ভোলার লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১৭ শিক্ষার্থী এসএসসিতে বৃত্তি পেয়েছে। এরআগে এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় এই শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে ১০৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পুরো জেলায় শতভাগ পাসের একক রেকর্ড অর্জন করেছে।
যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন শিক্ষার্থী। এবার নতুন করে ১৭ শিক্ষার্থীর বৃত্তিপ্রাপ্তিতে উচ্ছ¡সিত প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরা। প্রকাশিত এই বৃত্তির ফলাফলেও উপজেলায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে হা-মীমের শিক্ষার্থীরা। সোমবার দুপুরে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, রোববার (৭ সেপ্টেম্বর) প্রকাশিত এসএসসি ও সমমানের বৃত্তির ফলাফলে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো- মো. জুবায়ের ইসলাম, মো. সবর ইসলাম, তাসনিম হোসেন তানহা, ইসমাইল হোসেন ইমন, সাদমান মুক্তাদিন অন্তু, ইফতেখার আহমেদ জিসান, অভিষেক আহমেদ আবির, মাহাদি ইসলাম আলভী, মো. তরিকুল ইসলাম, মো. তুষার, ইষান আল রাহী, মো. মমশাদ হোসেন, তানহা আলম মমো, উদিতা আক্তার মরিয়ম, মোসা. মায়মুনা বেগম, আমেনা বেগম এবং মারিয়া আক্তার মিম।
এসব শিক্ষার্থীর বৃত্তিপ্রাপ্তির মাধ্যমে প্রমাণ হয়েছে শুধু শতভাগ পাশ নয় বরং মেধা ও যোগ্যতার ক্ষেত্রেও হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সব সময় এগিয়ে থাকে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, এ সাফল্য আমাদের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার উজ্জ্বল দৃষ্টান্ত। এর মাধ্যমে আমরা ভবিষ্যতে আরো বড় অর্জনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা পাবো ইনশাআল্লাহ।

০৪ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৫৩
ভোলার লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে কালমা ইউনিয়নের ডাওরী বাজার থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—কুমিল্লার লাঙ্গলকোট থানার বাঙ্গটিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাদবা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মো. ফারুক হোসেন (৩২) এবং তার স্ত্রী মোসা. সিমা বেগম (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, লালমোহন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই কামরুল ইসলাম ও এসআই আছাদুজ্জামান খান অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে কালমা ডাওরী বাজারের বাস স্টান থেকে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
লালমোহন থানার ওসি মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, কালমা ইউনিয়নের ডাওরী বাজার থেকে ৪ কেজি গাঁজাসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

০৪ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০৫
ভোলায় অটোরিকশা ও নছিমনের সংঘর্ষে রাশেদ হাওলাদার (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ভোলা শহরের পিটিআই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদ ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের চর ছিফলী গ্রামের শাহাজামাল হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন।
দুপুরে ভোলার পিটিআই এলাকায় অটোরিকশা ও নছিমনের মধ্যে সংঘর্ষ হয়। এসময় রাশেদ নসিমনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

০২ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:০৩
আওয়ামী লীগ গত ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) দুপুরে ভোলায় নতুন বাজার চত্বরে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আন্দালিব রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দেশের দায়িত্ব নিয়েছেন। এ সংকট থেকে দেশকে ঘুরে দাঁড় করাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
ভোলা-বরিশাল সেতু প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ভোলা-বরিশাল সেতু ভোলার প্রত্যেক মানুষের দাবি। এ দাবিতে আমরা সবাই আন্দোলন করেছি এবং সংসদেও সেতুর দাবি তুলেছি। সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। কিছু মানুষ বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন। তারা বলতে চাচ্ছেন, আমরা সেতু চাই না। বাস্তবতা তা নয়। ভোলার মানুষকে বিভ্রান্ত করবেন না, বিভক্তি সৃষ্টি করবেন না।’
তিনি আরও বলেন, ‘সরকার হিজলা-মুলাদী হয়ে শরীয়তপুর দিয়ে সরাসরি ঢাকা যাওয়ার বিকল্প পথটিও বিবেচনা করছে। এতে প্রায় ৪০ মিনিট সময় কম লাগতে পারে। ভোলার জন্য কোনটি ভালো হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা সিদ্ধান্ত নেবেন। তবে ভোলার মানুষের দাবিও আমরা তুলে ধরতে থাকবো।’
তথ্যমন্ত্রী বলেন, ‘বিকল্প সড়ক নির্মাণেও প্রায় ৮ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। শুধু ভোলার জন্যই প্রায় ১০ হাজার কোটি টাকা বরাদ্দ দিতে হচ্ছে। গত ছয় মাসে ৩০০ আসনের মধ্যে এমন একটি আসন দেখান, যেখানে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ আনা সম্ভব হয়েছে।’
নিজের দায়িত্ব প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি সততার সঙ্গে সেই দায়িত্ব পালন করবো, ইনশা আল্লাহ।’
গণসংবর্ধনায় মন্ত্রী জানান, গত ১৮ বছরে তিনি কীভাবে রাজনীতি করেছেন, তা ভোলার মানুষ দেখেছেন। চাইলেও তিনি অনেক সুযোগ-সুবিধা নিতে পারতেন, কিন্তু কোনো লোভ-লালসায় পা দেননি। জীবনের প্রতিটি বিপদে ভোলার মানুষ তার পাশে ছিলেন।
তিনি বলেন, ‘বিগত নির্বাচনে অনেকে আমাকে ভোট দিয়েছেন, অনেকে দেননি। সবকিছুর ঊর্ধ্বে উঠে ভোলার উন্নয়নে আপনারা সবাই আমাকে সহযোগিতা করুন। সবাইকে সঙ্গে নিয়ে ভোলার উন্নয়ন এগিয়ে নিতে হবে।’
অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে পার্থ বলেন, ‘এমপি হিসেবে গত ছয় মাসে তিনি কোনো অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দেননি এবং ভবিষ্যতেও দেবেন না।’
তিনি বলেন, ‘আমার দল বা আমার নাম ব্যবহার করে কেউ অন্যায়, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি বা অনিয়ম করলে তারা আমার দলের লোক নয়। আমি টেন্ডারবাজি করি না, করার প্রশ্নই আসে না। টিআর-কাবিখা নিয়ে কেউ অনিয়ম করলে ইউএনও অফিসে লিখিত অভিযোগ করবেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
এসময় জেলা প্রশাসক এবং পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’

০৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:৪০
ভোলার লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১৭ শিক্ষার্থী এসএসসিতে বৃত্তি পেয়েছে। এরআগে এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় এই শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে ১০৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পুরো জেলায় শতভাগ পাসের একক রেকর্ড অর্জন করেছে।
যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন শিক্ষার্থী। এবার নতুন করে ১৭ শিক্ষার্থীর বৃত্তিপ্রাপ্তিতে উচ্ছ¡সিত প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরা। প্রকাশিত এই বৃত্তির ফলাফলেও উপজেলায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে হা-মীমের শিক্ষার্থীরা। সোমবার দুপুরে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, রোববার (৭ সেপ্টেম্বর) প্রকাশিত এসএসসি ও সমমানের বৃত্তির ফলাফলে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো- মো. জুবায়ের ইসলাম, মো. সবর ইসলাম, তাসনিম হোসেন তানহা, ইসমাইল হোসেন ইমন, সাদমান মুক্তাদিন অন্তু, ইফতেখার আহমেদ জিসান, অভিষেক আহমেদ আবির, মাহাদি ইসলাম আলভী, মো. তরিকুল ইসলাম, মো. তুষার, ইষান আল রাহী, মো. মমশাদ হোসেন, তানহা আলম মমো, উদিতা আক্তার মরিয়ম, মোসা. মায়মুনা বেগম, আমেনা বেগম এবং মারিয়া আক্তার মিম।
এসব শিক্ষার্থীর বৃত্তিপ্রাপ্তির মাধ্যমে প্রমাণ হয়েছে শুধু শতভাগ পাশ নয় বরং মেধা ও যোগ্যতার ক্ষেত্রেও হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সব সময় এগিয়ে থাকে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, এ সাফল্য আমাদের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার উজ্জ্বল দৃষ্টান্ত। এর মাধ্যমে আমরা ভবিষ্যতে আরো বড় অর্জনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা পাবো ইনশাআল্লাহ।
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:৫৬
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৪৪
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৩৫
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২২