একসময় খালই ছিল বরিশাল নগরীর প্রাণ। এসব খাল দিয়ে চলত নৌযান, নিষ্কাশন হতো বৃষ্টির পানি, সচল থাকত নগরীর অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থা। সময়ের ব্যবধানে সেই খালগুলোর অনেকটাই হারিয়েছে অস্তিত্ব। কোথাও খালের বুক চেপে তৈরি হয়েছে স্থাপনা, কোথাও দখল হয়ে গেছে দুই পাড়, আবার কোথাও পলি ও বর্জ্যের স্তূপে থমকে গেছে পানির স্বাভাবিক প্রবাহ। অথচ সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতেই এবার ৭৩০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা নিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)।
নগরীর ৩০টি খাল পুনরুদ্ধার, পুনঃখনন, পাড় সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধনের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বদলে যেতে পারে বরিশালের চেনা নগরচিত্র। কিন্তু প্রকল্পের অর্থায়ন কিংবা অবকাঠামো নির্মাণের চেয়েও কঠিন একটি প্রশ্ন সামনে এসেছে—প্রভাবশালীদের দখলে থাকা খালগুলো কি উদ্ধার করা সম্ভব হবে? অতীতে একাধিক মেয়র, সংসদ সদস্য ও জেলা প্রশাসনের উদ্যোগেও যেখানে দখলদারদের পুরোপুরি সরানো যায়নি, সেখানে এবার সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনকে।
অর্থাৎ বরিশালের খাল উদ্ধারের লড়াইয়ে এবার শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, প্রশাসনের সদিচ্ছা ও সক্ষমতারও পরীক্ষা হতে যাচ্ছে।
বরিশাল নগরীর খালগুলোর বর্তমান অবস্থা দীর্ঘদিনের অপরিকল্পিত নগরায়ণের ফল। দুই দশক আগেও যেসব খালে ইঞ্জিনচালিত ট্রলার ও নৌকায় যাতায়াত করা যেত, সেগুলোর অনেক অংশ এখন সংকুচিত কিংবা পানিপ্রবাহের অনুপযোগী। খালের জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে বহুতল ভবন ও বিভিন্ন স্থাপনা। কোথাও বর্জ্য ফেলে ভরাট করা হয়েছে খালের অংশবিশেষ।
এর সরাসরি প্রভাব পড়ছে নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থায়। সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। খালের নাব্যতা কমে যাওয়ায় পানি দ্রুত নিষ্কাশনের পথ বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে ঐতিহ্যবাহী জেল খালের অবস্থাও ক্রমেই সংকুচিত হয়েছে। একসময় নৌযান চলাচলের উপযোগী এই খালের অনেক অংশ এখন হারিয়েছে স্বাভাবিক প্রবাহ।
এ অবস্থায় শুধু খনন কিংবা সৌন্দর্যবর্ধন করে সমস্যার সমাধান হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, খালের প্রকৃত সীমানা নির্ধারণ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ না হলে কোটি কোটি টাকা ব্যয়ে করা উন্নয়নও দীর্ঘস্থায়ী হবে না।
বরিশালের খাল উদ্ধারের চেষ্টা অবশ্য নতুন নয়। বিভিন্ন সময়ে সাবেক মেয়র শওকত হোসেন হিরণ, আহসান হাবিব কামাল, বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে খাল উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছিল।
কিন্তু প্রভাবশালীদের দখলে থাকা জায়গা পুরোপুরি উদ্ধার করা সম্ভব হয়নি। কোথাও উচ্ছেদ অভিযান চালানো হলেও পরবর্তী সময়ে দখল প্রতিরোধ ও নিয়মিত তদারকির ঘাটতি দেখা গেছে। খালের সীমানা নির্ধারণ, দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা এবং উদ্ধার করা জায়গা সংরক্ষণের ক্ষেত্রেও নানা সীমাবদ্ধতা ছিল।
ফলে পরিকল্পনা হয়েছে, প্রকল্প প্রস্তাব তৈরি হয়েছে, অর্থায়নের উদ্যোগ নেওয়া হয়েছে; কিন্তু খালগুলোর দখল ও দূষণ পুরোপুরি বন্ধ হয়নি। এবারও একই পরিণতি হলে ৭৩০ কোটি টাকার প্রকল্পের সুফল নিয়ে প্রশ্ন উঠবে।
এর আগে ২০২৫ সালে বরিশাল নগরীর খালগুলোর পাড় সংরক্ষণ, পুনরুদ্ধার ও পুনঃখননের জন্য ৭০১ কোটি ৫৩ লাখ টাকার একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছিল। এতে ৫৬১ কোটি ২৩ লাখ টাকা সরকারি অনুদান এবং ১৪০ কোটি ৩০ লাখ টাকা ঋণ হিসেবে অর্থায়নের পরিকল্পনা ছিল। অর্থ বিভাগের পক্ষ থেকে সাতটি শর্তে অর্থায়নে সম্মতিও দেওয়া হয়েছিল।
পরবর্তী সময়ে প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের জন্য পাঠানোর প্রস্তুতির কথা জানানো হয়। ওই পরিকল্পনায় নগরীর ৪৬টি খালের মধ্যে ২০টি খনন এবং আরও ৯টি খালের খনন, পাড় বাঁধাই, ওয়াকওয়ে নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের প্রস্তাব ছিল।
এ ছাড়া পানি উন্নয়ন বোর্ড নগরীর সাতটি খালের প্রায় ১৮ কিলোমিটার অংশ খননের উদ্যোগ নিয়েছিল। এ কাজে প্রায় সাত কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা ছিল। খালগুলোর মধ্যে ছিল সাগরদী, চাঁদমারী, ভাটার, জেল, আমানতগঞ্জ, পলাশপুর ও রূপাতলী খাল।
এতসব উদ্যোগের পরও খালগুলোর দখল ও দূষণ নিয়ন্ত্রণে স্থায়ী অগ্রগতি না আসায় নতুন প্রকল্প ঘিরে প্রত্যাশার পাশাপাশি সংশয়ও রয়েছে।
সামাজিক ও পরিবেশসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, খাল পুনরুদ্ধারের প্রকৃত সাফল্য নির্ভর করবে দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের অবস্থানের ওপর। খালের জায়গা উদ্ধার না করে শুধু পাড় বাঁধাই, ওয়াকওয়ে নির্মাণ কিংবা সৌন্দর্যবর্ধন করলে প্রকল্পের কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না।
পরিবেশবিদ কাজী এনায়েত হোসেন শিবলু বলেন, অতীতেও খাল উন্নয়নের নামে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। কিন্তু প্রভাবশালীদের দখল উচ্ছেদে কার্যকর পদক্ষেপ না থাকায় অনেক উদ্যোগই প্রত্যাশা পূরণ করতে পারেনি। এবারও যদি দখলদারদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে বিপুল অর্থ ব্যয় করেও খালগুলোর স্থায়ী উন্নয়ন নিশ্চিত করা কঠিন হবে।
সংশ্লিষ্টদের মতে, এবারের প্রকল্প বাস্তবায়নে প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিনকে অন্তত তিনটি বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
প্রথমত, প্রভাবশালীদের দখলে থাকা খালের জায়গা উদ্ধার করতে হবে। দ্বিতীয়ত, উদ্ধার করা জায়গা পুনরায় দখল ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তৃতীয়ত, খনন ও সৌন্দর্যবর্ধনের পাশাপাশি খালের স্বাভাবিক পানিপ্রবাহ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।
এসব কাজ সমন্বিতভাবে করতে না পারলে প্রকল্পের অবকাঠামোগত উন্নয়ন দৃশ্যমান হলেও জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ পুনরুদ্ধারের লক্ষ্য অধরাই থেকে যেতে পারে।
সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন মনে করেন, খালের দুই পাড় থেকে দখলদার উচ্ছেদ করা সত্যিই বড় চ্যালেঞ্জ। এ কারণে আনুষ্ঠানিকভাবে সংস্কারকাজ শুরুর আগেই নগরীর সুশীল সমাজ, সাংবাদিক এবং প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।
কীর্তনখোলা নদীতীরের এই শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সর্বসাধারণকে খাল উদ্ধারের বিষয়ে আন্তরিক হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
বরিশালের মানুষ শুধু নতুন ওয়াকওয়ে, দৃষ্টিনন্দন খাল কিংবা পাকা পাড় দেখতে চান না; তাঁরা চান বৃষ্টির পানি দ্রুত নেমে যাক, খালে ফিরে আসুক স্বাভাবিক পানিপ্রবাহ, বন্ধ হোক দখল ও দূষণ। চান, নগরীর হারিয়ে যাওয়া নৌযোগাযোগের সম্ভাবনাও আবার ফিরে আসুক।
৭৩০ কোটি টাকার প্রকল্প সেই প্রত্যাশা পূরণের একটি বড় সুযোগ তৈরি করেছে। কিন্তু এই সুযোগ কতটা কাজে লাগানো যাবে, তা নির্ভর করছে দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর অবস্থানের ওপর।
বরিশালের খাল উদ্ধারে অতীতের ব্যর্থতার পুনরাবৃত্তি হবে, নাকি এবার সত্যিই ফিরবে খালের প্রাণ—সেই উত্তর খুঁজবে নগরবাসী। প্রশাসক শিরিনের জন্যও এ লড়াই কেবল একটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব নয়; বরং প্রভাবশালী দখলদারদের মোকাবিলা করে নগরীর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার কঠিন পরীক্ষা।’

২২ নভেম্বর, ২০২৬ ১৫:৪১
বরিশালের মুলাদীতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অবিস্ফোরিত আরেকটি ককটেল। পরে সেটি নিষ্ক্রিয় করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের বাদামতলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে কাজিরচর ইউনিয়ন বিএনপি নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. কামাল সরদার বাদামতলা এলাকায় ওয়ার্ড বিএনপির কার্যালয়টি উদ্বোধন করেন। শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা কার্যালয়ের সামনে দুই থেকে তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। অন্য একটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।
কামাল সরদার বলেন, এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে রাতের আঁধারে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দ্রুত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
চরকমিশনার গ্রামের বাসিন্দা আনিচুর রহমান ঘরামী জানান, রাত দেড়টার দিকে ওই এলাকায় একটি মোটরসাইকেল যেতে দেখেন তিনি। এর কিছুক্ষণ পরই বিস্ফোরণের শব্দ শোনা যায়।
রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান ও ফরিদ উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বরিশালটাইমসকে বলেন, বাদামতলা এলাকায় ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিষ্ক্রিয় করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

২১ নভেম্বর, ২০২৬ ২১:১৫
বরিশাল বিভাগের সাংগঠনিক কার্যক্রম জোরদার ও পরিবীক্ষণের দায়িত্ব পেয়েছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দুই নেতা এইচ এম তসলিম উদ্দিন এবং নাসির উদ্দিন রুমন। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তাঁরা বরিশাল বিভাগের সাংগঠনিক কার্যক্রম তদারকি করবেন।
জেলা ও মহানগর পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে দেশের ১১টি বিভাগ ও সাংগঠনিক ইউনিটে কেন্দ্রীয় কমিটির ২২ নেতাকে দায়িত্ব দিয়েছে জাতীয়তাবাদী যুবদল।
শনিবার (২১ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে দায়িত্ব বণ্টনের তালিকা প্রকাশ করা হয়। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশনায় এ তালিকা প্রকাশ করা হয়েছে।
এ-সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া।
ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সমন্বয়ক করা হয়েছে সহ-সভাপতি রেজাউল কবীর পলকে। সহসমন্বয়কের দায়িত্ব পেয়েছেন সহসভাপতি মোহাম্মদ কামরুজ্জামান। ঢাকা বিভাগের সমন্বয়ক হয়েছেন রফিক আহমেদ ডলার এবং সহসমন্বয়ক মঈনুদ্দীন রুবেল।
চট্টগ্রাম বিভাগে দায়িত্ব পেয়েছেন মো. কামরুজ্জামান জুয়েল ও আরিফুর রহমান সোহেল। রাজশাহী বিভাগে দায়িত্ব পালন করবেন জিয়াউর রহমান জিয়া ও আবু আতিক আল হাসান মিন্টু। খুলনা বিভাগে দায়িত্ব পেয়েছেন বিল্লাল হোসেন, তারেক মিঞা ও মোহাম্মদ রাসেল।
সিলেট বিভাগে দায়িত্ব পালন করবেন মাহফুজুর রহমান মাহফুজ ও শফিকুল ইসলাম শফিক। রংপুর বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে কামাল আনোয়ার, আহাম্মদ ও আবুল মনছুর খান দিপককে।
এ ছাড়া ফরিদপুর বিভাগে দায়িত্ব পালন করবেন সাব্বির আহমেদ দিপু ও মনিরুল ইসলাম সোহাগ। ময়মনসিংহ বিভাগে দায়িত্ব পেয়েছেন সাইদ ইকবাল মাহমুদ টিটু। কুমিল্লা বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে আবদুল করিম সরকার, মোহাম্মদ ফিরোজ আবদুল্লাহ ও এজমল হোসেন পাইলটকে।
তালিকা অনুযায়ী, ২১ নভেম্বর থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত নেতারা নিজ নিজ বিভাগের জেলা ও মহানগর পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম পরিবীক্ষণ এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করবেন।

২১ নভেম্বর, ২০২৬ ১৯:২৭
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখানা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জসহ ৯ জেলায় মোট ৫৩ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে বর্তমানে সাত জেলায় ৪৯ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। বাকি দুই জেলায় আরও চার প্লাটুন সদস্য মোতায়েনের প্রস্তুতি চলছে।
শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে জনজীবন ও শিল্পকারখানার কার্যক্রমে স্বাভাবিক গতি ফিরতে শুরু করেছে। গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুরের গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। অন্যদিকে, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে শ্রমিকদের কর্মস্থলে ফেরা, কারখানার কার্যক্রম সচল রাখা এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করতে আনসার সদস্যদের মোতায়েন ও তৎপরতা অব্যাহত রয়েছে।
মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সদস্য মোতায়েনের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে গোপালগঞ্জে ১৫ প্লাটুন, গাজীপুরে ১৩ প্লাটুন, ফরিদপুরে পাঁচ প্লাটুন এবং নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে চার প্লাটুন করে মোট ৪৯ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া সাতক্ষীরা ও ময়মনসিংহে দুই প্লাটুন করে আরও চার প্লাটুন সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এসব সদস্য মোতায়েন সম্পন্ন হলে মোট মোতায়েনের সংখ্যা দাঁড়াবে ৫৩ প্লাটুন। গোপালগঞ্জে নতুন করে সাত প্লাটুন সদস্য যুক্ত হওয়ায় জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা উপস্থিতি আরও বাড়ানো হয়েছে।
গোপালগঞ্জে জেলা কারাগার, জেলা প্রশাসকের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিভিন্ন পয়েন্টে আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। ফরিদপুরের রাজবাড়ী রোড মোড়, জনতা মোড় ও ভাঙ্গা রোড, শরীয়তপুরের পদ্মা সেতুর দক্ষিণ গোলচত্বর ও জেলা কারাগার এবং মাদারীপুর জেলা কারাগারসহ গুরুত্বপূর্ণ এলাকায় সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। এসব এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে এবং জনসাধারণের চলাচল স্বাভাবিক রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গাজীপুরের তেলিরচালা, কাশিমপুর-কোনাবাড়ী, গাজীপুর চৌরাস্তা, শিববাড়ী, মাওনা ও মৌচাকসহ শিল্পাঞ্চলের বিভিন্ন পয়েন্টে আনসার সদস্যরা টহল ও নজরদারি চালাচ্ছেন। বিভিন্ন কারখানায় শ্রমিকদের কাজে যোগদান ও উৎপাদন কার্যক্রম অব্যাহত থাকলেও কিছু প্রতিষ্ঠানে কর্মবিরতি, শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা।
অন্যদিকে, নারায়ণগঞ্জের চাষাঢ়া, শিবু মার্কেট, ফতুল্লা স্টেডিয়াম, বিসিক শিল্পনগরী, কাঠেরপুল, সাইনবোর্ড ও কাঁচপুরসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে আনসার সদস্যদের উপস্থিতিতে কয়েকটি এলাকায় শ্রমিকদের কাজে ফেরা, সড়কে যান চলাচল ও জনসাধারণের চলাচল স্বাভাবিক হয়েছে।
সংশ্লিষ্ট রেঞ্জ, জেলা ও ব্যাটালিয়ন পর্যায়ের কর্মকর্তারা পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি ও দায়িত্ব পালনের অগ্রগতি পর্যালোচনা করছেন। স্থানীয় পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে।
জননিরাপত্তা, শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম এবং নির্বিঘ্ন জনচলাচল নিশ্চিত করতে আনসার ব্যাটালিয়ন সদস্যদের দায়িত্ব পালন অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

১৫ নভেম্বর, ২০২৬ ১৪:৪৪
একসময় খালই ছিল বরিশাল নগরীর প্রাণ। এসব খাল দিয়ে চলত নৌযান, নিষ্কাশন হতো বৃষ্টির পানি, সচল থাকত নগরীর অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থা। সময়ের ব্যবধানে সেই খালগুলোর অনেকটাই হারিয়েছে অস্তিত্ব। কোথাও খালের বুক চেপে তৈরি হয়েছে স্থাপনা, কোথাও দখল হয়ে গেছে দুই পাড়, আবার কোথাও পলি ও বর্জ্যের স্তূপে থমকে গেছে পানির স্বাভাবিক প্রবাহ। অথচ সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতেই এবার ৭৩০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা নিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)।
নগরীর ৩০টি খাল পুনরুদ্ধার, পুনঃখনন, পাড় সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধনের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বদলে যেতে পারে বরিশালের চেনা নগরচিত্র। কিন্তু প্রকল্পের অর্থায়ন কিংবা অবকাঠামো নির্মাণের চেয়েও কঠিন একটি প্রশ্ন সামনে এসেছে—প্রভাবশালীদের দখলে থাকা খালগুলো কি উদ্ধার করা সম্ভব হবে? অতীতে একাধিক মেয়র, সংসদ সদস্য ও জেলা প্রশাসনের উদ্যোগেও যেখানে দখলদারদের পুরোপুরি সরানো যায়নি, সেখানে এবার সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনকে।
অর্থাৎ বরিশালের খাল উদ্ধারের লড়াইয়ে এবার শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, প্রশাসনের সদিচ্ছা ও সক্ষমতারও পরীক্ষা হতে যাচ্ছে।
বরিশাল নগরীর খালগুলোর বর্তমান অবস্থা দীর্ঘদিনের অপরিকল্পিত নগরায়ণের ফল। দুই দশক আগেও যেসব খালে ইঞ্জিনচালিত ট্রলার ও নৌকায় যাতায়াত করা যেত, সেগুলোর অনেক অংশ এখন সংকুচিত কিংবা পানিপ্রবাহের অনুপযোগী। খালের জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে বহুতল ভবন ও বিভিন্ন স্থাপনা। কোথাও বর্জ্য ফেলে ভরাট করা হয়েছে খালের অংশবিশেষ।
এর সরাসরি প্রভাব পড়ছে নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থায়। সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। খালের নাব্যতা কমে যাওয়ায় পানি দ্রুত নিষ্কাশনের পথ বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে ঐতিহ্যবাহী জেল খালের অবস্থাও ক্রমেই সংকুচিত হয়েছে। একসময় নৌযান চলাচলের উপযোগী এই খালের অনেক অংশ এখন হারিয়েছে স্বাভাবিক প্রবাহ।
এ অবস্থায় শুধু খনন কিংবা সৌন্দর্যবর্ধন করে সমস্যার সমাধান হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, খালের প্রকৃত সীমানা নির্ধারণ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ না হলে কোটি কোটি টাকা ব্যয়ে করা উন্নয়নও দীর্ঘস্থায়ী হবে না।
বরিশালের খাল উদ্ধারের চেষ্টা অবশ্য নতুন নয়। বিভিন্ন সময়ে সাবেক মেয়র শওকত হোসেন হিরণ, আহসান হাবিব কামাল, বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে খাল উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছিল।
কিন্তু প্রভাবশালীদের দখলে থাকা জায়গা পুরোপুরি উদ্ধার করা সম্ভব হয়নি। কোথাও উচ্ছেদ অভিযান চালানো হলেও পরবর্তী সময়ে দখল প্রতিরোধ ও নিয়মিত তদারকির ঘাটতি দেখা গেছে। খালের সীমানা নির্ধারণ, দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা এবং উদ্ধার করা জায়গা সংরক্ষণের ক্ষেত্রেও নানা সীমাবদ্ধতা ছিল।
ফলে পরিকল্পনা হয়েছে, প্রকল্প প্রস্তাব তৈরি হয়েছে, অর্থায়নের উদ্যোগ নেওয়া হয়েছে; কিন্তু খালগুলোর দখল ও দূষণ পুরোপুরি বন্ধ হয়নি। এবারও একই পরিণতি হলে ৭৩০ কোটি টাকার প্রকল্পের সুফল নিয়ে প্রশ্ন উঠবে।
এর আগে ২০২৫ সালে বরিশাল নগরীর খালগুলোর পাড় সংরক্ষণ, পুনরুদ্ধার ও পুনঃখননের জন্য ৭০১ কোটি ৫৩ লাখ টাকার একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছিল। এতে ৫৬১ কোটি ২৩ লাখ টাকা সরকারি অনুদান এবং ১৪০ কোটি ৩০ লাখ টাকা ঋণ হিসেবে অর্থায়নের পরিকল্পনা ছিল। অর্থ বিভাগের পক্ষ থেকে সাতটি শর্তে অর্থায়নে সম্মতিও দেওয়া হয়েছিল।
পরবর্তী সময়ে প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের জন্য পাঠানোর প্রস্তুতির কথা জানানো হয়। ওই পরিকল্পনায় নগরীর ৪৬টি খালের মধ্যে ২০টি খনন এবং আরও ৯টি খালের খনন, পাড় বাঁধাই, ওয়াকওয়ে নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের প্রস্তাব ছিল।
এ ছাড়া পানি উন্নয়ন বোর্ড নগরীর সাতটি খালের প্রায় ১৮ কিলোমিটার অংশ খননের উদ্যোগ নিয়েছিল। এ কাজে প্রায় সাত কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা ছিল। খালগুলোর মধ্যে ছিল সাগরদী, চাঁদমারী, ভাটার, জেল, আমানতগঞ্জ, পলাশপুর ও রূপাতলী খাল।
এতসব উদ্যোগের পরও খালগুলোর দখল ও দূষণ নিয়ন্ত্রণে স্থায়ী অগ্রগতি না আসায় নতুন প্রকল্প ঘিরে প্রত্যাশার পাশাপাশি সংশয়ও রয়েছে।
সামাজিক ও পরিবেশসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, খাল পুনরুদ্ধারের প্রকৃত সাফল্য নির্ভর করবে দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের অবস্থানের ওপর। খালের জায়গা উদ্ধার না করে শুধু পাড় বাঁধাই, ওয়াকওয়ে নির্মাণ কিংবা সৌন্দর্যবর্ধন করলে প্রকল্পের কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না।
পরিবেশবিদ কাজী এনায়েত হোসেন শিবলু বলেন, অতীতেও খাল উন্নয়নের নামে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। কিন্তু প্রভাবশালীদের দখল উচ্ছেদে কার্যকর পদক্ষেপ না থাকায় অনেক উদ্যোগই প্রত্যাশা পূরণ করতে পারেনি। এবারও যদি দখলদারদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে বিপুল অর্থ ব্যয় করেও খালগুলোর স্থায়ী উন্নয়ন নিশ্চিত করা কঠিন হবে।
সংশ্লিষ্টদের মতে, এবারের প্রকল্প বাস্তবায়নে প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিনকে অন্তত তিনটি বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
প্রথমত, প্রভাবশালীদের দখলে থাকা খালের জায়গা উদ্ধার করতে হবে। দ্বিতীয়ত, উদ্ধার করা জায়গা পুনরায় দখল ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তৃতীয়ত, খনন ও সৌন্দর্যবর্ধনের পাশাপাশি খালের স্বাভাবিক পানিপ্রবাহ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।
এসব কাজ সমন্বিতভাবে করতে না পারলে প্রকল্পের অবকাঠামোগত উন্নয়ন দৃশ্যমান হলেও জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ পুনরুদ্ধারের লক্ষ্য অধরাই থেকে যেতে পারে।
সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন মনে করেন, খালের দুই পাড় থেকে দখলদার উচ্ছেদ করা সত্যিই বড় চ্যালেঞ্জ। এ কারণে আনুষ্ঠানিকভাবে সংস্কারকাজ শুরুর আগেই নগরীর সুশীল সমাজ, সাংবাদিক এবং প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।
কীর্তনখোলা নদীতীরের এই শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সর্বসাধারণকে খাল উদ্ধারের বিষয়ে আন্তরিক হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
বরিশালের মানুষ শুধু নতুন ওয়াকওয়ে, দৃষ্টিনন্দন খাল কিংবা পাকা পাড় দেখতে চান না; তাঁরা চান বৃষ্টির পানি দ্রুত নেমে যাক, খালে ফিরে আসুক স্বাভাবিক পানিপ্রবাহ, বন্ধ হোক দখল ও দূষণ। চান, নগরীর হারিয়ে যাওয়া নৌযোগাযোগের সম্ভাবনাও আবার ফিরে আসুক।
৭৩০ কোটি টাকার প্রকল্প সেই প্রত্যাশা পূরণের একটি বড় সুযোগ তৈরি করেছে। কিন্তু এই সুযোগ কতটা কাজে লাগানো যাবে, তা নির্ভর করছে দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর অবস্থানের ওপর।
বরিশালের খাল উদ্ধারে অতীতের ব্যর্থতার পুনরাবৃত্তি হবে, নাকি এবার সত্যিই ফিরবে খালের প্রাণ—সেই উত্তর খুঁজবে নগরবাসী। প্রশাসক শিরিনের জন্যও এ লড়াই কেবল একটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব নয়; বরং প্রভাবশালী দখলদারদের মোকাবিলা করে নগরীর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার কঠিন পরীক্ষা।’
২২ নভেম্বর, ২০২৬ ১৭:৩০
২২ নভেম্বর, ২০২৬ ১৭:২৪
২২ নভেম্বর, ২০২৬ ১৭:১৯
২২ নভেম্বর, ২০২৬ ১৫:৫২