০৬ নভেম্বর, ২০২৫ ১৭:৫৮
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে এখনো হাসিনার লোকজন সক্রিয় রয়েছেন। কেউ এস আলমের মাধ্যমে, কেউ অন্যভাবে। এখন শুনছি, এস আলমের লোকজন নমিনেশন পাচ্ছেন। এটা শুধু আমার কথা নয়, জনগণের কথাও। আমিও তাদের সঙ্গে একমত।
বুধবার (৫ নভেম্বর) রাতে চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের দ্বিবার্ষিক সম্মেলনে বরমা কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের অবস্থা ভালো নয়। সব কিছুর দাম হুঁ হুঁ করে বাড়ছে। কারণ হাসিনা বাংলাদেশে কিছুই অবশিষ্ট রাখেননি। ১৩৪ বিলিয়ন ডলার লুট করে নিয়ে গেছেন। এ টাকা যদি দেশে থাকত, তাহলে বাংলাদেশ আজ পৃথিবীর অন্যতম ধনী দেশ হিসেবে পরিচিতি পেত। তিনি কিছুই রেখে যাননি, সবকিছু লুটপাট করে নিয়ে গেছেন।
ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে অলি আহমদ বলেন, আপনি খেলাচ্ছলে দেশ পরিচালনা করলে হবে না। লটারি মন্ত্রীদের নিয়ে দেশ চালানো সম্ভব নয়। লটারি মন্ত্রীদের দিয়ে দেশ চালানোর জন্য হয়ত আপনি আরেকটি নোবেল পুরস্কারও পেতে পারেন। কারণ আপনি এর আগে মাইক্রোক্রেডিটের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। দেশে রক্তপাত চলছে, বিএনপির মনোনয়ন নিয়ে বিভিন্ন জায়গায় গোলাগুলি হচ্ছে, মারামারি হচ্ছে। সমগ্র বাংলাদেশ এখন এক অশান্ত পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছে। কেউ চাঁদা তুলছে, কেউ দখল করছে—এভাবেই চলছে দেশ।
গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি জসিম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোরশেদ এবং সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম. এ. ইয়াকুব আলী।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আনিসুর রহমান।
এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক মনছুর আলম, চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া ও সাধারণ সম্পাদক আকতার আলম।

১৮ মে, ২০২৬ ১৬:৪৬
১৮ মে, ২০২৬ ১৫:০৯
১৮ মে, ২০২৬ ১৪:৫৯
১৮ মে, ২০২৬ ১৪:৪৯

১৭ মে, ২০২৬ ২০:৪২
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত আইজিপি (অপরাধ তদন্ত বিভাগ) মোসলেহ উদ্দিন আহমদ।
আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের আদেশ দেয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসহকারী সচিব তৌহিফ আহমেদ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তাকে নতুন ডিএমপি কমিশনার হিসেবে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পাওয়া মোসলেহ উদ্দিন আহমদ এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

১৬ মে, ২০২৬ ১৪:৫১
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনে বিএনপি জনগণকে যে প্রতিশ্রুতি দেয়, সেগুলো অক্ষরে অক্ষরে পালন করে।
তিনি বলেন, আপনারা দেখেছেন আমরা নির্বাচনের আগে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা মানুষকে কার্ড দেওয়া শুরু করেছি।
এই এলাকার মানুষও ফ্যামিলি কার্ড পাবেন। আগামী জুনে যে বাজেট, সেখানে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বরাদ্দ রয়েছে।
শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার লাকসামে মুদাফফরগঞ্জ বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত পথসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ইনশাল্লাহ আমরা আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের প্রায় ৫০ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব।
বাংলাদেশের মানুষ বিশ্বাস নিয়ে বিগত নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করেছে। বাংলাদেশের মানুষের সেই বিশ্বাসের মূল্যায়ন করবে।
উপস্থিত জনতার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা এখানে যারা আছেন আপনাদের কাছে অনুরোধ, আপনারা বিএনপির হাতকে শক্তিশালী করুন। ইনশাল্লাহ, দেশের যেসব কাজ রয়েছে, বিএনপি সবগুলো পর্যায়ক্রমে করবে। আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ, ইনশাআল্লাহ গড়ে তুলব।
কুমিল্লা-৯ (লাকসাম মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের সভাপতিত্বে এ সময় লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৬ মে, ২০২৬ ১৪:২৮
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বাংলাদেশি বংশোদ্ভূত বিজ্ঞানী ড. এম রেজাউল হক আর নেই। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
ড. রেজাউল হকের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া মহল্লায়। তিনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। স্বজনরা জানিয়েছেন, সেখানেই তার দাফন সম্পন্ন হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ড. রেজাউল হক যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে তিনি নাসায় বিজ্ঞানী হিসেবে যোগ দেন। কয়েক বছর আগে অবসরে যাওয়ার পরও যুক্তরাষ্ট্রেই স্থায়ীভাবে বসবাস করছিলেন।
তিনি মরহুম ফহিম উদ্দিন বিশ্বাস ও আনোয়ারা খাতুনের সন্তান। নয় ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তার বড় ভাই বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আমিনুল হক।
আরেক বড় ভাই প্রয়াত ড. এম এনামুল হক বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছোট ভাই মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বর্তমানে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
মৃত্যুকালে ড. রেজাউল হক স্ত্রী, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার জুমার নামাজের পর গোদাগাড়ীর কেল্লাবারুইপাড়া জামে মসজিদে তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.