১৭ এপ্রিল, ২০২৬ ১৩:৫৮
জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের নির্দেশনা অমান্য করে সন্ধ্যা ৭টার পর দোকানপাট খোলা রাখায় ভোলার বোরহানউদ্দিন বাজারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার রাতে পরিচালিত এই মোবাইল কোর্টে ৪টি প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোরঞ্জন বর্মন এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নির্ধারিত সময়ের পরেও দোকান খোলা রাখায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান শেষে ইউএনও মনোরঞ্জন বর্মন বলেন, চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের নির্দেশনা মেনে চলা প্রতিটি নাগরিকের দায়িত্ব। বিদ্যুতের অপচয় রোধ ও জ্বালানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এখন সময়ের দাবি। জনস্বার্থে এই অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, আমরা ব্যবসায়ীদের সতর্ক করেছি যেন পরবর্তী সময়ে সরকারি নির্দেশনা যথাযথভাবে পালন করা হয়। যারা সরকারি আদেশ উপেক্ষা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

১৭ এপ্রিল, ২০২৬ ১৭:৩০
১৭ এপ্রিল, ২০২৬ ১৭:২৪
১৭ এপ্রিল, ২০২৬ ১৬:৪৪
১৭ এপ্রিল, ২০২৬ ১৬:৪৩

১৭ এপ্রিল, ২০২৬ ০০:০৯
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, বাংলাদেশের মধ্যে ভোলা জেলা একটি খাদ্য উদ্ধৃত্ত সমৃদ্ধিশালী জেলা, এখানে প্রাকৃতিক ভাণ্ডার এবং ভাল রিজার্ভ রয়েছে। ভোলার মানুষের প্রাণের দাবি, ভোলা-বরিশাল সেতু শিগগিরই বাস্তবায়ন হবে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোলা সার্কিট হাউজে প্রেস ব্রিফিং কালে এ কথা বলেন তিনি।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী বরিশালে নির্বাচনোত্তর জনসভায় ভোলা-বরিশাল সেতুর বিষয়ে কমিটমেন্ট করেছেন। জাতীয় সংসদে সেতু মন্ত্রীও বলেছেন যত শিগগিরই সম্ভব তা বাস্তবায়ন করবেন।
স্পিকার আরও বলেন, এখানে গ্যাসভিত্তিক সার কারখানাসহ বিভিন্ন শিল্প কারখানা হতে পারে। আরও ভালো হয় যদি বিদেশি কোনো দেশ এখানে শিল্পাঞ্চল গড়ে তোলে তাহলে ভোলাবাসী উপকৃত হবে। হাজারো বেকার মানুষ কাজ করলে বেকারত্ব দূর হবে। পাশাপাশি দেশের অর্থনীতিরও উন্নতি হবে।
ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে বালু উত্তোলন প্রসঙ্গে তিনি বলেন, নদী থেকে বালু উত্তোলনের কারণে নদী ভাঙন হয় তা আমি পানিসম্পদ মন্ত্রীকে বলেছি। তারা এসব বিষয়ে কাজ করবে। জ্বালানী তেল ও বালু উত্তোলনের ফলে নদী ভাঙন নিয়ে স্থানীয় প্রশাসনের সাথে মিটিং করব যাতে জ্বালানী তেলের ক্ষেত্রে কোনো অনিয়ম না হয়। সাধারণ জনগণ যেন জ্বালানি থেকে বঞ্চিত না হয়।
এসময় ভোলা জেলার প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।’

১৬ এপ্রিল, ২০২৬ ২০:৪৯
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) বলেছেন, বাংলাদেশে আমরা বহু বছর পর প্রকৃত গণতন্ত্রের স্বাদ পেয়েছি। গত ১২ ফেব্রুয়ারি আপনারা বহু বছর পর একটি সুষ্ঠু নির্বাচন দেখেছেন। বৃহস্পতিবার বিকেলে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নাগরিক ফোরামের আয়োজনে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, মাফিয়া সরকারের আমলে বিএনপির নেতা-কর্মীরা বাড়িতে থাকতে পারেনি। মিথ্যা মামলায় জেল খেটেছে। গায়েবি মামলার আসামিও ছিলেন। অবশেষে অনেক ত্যাগ ও তিতিক্ষার পর বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই কেউ প্রতিহিংসার রাজনীতি করবেন না। এটা জিয়াউর রহমানের দল।
তিনি আরও বলেন, ভোলা-বরিশাল সেতু এ অঞ্চলের মানুষের ন্যায্য ও প্রাণের দাবি। এ প্রকল্পটি বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। এছাড়া ভোলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে। ওই মেডিকেল কলেজটি যাতে লালমোহনে হয় তার জন্য প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীকে অনুরোধ করবো।
লালমোহন নাগরিক ফোরামের সভাপতি মাওলানা আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা আব্দুল হকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

১৬ এপ্রিল, ২০২৬ ০১:৫৬
তিন দিনের সরকারি সফরে ভোলায় আসছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকা থেকে সড়ক পথে বরিশাল হয়ে বিকেলে ভোলায় আসার কথা রয়েছে তাঁর।
জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ার পর এটিই তাঁর নির্বাচনী এলাকা ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে প্রথম সফর হওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সফর ঘিরে সরকারি-বেসরকারিভাবে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।
সরকারি সফরসূচি থেকে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে সড়ক পথে রওনা দিয়ে বিকেল ৩টার দিকে তিনি ভোলা সার্কিট হাউজে উপস্থিত হবেন। একই দিন বিকেল ৫টায় তার নির্বাচনী এলাকা লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিবেন তিনি।
পরদিন শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টায় লালমোহন উপজেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। একই দিন বিকেল ৩টায় তজুমদ্দিন উপজেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করার কথা রয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় ভোলা সার্কিট হাউজে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। ওই দিন বেলা ১১টার দিকে পুনরায় সড়ক পথে ঢাকায় ফিরবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।’

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.