বরগুনার আমতলী উপজেলায় গরুর লাম্পি স্কিন ডিজিজের (এলএসডি) ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত তিন মাসে উপজেলায় তিন শতাধিক গরু এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে পর্যাপ্ত ওষুধ না থাকায় চরম বিপাকে পড়েছেন খামারি ও কৃষকেরা। তাঁরা দ্রুত সরকারি ওষুধ ও ভ্যাকসিন সরবরাহের দাবি জানিয়েছেন। জানা গেছে, চলতি বছরের এপ্রিলের শেষ দিকে আমতলী উপজেলায় গরুর লাম্পি স্কিন ডিজিজ দেখা দেয়।
মশা-মাছিবাহিত এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ে উপজেলার সর্বত্র। কয়েক হাজার গরু ইতিমধ্যে আক্রান্ত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে প্রাণিসম্পদ দপ্তর জানিয়েছে, গত তিন মাসে মোট ২৬৫টি গরুর চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. আশিষ বাবু বলেন, ‘উপজেলায় অনেক গরু এলএসডিতে আক্রান্ত হয়েছে। তবে মৃত্যুর সংখ্যা কম। এখন পর্যন্ত আমরা ২৬৫টি গরুর চিকিৎসা দিয়েছি। এই রোগের কোনো ভ্যাকসিন এখনো উৎপাদন হয়নি, ওষুধও পর্যাপ্ত নেই।’
ক্ষতিগ্রস্ত খামারিরা জানান, গরুর শরীরে গোটা উঠে প্রচণ্ড জ্বর হয়। পরে সেসব গোটা ফেটে রক্ত ও পুঁজ বের হয়, একপর্যায়ে গরু মারা যায়। প্রাণিসম্পদ অফিস থেকে ব্যবস্থাপত্র মিললেও ওষুধ পাওয়া যাচ্ছে না, ফলে বাধ্য হয়ে ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। কৃষকেরা দ্রুত সরকারিভাবে পর্যাপ্ত ওষুধ ও ভ্যাকসিন সরবরাহের দাবি জানিয়েছেন।
লদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামের কৃষক বজলু মোল্লা ও তাঁর ভাই ফজলু মোল্লা জানান, তাঁদের দুটি বাছুর এলএসডিতে মারা গেছে। একই এলাকার নুর আলম মুসুল্লি বলেন, ‘লাখ টাকার দুটি গরু মারা গেছে। প্রাণিসম্পদ অফিস থেকে ব্যবস্থাপত্র পেলেও কোনো ওষুধ মেলেনি।’
পৌর শহরের কবির গাজী বলেন, ‘একটি ষাঁড় ১৫ দিন ধরে এ রোগে আক্রান্ত। চিকিৎসা করিয়ে কোনো উন্নতি হয়নি।’ খামারি আলমগীর ঘরামী জানান, প্রাণিসম্পদ অফিসে গিয়ে চিকিৎসা নিলেও ওষুধ বাইরে থেকে কিনতে হয়েছে।
হলদিয়া ইউনিয়নের শিবলী শরিফ জানান, গত ১৫ দিনে উত্তর তক্তাবুনিয়া, হলদিয়া, কালীগঞ্জসহ শতাধিক গরু মারা গেছে। উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল বাশার বলেন, ‘হাসপাতালে প্রতিদিন প্রচুর গরুর চিকিৎসা দিতে হচ্ছে।
অনেক গরু হাসপাতালে না এনে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে, যার হিসাব আমাদের কাছেও নেই।’ এ বিষয়ে খামারিরা দ্রুত সরকারি পর্যায়ে পর্যাপ্ত ওষুধ ও ভ্যাকসিন সরবরাহের জোর দাবি জানিয়েছেন, যাতে প্রাণিসম্পদের এই সংকট সামাল দেওয়া সম্ভব হয়।

২৭ আগস্ট, ২০২৬ ১১:৪৮
বরগুনার আমতলীতে আমড়া ও লেবু দেওয়ার প্রলোভন দেখিয়ে ৮ বছরের এক শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হোসেন হাওলাদার আমতলী উপজেলার পশ্চিম চিলা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট বিকেলে শিশুটি সহপাঠীদের সঙ্গে স্থানীয় একটি মসজিদে আরবি পড়তে যাচ্ছিল। পথে হোসেন হাওলাদার আমড়া ও লেবু দেওয়ার কথা বলে তাকে নিজের ঘরে ডেকে নেন বলে অভিযোগ। এ সময় শিশুটির চিৎকার শুনে সহপাঠীরা তার চাচিকে খবর দেয়। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন বলে পরিবারের দাবি।
ঘটনাটি স্থানীয়ভাবে জানাজানি হলে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বিষয়টি মীমাংসার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। তবে সাত দিনেও কোনো সমাধান না হওয়ায় মঙ্গলবার রাতে শিশুটির বাবা আমতলী থানায় লিখিত অভিযোগ দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে। মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখানো হয়।
শিশুটির বাবা বলেন, মসজিদে যাওয়ার পথে তার মেয়েকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তের স্ত্রী মমতাজ বেগম। তার দাবি, জমি নিয়ে বাদীপক্ষের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরে তার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

২৬ আগস্ট, ২০২৬ ১৪:২৫
বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে বরগুনার নিখোঁজ পাঁচ জেলের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে তার লাশ উদ্ধার করা হয়।
তার নাম সাইকুল মীর (৪৫)। তিনি পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শাহাদাত মীরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পাওয়ার পর নিখোঁজ জেলেদের উদ্ধারে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে সমুদ্রে দুটি ট্রলার পাঠানো হয়। উদ্ধার অভিযানে মঙ্গলবার বিকালের দিকে ডুবে যাওয়া ট্রলারের স্থান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এই জেলের লাশ ভাসতে দেখেন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে আজ বুধবার সকাল ৯টার দিকে পাথরঘাটার ঘাটে পৌঁছান।
বরগুনা জেলা মৎস্য মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, দুর্ঘটনার পর থেকে আমাদের পক্ষ থেকে তাৎক্ষণিক দুটি ট্রলার পাঠিয়ে দেওয়া হয়। পরে সেখানে ডুবুরি দলও পাঠানো হয়। তবে সেখানে আমাদের উদ্ধার অভিযানে যাও দুটি ট্রলার নিখোঁজদের খুঁজতে থাকে, পরে বিকালে একজনের লাশ ভাসতে দেখে সেখান থেকে তাকে উদ্ধার করে করে আজ সকালে ঘাটে পৌঁছায়। তবে আমাদের উদ্ধারের কার্যক্রম অব্যাহত রয়েছে, অন্য নিখোঁজ চার জেলেদের জন্য।
এর আগে সোমবার (২৪ আগস্ট) দুপুরের দিকে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ‘এফবি বরকত’ ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে ১৩ জন জেলে ছিলেন। দুর্ঘটনার পর ৮ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন আরও পাঁচ জন।

২৫ আগস্ট, ২০২৬ ১৬:৫২
বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে বরগুনার পাথরঘাটার মাছ ধরার ট্রলার ‘এফবি বরকত’ ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) গভীর সমুদ্র থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
ট্রলারটির মালিক ও মাঝি বাদল মোল্লা সাংবাদিকদের জানান, গভীর সমুদ্র থেকে পাঁচ জেলের লাশ উদ্ধার করে একটি ট্রলার বর্তমানে উপকূলের দিকে ফিরছে। পাথরঘাটায় পৌঁছাতে তাদের প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে। এর আগে সোমবার (২৪ আগস্ট) দুপুরের দিকে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে ১৩ জন জেলে ছিলেন। দুর্ঘটনার পর আট জেলেকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন আরও পাঁচজন।
নিখোঁজ পাঁচ জেলে হলেন—নুর আলম (৩৭), কাওসার (৩০), সাইকুল (৩৩), ইব্রাহিম (২৮) ও বেল্লাল (২২)। তাদের বাড়ি পাথরঘাটা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায়।
উদ্ধার হওয়া জেলে ও ট্রলারের বাবুর্চি ইউনুস মোল্লা জানান, দুর্ঘটনার সময় সাগরে প্রচণ্ড ঝড় ও তুফান চলছিল। জাল ফেলার প্রস্তুতির মধ্যে ক্লান্ত হয়ে কয়েকজন জেলে ট্রলারের ব্রিজের ভেতরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ প্রচণ্ড ঝড় ও ঢেউয়ের আঘাতে ট্রলারটি উলটে যায়। পরে আট জেলে প্রায় দুই ঘণ্টা সাগরে ভেসে থাকার পর অন্য একটি মাছ ধরার ট্রলারে উঠে প্রাণে বাঁচেন।
দুর্ঘটনার খবর পাওয়ার পর নিখোঁজ জেলেদের উদ্ধারে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে সমুদ্রে একটি ট্রলার পাঠানো হয়। উদ্ধার অভিযান চালিয়ে শেষ পর্যন্ত পাঁচ জেলের লাশের সন্ধান পাওয়া যায়।

১০ জুলাই, ২০২৫ ১৩:৩৯
বরগুনার আমতলী উপজেলায় গরুর লাম্পি স্কিন ডিজিজের (এলএসডি) ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত তিন মাসে উপজেলায় তিন শতাধিক গরু এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে পর্যাপ্ত ওষুধ না থাকায় চরম বিপাকে পড়েছেন খামারি ও কৃষকেরা। তাঁরা দ্রুত সরকারি ওষুধ ও ভ্যাকসিন সরবরাহের দাবি জানিয়েছেন। জানা গেছে, চলতি বছরের এপ্রিলের শেষ দিকে আমতলী উপজেলায় গরুর লাম্পি স্কিন ডিজিজ দেখা দেয়।
মশা-মাছিবাহিত এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ে উপজেলার সর্বত্র। কয়েক হাজার গরু ইতিমধ্যে আক্রান্ত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে প্রাণিসম্পদ দপ্তর জানিয়েছে, গত তিন মাসে মোট ২৬৫টি গরুর চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. আশিষ বাবু বলেন, ‘উপজেলায় অনেক গরু এলএসডিতে আক্রান্ত হয়েছে। তবে মৃত্যুর সংখ্যা কম। এখন পর্যন্ত আমরা ২৬৫টি গরুর চিকিৎসা দিয়েছি। এই রোগের কোনো ভ্যাকসিন এখনো উৎপাদন হয়নি, ওষুধও পর্যাপ্ত নেই।’
ক্ষতিগ্রস্ত খামারিরা জানান, গরুর শরীরে গোটা উঠে প্রচণ্ড জ্বর হয়। পরে সেসব গোটা ফেটে রক্ত ও পুঁজ বের হয়, একপর্যায়ে গরু মারা যায়। প্রাণিসম্পদ অফিস থেকে ব্যবস্থাপত্র মিললেও ওষুধ পাওয়া যাচ্ছে না, ফলে বাধ্য হয়ে ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। কৃষকেরা দ্রুত সরকারিভাবে পর্যাপ্ত ওষুধ ও ভ্যাকসিন সরবরাহের দাবি জানিয়েছেন।
লদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামের কৃষক বজলু মোল্লা ও তাঁর ভাই ফজলু মোল্লা জানান, তাঁদের দুটি বাছুর এলএসডিতে মারা গেছে। একই এলাকার নুর আলম মুসুল্লি বলেন, ‘লাখ টাকার দুটি গরু মারা গেছে। প্রাণিসম্পদ অফিস থেকে ব্যবস্থাপত্র পেলেও কোনো ওষুধ মেলেনি।’
পৌর শহরের কবির গাজী বলেন, ‘একটি ষাঁড় ১৫ দিন ধরে এ রোগে আক্রান্ত। চিকিৎসা করিয়ে কোনো উন্নতি হয়নি।’ খামারি আলমগীর ঘরামী জানান, প্রাণিসম্পদ অফিসে গিয়ে চিকিৎসা নিলেও ওষুধ বাইরে থেকে কিনতে হয়েছে।
হলদিয়া ইউনিয়নের শিবলী শরিফ জানান, গত ১৫ দিনে উত্তর তক্তাবুনিয়া, হলদিয়া, কালীগঞ্জসহ শতাধিক গরু মারা গেছে। উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল বাশার বলেন, ‘হাসপাতালে প্রতিদিন প্রচুর গরুর চিকিৎসা দিতে হচ্ছে।
অনেক গরু হাসপাতালে না এনে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে, যার হিসাব আমাদের কাছেও নেই।’ এ বিষয়ে খামারিরা দ্রুত সরকারি পর্যায়ে পর্যাপ্ত ওষুধ ও ভ্যাকসিন সরবরাহের জোর দাবি জানিয়েছেন, যাতে প্রাণিসম্পদের এই সংকট সামাল দেওয়া সম্ভব হয়।
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০১:২৪
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০৬
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ২২:২৪
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৪৬