০৬ জুন, ২০২৫ ২০:৪২
ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ভিড়ে বরিশালের লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী বহন, ভাড়া বেশি নেয়া, যাত্রী হয়রানি এবং দায়িত্বে থাকা কোস্টগার্ড সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগে কীর্তনখোলা-১০ লঞ্চের মালিকপক্ষের বিরুদ্ধে মামলা হয়েছে।শুক্রবার (৬ জুন) বিকেলে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় বাংলাদেশ কোস্টগার্ডের পক্ষ থেকে মামলাটি করা হয়।
এই মামলায় এখন পর্যন্ত দুইজনকে আটক করা হয়েছে, জানান কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।
কোস্টগার্ড জানিয়েছে, গত ৫ জুন রাত ৯টার দিকে ঢাকার সদরঘাট থেকে বরিশালের উদ্দেশে যাত্রা করার কথা থাকলেও কীর্তনখোলা-১০ লঞ্চটি প্রায় তিন ঘণ্টা দেরিতে ছাড়ে। পরে মাঝনদীতে লঞ্চ থামিয়ে নৌকা ও ট্রলারে করে অতিরিক্ত যাত্রী তোলা হয়। যাত্রীর ধারণক্ষমতা ১ হাজার ৫৫০ হলেও প্রায় ৪ হাজার যাত্রী বহন করা হয়। এবং ভোর রাতে বৃষ্টির সময় ছাদে থাকা নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীদের লঞ্চের ভেতরে ঢুকতে না দিয়ে ছাদের দরজায় তালা দিয়ে রাখা হয়। এতে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। বরিশাল লঞ্চঘাটে পৌঁছানোর পর অতিরিক্ত ভাড়া আদায়, দুর্ব্যবহার এবং নানা অনিয়মের অভিযোগে যাত্রীদের সঙ্গে লঞ্চ স্টাফদের বাগবিতণ্ডা ও একপর্যায়ে হাতাহাতি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রীদের অনুরোধে কোস্টগার্ড, সেনাবাহিনী ও নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডারের মধ্যস্থতায় যাত্রীদের সঙ্গে লঞ্চ কর্তৃপক্ষের সমঝোতা হয়।
তবে পরে লঞ্চ মালিক মঞ্জুরুল আহসান এবং তার ছেলে শান্ত হাসান এসে কোস্টগার্ড সদস্যদের উদ্দেশে আক্রমণাত্মক ও নাশকতামূলক আচরণ করেন এবং সরকারি কাজে বাধা দেন বলে অভিযোগ ওঠে। এরপর কোস্টগার্ড সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দুইজনকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার পর লঞ্চ মালিক, তার ছেলে, ম্যানেজার ও সুপারভাইজারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে যাত্রী হয়রানি, সরকারি কাজে বাধা এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি হুমকি দেয়ার অভিযোগে মামলা করা হয়েছে।’

১১ মার্চ, ২০২৬ ১৫:৫৩
সৌদি আরবের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া ১২ হাজার ৫০০ কার্টুন খেজুর দেশের বিভিন্ন জেলায় বরাদ্দ দিয়েছে সরকার। ‘কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’র দেওয়া এই খেজুর জেলা প্রশাসকদের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে। সম্প্রতি এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত তালিকা অনুযায়ী জেলা প্রশাসকদের মাধ্যমে এসব খেজুর বিতরণ করা হবে।
বরাদ্দ অনুযায়ী বরিশালে ২৩৪, পটুয়াখালীতে ২০২, ভোলায় ১৮৭, পিরোজপুরে ১৩৯, বরগুনায় ১১০, ঝালকাঠিতে ৮২, সিলেটে ২৯০, হবিগঞ্জে ২০৬, মৌলভীবাজারে ১৭৮ এবং সুনামগঞ্জে ২৩৪ কার্টুন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে।
ঢাকা জেলায় ২৯৭ কার্টুন, নারায়ণগঞ্জে ১০১, গাজীপুরে ১০৩, মুন্সিগঞ্জে ১৮০, মানিকগঞ্জে ১৭১, নরসিংদীতে ১৮৮, টাঙ্গাইলে ৩১৮, কিশোরগঞ্জে ২৮৭, ফরিদপুরে ২১৪, গোপালগঞ্জে ১৭৫, মাদারীপুরে ১৫৭, শরীয়তপুরে ১৭৩ এবং রাজবাড়ীতে ১১০ কার্টুন খেজুর দেওয়া হয়েছে।
এছাড়া ময়মনসিংহে ৩৮৪, নেত্রকোনায় ২২৬, জামালপুরে ১৭৭, শেরপুরে ১৩৭, চট্টগ্রামে ৫১৮, কক্সবাজারে ১৮৭, রাঙ্গামাটিতে ১৩০, খাগড়াছড়িতে ৯৭, বান্দরবানে ৯০, কুমিল্লায় ৫২০, ব্রাহ্মণবাড়িয়ায় ২৬৭, চাঁদপুরে ২৩৫, নোয়াখালীতে ২৪৩, লক্ষ্মীপুরে ১৫৪ এবং ফেনীতে ১১২ কার্টুন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে।
রাজশাহীতে ১৯০, চাঁপাইনবাবগঞ্জে ১১৬, নওগাঁয় ২৫৯, নাটোরে ১৩৫, পাবনায় ১৯৬, সিরাজগঞ্জে ২২১, বগুড়ায় ২৯১ এবং জয়পুরহাটে ৮১ কার্টুন খেজুর দেওয়া হয়েছে। রংপুরে ২০১, কুড়িগ্রামে ১৯২, নীলফামারীতে ১৬১, গাইবান্ধায় ২১৪, লালমনিরহাটে ১১৬, দিনাজপুরে ২৭৪, ঠাকুরগাঁওয়ে ১৪১ এবং পঞ্চগড়ে ১১২ কার্টুন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে।
খুলনায় ১৮২, বাগেরহাটে ২০৩, সাতক্ষীরায় ২০৭, যশোরে ২৪৭, ঝিনাইদহে ১৭৫, মাগুরায় ৯২, নড়াইলে ১০১, কুষ্টিয়ায় ১৭৪, মেহেরপুরে ৫১ এবং চুয়াডাঙ্গায় ১০৫ কার্টুন খেজুর দেওয়া হয়েছে।
এর বাইরে ঢাকায় মাস্তুল ফাউন্ডেশনকে ১৮৫, ঢাকাস্থ সৌদি আরব দূতাবাসকে ৫০ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে ১৫ কার্টুন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে।'

১০ মার্চ, ২০২৬ ১৮:২২
বরিশাল নগরীর সিএন্ডবি রোডে কাভার্ড ভ্যানের চাপায় রিকশা আরোহী এক নারী নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন রিকশাচালক আউয়াল (৩০)। আজ মঙ্গলবার সকালে নগরীর সিএন্ডবি রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, অজ্ঞাতনামা এক নারী (৪০) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত রিকশাচালক আউয়াল ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দুর্ঘটনায় তার হাত ভেঙে যাওয়ায় জরুরি বিভাগের চিকিৎসক তাকে হাসপাতালের অর্থোপেডিক্স ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, কাভার্ড ভ্যানের চাপায় রিকশা দুর্ঘটনায় এক অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। এছাড়াও রিকশাচালক আহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

১০ মার্চ, ২০২৬ ১২:৫০
রাতের আধাঁরে টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে এক বখাটের বিরুদ্ধে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পরদিনই মোবাইল ফোন বন্ধ করে এলাকা থেকে ওই বখাটে পালিয়ে গেছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিল্বগ্রাম এলাকার।
ওই এলাকার আবুল হোসেনের স্ত্রী রানু বেগম সোমবার রাতে অভিযোগ করে বলেন, আমার স্বামী কর্মের সুবাদে প্রবাসে থাকেন। কন্যা সন্তান নিয়ে আমি বাসায় একা থাকি।
এই সুযোগে আমার বাড়ির পার্শ্ববর্তী বারেক খন্দকারের বখাটে ছেলে হাচান খন্দকার রাতের আধাঁরে আমার টয়লেটের পানির পাত্রে মরিচের গুড়া দিয়ে রাখা সহ বিভিন্ন ভাবে হেনস্থা করে আসছে।
গত রোববার (৮ মাচ) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে আমার পার্শ্ববর্তী জা’য়ের দালানের বিদ্যুতের মিটার থেকে বিদ্যুতের তার দিয়ে প্রায় ৩০ ফুট দুরত্বে লাইন টেনে আমার টয়লেটের সঙ্গে বিদ্যুৎ সংযোগ করে রাখে যাতে আমি রাতের আধাঁরে টয়লেটে গেলেই বিদ্যুতের ফাঁদে পড়ে মারা যাই। বখাটের হাত থেকে রক্ষায় তিনি প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
ভুক্তভোগি রানু বেগমের জা মাহামুদা বেগম বলেন, সেহেরী খেতে ওঠে ঘরের দরজার সামনের লাইট বন্ধ পাওয়ায় বাইরে বের হই। এসময় আমাকে দেখে বখাটে হাচান পালিয়ে যায়। পরবর্তীতে টয়লেটে বিদ্যুত সংযোগ দেওয়ার বিষয়টি ধরা পড়ে।
অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, বিষয়টি তদন্ত সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.