ভোলার বোরহানউদ্দিনে ভুল চিকিৎসায় তানভীর নামের আট বছরের এক শিশু পঙ্গু হওয়ার অভিযোগে একজন সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া শফিকুল ইসলাম বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাকমো (সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার) হিসেবে কর্মরত। এ ছাড়া হাসপাতাল সড়কে আকিব মেডিকেল হল ও দেউলা মেডিকেল হল নামে দুটি ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠানে নিয়মিত ব্যক্তিগত চেম্বার করেন।
তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ব্যক্তিগত চেম্বারে ভুল চিকিৎসা দিয়ে শিশুটিকে পঙ্গু করেছেন। এ ঘটনায় শিশুটির মা ভোলা জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে পুলিশ তদন্ত করে অভিযোগের সত্যতা পায়।
এরপর শুক্রবার (১৯ জুলাই) তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান। ভুক্তভোগী শিশুর নাম তানভীর। সে উপজেলার কাচিয়া ইউনিয়নের ফুলকাচিয়া গ্রামের কৃষক মোসলেমের ছেলে এবং চরমোনাই মাদ্রাসার হেফজ বিভাগে পড়ালেখা করত।
তানভীরের বাবা মোসলেম অভিযোগ করে বলেন, চলতি বছরের ২২ এপ্রিল তানভীর জ্বরে আক্রান্ত হলে পরদিন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের গেটে থাকা একটি ওষুধের দোকানের মালিকের পরামর্শে পাশের একটি চেম্বারে নিয়ে যাওয়া হয়।
সেখানে ডাক্তার হিসেবে পরিচয় দেওয়া শফিকুল ইসলাম চারটি ইনজেকশন দেন। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পর থেকেই শিশুটির গায়ে কালচে দাগ ওঠে। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ভোলা সদর হাসপাতাল, সেখান থেকে বরিশাল, এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ জুলাই অস্ত্রোপচারের মাধ্যমে তানভীরের দুটি হাতের কবজি ও একটি পা কেটে ফেলতে হয়। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
মোসলেম আরও জানান, চিকিৎসায় এখন পর্যন্ত তাঁর প্রায় ৯ লাখ টাকা খরচ হয়েছে এবং আরও প্রায় ৫ লাখ টাকার প্রয়োজন। বিষয়টি নিয়ে অভিযুক্ত চিকিৎসক শফিকুল ইসলাম ও ওষুধ দোকানের মালিক আকিবের সঙ্গে কথা বললে তাঁরা বিভিন্নভাবে হুমকি দেন এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখান।
অভিযোগ অস্বীকার করে শফিকুল ইসলাম বলেন, তানভীরকে যখন তাঁর কাছে আনা হয়, তখন তার সারা গায়ে ফুসকুড়ি ও তীব্র জ্বর ছিল। তিনি শুধুই জ্বর ও খিঁচুনির জন্য সাধারণ চিকিৎসা দিয়েছিলেন। তাঁর দাবি, একটি মহল তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

৩১ জুলাই, ২০২৬ ১৭:৫০
ভোলার লালমোহন উপজেলায় এক গৃহবধূকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। এরআগে বৃহস্পতিবার এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী গৃহবধূ রোজিনা বেগম। তিনি লালমোহন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মো. খোকনের স্ত্রী। মামলার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গজারিয়া এলাকার মো. পলাশ মৃধার ছেলে মো. শাহাদৎ হোসেন (২৪), জুয়েল স্বর্ণকারের ছেলে মো. জুবায়ের (২১) এবং একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. মিলন পাটোয়ারির ছেলে মো. নাঈম (২৪)।
জানা গেছে, গত ২৯ জুলাই বিকেলে রোজিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূ চরফ্যাশন থেকে সিএনজিযোগে লালমোহনের গজারিয়া বাজার এলাকায় আসেন। সেখান থেকে পৌরসভায় অবস্থিত নিজ বাসায় ফেরার জন্য তিনি একটি অটোরিকশায় ওঠেন। অটোরিকশাটি গজারিয়া নৌকাপট্টিতে পৌঁছালে স্থানীয় মো. শাহাদাত হোসেন, মো. নাঈম এবং মো. জুবায়েরসহ আরও কয়েকজন মিলে অটোরিকশার গতিরোধ করে ভেতরে উঠে পড়েন এবং দেশীয় অস্ত্র দেখিয়ে ওই গৃহবধূকে ভয়ভীতি প্রদর্শন করেন। এরপর তারা অটোরিকশাটি ঘুরিয়ে সৈনিক বাজার সংলগ্ন একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে নিয়ে তারা চাকুর ভয় দেখিয়ে ওই গৃহবধূর কান থেকে ২৫ হাজার টাকা মূল্যের এক জোড়া স্বর্ণের কানের রিং, ৫০ হাজার টাকা মূল্যের এক জোড়া কানের দুল এবং ভেনিটি ব্যাগে থাকা নগদ ৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যান। এ সময় তারা ওই গৃহবধূকে শ্লীলতাহানিও চালান। পরে পালিয়ে যান অভিযুক্তরা।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, ভুক্তভোগী ওই গৃহবধূ মামলা দায়েরের পর উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে গ্রেপ্তারকৃত তিনজনকে আদালত পাঠানো হয়েছে। এছাড়া বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

২৮ জুলাই, ২০২৬ ১৬:৪৩
ভোলায় একটি ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরের দিকে ভোলা পৌর এলাকার অফিসার পাড়ার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত পুলিশ সদস্যের নাম মো. শাহাবুদ্দিন ফকির (৪৫)। তিনি ভোলা কোর্ট পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। শাহাবুদ্দিন বরিশাল জেলার গৌরনদী থানা দক্ষিণ বিজয়পুর গ্রামের আদম আলী ফকিরের ছেলে।
ভোলা কোর্ট ইন্সপেক্টর মো. নাছির উদ্দিন সাংবাদিকদের বলেন, কনস্টেবল শাহাবুদ্দিন অফিসার পাড়ায় একটি ভাড়া বাসায় পরিবারের নিয়ে থাকতেন। তবে কয়েক দিন আগে তার স্ত্রী গ্রামের বাড়িতে যান। মঙ্গলবার সকালে কোর্টে ডিউটি ছিলো শাহাবুদ্দিনের। সে ডিউটিতে যোগদান না করায় তাকে একাধিকবার ফোন দেওয়া হয়। কিন্তু ফোন না ধরায় তার বাসায় গিয়ে বাড়ির মালিকসহ ডাকাডাকি করি। তখনও কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এর আগে গত ৪ মে শাহাবুদ্দিনের একমাত্র সন্তান চৌত্রি ওই বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এরপর থেকে শাহাবুদ্দিন মানসিকভাবে ভেঙে পরেন।’

২৫ জুলাই, ২০২৬ ১৯:২৮
ভোলার লালমোহন উপজেলায় যাত্রীবাহী বাস চাপায় মোসা. মাইশা আক্তার (৬) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের সৈনিক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মাইশা ওই এলাকার মো. বিল্লাল হোসেনের মেয়ে।
জানা গেছে, শনিবার বিকেলে লালমোহন উপজেলার সৈনিক বাজার এলাকায় সড়ক পার হচ্ছিল শিশু মাইশা আক্তার। এ সময় ভোলা থেকে ছেড়ে আসা চরফ্যাশনগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু মাইশা। ঘটনা বুঝতে পেরে বাস নিয়ে চলে যান চালক। খবর পেয়ে ওই শিশুর স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। তারা সড়কের ওপর গাছ ফেলে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেন।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

১৯ জুলাই, ২০২৫ ১৭:০৯
ভোলার বোরহানউদ্দিনে ভুল চিকিৎসায় তানভীর নামের আট বছরের এক শিশু পঙ্গু হওয়ার অভিযোগে একজন সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া শফিকুল ইসলাম বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাকমো (সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার) হিসেবে কর্মরত। এ ছাড়া হাসপাতাল সড়কে আকিব মেডিকেল হল ও দেউলা মেডিকেল হল নামে দুটি ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠানে নিয়মিত ব্যক্তিগত চেম্বার করেন।
তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ব্যক্তিগত চেম্বারে ভুল চিকিৎসা দিয়ে শিশুটিকে পঙ্গু করেছেন। এ ঘটনায় শিশুটির মা ভোলা জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে পুলিশ তদন্ত করে অভিযোগের সত্যতা পায়।
এরপর শুক্রবার (১৯ জুলাই) তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান। ভুক্তভোগী শিশুর নাম তানভীর। সে উপজেলার কাচিয়া ইউনিয়নের ফুলকাচিয়া গ্রামের কৃষক মোসলেমের ছেলে এবং চরমোনাই মাদ্রাসার হেফজ বিভাগে পড়ালেখা করত।
তানভীরের বাবা মোসলেম অভিযোগ করে বলেন, চলতি বছরের ২২ এপ্রিল তানভীর জ্বরে আক্রান্ত হলে পরদিন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের গেটে থাকা একটি ওষুধের দোকানের মালিকের পরামর্শে পাশের একটি চেম্বারে নিয়ে যাওয়া হয়।
সেখানে ডাক্তার হিসেবে পরিচয় দেওয়া শফিকুল ইসলাম চারটি ইনজেকশন দেন। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পর থেকেই শিশুটির গায়ে কালচে দাগ ওঠে। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ভোলা সদর হাসপাতাল, সেখান থেকে বরিশাল, এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ জুলাই অস্ত্রোপচারের মাধ্যমে তানভীরের দুটি হাতের কবজি ও একটি পা কেটে ফেলতে হয়। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
মোসলেম আরও জানান, চিকিৎসায় এখন পর্যন্ত তাঁর প্রায় ৯ লাখ টাকা খরচ হয়েছে এবং আরও প্রায় ৫ লাখ টাকার প্রয়োজন। বিষয়টি নিয়ে অভিযুক্ত চিকিৎসক শফিকুল ইসলাম ও ওষুধ দোকানের মালিক আকিবের সঙ্গে কথা বললে তাঁরা বিভিন্নভাবে হুমকি দেন এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখান।
অভিযোগ অস্বীকার করে শফিকুল ইসলাম বলেন, তানভীরকে যখন তাঁর কাছে আনা হয়, তখন তার সারা গায়ে ফুসকুড়ি ও তীব্র জ্বর ছিল। তিনি শুধুই জ্বর ও খিঁচুনির জন্য সাধারণ চিকিৎসা দিয়েছিলেন। তাঁর দাবি, একটি মহল তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
০১ আগস্ট, ২০২৬ ১৮:৪২
০১ আগস্ট, ২০২৬ ১৮:৪০
০১ আগস্ট, ২০২৬ ১৮:৩৪
০১ আগস্ট, ২০২৬ ১৮:০১