর গাছ ফেলে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেন।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

২১ জুলাই, ২০২৬ ১৭:১৬
জমি সংক্রান্ত প্রি-এম্পশন, পারিবারিক বিরোধসহ বিভিন্ন দেওয়ানি বিরোধ আদালতে মামলা দায়েরের আগেই মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষে ভোলা-পটুয়াখালীসহ দেশের ১০ জেলায় একযোগে বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এর অংশ হিসেবে ভোলায়ও অনুষ্ঠিত হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় বিচার, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের কনফারেন্স রুম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আইনগত সহায়তা প্রদান (সংশোধিত) আইন, ২০২৬ অনুযায়ী নির্ধারিত কিছু বিরোধের ক্ষেত্রে আদালতে মামলা দায়েরের আগে জেলা লিগ্যাল এইড অফিসে বাধ্যতামূলকভাবে মধ্যস্থতার উদ্যোগ নিতে হবে। এসব বিরোধের মধ্যে রয়েছে জমি সংক্রান্ত প্রি-এম্পশন, পারিবারিক বিরোধ, বাড়ি ভাড়া, পিতামাতার ভরণপোষণ এবং যৌতুক নিরোধ আইনের আওতাধীন নির্দিষ্ট বিষয়।
এ উপলক্ষে ভোলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সেমিনার কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা জজ শরীফ এ. এম. রেজা জাকের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইব্রাহীম মিয়া, অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেল্লাল হোসেন, মো. এনায়েত উল্লাহ ও এ. এস. এম. তারিক শামস, জেলা লিগ্যাল এইড অফিসার মো. শহীদুল ইসলাম, ভোলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাসেতসহ বিচার বিভাগ, আইনজীবী সমিতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা জানান, বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতা কার্যক্রম চালুর ফলে বিচারপ্রার্থীরা আদালতে মামলা দায়েরের আগেই আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির সুযোগ পাবেন। এতে একদিকে যেমন আদালতের মামলার চাপ কমবে, অন্যদিকে দ্রুত, সহজ ও কম ব্যয়সাপেক্ষে বিরোধ নিষ্পত্তির পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।’

১৮ জুলাই, ২০২৬ ১৯:১৭
ভোলার লালমোহন উপজেলায় একটি বসতঘরের খাটের নিচ থেকে জেলেদের সরকারি খাদ্য সহায়তার ১ হাজার ১৭০ কেজি চাল উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কিশোরগঞ্জ এলাকার দিদার মসজিদ সংলগ্ন মো. জসিম সর্দারের বসতঘরের খাটের নিচ থেকে ৩৪ টি বস্তা ভর্তি এসব চাল উদ্ধার করা হয়।
উপজেলা প্রশাসন ও থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান ঘর মালিক মো. জসিম সর্দার। তিনি স্থানীয় একটি বাজারের মুদি দোকানদার। পরে উদ্ধারকৃত চাল উপজেলা মৎস্য অফিসের জিম্মায় রাখা হয়।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই বসতঘর থেকে জেলেদের খাদ্য সহায়তার ৩০ কেজি ওজনের ২৪ বস্তা এবং ৫০ কেজি ওজনের ৯ বস্তা চাল উদ্ধার করা হয়। চালগুলো অবৈধভাবে মজুদ করা হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হবে।
তবে জেলেদের চাল বিক্রি বা মজুদ করার কোনো সুযোগ নেই। এছাড়া কোনো ব্যক্তির কাছে এত চাল থাকারও কথা না। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান উপজেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা।

১৬ জুন, ২০২৫ ১৮:৩৬