বরগুনার আকাশে হঠাৎ দেখা মিলেছে অদ্ভুত আলোর ঝলকানি, যা অল্পসময় স্থায়ী হয়। শুক্রবার (০৮ মে) সন্ধ্যার দিকে হঠাৎ করে পাথরঘাটার আকাশে দেখা মেলে এ অদ্ভুত আলোর। কয়েকবার এই অদ্ভুত আলোর দেখা যায়।
এদিকে এমন আলো দেখা যাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয়রা। মুহূর্তেই সেই আলোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়।
জহির নামের এক অটোচালক বলেন, আমি গাড়ি চালাচ্ছিলাম হঠাৎ করেই আকাশে এমন অদ্ভুত আলো দেখতে পাই। আসলে এটা কী হতে পারে তা আমি নিজেও জানি না৷
এই অদ্ভুত আলো নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, এটা কী হতে পারে? ইব্রাহিম নামে একজন লেখেন, পশ্চিম-দক্ষিণ কোণের আকাশে আজ সন্ধ্যায় এটা কী দেখা গেছে?
এই অদ্ভুত আলো নিয়ে পাথরঘাটায় চলছে আলোচনা। অনেকেই এর কারণ খোঁজারও চেষ্টা করছেন। অনেকেই দিচ্ছেন আবার ভিন্ন মতামত।

২৩ নভেম্বর, ২০২৬ ১৫:১৮
রাস্তার বিল আটকে পাঁচ লাখ টাকা দাবি, ফাঁদ পেতে গ্রেপ্তার
বরগুনার আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. রুবেল খানকে এক লাখ টাকা ঘুষসহ হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাস্তা নির্মাণকাজের বিল আটকে রেখে ঠিকাদারের কাছে পাঁচ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে সোমবার (২৩ নভেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়।
দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল ফাঁদ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
দুদক সূত্রে জানা গেছে, লোকাল গভার্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের আওতায় রাস্তা নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার শেখ নোমান রেজার কাছে ঘুষ দাবি করেন রুবেল খান। কাজের পাওয়ার অব অ্যাটর্নিপ্রাপ্ত ঠিকাদারের বৈধ বিল আটকে দেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন সময়ে পাঁচ লাখ টাকা দাবি করেন তিনি।
ঘুষ দিতে অস্বীকৃতি জানালে প্রকল্পের কাজে বাধা দেওয়ার পাশাপাশি বিল অনুমোদনের সুপারিশ না করার হুমকি দিয়ে ঠিকাদারকে হয়রানি করা হয়। পরে এ ঘটনায় দুদকে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ঠিকাদার।
অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার ফাঁদ অভিযান চালায় দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল। এ সময় ঘুষের এক লাখ টাকাসহ রুবেল খানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার প্রকৌশলীকে জেলহাজতে পাঠানো হয়েছে।'

২০ নভেম্বর, ২০২৬ ১৯:২৯
অনুমতি ছাড়াই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বরগুনার পাথরঘাটা উপজেলা কমিটিতে নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে যুগ্ম সমন্বয়কের পদ থেকে পদত্যাগ করেছেন মাদ্রাসাশিক্ষক তোহা বিল্লাহ। পদত্যাগের কয়েক মাস পেরিয়ে গেলেও কমিটির তালিকায় নাম বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ২০ নভেম্বর আবারও তালিকা থেকে নাম প্রত্যাহারের দাবি জানিয়েছেন এই শিক্ষক।
তোহা বিল্লাহ পাথরঘাটা উপজেলার গহরপুর গ্রামের আবুল কাশেম ফরাজীর ছেলে। তিনি পাথরঘাটা সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার দাখিল পর্যায়ের বিএসসি শিক্ষক।
তোহা বিল্লাহ জানান, তিনি কখনো এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। এমনকি দলটির কোনো পদ গ্রহণের সম্মতিও দেননি। অথচ পাথরঘাটা উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়ক হিসেবে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট নেতাদের কাছে মৌখিক ও লিখিতভাবে আপত্তি জানালেও নাম প্রত্যাহারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
তিনি বলেন, ‘আমি কখনো এনসিপি করিনি, জুলাই আন্দোলনেও সক্রিয় ছিলাম না। জীবনে রাজনীতি করিনি, ভবিষ্যতেও করার ইচ্ছা নেই। আমি একজন শিক্ষক, শিক্ষকতা নিয়েই থাকতে চাই। ২০২৬ সালের ১ জুন পদত্যাগপত্র জমা দিয়েছি। এরপরও তালিকায় নাম থাকায় ২০ নভেম্বর পুনরায় দ্রুত নাম প্রত্যাহারের দাবি জানিয়েছি।’
এ বিষয়ে বরগুনা জেলা এনসিপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম সোহাগ খান বলেন, ‘রাজনীতিতে কেউ আসবেন, কেউ চলে যাবেন—এটাই স্বাভাবিক। তিনি নিজে থেকে পদত্যাগ করতেই পারেন। তাঁর পদত্যাগে এনসিপির কার্যক্রমে তেমন কোনো প্রভাব পড়বে না।’

১৮ নভেম্বর, ২০২৬ ২৩:২৫
বরগুনার আমতলীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসের জানালাও ভাঙচুর করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাত আটটার দিকে উপজেলার শাখারিয়া বাজারসংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে সামনে রেখে বুধবার রাতে শাখারিয়া এলাকায় ঝটিকা মিছিল বের করেন নিষিদ্ধ ছাত্রলীগের আমতলী উপজেলা শাখার নেতা-কর্মীরা। মিছিল থেকে তাঁরা ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে মহাসড়কে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে হামলা চালিয়ে জানালার কাচ ভাঙচুর করেন মিছিলকারীরা। পরে তাঁরা দ্রুত ঘটনাস্থল থেকে সরে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়। তবে তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করেছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

০৯ মে, ২০২৬ ১৩:১৪
বরগুনার আকাশে হঠাৎ দেখা মিলেছে অদ্ভুত আলোর ঝলকানি, যা অল্পসময় স্থায়ী হয়। শুক্রবার (০৮ মে) সন্ধ্যার দিকে হঠাৎ করে পাথরঘাটার আকাশে দেখা মেলে এ অদ্ভুত আলোর। কয়েকবার এই অদ্ভুত আলোর দেখা যায়।
এদিকে এমন আলো দেখা যাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয়রা। মুহূর্তেই সেই আলোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়।
জহির নামের এক অটোচালক বলেন, আমি গাড়ি চালাচ্ছিলাম হঠাৎ করেই আকাশে এমন অদ্ভুত আলো দেখতে পাই। আসলে এটা কী হতে পারে তা আমি নিজেও জানি না৷
এই অদ্ভুত আলো নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, এটা কী হতে পারে? ইব্রাহিম নামে একজন লেখেন, পশ্চিম-দক্ষিণ কোণের আকাশে আজ সন্ধ্যায় এটা কী দেখা গেছে?
এই অদ্ভুত আলো নিয়ে পাথরঘাটায় চলছে আলোচনা। অনেকেই এর কারণ খোঁজারও চেষ্টা করছেন। অনেকেই দিচ্ছেন আবার ভিন্ন মতামত।
২৫ নভেম্বর, ২০২৬ ১৩:৪৬
২৫ নভেম্বর, ২০২৬ ১৩:৩৫
২৫ নভেম্বর, ২০২৬ ১৩:২৬
২৫ নভেম্বর, ২০২৬ ১৩:১৩